• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

পুশকিন কিছু বলার আগেই দরজার কাছ থেকে “বাবু,” বলে ডাক শুনল একটা। পুশকিন তাকাল। বাবা এসেছে! আরে, বাবা নীচে এসেছে? কী ব্যাপার?

পুশকিন উঠে দাঁড়াল। বাবা ঘরে এসে তাকাল নোঈর দিকে। নোঈও উঠে দাঁড়িয়েছে।

পুশকিনি বলল, “বাবা, ও নোঈ। আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে।”

নোঈ কী করবে বুঝতে না পেরে এগিয়ে গিয়ে প্রণাম করতে গেল! বাবা নোঈর হাত ধরে বলল, “আরে আরে, করো কী? এখনকার ছেলে-মেয়েরা কেউ নমস্কার করে নাকি?”

নোঈ বলল, “আমি করি।”

বাবা হাসল, নোঈকে বসতে বলে পাশে বসল। বলল, “তোমার নামটা আনইউজ়ুয়াল! ভাল বেশ। নোঈ! এই যে সেলফ নিগেশান। এটা খুব ভাল। আমি নোঈ। সাউন্ডস লাইক আমি নই। আমরা যে কেউ নই সেটা আমরা ভুলে যাই! চারিদিকে যা হচ্ছে! সবাই নিজেকে এত বেশি ইমপর্ট্যান্ট ভাবছে যে, গোটা পৃথিবীটাই কেমন যেন হয়ে গিয়েছে! সবাই ভাবছে সেই এই মহাবিশ্বের কেন্দ্র! আরে বাবা, মহাবিশ্বের কোনও কেন্দ্রই তো নেই!”

পুশকিন অবাক হয়ে বাবার দিকে তাকাল। বাবা তো এত কথা বলে না। তা হলে আজ কী হল? আচ্ছা, বাবার কি মনে আছে যে, দীনবন্ধুর সঙ্গে এই মেয়েটার বিয়ের কথা হয়েছিল? নিশ্চয় মনে নেই!

নোঈ হাসি-হাসি মুখে বাবার দিকে তাকিয়ে আছে।

বাবা বলল, “আমাদের ছোটবেলায় এমনটা ছিল না কিন্তু।”

পুশকিনের এই ব্যাপারটা ভাল লাগে না। সব বয়স্ক মানুষ এই একটা কথাই বলে! আমাদের সময়! ওদের সময়ে যেন সব ভাল ছিল আর এখন সব খারাপ হয়ে গিয়েছে! আরে বাবা এই খারাপ সময়টা তো এসেছে আগেকার মানুষগুলোর বদান্যতাতেই। কিন্তু পুশকিন কারও সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্ক করে না। ও জানে তর্ক করে কিছু হবে না। মনখারাপ হবে শুধু।

বাবা বলল, “আমাদের সময়ে সব ভাল ছিল তা নয়, কিন্তু মানুষের মনে ভাল কিছু করার একটা চেষ্টা কিন্তু ছিল। নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা ছিল। এখন সেই ইচ্ছেটাই নেই। সোশ্যাল নেটওয়ার্কগুলো এত বেশি জীবনে ঢুকে পড়েছে যে, মানুষ নিজেকে বিশাল হনু ভেবে ফেলেছে। আমাদের সময়ে একটা ঘড়ি পেলে আমরা বর্তে যেতাম। আর আজ দেখি কুড়ি পঁচিশ হাজার টাকার ফোন কোনও ব্যাপার নয়। আর প্রায় সবার গলায় একটা করে ডিজিটাল ক্যামেরা ঝুলছে! সবাই রঘু রাই! অল ফ্যাশন, নো সাবস্ট্যান্স!”

নোঈ বলল, “আসলে জিনিসের দাম কমেছে। মানুষ রোজগারও বেশি করছে। আর…”

“কনজ়িউমারিজ়ম!” বাবা মাথা নাড়াল, “আমার এক পুরনো বন্ধু একটু আগে ফোন করেছিল। অনেক পুরনো বন্ধু! বহুকাল যোগাযোগ ছিল না। কিন্তু আজ হঠাৎ ফোন করল। বিজন সরখেল। সোনাঝুরিতে থাকে।”

সোনাঝুরি? নামটা শুনে পুশকিন নড়ে বসল। আরে, ভদ্রলোক সোনাঝুরি থেকে ফোন করেছিলেন? ও চট করে একবার নোঈর দিকে তাকাল। দেখল, নোঈও ওকে দেখে নিল একবার।

বাবা বলল, “বিজন সোনাঝুরিতেই আছে এখনও। পার্টি করে। বিয়ে-শাদি করেনি! অনেক কথা হল। সেই সূত্র ধরেই মনে পড়ল সব কথা।”

“পার্টি করে?” পুশকিন অবাক হয়ে তাকাল বাবার দিকে, “আগে বলোনি তো!”

