• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

শুভর সঙ্গে ওর বিয়েটা শুভর দিক থেকে প্রেমে পড়ে হলেও, ওর কাছে সেটা ছিল একটা সুরক্ষিত জীবনের হাতছানি। থাকতে-থাকতে একটা মায়া আর ভাললাগা জন্মালেও সেই যে সর্বগ্রাসী প্রেম, সেটা কিন্তু হয়নি। আর আইকা যেমন, ওর প্রেমে গন্ডগোল হলে, তার জন্য মনখারাপ করে না থেকে সেটা কী করে সমাধান করা যায় সেটার দিকেই ওর বেশি ঝোঁক থাকত। এসব লবঙ্গলতিকা হয়ে ফুল স্পিডে ডিপ্রেশন চালিয়ে যাওয়ার মেয়ে ও নয়।

নোঈকে ও পছন্দ করলেও নোঈর এই জিনিসটা ওর ভাল লাগে না! কিছু-কিছু মানুষ আছে প্রেমের জন্য বড্ড হেদায়! জীবনে যেন আর কিছু নেই!

পুশকিনের সঙ্গে কথা বলে আসার সেই দিনেই রাতে নোঈদের ফ্ল্যাটে গিয়েছিল আইকা।

পুটুমাসি টিভি দেখছিল। রাঙামেসো যথারীতি নিজের ঘরে ল্যাপটপে বিদেশি ফিল্ম নিয়ে বসেছিল।

আইকা ঘরে ঢুকেই পুটুমাসিকে বলেছিল, “নোঈ কোথায় গো? ওর সঙ্গে জরুরি কথা আছে।”

পুটুমাসি টিভি থেকে চোখ না সরিয়ে বলেছিল, “ওর ঘরে আছে, যা না।”

“না, ওকে ডাকো,” আইকা ইচ্ছে করে টিভিটা আড়াল করে দাঁড়িয়েছিল।

“আরে,” পুটুমাসি ছটফট করে উঠে বলেছিল, “আরে, ঝগড়াটা দেখতে দে ভাল করে, সর!”

“ডাকো নোঈকে,” আইকা বলেছিল, “আর অত ঝগড়া দেখার ইচ্ছে হলে আমি দেখিয়ে দিচ্ছি।”

নোঈকে ডাকতে হয়নি।

“কী রে দি? কিছু বলবি?” নোঈ হাতে মোবাইলটা নিয়ে নিজেই বেরিয়ে এসেছিল ঘর থেকে।

নোঈর চোখে বেশ হাই পাওয়ারের চশমা। আইকা কতবার বলেছে সেটা পালটে কন্ট্যাক্ট করে নিতে, কিন্তু মেয়েটা কিছুতেই নেবে না। এত সুন্দর দেখতে নোঈকে, কিন্তু একটুও সাজে না। শুধু মাঝে মাঝে টিপ পরে। তাও সামান্য ওপরে। এখন আবার এই ফ্যাশনটা ফিরে এসেছে!

শাড়ি পরেছিল নোঈ। আর কপালে একটা অনুস্বরের মতো দেখতে আঁকা টিপ!

“এই ফিরলি নাকি?” জিজ্ঞেস করেছিল আইকা।

নোঈ বলেছিল, “হ্যাঁ, শ্বেতার বাড়িতে একটা নেমন্তন্ন ছিল। ও চণ্ডীগড় থেকে এসেছে সাতদিনের জন্য। কিছু বলবি দি?”

আইকা কিছু বলার আগেই পুটুমাসি বলেছিল, “তোরা আমায় দেখতেই দিলি না সিরিয়ালটা! শাশুড়িটা বউয়ের রান্না করা খাবারে সব লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল লুকিয়ে। এবার কী যে হবে!”

“ধ্যাত্তেরি!” আইকা রিমোট তুলে টিপে বন্ধ করে দিয়েছিল টিভিটা! বলেছিল, “অফিস থেকে এসেছি দরকারি কথা বলতে! সেখানে এসব চালিয়ে রেখেছে!”

নোঈ সোফায় বসে তাকিয়েছিল আইকার দিকে, “কী হয়েছে দি?”

