• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গেরিলা ও বীরাঙ্গনা – সেলিনা হোসেন

Gerila o Birongona by Selina Hossain

খেতে বসলে আলতাফ-প্রসঙ্গ ওঠে।

আয়শা বলেন, আলতাফ কাল বাড়ি যেতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি কথা হয়েছে?

হ্যাঁ, হয়েছে। আমি ওকে যেতে দিতে চাই। ওরা বাবা গভীর পারিবারিক সমস্যায় আছে।

ওকে ছেড়ে দিতে আমার মন চায় না। কখন কী খবর হবে কে জানে! তুমি একা একা কতটা সামলাতে পারবে, কে জানে! ও যখন যাওয়ার কথা বলল তখন আমার বুক ধক করে উঠল। বুঝলাম, আমাদের কাছে ও কত বড় একটা ভরসার মানুষ।

ওর ভাই রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে, আশা। ও ঢাকায় বসে ভাইকে কতটা শাসন করতে পারবে? ওকে আমাদের যেতে দেওয়া উচিত। ঘুরে আসুক বাড়ি থেকে। বাবা-মাকেও দেখে আসুক।

আয়শা চুপ করে থাকেন। মেরিনা বলে, আলতাফ ভাই যে কয়দিন থাকবে, সে কয়দিন আমরা না হয় আরেকজনকে বাড়িতে রাখতে পারি, আব্বা।

আয়শা নিজেই বাধা দিয়ে বলেন, না, এ বাড়িতে চট করে কাউকে আনা যাবে না। কারণ, এটা কোনো সাধারণ বাড়ি নয়। এটা একটা দুর্গবাড়ি।

আকমল হোসেন এক লোকমা ভাত মুখে পুরে বলেন, ঠিক। আমাদের আরও সতর্ক হতে হবে। শান্তি কমিটি পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য বড় একটা জাল ছড়িয়েছে। ওরা প্রতিটি জেলা-মহকুমা-গ্রাম পর্যন্ত কমিটি গঠন করে নির্যাতনমূলক কাজের প্রচার চালাচ্ছে। কয়দিন আগে সেন্ট্রাল শান্তি কমিটির আহ্বায়ক খাজা খয়েরউদ্দিন প্রেস রিলিজ দিয়েছেন। তারা স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে জঙ্গিদের উসকানি দিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারবে না, এরা তার দ্বিগুণ করবে। এরা মানুষের ঘরে ঘরে ঢুকবে। সেনাবাহিনীকে পথ দেখাবে।

মেরিনা মাথা চেপে বলে, উহ্, মাগো।

আয়শা মাথা নেড়ে বলেন, তোমার কথার সূত্র ধরে বলতে হয় যে সেনাবাহিনীকে সরাসরি চেনা যাবে। এদের চেনা যাবে না। এরা হলো গুপ্ত ঘাতক।

একদম ঠিক। এদের সব ধরনের লেবাস থাকবে।

অকস্মাৎ সবাই নীরব হয়ে যায়। তিনজনে নিঃশব্দে ভাত খায়। যেভাবে খেলে মানুষের মনের তৃপ্তি হয়, এ খাওয়া সে খাওয়া নয়। এটি রুটিন খাওয়া। কোনো রকমে খাদ্যকে পেটের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া মাত্র। যে খাদ্য বেঁচে থাকার একটি শর্ত। এই শর্ত না মানলে একটু আগে চলে যাওয়ার কথা যে আয়শা বলেছে, তা-ই ঘটবে।

তিনজনের কেউই রাতে ঠিকমতো ঘুমোতে পারল না।

মেরিনা অনেক রাত পর্যন্ত ঘরে বাতি জ্বালিয়ে রাখল। বই পড়ার চেষ্টা করল। পুরো খাতা আঁকিবুকি-হিজিবিজিতে ভরিয়ে ফেলল। পায়চারি করল। পানি খেল। অস্বস্তি ওকে জাপটে ধরে রাখল।

