• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গেরিলা ও বীরাঙ্গনা – সেলিনা হোসেন

Gerila o Birongona by Selina Hossain

আমি তো নামাতেই পারব। আমি সব পারি।

রাবেয়া দাঁত-মুখ খিঁচিয়ে আবার বলে, এত কিছু দেখেও চাকরি করছি। মাস গেলে মাইনে নিচ্ছি। মাইনের টাকা দিয়ে ভাত গিলছি। আমি কী না পারি? আমি তো সব পারি!

তারপর চোখে আঁচল চাপা দেয়। চোখ মুছে বলে, তুই ওকে নামা, লালু। পায়ে দড়ি আমি বেঁধে দেব। দড়ি ধরে টেনে ভ্যানেও তুলে দেব। ফেলবি কোথায়?

কোথায় আবার ফেলব? জানিস না, ভাগাড়ে। তোকে না এক শ বার বলি যে, লাশ ভাগাড়ে ফেলি। আবার জিজ্ঞেস করিস কেন? বারবার জিজ্ঞেস করে তোর সুখটা কী, বল তো?

মাটিচাপা দিতে পারিস না?

না, পারি না। হুকুম নাই।

তুই আমার সঙ্গে মেজাজ করবি না, লালু।

তুইও আমার সঙ্গে মেজাজ করছিস।

লালু দুহাতে চোখ মোছে।

কোথাও যেতে পারি না কি সাধে? আমরা না থাকলে ওদের দেখবে কে? এই জ্যান্ত এবং মরা মেয়েদের! ভগবান, আমার মরণ দাও।

কথা শেষে আবার চোখ মোছে লালু। এবার মুখ দিয়ে শব্দও বের হয়।

রাবেয়া বারান্দার মাথার দিকে তাকায়। না, সিঁড়ি দিয়ে উঠে আসা কাউকে দেখা যাচ্ছে না। লালুর ঘাড়ে হাত রেখে বলে, কাঁদিস না, লালু। তোকে কাঁদতে দেখলে এসে লাথি মারবে। আমাকেও মারবে। তোর মতো আমিও বলি, লাথি খেয়ে মরে গেলে মেয়েগুলোকে দেখবে কে?

আমাকে মারুক। এদের জন্য কেঁদে আমি হাজার বার লাথি খেতে পারি। তুই আমাকে শয়তানদের লাথির হাত থেকে বাঁচাতে পারবি না, রাবেয়া। আমার হাড়ি শক্ত আছে। ওদের লাথিতে ভাঙবে না।

তখন দুজন বেদনায় আপ্লুত হয়ে কাঁদে। দুজনের মনে হয়, স্বাধীনতা অনেক বড় কাজ। লাভ করা খুব কষ্টের। ওরা বুঝতে পারে, এই কষ্টের মধ্যে গৌরব আছে। এই মেয়েগুলো শুধু শুধু কষ্ট সহ্য করছে না।

দুপুরের সময় পরদেশীর সঙ্গে রাবেয়ার দেখা হয়। পরদেশী তিন দিন কাজে আসেনি। ওর জ্বর হয়েছিল। ড্রেন পরিষ্কার করতে করতে ওদের যে কথা হয়, সেটুকুই কাজের ফাঁক। আজও রাবেয়া ড্রেনের কাছে গিয়ে দাঁড়াতেই পরদেশী মাথা তুলে বলে, খোঁড়াচ্ছিস কেন? পায়ে কী হয়েছে?

লাত্থি।

আবার?

আবার তো হবেই, ধরে নিয়েছি। লাথি না দিলে ওদের পায়ের সুখ মেটে। যা দেখেছি তার সবকিছু তো বুকের ভেতর ধরে রাখতে পারি না। দুচার কথা বেরিয়ে যায়। কথা বের না হলে নিজেরই দম আটকে আসে।

ড্রেনে নামবি? নাকি ওপরে কাজ আছে?

ড্রেনে নামব। রাবেয়া বগলে ধরে রাখা ঝাড় মাটিতে নামিয়ে রাখে। পরদেশী হাত বাড়ালে ওর হাত ধরে নিচে নামে। কোমরে গোঁজা আছে জেনিফারের চিঠি। সেখানে হাত রেখে বলে, যে মেয়েটির লাশ গেল আজ, ওর একটা চিঠি আছে আমার কোমরে।

চিঠি! আবার চিঠি?

হ্যাঁ রে, ওরা চিঠি লেখে বলেই তো মনে হয় যুদ্ধের কথা লেখা হচ্ছে। নইলে এখানে ওদের জীবনে কী ঘটছে, তার কথা কে জানবে? বাইরের কেউ তো এই সব নির্যাতনের কথা জানতে পারবে না।

ঠিক বলেছিস। রাবেয়া, তুই ওপরে ওঠ।

ড্রেন সাফ করব না?

