• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

“কী হল আবার?”

টিটি বলল, “আরে, নকুর এক আধপাগলা দাদা আছে। বই বিক্রি করে। তাকে আজ পুলিশে ধরেছে। লেক মার্কেটে বই নিয়ে ঘুরছিল। কে একটা লোক নাকি বই কিনে কম পয়সা দিয়েছে। তাকে কলার ধরে মেরেছে পাগলাটা! কাছেই পুলিশ ছিল, মালটাকে ধরে থানায় নিয়ে গিয়েছে। জানিস, লেখাপড়া করা মানুষ, কিন্তু মাথাটা মায়ের ভোগে পুরো! এইমাত্র ফোন করল নকু। রিতুদাকে বলতে হবে।”

মাহির কী বলবে বুঝতে পারল না!

“যাক‌ গে,” টিটি বলল, “চল। রিতুদা একটা কাজ দেবে তোকে। একজন এসেছে।”

ওই রোলটা খেয়ে খিদেটা যেন আরও চাগাড় দিয়ে উঠল। খিদে পেলে মাহিরের কষ্ট হয় খুব। ওর মনে হল আশপাশের গাছপালাগুলোকে ধরে ধরে খেয়ে নেয়! কিন্তু তারপরেই মনে হল, ভাই কি কিছু খেয়েছে! ওর তো খাবারের এখন খুব কড়াকড়ি। সব কিছু তো খেতে পারে না। মা রান্না করে রেখে যায়, কিন্তু তুয়াদি কি দিয়েছে খাবার?

“আর দাঁড়াস না, চল…” টিটি মাহিরকে ঠেলল।

আশপাশের অন্ধকারের মধ্যে রিতুদার অফিসটা যেন বিয়েবাড়ির প্যান্ডেল! দুটো ইনভার্টার আছে অফিসে। বেশ বড়। এসিও চলে। তবে এসিটা আছে রিতুদার ঘরে।

সত্যি বলতে কী, এইসব দেখে তাক লেগে যায় মাহিরের। ক্লাস নাইন পাশ রিতুদা। আগে ট্যাক্সি চালাত। সেখান থেকে কী করে যে আজ এই জায়গায় এল কে জানে! চারিদিকে এত মানুষের এত সাফল্য দেখে খুব অবাক হয় মাহির। কী করে লোকজন টাকা রোজগার করে ও জানে না। কোন পথে হাঁটলে বাধ্য ছেলের মতো টাকাপয়সা ঢোকে পকেটে?

অফিসের ভেতরে ঢুকল মাহির। আজও কয়েকজন বসে আছে। তবে বাইরে গুমোট বলে, আজ ভেতরে ফ্যানের তলায় বসে রয়েছে লোকজন।

মাহিরের বড়সড় চেহারাটা সবাই চেনে। সবাই জানে রিতুদা বিশেষ পছন্দ করে মাহিরকে। লোকজন একটু খাতিরের চোখে তাকাল মাহিরের দিকে। মাহির পাত্তা দিল না। এগুলোকে দেখলে গা জ্বলে! কাজের কাজ কিছু নেই শুধু বসে বসে বিনে পয়সায় চা-মুড়ি খাওয়ার ধান্দা! ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুধু নিজেদের মাতব্বর ভাবা!

মাহির রিতুদার চেম্বারের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করল।

“আয়,” রিতুদার গলা পেল মাহির।

দরজাটা খুলে ভেতরে ঢুকল ও। আর সঙ্গে-সঙ্গে শরীর জুড়িয়ে গেল যেন। চেম্বারের ভেতরটা কী ঠান্ডা! নিজের অজান্তেই চোখ যেন বুজে এল মাহিরের। কিন্তু তারপর চোখ খুলেই কেমন একটা ধাক্কা লাগল! আরে বাবা, সামনে কে বসে রয়েছে! সেই মেয়েটা!

মাহিরের গলা শুকিয়ে গেল নিমেষে। মেয়েটা ওকে মাথা ঘু্রিয়ে দেখল। মেয়েটাকে দেখেছিল বেশ কিছুদিন আগে গড়িয়াহাটার কাছে। টিটির অটোয় বসে ছিল ও। আর মেয়েটা আরও কয়েকজন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল রাস্তায়! মেয়েটা ওর দিকে তাকিয়েছিল। মাহিরের মনে হয়েছিল মেয়েটা চিনতে পেরেছে নিশ্চয়ই। তাই দোনোমোনো করে, সামান্য হেসেছিল মাহির। আর অবাক হয়ে দেখেছিল মেয়েটা মুখ ঘুরিয়ে নিল। এত অপমান লেগেছিল ওর! মনে হচ্ছিল চলন্ত অটো থেকে লাফ মেরে মাটির তলায় ঢুকে যায়!