ও দুদিন ধরে বিভিন্ন বাড়িতে গেরিলা পত্রিকা পৌঁছে দিয়েছে। যুদ্ধের নানা খবর শুনেছে। প্রবাসী সরকারের খবর, চরমপত্র ইত্যাদি সবকিছু আলোচনায় আসে। চরমপত্র প্রচারের প্রশংসা করে সবাই। অবরুদ্ধ শহরে চরমপত্র শোনার অপেক্ষায় থাকে সবাই। কখনো আলোচনা জমে যায়। তখন আর দ্রুত উঠে পড়তে পারে না ও। যুদ্ধের হিসাব-নিকাশে ড়ুবে যায় পরিবারের সবাই। কোথাও দুপুরের ভাত খেতে হয়। যুদ্ধের পরিবেশ সবখানে আছে। কাছের কাউকে পেলে অন্যরা মন খুলে কথা বলে। বাড়িতে যা আছে, তা উজাড় করে। শুধু নুসরাতের বাসায় গিয়ে মন খারাপ করে ফিরল ও। গুম হয়ে থাকল। বাবা-মায়ের সঙ্গেও কথা বলল না। বাবার কথায় মনটা আরও খারাপ হয়ে গেল। ভাবল, যুদ্ধের ফ্রন্ট বাড়ছে। এসব ছদ্মবেশী কাছের মানুষের সঙ্গে প্রতিদিনের দেখা-সাক্ষাৎ কিংবা মাঝেমধ্যে দেখাশোনার জায়গা নষ্ট হলো। নিজের মর্যাদাকে উপেক্ষা করে ওরা নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কখনো বুঝে, কখনো না বুঝে। কখনো লোভে, কখনো ব্যক্তির স্বার্থপরতায়। নইলে মুক্তিযুদ্ধের পক্ষের পরিবারের ছেলে কী করে নিজে নিজে গিয়ে রাজাকারবাহিনীতে নাম লেখায়?

নুসরাতের কলেজপড়ুয়া ভাই নওশীন রাজাকার হয়েছে। ট্রেনিংও নিয়েছে। ওদের বাড়িতে এখন চরম অশান্তি চলছে। বাবা ওকে বলেছেন, বাড়ি ছাড়ো। আমি একমুহূর্তের জন্য তোমার মুখ দেখতে চাই না।

নওশীন দাঁত-মুখ খিঁচিয়ে চিৎকার করে বলেছে, পাকিস্তানি সেনারা নুসরাতকে তুলে নিতে এলে তখন আমাকেই খুঁজবে তোমরা। এখন যেতে বলছ, যাচ্ছি। আর আসব না।

বাবা রেগে গিয়ে বলেছেন, আসিস না। তুই আমার একা সন্তান না।

এখন বাড়িতে সবাই চুপ। কষ্ট ওর মায়ের মনে বেশি। ঠিকমতো কাঁদতে পারছে না। নুসরাত বলে, মায়ের কষ্ট দুই ধরনের। ছেলেটা ঢাকা শহরে থেকেও বাড়িতে নেই। আবার স্বাধীনতাযুদ্ধে উল্টো পথে চলে গেল ছেলেটা। মা কারও সঙ্গেই মুখ খুলে কথা বলছে না। একদম নিজের ভেতর গুটিয়ে গেছেন।

তুই কী মনে করছিস?

নষ্টকে সামনে থেকে সরিয়ে দেওয়াই উচিত। গেছে, ভালো হয়েছে। আমিও ওর মুখ দেখতে চাই না। এমন একটি পরিবারে থেকে ও কী করে একা একা রাজাকার হলো? ও তো যুদ্ধ করার জন্য চলে যেতে পারত।

মেরিনা ওর ঘাড়ে হাত রেখে বলে, আস্তে বল। খালাম্মা শুনবে।

আম্মা আমার মনোভাব জানে। আমি রেখেঢেকে কথা বলি না। নওশীন আরও বেশি জানে। সে জন্য আমাকে পাকিস্তানি আর্মির ভয় দেখায়।

আমার সঙ্গে যাবি?

কোথায়?

আমাদের বাড়িতে। দুদিন থেকে আসবি।

না। আমার কিছু ভালো লাগে না। নওশীনের আচরণে আমার পৃথিবী ভেঙে পড়েছে। আমি ঠিক করেছি, সোয়েটার বুনব। কামাল ভাই ফোন করে সোয়েটার বানাতে বলেছেন। সামনের শীতে মুক্তিযোদ্ধাদের এক শ টা সোয়েটার দেওয়ার ভাবনা মাথায় নিয়েছি।

Page 55 of 102
Prev1...545556...102Next
Previous Post

অপেক্ষা – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

পদশব্দ – সেলিনা হোসেন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In