.
৪২.
উরুগুয়ের একটা সামরিক হেলিকপ্টার সাউন্ডারের ল্যান্ডিং প্যাডে নামিয়ে দিল ওদেরকে। ঠিক চৌদ্দ ঘণ্টা বিয়াল্লিশ মিনিট পর লেডি ফ্ল্যামবোরোর সাথে মিল আছে এমন একটা আকৃতির সন্ধান পাওয়া গেল এক হাজার বিশ মিটার পানির নিচে।
পোলার এক্সপ্লোরার-এ ছিল পাঁচ মিলিয়ন ডলার মূল্যের ভিউইং সিস্টেম, সাউন্ডারে তা নেই। পেছনে ঝুলে থাকা সোনার সেনসর-এ সেই কালার ভিডিও ক্যামেরা। সাউন্ডারের ইলেকট্রনিক গিয়ার মানুষের তৈরি ডুবে যাওয়া জিনিসের ছবি দূর থেকে তুলতে পারে, ক্লোজ-আপ ছবি তোলার সামর্থ্য তার নেই।
আবছা হলেও আকৃতিটা একই রকম দেখাচ্ছে, বলল রুডি। পেছনের সুপার স্ট্রাকচার চিমনিটা একদিকে যেন একটু কাত হয়ে আছে। জাহাজের পাশগুলো উঁচু আর সোজা। খাড়াভাবে রয়েছে, খুব বেশি হলে দশ ডিগ্রি কাত হয়ে আছে।
পজিটিভ আইডেনটিফিকেশনের জন্য ওটার দিকে ক্যামেরা তাক করতে হবে, বলল জিওর্দিনো।
পিট কোনো মন্তব্য করল না। সাউন্ডারের পেছন দিকে টার্গেট সরে যাবার পরও অনেকক্ষণ ধরে সোনার রেকর্ডিংয়ের দিকে তাকিয়ে আছে ও। বাবাকে জীবিত ফিরে পাবার আশা মুছে যাচ্ছে মন থেকে।
ওর কাঁধে হাত রাখল জিওর্দিনো। দারুণ, পিট। সরাসরি টার্গেটে নিয়ে এসেছে আমাদের।
কোথায় খুঁজতে হবে, আগে থেকে আপনারা জানলেন কীভাবে? চ্যালেঞ্জের সুরে প্রশ্ন করল সাউন্ডারের স্কিপার ফ্রাঙ্ক স্টুয়ার্ট।
আমি ধরে নিই, জেনারেল ব্রাভোর ইনসাইড পাথ ক্রস করার পর লেডি ফ্ল্যামবোরো কোর্স বদলায়নি, বলল পিট। আর ক্যাবো গ্যালাগাসের আউটসাইড কোর্সের সামনে কোথাও সার্চ এয়ারক্রাফটের পাইলটরা দেখতে পায়নি জাহাজটাকে। কাজেই আমি সিদ্ধান্ত নিই, ল্যান্ডস্যাট থেকে জানা লেডি ফ্ল্যামবোরোর সর্বশেষ হেডিং থেকে পূর্ব দিকে তল্লাশি চালাব।
ক্রু রা রিমোট কন্ট্রোল চালিত বাহন, ডিপ রোভার-কে আধ ঘণ্টার মধ্যে তৈরি করতে পারবে, আপনি অপারেটর হিসেবে থাকছেন? জিজ্ঞেস করল স্কিপার।
পিট বলল, ওকে নিয়ে আমি নিজেই পানিতে নামব।
এক হাজার মিটার, চিন্তিতভাবে বলল স্কিপার। আপনি ওটার ডেপথ রেটিংয়ের শেষ সীমায় পৌঁছে যাবেন।
নির্লিপ্ত ভঙ্গিতে মদ কাঁধ ঝাঁকাল পিট। স্নান হাসল জিওর্দিনো।
সোনার রেকর্ডিংয়ের ভিডিও টেপ দেখছে রুডি, একটা ইমেজ স্থির করল সে, চিন্তিতভাবে পরীক্ষা করছে সেটা। দেখছ, খোলটা একেবারে অক্ষত দেখাচ্ছে। তাহলে লেডি ফ্ল্যামবোরো ডুবল কীভাবে?
পানির ওপরই বা কিছু ভাসছে না কেন? প্রশ্ন।
জাহাজটা ঝড়ের মধ্যেও পড়েনি, বলল পিট।
বেয়াড়া, অপ্রত্যাশিত কোনো বড় ঢেউ ধাক্কা দেয়নি তো? আবার প্রশ্ন।
এমন হতে পারে, ডুবো পাহাড়ে লেগে জাহাজটার তলা গুঁড়িয়ে গেছে?
