• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

মাহির কী বলবে বুঝতে পারল না! এটা কী বলল তুয়াদি! কী করল! দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে সব মানুষজন!

তুয়াদি বলল, “কী হল যা। দাঁড়িয়ে কী দেখছিস? যা।”

মাহির আর কথা বাড়াল না। আবার বেরিয়ে পড়ল রাস্তায়। খিদে পেয়েছে ওর। আগে খেলার শেষে ওদের ক্লাব থেকে খাওয়াত। এখন সেটাও কয়েকটা ম্যাচ হল বন্ধ হয়ে গিয়েছে। সুমিত বলেছিল রোল খাওয়ার কথা। কিন্তু বারণ করেছিল মাহির। এর আগেও দু’দিন রোল আর মোমো খাইয়েছে সুমিত। রোজ-রোজ একজনের কাছ থেকে খাওয়া যায় নাকি?

কিন্তু এখন পেটের ভেতর বেজি ঘুরছে মনে হচ্ছে। কেমন একটা চাপ লাগছে। কিন্তু পকেটে পড়ে আছে আঠারো টাকা। দু’টাকার মুড়ি আর একটু বাদাম খাওয়া যেতে পারে। মা এখনও মাইনে পায়নি এই মাসের।

মাহিরের মাঝে মাঝে মনে হয় বোমার মতো ও যদি ফেটে পড়তে পারত! শরীরে এত বারুদ জমে আছে! এত যন্ত্রণা ঠেসে ভরা আছে! তাই মনে হয় মাথাসমেত গোটা শরীরটা ফেটে পড়লে বেঁচে যেত ও। মনে হয় তা হলে হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পেত।

আগে ভগবানে বিশ্বাস ছিল না মাহিরের। মনে হত ওসব দুর্বল মানুষের লাঠি! ভণ্ডদের ব্যাবসা করার হাতিয়ার! কিন্তু আজকাল কেবলই মনে হয় কেউ একটা তো আছে! না, সে ছেলে না মেয়ে সেটা জানে না, কিন্তু আছে তো কেউ!

যেদিন ভাইয়ের রোগটা ধরা পড়ল, সেদিন রাতে নিজের ওই খুপরিমতো ঘরের জানলার পাশে শুয়ে বাইরের দিকে তাকিয়েছিল মাহির। ছোট টালির একতলা বাড়ি পাশাপাশি গাদাগাদি করে আছে। তাই জানলা থেকে এখনও আকাশ দেখা যায়।

সেই ধোঁয়াটে আকাশের দিকে তাকিয়ে শুয়ে ছিল মাহির। সামান্য কিছু জেদি তারা ওই ধুলোর চাদর ভেদ করেও যে-সামান্য আলো পাঠাচ্ছিল, সেই আলোর দিকে তাকিয়ে মাহিরের মনে হয়েছিল, ভগবান নিশ্চয়ই আছে! এই ছাব্বিশ বছরের জীবনেই এমন নানা কষ্ট, যন্ত্রণা আর কঠিন সময় কখনও এমনি-এমনি হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কারও সুপরিকল্পিত ব্যবস্থা আছে। কথাটা ভেবে ওই অন্ধকারে, ওই বিপদের সময়ও হাসি পেয়েছিল মাহিরের। মনে হয়েছিল, মানুষ কিছু পেয়ে বা কোনও বিপদ থেকে বেরিয়ে এসে ভগবানের উপস্থিতিতে বিশ্বাস করে, কিন্তু ওর জীবনে অসাফল্য, কষ্ট আর খারাপ হওয়ার পর ওর ঈশ্বরবিশ্বাস এল!

এখনও রাস্তায় বেরিয়ে আকাশের দিকে তাকাল মাহির। লালচে হয়ে আছে আকাশ। তাই আগের চেয়ে অন্ধকার কিছুটা হলেও কেটেছে। ওদের অঞ্চলের লাগোয়া একটা বিহারি বস্তি আছে। এই আধো-অন্ধকারে কয়েকটা বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এলোমেলোভাবে। দাঁড় করিয়ে রাখা গাড়ি ঘিরে ওরই বয়সি কয়েকটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। বিরক্তি লাগল মাহিরের। সবাই জানে ওই ছেলেগুলো মদ আর গাঁজা খায় রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু কারও কোনও হুঁশ নেই। প্লাস্টিকের বোতলে জলের সঙ্গে মিশিয়ে রাখা মদ সকলের সামনেই খায়। হল্লা করে। কেউ কিছু বলে না ওদের। আসলে কে কী বলবে, এই ছেলেগুলোর মাথার ওপর রিতুদার হাত আছে!

