• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 30, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

জোনাকিদের বাড়ি – স্মরণজিৎ চক্রবর্তী

Jonakider Bari by Smaranjit Chakraborty

পাড়ার ভেতরের রাস্তাটা ইটের। মাঝে মাঝে ভাঙা। তাড়াতাড়ি হাঁটা খুব অসুবিধের। কিন্তু তাও যতটা সম্ভব দ্রুত হাঁটতে চেষ্টা করল পেখম। ন’টার আগে বাড়ি ফিরতে হবে ওকে। মা আজ মিতুকাকিমার সঙ্গে পাঠ শুনতে গিয়েছে। বাবাকে অনেক করে বলে বাড়ি থেকে বেরিয়েছে নয়নার কাছে যাবে বলে। ন’টার মধ্যে না ফিরতে পারলে মা আস্ত রাখবে না। বাবা বারবার এটাই বলছিল ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময়।

পেখম আহত হয়ে তাকিয়েছিল বাবার দিকে। এভাবে কেন বাবা গুটিয়ে যাচ্ছে মায়ের সামনে? যে-বাবা ওকে আগলে রাখত, সে কী করে সরে যাচ্ছে ওর কাছ থেকে!

পেখম বলেছিল, “বাবা, তুমি এমন করে বলছ? আমায় আর একটুও ভালবাসো না, না?”

বাবা চেয়ারে বসে একটা কাগজ দেখছিল। ওর কথায় অসহায়ের মতো মুখ করে তাকিয়েছিল। বলেছিল, “কেন রে মা? এমন বলছিস কেন?”

পেখম তাকিয়েছিল বাবার দিকে। ঘরের বাল্‌ব জ্বলছিল। তার আলোয় বাবাকে কেমন তামাটে আর ভেঙে পড়া লাগছিল। যেন বাবা আর পারছে না এই জীবন বইতে!

পেখম বলেছিল, “আমার সঙ্গে যা হচ্ছে, তা তুমি মেনে নিচ্ছ কী করে বাবা?”

বাবা বলেছিল, “কী হচ্ছে মা? আমি সাধারণ একজন কর্মচারী। কত টাকাই-বা পাই বল! সেখানে এমন বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসছে, আমি না বলব কোন সাহসে? আমি কি এত ভাল ঘরে তোর বিয়ে দিতে পারব কোনওদিন?”

“আমি তো তা চাইনি বাবা,” পেখমের গলায় অভিমান জমা হয়ে উঠছিল, “আমি কি বলেছি কোনওদিন আমায় বড়লোক বাড়িতে বিয়ে দাও?”

“কিন্তু আমি তো জানি রে মা,” বাবা মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলেছিল, “সারা জীবন তুই কিছু চাসনি বলেই তো আমার আরও খারাপ লেগেছে। আমি তো কিছুই করতে পারিনি, পারি না। সবাই কত কিছু করে নিজের সন্তানদের জন্য! আমার কি ইচ্ছে করে না আমার মেয়ে ভাল করে থাকুক? জীবনে আরও অনেকটা পথ যাবি তুই, তখন বুঝবি টাকার গুরুত্ব কতটা!”

“টাকাটাই সব বাবা?” পেখমের গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এসেছিল যেন। এতদিন ধরে চেপে থাকা সব কষ্ট আর যন্ত্রণা আজ মায়ের অনুপস্থিতিতে বেরিয়ে এসেছিল বাবার সামনে।

“সব না হলেও অনেকটা, অনেক-অনেকটা রে মা!” বাবা যেন নুইয়ে পড়েছিল আরও। বাবাকে আরও বৃদ্ধ দেখাচ্ছিল। কেমন একটা খয়াটে লাগছিল যেন। যেন এইসব কথা আসলে বাবার মনের কথা নয়। কেউ যেন জোর করে বলিয়ে নিচ্ছিল বাবাকে দিয়ে!