“তোর চাকরির কথা বলতে এসেছি আমি,” আইকা সময় নিয়ে তাকিয়েছিল নোঈর দিকে। মেয়েটা কারও থেকে কিছু নেয় না। এই কথাটায় কী প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছিল না।

নোঈ কিছু বলেনি। বড়-বড় চোখ করে তাকিয়েছিল আইকার দিকে। পুটুমাসির মুখে বরং আগ্রহ ছিল বেশি।

আইকা বলেছিল, “আমি আজ গিয়েছিলাম পুশকিনদের অফিসে। ওরা বিশাল বড় কোম্পানি! মাল্টিন্যাশনাল জায়ান্ট! রিকো গ্রুপ! কলকাতায় সদ্য অফিস খুলেছে। প্রজেক্টের কাজ করে। রিক্রুট করছে। আমি তোর কথা বলেছি। পুশকিন বলল তোর সিভিটা পাঠাতে।”

“পুশকিন কে?” পুটুমাসি ভুরু কুঁচকে তাকিয়েছিল।

আইকা বলেছিল, “তুমি কিছু মনে রাখতে পারো না কেন গো? সেই যে ডিনো না কে এসেছিল না নোঈকে দেখতে, ওর সেই দাদা!”

পুটুমাসি থমকে গিয়েছিল একটু। তারপর ছিটকে দাঁড়িয়ে উঠেছিল, “না না, একদম নয়। নোঈ ওদের সঙ্গে যা করেছে তাতে কোন মুখে গিয়ে দাঁড়াবে ওদের সামনে? সম্ভব নয়!”

“আরে,” আইকা বিরক্ত মুখে বলেছিল, “কেন সম্ভব নয়? চাকরি করতে অসুবিধে কোথায়? আর বিয়ের সম্বন্ধ না-ই হতে পারে! তাতে কি জীবন আটকে থাকবে?”

পুটুমাসি বলেছিল, “আমাদের একটা মানসম্মান নেই নাকি? চাকরি দেবে বললেই যেতে হবে?”

“চাকরি দেবে বলেনি। বলেছে যোগাযোগ করতে!” আইকার মাথা গরম হচ্ছিল, “তুমি এসব কেন কমপ্লিকেটেড করছ? কাজ তো রে বাবা!”

“না, ও যাবে না,” পুটুমাসি গোমড়ামুখে বলেছিল, “সহজ ব্যাপারটা বুঝতে পারছিস না? আমাদের এতে অসম্মান হবে। নোঈ যাবে না।”

“আরে, যুক্তিটা কী?” আইকা কী বলবে বুঝতে পারছিল না।

পৃথিবীতে গোঁয়ারতুমির মতো অসুখ কমই আছে! ইগো আর গোঁয়ারতুমির জন্য সারা পৃথিবীর আজ এই অবস্থা!

“আমি বলেছি যাবে না, সেটাই শেষ কথা,” পুটুমাসি বুকের কাছে হাতদুটো আড়াআড়িভাবে জড়ো করে এমন একটা ভঙ্গি করেছিল, যার অর্থ হল এর পর আর কথা চলে না!

“দি আমায় ই-মেল আইডিটা দিস, আমি সিভি পাঠিয়ে দেব,” নোঈ শান্ত গলায় বলেছিল।

“কী?” পুটুমাসি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, “তুই… তুই ওখানে চাকরি করবি? মানে ওদের ওখানে…”

“ওদের ওখানে মানে?” নোঈ ঠান্ডা চোখে তাকিয়েছিল পুটুমাসির দিকে, “অফিসটা কি ওই ডিনোদের নাকি? পুশকিন নিজেও চাকরি করে। আমার করতে অসুবিধে কোথায়!”

পুটুমাসি কিছুক্ষণ নোঈর দিকে তাকিয়ে থেকে নিজের মনে বলেছিল, “ঠিকই তো। আমি আর কে হই? যেমন বাপ তেমন মেয়ে! আমি তো দাসীবাঁদি হয়ে থাকার জন্যই এসেছি এই বাড়িতে! যা পারিস কর, কিন্তু পরে কিছু হলে আমার কাছে কাঁদতে আসবি না!”

আইকা অবাক হয়ে তাকিয়ে দেখছিল পুটুমাসিকে। আর ভাবছিল পরে কী হতে পারে? পুটুমাসি কী হবে বলে ভয় পাচ্ছে?

আইকা ই-মেল আইডি দিয়েছিল নোঈকে। তারপর পুশকিনের মোবাইল নাম্বারটা দিয়ে বলেছিল, “সিভিটা পাঠিয়ে একটা মেসেজ করে দিবি। ও ইন্টারভিউয়ে ডেকে নেবে।”

Page 53 of 213
Prev1...525354...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In