ওর বাড়ি থেকে রিতুদার অফিস খুব কিছু দূর নয়। মাহির ধীরেসুস্থে হাঁটতে লাগল। খিদেটা চাগাড় দিচ্ছে ভালই। শরীরটাও বুজে আসছে ক্লান্তিতে! এখন কার ভাল লাগে এইসব লোকের সামনে যেতে! মা-ও জানলে রাগ করবে। মা কিছুতেই ওকে রিতুদার কাছে যেতে দেয় না। বলে, “একবেলা না খেয়ে থাকব, কিন্তু তুই যাবি না!” কিন্তু একবেলা না খেয়ে থাকা এক জিনিস, আর ভাইয়ের চিকিৎসা আর-এক জিনিস। টাকা খুব দরকার এখন ওদের।

মাহির আকাশের দিকে তাকাল। সেই জন কি সত্যি বসে, দাঁড়িয়ে বা শুয়ে আছে আকাশের ওপারে? ওকে কি দেখতে পাচ্ছে? কেন শুধু ওকে বাঁশ দিয়ে আনন্দ পায় মানুষটি? ওর জীবনে ভাল কিছু কি হতে পারে না? এমন কিছু কি ঘটতে পারে না, যার ফলে ওর মনে হবে সামান্য হলেও ওরও বেঁচে থাকার একটা মানে আছে? একটা কারণ আছে?

অফিসের বাইরে একটু দূরে টিটি দাঁড়িয়েছিল। আবছায়া হলেও মাহিরের চিনতে ভুল হল না। ওরকম ঝাঁকড়া চুল আর পাঁকাটির মতো শরীর কলকাতায় আর কারও আছে কি না সন্দেহ!

টিটিও দেখেছে ওকে, “ওই মাহির!” হাত তুলে ওর কাছে প্রায় দৌড়ে এল ছেলেটা। তারপর ওর হাত ধরে বলল, “শালা, তুই কী করছিস? তোকে ফোন করলে পাওয়া যায় না কেন?”

“জানিস না, খেলা ছিল আজ আমার?”

মাহির দেখল টিটির হাতে একটা রোল। সবে দু’-এক কামড় খেয়েছে।

টিটি বলল, “তোর ওই বেকার খেলা! আর খেলছিস তুই, তো ফোনটা অফ করে রেখেছিস কেন?”

মাহির সময় নিল একটু তারপর টিটির হাত থেকে রোলটা নিয়ে নিল আচমকা। কামড় মেরে বলল, “ফোনটা ভোগের বাসি হয়েছে! পরানদাকে দেখাব একবার।”

টিটি প্যান্টে হাত মুছে বলল, “শালা, হবে না? সিপাহি বিদ্রোহের সময়কার ফোন! একটা নতুন মোবাইল কিনে ফেল আমার মতো।”

“বোকার মতো কথা বলিস না!” মুখভরতি খাবার নিয়ে কোনওমতে বলল মাহির।

টিটি হাসল, “তোর খিদে পেয়েছে?”

মাহির রোলটা শেষ করে বলল, “আচ্ছা, মানুষ অন্য জিনিস এতগুলো করে খায়, কিন্তু কোল্ড ড্রিঙ্ক এক বোতল আর রোল একটা খায় কেন?”

“সে আমি কী জানি!” টিটি বলল, “তোকে ফোন করতে-করতে দিমাগ ঘেঁটে গিয়েছে আমার! ওদিকে নকুর শালা এক লোচা হয়েছে।”

নকু! মাহিরের সামান্য সময় লাগল ব্যাপারটা মনে করতে। ও, সেই ছেলেটা। বাইকে করে ওকে একদিন নিয়ে এসেছিল। সামনের চুলটা ব্রোঞ্জ রঙে রাঙানো!

Page 72 of 213
Prev1...717273...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In