বাবা বলেছিল, “আমি যা কোনওদিনও দিতে পারিনি তোকে, সেই সব কিছু তুই পাবি এখানে রে মা।”

“আমি তা চাইনি বাবা, আমি মরে যাব এখানে বিয়ে হলে!” পেখম অসহায়ের মতো তাকিয়েছিল বাবার দিকে।

বাবা উঠে এসেছিল এবার। ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলেছিল, “তুই এভাবে বলিস না। জানিস, তোর যখন ছ’বছর বয়স, একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলি তুই। ডাক্তাররা কিছুই করতে পারছিল না। শেষে মানিকতলার এক ডাক্তার, অনেক বয়স তার, সে সারিয়ে তুলেছিল তোকে। টানা দু’মাস ভুগেছিলি। আমার যে কী গেছিল, সে আমিই জানি। আমার যে কতটা কষ্ট হয় তোর জন্য, কতটা অসহায় লাগে তোর বিপদ হলে তুই জানবি না! তোকে আমরা হাত-পা বেঁধে জলে ফেলে দিচ্ছি না! মালিকরা নিজে এসেছে। সেদিন দেখলি তো সুজিতের মা আর সুজিত দু’জনেই এল। কত কিছু নিয়ে এল। তোকে পাশে বসিয়ে কত আদর করল ওর মা। তোর আজ যা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা কিন্তু কাল আর থাকবে না। এমন করে ভাবিস না।”

“কিন্তু আমি যে ভাল থাকব না বাবা! এটা কেন তোমরা বুঝছ না?” পেখম শেষ চেষ্টার মতো করে বলেছিল, “আমার মন বলে কিছু নেই? জোর করে আমার ওপর এসব চাপিয়ে দিচ্ছ কেন তোমরা?”

বাবা বলেছিল, “কারণ, তুই এখনও নিজের ভাল বুঝতে শিখিসনি মা। আর এসব বলেই সময় নষ্ট করবি? বললি যে বেরোবি!”

পেখম বুঝতে পারছিল, বাবা কথা এড়িয়ে যেতে চাইছে। তাই নিজেই ওকে বাইরে যাওয়ার কথা বলছে। ও বুঝতে পারছিল, আসলে মায়ের কথা বা ইচ্ছের বিরুদ্ধে বাবা যাবে না। বাবা যেতে পারবে না। বাবা মাকে এতটাই ভালবাসে যে, সেখানে পেখমও তুচ্ছ!

ও আর কথা বাড়ায়নি। শুধু এটা বুঝেছিল, যা করতে হবে ওকে নিজেকেই করতে হবে। কেউ কিছু করে দেবে না ওর জন্য!

হাতঘড়িটা দেখল পেখম। ছোট ঘড়ি। নতুন। ডায়ালে অক্ষরগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। সুজিতের মা এটা দিয়ে গেছেন। ওঁরা এসেছিলেন কিছুদিন আগে। বিশাল বড় গাড়িটা ওদের ছোট পাড়ায় যেন আঁটছিল না। রাস্তার একপাশে দাঁড়িয়েছিল গাড়িটা।

সবার মাঝে পুতুলের মতো বসেছিল পেখম। ওর হাতটা নিজের হাতে নিয়ে বসেছিলেন সুজিতের মা। তখনই এই ঘড়িটা পরিয়ে দিয়েছিলেন উনি।

আজকের আগে এই ঘড়িটা পেখম হাতে দেয়নি। কিন্তু আজ উপায় ছিল না। ও যে ঘড়িটা পরত সেটা মা কাজের দিদিকে দিয়ে দিয়েছে। পেখম আপত্তি করলেও শোনেনি। পেখম বুঝতে পেরেছিল, মা জোর করে এসব করছে! নানাভাবে পেখমকে কোণঠাসা করে ঠেলে দিচ্ছে মালিকদের দিকে।

পৌনে সাতটা বাজে এখন। এখান থেকে চ্যাটার্জিপাড়া হেঁটে যেতে দশ মিনিটের মতো লাগবে। বিজনদের বাড়িতে আজ কেউ নেই। সেখানে আজ দেখা করবে ও কাজুর সঙ্গে।

কাজু প্রথমে রাজি হয়নি। বিজনকে বলেছিল দেখা করতে পারবে না। কিন্তু বিজন খুব জোর করেছে।

Page 143 of 213
Prev1...142143144...213Next
Previous Post

প্রাচীন বাংলার গৌরব – হরপ্রসাদ শাস্ত্রী

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

Next Post

স্বপন বন্দ্যোপাধ্যায়ের গল্প

শিবতোষ ঘোষের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In