এই পবিত্র চিঠি নিয়ে তোকে ড্রেন সাফ করতে হবে না। তুই ওপরে উঠে ওই কোনায় গিয়ে বসে থাক। ড্রেন আমি একাই সাফ করব। ধর, আমার হাত ধর।

পরদেশীর হাত ধরে রাবেয়া আবার ওপরে ওঠে। বিল্ডিংয়ের আড়ালে গিয়ে বসে। খানিক স্বস্তি পায়। মনে হয়, পায়ের ব্যথা কমে গেছে। দেয়ালে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কোমরে গুঁজে রাখা চিঠির ভাষা উড়ে আসে ওর কাছে—পরদেশীর কাছে। লালু, রোহিত, প্রেমলাল এমন আরও কয়েকজন কর্মরত সুইপারের কাছে।

প্রিয় শাকের ভাইয়া, আমি জানি না এই চিঠি তোমার হাতে পৌঁছাবে কি। তবু লিখছি তোমাকে। স্বাধীনতার পরে তুমি যখন দেশে ফিরবে তখন দেখবে, যে বাড়ি থেকে তুমি যুদ্ধ করতে বের হয়ে গিয়েছিলে, সেই বাড়িতে তোমার জন্য কেউ অপেক্ষা করে নেই। আমাদের আব্বা একটি দুর্গবাড়ি গড়ে তোলার জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু তার আগেই তাকে স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে। আমার আম্মাও সেনাদের গুলিতে জীবন দিয়েছেন। আমাদের দুই ভাইও। তাদের যুদ্ধ শেষ হয়েছে।

আব্বা-আম্মা-ভাইদের মৃত্যু আমার চোখের সামনে হয়েছে, ভাইয়া। আমার বুকভাঙা কান্না আমি থামাতে পারিনি। ওরা যখন আমাকে নির্যাতন করেছে, তখনো আমি নিজের কথা মনে করিনি। আমার চোখের সামনে মৃত্যুর দৃশ্য স্থির হয়ে ছিল। দেখেছি গুলিবিদ্ধ আব্বার বুক ঝাঁঝরা হয়ে গেছে। সেই রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে ঘরে। দেখেছি আম্মার বুলেটবিদ্ধ শরীর থেকে রক্ত গড়াচ্ছে। দেখেছি ছোট দুই ভাইয়ের তেলানো শরীর। স্বাধীনতার জন্য যা কিছু করার, তার সবটুকু আমরা করেছি, ভাইয়া। এখন আমি মৃত্যুর মুখোমুখি। আর হয়তো কয়েক ঘণ্টা মাত্র বা এক-দুই দিন। তারপর চোখের পাতা বুজব।

যেদিন তুমি রাইফেল কাঁধে নিয়ে জয় বাংলা বলতে বলতে ঢাকায় আসবে, সেদিন আমরা অদৃশ্যে থেকে বলব—জয় বাংলা। আমাদের দুঃখ থাকবে না, কান্না থাকবে না। আমি জানি, আমাদের আব্বা বলবেন, আমাদের জীবনদান সার্থক হয়েছে। ছেলেরা বিজয়ের বেশে ঘরে ফিরেছে। আমি বলব, শান্তি শান্তি। আমার মৃত্যু স্বাধীনতার জন্য। আমার কোনো দুঃখ নাই। যুদ্ধের সময়ে আমার শরীর তো স্বাধীনতার জন্যই বরাদ্দ ছিল।

ধড়মড় করে সোজা হয়ে বসে রাবেয়া। মনে হয় একটুখানি ঝিম ধরেছিল। কে যেন ওকে কোথায় যাওয়ার জন্য ডেকেছিল। ও যেতে পারেনি। তাকিয়ে দেখে, পরদেশী তখনো ড্রেনের ভেতরে। ওর কাজ শেষ হয়নি। একবার মাথা তুলে চারদিকে তাকায়। আবার মাথা নিচু করে। আবার মাথা ওঠায়। ওকে বেশ অস্থির দেখাচ্ছে। ও যেন কোনো কিছু শোনার জন্য কান পাতছে, কিংবা শুনতে পাচ্ছে না বলে শোনার চেষ্টা করছে। ও বুঝি কাজের মাঝে স্বস্তি পাচ্ছে না। ওকে কোথাও যেতে হবে, এমন ভাবনা ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ওর মুখজুড়ে প্রবল ঘাম জমে আছে। ও হাত উঠিয়ে মোছর চেষ্টা করে না।

Page 40 of 102
Prev1...394041...102Next
Previous Post

অপেক্ষা – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

পদশব্দ – সেলিনা হোসেন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In