• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 18, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

রুমাল দিয়ে মুখটা মুছে মেট্রোর সিঁড়িতে পা দিল নোঈ। কিন্তু ভেতরে ঢুকতে পারল না।

“নোঈ,” পেছন থেকে আসা ডাকটা থমকে দিল ওকে। ও পেছনে ঘুরল। দি!

নোঈ দাঁড়িয়ে পড়ে এক ধাপ নেমে এল সিঁড়ি থেকে। তারপর পথ না আটকে রাস্তার একপাশে সরে গিয়ে বলল, “দি তুই? এখানে?”

আইকা কপালে এসে পড়া চুলটা ঠিক করে নিয়ে বলল, “বাড়ি যাচ্ছিস?”

“হ্যাঁ,” নোঈ মাথা নাড়ল।

“চল আমার সঙ্গে,” আইকা নোঈর হাত ধরে টান মেরে ওকে রাস্তায় নামিয়ে আনল।

“আরে, আমি বাড়ি যাব। অফিস থেকে আসছি। নিড আ শাওয়ার দি। তুই কি গাড়ি এনেছিস?”

“না, গাড়ি আনিনি আজ। আর আমিও বাড়ি যাব। চল না!” আইকা হাত ধরে টানল, “এই ক্লাবে এসেছিলাম দু’মিনিটের জন্য। একজনকে একটা জিনিস দেওয়ার ছিল। ওই পারে গাড়িতে আমার বন্ধু বসে আছে। ও পৌঁছে দেবে। চল।”

নোঈ ভুরু কোঁচকাল। আইকার বন্ধু তো ও যাবে কেন তার গাড়িতে? চেনে না জানে না! কেন যাবে? বোকা বোকা ব্যাপার!

ও বলল, “না, আমি মেট্রোতেই যাব।”

“আচ্ছা ঢ্যাঁটা মেয়ে!” আইকা কপট রাগে চোখ পাকাল, “হাত ধরে টানছি, এবার না গেলে কান ধরে টানব তোকে। চল। পাকামো সব সময়!”

“তুই যে কী করিস না!” নোঈ হাসল, “ঠিক আছে চল। এইটুকু পথ তাও আবার গাড়িতে!”

আইকা কথার উত্তর না দিয়ে রাস্তার গাড়ির জটের মধ্যে দিয়ে লুকোচুরি খেলতে-খেলতে নোঈকে নিয়ে পথ পার হয়ে গেল।

রাস্তার এই পারটায় যেন আরও ভিড়। মেট্রো স্টেশনের আড়ালে খাবারের দোকান আছে এদিকে। মানুষ তার উপর যেভাবে ভেঙে পড়েছে, নোঈ ভাবল কলকাতায় কি এতদিন দুর্ভিক্ষ চলছিল?

এই পাশের ফুটপাথ আর রাস্তাটা মোড়ের কাছে বেশ অপরিষ্কার! খাবারের অবশিষ্ট, রোলের ছেঁড়া কাগজ, পচা ফল, পানের পিক! নোংরা দেখলে গা গুলিয়ে ওঠে নোঈর। ও দেখল আইকা অম্লানবদনে সেই সব টপকে মানুষের ভিড়ের ভিতর দিয়ে তরতর করে এগিয়ে গেল।

এই পারে এসেই নোঈর হাত ছেড়ে দিয়েছিল আইকা। তাই নোঈ পিছিয়ে পড়ল একটু। তারপর সময় নিয়ে নোংরা বাঁচিয়ে এগিয়ে গেল গাঢ় নীল রঙের একটা গাড়ির সামনে দাঁড়ানো আইকার দিকে।

“এত পুতুপুতু কেন তোর?” আইকা ভুরু কোঁচকাল, “এই শহরে বড় হয়েছিস না?”

নোঈ কিছু না বলে হাসল। আসলে সব কিছুর তো উত্তর হয় না! তবে অবাক লাগল দেখে যে, আইকা এমন উচ্ছ্বসিত! সাধারণত আইকা একটু গম্ভীর ধরনের মেয়ে। সে এমন স্কুলের মেয়েদের মতো তড়বড় করছে দেখে, কেমন একটা লাগল নোঈর! কিন্তু কিছু বলল না। আইকাকে ভাল লাগে ওর। খুব ভাল লাগে এমনটা নয়, কিন্তু ভালই লাগে। আসলে আইকার জীবনটা খুব-একটা আনন্দের নয়। তাই ভাল লাগার চেয়ে একটা চাপা সহানুভুতি কাজ করে নোঈর। মনে হয়, মেয়েটা দুঃখী! আর দুঃখী মানুষদের জন্য কোথায় যেন একটা খারাপ-লাগা কাজ করে ওর।