মনের ভেতরে বিষ ছড়িয়ে পড়েছিল যেন! নিজেকে চড়াতে ইচ্ছে করছিল। পাশে বসা টিটিকে নিচু স্বরে বলেছিল কথাটা, “শালা, আমায় চিনল না!”

টিটি হলদে দাঁত বের করে বলেছিল, “কেন চিনবে? শালা, কুম্ভকর্ণের নাতির মতো বিলা জিয়োগ্রাফি! বার্নিশ করা মেয়েদের দিকে হিড়িক দিতে গিয়েছে! আবার অভিমান হচ্ছে! শোন, আমাদের মতো মালেদের কাছে অভিমান মানে অমিতাভ-জয়ার সিনেমা। বুঝেছিস?”

“তুই থাকিস কোথায়?” রিতুদার গলায় বিরক্তি টের পেল মাহির।

মাহির বলল, “খেলা ছিল রিতুদা।”

“তো, ফোনটা অফ রেখেছিলি কেন?”

এবার মাহির কিছু বলার আগেই টিটি বলল, “ওর মোবাইলটা ভোগের বাসি হয়েছে রিতুদা।”

সামনে একটি মেয়ে বসে রয়েছে। টিটির এমন ভাষায় রিতুদা বিরক্ত হল, “তুই এসেছিস কেন ভেতরে? বাইরে যা। ডেকেছি মাহিরকে, তুই এসে কী করছিস?”

টিটি থতমত খেল, “না মানে… রিতুদা ওই ইয়ে… নকুর দাদার ওই…”

রিতুদা চোয়াল শক্ত করে তাকাল টিটির দিকে, “বাইরে পানু আছে, ওকে বল। সব আমি করব? বেরো এখন ঘর থেকে।”

টিটি আর সময় নষ্ট না করে হেসে বেরিয়ে গেল। মাহির অবাক হল। ভাবল, এটাই হল স্ট্রেংথ! সবার সামনে খিস্তি খেয়েও পাবলিক ধন্য হয়ে যাচ্ছে!

রিতুদা সময় নষ্ট না করে মাহিরকে বলল, “শোন, ইনি হচ্ছেন পলি দে। নানা সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছেন। তার মধ্যে একটা হল, ওল্ড এজ হোম। কালীঘাট ট্রাম ডিপোর কাছে ওঁদের হোম। কিছু ফিনানশিয়াল এড লাগবে ওঁদের। আমার তো যাওয়ার সময় নেই। তাই তুই যাবি ওঁদের ওখানে। সব দেখে আসবি।”

“আমি?” মাহির ঘাবড়ে গেল।

“পারবি না? শুনেছি তুই টুয়েলভ অবধি পড়েছিস। ইংরেজিতে ভাল ছিলি। আমার কাছে যেগুলো আছে সব টিটিএমপি!”

“মানে?” মাহির অবাক হল। দেখল, পলিও অবাক হয়ে তাকিয়ে আছে।

“মানে টেনে-টুনে মাধ্যমিক পাশ। তাই তুই যাবি। বুঝলি?”

মাহির মাথা নাড়ল।

“ওর সঙ্গে কথা বলে নে কবে যাবি। গিয়ে সব দেখে এসে আমায় রিপোর্ট করবি। ভরসা করছি মাহির, ডোবাবি না!” শেষের কথাগুলো সামান্য শক্ত গলায় বলল রিতুদা।

মাহির পলির দিকে তাকিয়ে বলল, “আপনি বলুন কবে…”

“এখানে নয়, বাইরে গিয়ে কথা বলবি,” রিতুদা মাহিরকে এককথায় চুপ করিয়ে দিয়ে তাকাল পলির দিকে, “আপনি কাইন্ডলি একটু বাইরে গিয়ে বসবেন প্লিজ়? ওর সঙ্গে একটু কথা আছে আমার। সেরে নিয়ে ও বাইরে আপনার সঙ্গে কথা বলবে।”

Page 73 of 213
Prev1...727374...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In