• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, অক্টোবর 14, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বারোটি রহস্য উপন্যাস – অনীশ দেব

Baroti Rahasya Upanyas by Anish Dev

না, ম্যাডাম–এখন একটা কাজে ফেঁসে গেছি। পরে সময়মতো গিয়ে আপনাকে বলে আসব।

ঠিক আছে আমার বাড়িতে আসতে হবে না। আমরা অন্য কোথাও মিট করতে পারি…।

এক্ষুনি তো সেটা করা যাবে না। পরে আপনার সঙ্গে ফোনে কথা বলে ঠিক করে নেব। ও হ্যাঁ, রশিদ আপনার কথামতো হেল্প করেছে। আর সংক্ষেপে এটুকু জেনে রাখুন, নানাভাইয়ের ওখানে গিয়ে খুব একটা কাজ হয়নি।

তার মানে!

তার মানে হল, এখনও আমি অন্ধকারেই দাঁড়িয়ে আছি।

ফোন অফ করে দিলাম।

গতকালের মেঘলাভাবটা আকাশে থেকেই গিয়েছিল। বিকেল পাঁচটা থেকে বৃষ্টি শুরু হল।

.

প্রায় সাড়ে সাতটা নাগাদ আমি আর বর্ষা শর্মিলা বোসের দরজায় কড়া নাড়লাম। বৃষ্টি তখনও থামেনি।

বর্ষার সঙ্গে সময়মতোই আমি দেখা করেছি। আমার সর্দির ভাবটা বেড়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে কাশি। তাই ছাতা নিয়েই বেরিয়েছি।

ও সময়মতো হাজির হতেই ওর সামনে গিয়ে দাঁড়ালাম।

ছাতা থাকলেও ওর চুড়িদার বেশ খানিকটা ভিজে গেছে। পোশাকের পায়ের কাছে কাদার ছিটে। তবে মুখটা টলটল করছে।

ওকে দেখামাত্রই বুকের ভেতরে উলটোপালটা ব্যাপার শুরু হল।

রাজাবাজারের দিকে হাঁটতে-হাঁটতে আমরা কথা বলছিলাম। প্রথমে খানিকটা অফিসের কথা হল। তারপর দত্তগুপ্ত, নানাভাই–এসব শুরু হল।

পথ চলতে-চলতে কথা বলা খুবই শক্ত ব্যাপার। তার ওপর রাস্তায় জল-কাদা, যানজট, আর মানুষের ভিড়। সায়েন্স কলেজ পেরিয়ে একটা ছোট রেস্তোরাঁয় আমরা বসলাম।

আমার কাছ থেকে নানাভাইয়ের ব্যাপারটা সংক্ষেপে শোনার পর বর্ষা বেশ হতাশ হল। খানিকটা ভয়ও পেয়ে গেল ও। পুলিশ যদি আবার হ্যারাস করে! ওকে বললাম যে, নানা আমাকে আশ্বাস দিয়েছেন। বলেছেন যে, পুলিশ আমাকে আর বিরক্ত করবে না। তবে ওর কথা নানাকে বলিনি। যদি নিতান্ত দরকার হয়, তা হলে বলতে হবে।

বর্ষা বলল, না, না বলার দরকার নেই। ওর মুখটা কেমন কালো হয়ে গেল।

কিছুক্ষণ কথা বলার পর ওকে বললাম, বর্ষা, তোমাকে এখন একজনের বাড়িতে নিয়ে যাব–যাবে?

চমকে উঠল বর্ষাঃ কার বাড়িতে!

শর্মিলা বোসের বাড়িতে। কাছেই গড়পাড়ে উনি থাকেন।

হঠাৎ ওঁর বাড়িতে কেন?

একটা ব্যাপারে আমার একটু খটকা লেগেছে। সেই ব্যাপারে একটু কথা বলতে যাব। তুমি সঙ্গে গেলে ভালো হয়। তা ছাড়া তুমি তো ওঁকে কখনও দ্যাখোনি। ওঁর সঙ্গে আলাপও হয়ে যাবে।

আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে।

তোমার কোনও ভয় নেই–আমি তো সঙ্গে আছি!