“কী রে! কী ভাবছিস? আজকাল কী হয়েছে তোর? এখন তুই শিয়োর প্রেমে পড়েছিস কারও, না?” আইকা হাসল।

“ধুৎ!” খানিকটা জোর করেই পালটা হেসে উত্তর দিল নোঈ।

মানুষজনের এই ধরনের ইয়ারকিগুলো খুব বোকা বোকা লাগে নোঈর। সামান্য অন্যমনস্ক লাগলেই হয় বলে, কী রে কবিতা লিখবি! নয়তো এই, প্রেমে পড়েছিস! এত স্টিরিয়টাইপ! মানুষ যেন এমনি অন্যমনস্ক হতে পারে না! যেন তার আনমনা হতে এমনি এমনি ইচ্ছে করতে নেই!

“শোন না,” আইকা হাত ধরল ওর, “একটা সারপ্রাইজ় দেব তোকে।”

“আমায়!” নোঈ অবাক হল। তবে সত্যি বলতে কী একটুও আগ্রহ বোধ করল না। আজ চাকরি ছেড়ে এসেছে। অশান্তি হয়েছে অফিসে। ওদিকে বাড়িতেও মায়ের সঙ্গে ঝামেলা চলছে! এখন কি আর ওর এই সব সারপ্রাইজ় দেখে আনন্দে ডগমগ হওয়ার সময় আছে!

“আয়।”

আইকা হাত ধরে ওকে আবার টেনে এনে দাঁড় করাল ওই গাড়িটার পাশে। নোঈ দেখল নীল গাড়িটার কাচটা টিন্টেড। আইকা হাত ঘুরিয়ে গাড়িটার কাচটা নামানোর ইঙ্গিত করল।

সামান্য সময় নিল গাড়ির ভিতরে বসা মানুষটা। তারপর মসৃণভাবে নেমে এল গাড়ির কাচ। শহরের মাথা থেকে প্রায় বিদায় নেওয়া শেষবেলার আলো তার আবছা রং নিয়ে ছড়িয়ে পড়ল গাড়ির গায়ে, তার ভিতরে। নোঈ দেখল মানুষটাকে। আর খুব সামান্য সময়ের জন্য হলেও মনে হল, ওর পায়ের তলার মাটি একটু কাঁপল!

আবার কি ভূমিকম্প হল? না মনের ভুল! নোঈ একবার তাকিয়েই কেন জানে না চোখটা সরিয়ে নিল মানুষটার দিক থেকে। বুকের ভিতর কেমন একটা অস্বস্তি হল ওর। চোয়াল শক্ত হয়ে উঠল। এই আইকার সারপ্রাইজ়? ও যত এইসব এড়াতে চাইছে, তত কেন জীবন এমন সব ঘটনা ও মানুষ এনে সামনে রাখছে ওর! মায়ের সঙ্গে যে জন্য বিবাদ হচ্ছে সেই কারণটাই ওর সামনে! কেন বারবার ঈশ্বর ওকে এমন বিপদে ফেলেন? এমন সংকটের সামনে এনে দাঁড় করান?

“কী রে, খুব চমকে গিয়েছিস, না?” আইকা হাসল, “তোর উড বি হাজ়ব্যান্ডের দাদা। চিনতে পারছিস?”

উড বি হাজ়ব্যান্ড! কথাটা কট করে কানে লাগল নোঈর। এসব কী বলছে আইকা! উড বি হাজ়ব্যান্ড মানে? ও তো সেই ডাক্তার ছেলেটিকে বিয়েই করবে না। তবে! এসব কী বলছে আইকা!

“আঃ দি! কী সব বলছিস তুই!” নোঈ দাঁত চেপে বলল কথাগুলো, “কার বিয়ে? কে উড বি হাজ়ব্যান্ড?”

“তোর রে। ন্যাকা খুকি আমার!” আইকা হইহই করে হেসে গাড়ির ভিতরে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে বলল, “দেখলি, কেমন লজ্জা পাচ্ছে! এখনও বিয়ে হয়নি, তাতেই এত লজ্জা! গাছে না উঠতেই এক কাঁদি!”

Page 31 of 213
Prev1...303132...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In