“বললে কী করতিস?” বাবা ভুরু কুঁচকে বলল, “বিজন আমাদের সময়ের সোনাঝুরি আর এখনকার সোনাঝুরি নিয়ে কথা বলছিল। শুনলাম, জোনাক-বাড়ি নাকি বিক্রি হয়ে যাবে! বাবু, তোর জোনাক-বাড়ি মনে আছে?”

পুশকিন মাথা নাড়ল, “আছে! আর, কথাটা সত্যি। ওই বাড়ি, জুটমিল সব বিক্রি হয়ে যাবে। কয়েকজন চেষ্টা করছে কেনার। আমাদের কোম্পানিও আছে সেই দলে!”

বাবা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নিল। তারপর বলল, “জোনাক- বাড়ি সোনাঝুরির একটা বিশেষ জায়গা ছিল। অত বড় কম্পাউন্ড! চারটে বিরাট-বিরাট বাড়ি! কত গাছ! দেবদারু, শিরীষ, শিমুল, কৃষ্ণচূড়া আরও কত কী। আর রাতে জানিস কী দেখা যেত? জোনাকি। কত যে জোনাকি ছিল ওই বাড়িটার পেছনের ওই গাছপালায়, ঝোপঝাড়ে! আমরা যেতাম মাঝে মাঝে ওই জোনাকি দেখতে। হলদেটে সবুজ আলো। কী অদ্ভুত পোকা! আমাদের দেখতে কী যে ভাল লাগত! আমরা মানে আমি আর বিজন। জোনাকি থেকেই তো বাড়িটার নাম জোনাক-বাড়ি। আসলে কাজুদার কাছে মাঝে মাঝে যেত বিজন, আমিও যেতাম। তবে কাজুদা কখনও কখনও অল্পস্বল্প ধমক দিত আমায়। বিজনের সঙ্গে মিশতে বারণ করত। তাও যেতাম। কাজুদার কাছে যেতে খুব ভাল লাগত। ওদের বাড়ির ছাদে বসে আমরা দেখতাম ওই জোনাকিদের। কাজুদা বলত, ওদের বাড়িটা আসলে জোনাকিদের বাড়ি। নোঈ, তুমি কি জোনাকি দেখেছ?”

নোঈ মাথা নাড়ল, “আমার মামার বাড়ি বর্ধমানে। সেখানে দেখেছি। কলকাতার দেখিনি!”

বাবা বলল, “Although the night is damp, / The little firefly ventures out, / And slowly lights his lamp.”

নোঈ বলল, “এটা কার লেখা? দারুণ তো!”

বাবা মাথা নাড়ল, “কার লেখা আর মনে নেই। পড়েছিলাম। ভুলে গেছি। আসলে বিজন এমন আচমকা ফোন করল যে, হুড়মুড় করে মনে পড়ে গেল সব। কাজুদার মতো মানুষ তো আর দেখলাম না!”

“কাজুদা কে?” নোঈ জিজ্ঞেস করল।

বাবা হাসল। কেমন একটা ম্রিয়মাণ হাসি। তারপর বলল, “বেঞ্জামিন কূজন সরকার। সোনাঝুরির কাজুদা!”

“তিনি এখন কোথায়?” নোঈ তাকাল বাবার দিকে। বাবার নাম বলাটা শুনেই বোঝা যাচ্ছে মানুষটা যেমন-তেমন কেউ ছিল না!

বাবা হাসল। তারপর উঠে দাঁড়াল। এমন ভাব করল যেন শুনতেই পায়নি প্রশ্নটা। বাবা বলল, “দুপুরে এসেছ, না খেয়ে যাবে না বলে দিলাম। আমি ওপরে গেলাম। দেখি, পাখিগুলোকে কী করল ওরা!”

Page 87 of 213
Prev1...868788...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In