একটু পরই জানা যাবে, শান্তভাবে বলল পিট। দুঘণ্টার মধ্যে ওটার মেইন ডেকে পৌঁছে যাব আমরা।
.
ডিপ রোভারের আকৃতি মঙ্গলগ্রহবাসীদের পছন্দ হবার কথা। গভীর সাগরতলের চেয়ে বাহনটাকে যেন অসীম মহাশূন্যেই বেশি মানাত। দুশো চল্লিশ সেন্টিমিটার গোলকটাকে বড় একটা বৃত্তাকার রিং ভাগ করেছে বসে আছে চৌকো একটা পড-এ, তাতে রয়েছে একশো বিশ ভোল্ট ব্যাটারি। গোলকের পেছন থেকে বেরিয়ে আছে দুনিয়ার সব যন্ত্রপাতি-গ্রাসটার, মটর, অক্সিজেন সিলিন্ডার, কার্বন ডাই-অক্সাইড, রিমুভার ক্যানিস্টার, ডকিং মেকানিজম, ক্যামেরা সিস্টেম, স্ক্যানিং সোনার ইউনিট ইত্যাদি। তবে যেকোনো আত্মমর্যাদাসম্পন্ন রোবটকে ঈর্ষাকাতর করে তুলবে গোলকের সামনের দিতে বেরিয়ে থাকা ম্যানিপুলেটরগুলো। ওগুলোকে যান্ত্রিক হাত বলা যেতে পারে।
দু’জন প্রকৌশলী শেষবারের মতো পরীক্ষা করছে ডিপ রোভারকে, পাশে দাঁড়িয়ে দেখছে পিট আর জিওর্দিনো। গুহা আকৃতির একটা চেম্বারে, ক্রেডলের ওপর বসে আছে ওটা, চেম্বারটাকে বলা হয় মুন পুল। একটা প্ল্যাটফর্মে বসানো হয়েছে ক্রেডলটা, সেটা সাউন্ডারের খোলেরই একটা অংশ, পানির নিচে বিশ ফুট পর্যন্ত নামানো যায়।
প্রকৌশলীদের একজন মাথা ঝাঁকাল। সব ঠিক আছে। আপনারা রওনা হতে পারেন।
জিওর্দিনোর পিঠে মৃদু চাপড় মারল পিট। পেছনে আছি আমি।
ঠিক আছে, আমি ম্যানিপুলেটর আর ক্যামেরার দায়িত্ব নেব, বলল জিওর্দিনো। তুমি ড্রাইভ করবে।
আমার ডিপ রোভারকে অক্ষত ফিরিয়ে আনুন, রাজকীয় ডিনার খাওয়ার বাজি জিতে নিন, ঘোষণা করল সাউন্ডারের স্কিপার।
স্কিপারের প্রতি কৃতজ্ঞ বোধ করল পিট, নিচে গিয়ে কী দেখবে এই চিন্তা থেকে ওর মনটাকে সরিয়ে আনার চেষ্টা করছে লোকটা। একজোড়া এয়ারফোন কানে গুজতে খুঁজতে এগিয়ে এল রুডি গান। তোমাদের অডিও লোকেটর বিকন আর কমিউনিকেশন মনিটর করব আমি, বলল সে। তলাটা দেখতে পাবার সাথে সাথে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে শুরু করবে তোমরা, যতক্ষণ না সোনারে ধরা পড়ে জাহাজ। তারপর তোমাদের হেডিং জানাবে আমাকে। কী করছো না করছছ সব আমি প্রতি মুহূর্তে জানতে চাই।
রুডির বাগানো হাতা ধরে ঝাঁকি দিল পিট।
ঠিক জানো আমার বদলে তোমার যাওয়াটা উচিত হচ্ছে? বন্ধুকে জিজ্ঞেস করল রুডি।
আমাকে নিজের চোখে দেখতে হবে, রুডি।
গুড লাক, বিড়বিড় করে বলল রুডি গান, মাই বেয়ে উঠে এল মুন পুল থেকে।
পাশাপাশি দুটো আর্মচেয়ারে বসেছে পিট আর জিওর্দিনো। প্রকৌশলীরা গোলকের অর্ধেক অর্থাৎ চাকরিটা বৃত্তাকার রিংয়ের সাথে জোড়া লাগিয়ে ক্ল্যাম্প এঁটে দিল।