মাঝারি বৃষ্টির মধ্যেই আমরা রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে পড়লাম। ঠিক তখনই প্যান্টের পকেটে আমার মোবাইল ফোন বেজে উঠল।

বোতাম টিপে কথা বললাম।

আমার এল.আই.সি.-র এজেন্ট। উনি জানতে চাইছেন, গতবছরে আমি যে বলেছিলাম এ-বছর একটা জীবন সুরক্ষা পলিসি করাব, সেটা করাব কি না।

চমৎকার প্রশ্ন, এবং চমৎকার সময়ে! জীবন সুরক্ষা যদি আমার দরকার না হয়, তা হলে আর কার দরকার হবে।

ওঁকে বললাম, নিশ্চয়ই করাব। উনি যেন নেক্সট উইকে আমার অফিসে আসেন।

মিনিটদশেকের মধ্যেই আমরা শর্মিলা বোসের দরজায় পৌঁছে গেলাম।

দরজা খুলে আমাকে দেখেই তিনি ভূত দেখার মতো চমকে উঠলেনঃ এ কী! আপনি! তারপর চাপা গলায় বললেন, জনি বাড়িতে আছে।

আমি হাসলাম। তারপর একটু পাশে সরে দাঁড়াতেই শর্মিলা আমার পেছনে দাঁড়ানো বর্ষাকে দেখতে পেলেন। দরজার কাছটায় আলো তেমন জোরালো নয়। কিন্তু ওদের দুজনের মুখ আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম।

না, ওরা একে অপরকে আগে কখনও দেখেনি।

আমি ভেজা ছাতাটা দরজায় পাশে রাখলাম। তারপর শর্মিলাকে একরকম পাশ কাটিয়েই ভেতরে ঢুকে গেলাম।

বর্ষাও দরজায় পাশে ছাতা রেখে বাধ্য মেয়ের মতো আমাকে অনুসরণ করল।

সামনের ঘরের দরজা খোলা ছিল। একটা মোড়া আর একটা এলোমেলোভাবে ভাঁজ করা খবরের কাগজ চোখে পড়ছিল।

ঘরে ঢোকার আগে আমি শর্মিলা আর বর্ষাকে পরিচয় করিয়ে দিলাম। বললাম, ম্যাডাম, আপনার ঘাবড়ানোর কোনও কারণ নেই। বর্ষা আমার অফিস কোলিগ। তা ছাড়া দত্তগুপ্তের কাছে ও পার্ট টাইম কাজ করত…ফার্স্ট লেভেলের। দত্তগুপ্তের ফ্ল্যাট থেকে পুলিশ ওর ফোন নাম্বার পেয়েছে। হেসে বললাম, আমাদের তিনজনের একই প্রবলেম। সেই প্রবলেম সলভ করার জন্যেই আপনার কাছে এসেছি।

দেখে মনে হল, শর্মিলা খানিকটা যেন ধাতস্থ হলেন। একটু সময় নিয়ে বললেন, জনি পাশের ঘরে টিভি দেখছে।

জনির ইংরেজি গানের কলি আমার কানে আসছিল। বোধহয় এম টি ভি এনজয় চালিয়ে টিভির গানটাই মুখস্থ করছে।

ঘরটাকে চট করে একটু গুছিয়ে নিয়ে শর্মিলা আমাদের বসতে বললেন। সামান্য দূরে নিজেও বসলেন। ওঁর পরনে ম্যাক্সি। চুলের গোছা কপালে এদিক-ওদিক ছড়িয়ে। হালকা পারফিউমের গন্ধ নাকে আসছে।

কাল নানাভাইয়ের ওখানে কী হল, মিস্টার মিত্র?

আমি হাত তুলে ওঁকে ইশারা করলামঃ পরে বলছি। আগে আপনি বলুন, দত্তগুপ্ত কি চুরুট খেতেন?

শর্মিলার ভুরু কুঁচকে গেল।

কাছেই কোথাও টিনের চালের ওপরে বৃষ্টির ফোঁটা পড়ে রিমঝিম শব্দ হচ্ছিল। বৃষ্টির কেমন একটা গন্ধও নাকে আসছিল।

মাঝে-মাঝে মিস্টার দত্তগুপ্তকে যেন চুরুট খেতে দেখেছি। থেমে-থেমে বললেন শর্মিলা।

আগেও এই কথাই আমাকে তিনি বলেছিলেন।

বর্ষা সঙ্গে-সঙ্গে কী একটা বলতে যাচ্ছিল, আমি ইশারায় ওকে থামিয়ে দিলাম। বর্ষা কী বলেছে আমার স্পষ্ট মনে আছে। দত্তগুপ্ত ক্লাসিক সিগারেট খেতেন।

Page 195 of 304
Prev1...194195196...304Next
Previous Post

অন্নদাশঙ্কর রায়ের গল্প – অন্নদাশঙ্কর রায়

Next Post

অনিশা দত্তর গল্প – অনিশা দত্ত

Next Post

অনিশা দত্তর গল্প – অনিশা দত্ত

অনীশের সেরা ১০১ - অনীশ দেব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In