উঠলাম আমি।
মাথা নিচু করে সাইড অফিসের দিকে এগোল পিট, দোরগোড়ায় পৌঁছে জিওর্দিনো আর ফিনলের দিকে ঘাড় ফেরাল। তোমাদের কাজ কেমন এগোচ্ছে?
ফেলে যাওয়া ওর এক জায়গায় জড়ো করে একটা ব্যারিকেড তৈরি করছে জিওর্দিনো, মুখ তুলে কপালের ঘাম মুছল সে। ফোর্ট জিওর্দিনো সময় মতোই তৈরি হবে।
কাজ থামিয়ে মুখ তুলল ফিনলে। বর্ণমালায় জি-এর আগে এফ আসে, দুৰ্গটার নাম ফোর্ট ফিনলে।
কাজে হাত দেয়ার আগে ফিনলের দিকে অগ্নিদৃষ্টি হানল জিওর্দিনো। আমরা হেরে গেলে ফোর্ট ফিনলে, জিতলে ফোর্ট জিওর্দিনো।
দুই কাঁধ উঁচু করে অসহায় একটা ভাব প্রকাশ করলেও, নুমায় ওর এ-ধরনের অবিশ্বাস্য বন্ধু থাকায় ভাগ্যবান মনে করল নিজেকে পিট। কৃতজ্ঞতা জানিয়ে কিছু একটা বলতে ইচ্ছে করল তবে কিছু বলা বা না বলা সমান কথা, ওর মনের কথা জানা আছে ওদের; এধরনের লোকদের প্রশংসা করার বা উৎসাহ দেয়ার দরকার হয় না।
এনিয়ে পরে তর্ক কোরো, নির্দেশ দিল পিট। ওরা যদি আমাকে ছাড়িয়ে এগিয়ে আসে, লক্ষ্য রাখবে যেন উষ্ণ সংবর্ধনা পায়।
স্যাঁতসেঁতে অফিসে ঢুকল ও। ভ্যাপসা একটা গন্ধ এল নাকে। থম্পসনটা চেক করে একপাশে নামিয়ে রাখলো, হাত লাগালো কাজে। উল্টে পড়া দুটো ডেস্ক, ইস্পাতের একটা ফাইলিং কেবিনেট আর সম্ভবত ভারী লোহার একটা পেটমোটা স্টোভ দিয়ে তৈরি হলো ব্যারিকেড। মেঝেতে শুয়ে অপেক্ষায় থাকল পিট।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। এক মিনিট পর পিটের মনে হলো, বাইরের কাঁকরে হালকা পায়ের আওয়াজ পেয়েছে ও। খানিক পর আবার শুনল শব্দটা। নরম, তবে শুনতে ভুল করেনি। থম্পসনটা ধরে বুকের কাছে আনল।
রুডি চিৎকার করল, তবে অনেক দেরিতে। দরজার উপরকার জানালার কাঁচ ভেঙে মেঝেতে পড়ল জিনিসটা, গড়াতে গড়াতে ছুটে এল। দ্বিতীয়া পড়ল এক সেকেন্ড পর। ব্যারিকেডের নিচে মাথা নামিয়ে নিয়ে স্টিল কেবিনেটের ভেতর সেঁধিয়ে যাবার চেষ্টা করল পিট, দাঁত চাপল নিজের বোকামির কথা ভেবে।
কান ফাটানো আওয়াজের সাথে বিস্ফোরিত হলো অফিসটা। চারদিকে ছুটে গেল ফার্নিচারের ভাঙা টুকরো আর ডানা মেললো গাদা গাদা হলুদ কাগজ। একদিকের দেয়াল পড়ে গেল, পড়ল বাইরের পাঁচিলটাও, নিচের দিকে ঝুলে পড়ল সিলিং।
দুটো গ্রেনেড প্রায় একসাথেই বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় ও প্রচণ্ড শব্দে আচ্ছন্ন বোধ করছে পিট। হাত-পায়ে জোর নেই, মাথাটা ঠিকমতো কাজ করছে না।
পেটমোটা স্টোভটাই বেশির ভাগ এ্যাপনেল জম করেছে, কিন্তু আকৃতি হারায়নি, গায়ে শুধু কর্কশ কিনারা নিয়ে অনেকগুলো ফুটো তৈরি হয়েছে। তুড়ে, মোচড় খেয়ে আকৃতি বদলেছে ফাইল কেবিনেটটা। টুকরো হয়ে গেছে ডেস্ক দুটো। পিটও অক্ষত নয়। উধাও হয়েছে বুকের আধ ইঞ্চি চামড়া। আর উরুতে হোট, গভীর একটা গর্ত তৈরি হয়েছে।
চারদিকে বারুদের গন্ধ আর ধোঁয়া। যেকোনো মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে ভেবে আতঙ্কিত বোধ করল পিট। তারপরই ভয়টা দূর হলো, বৃষ্টি ভেজা বিল্ডিংয়ের পুরনো কাঠ কয়েক জায়গায় সামান্য ঝলসালেও, আগুন ধরল না।
সচেতনভাবে চেষ্টা করার পর হাত-পা নাড়তে পারল পিট। ফুল অটো-য় নিয়ে এল থম্পসনটাকে, ভেঙে পড়া সামনের দরজার দিকে লক্ষ্য স্থির করল। কলারের নিচ থেকে গড়িয়ে নেমে যাচ্ছে রক্তের একটা ধারা, ধ্রুর ওপর কালটা জ্বালা করছে। আউটার ওয়ালের ভাঙা অংশটা দিয়ে ভেতরে ঢুকে একসাথে গুলি করল চারজন লোক, অনবরত। মাথার ওপর দিয়ে, ঝক ঝক বুলেট বেরিয়ে গেলেও চোখের পাতা একটুও কাপল না পিটের।
শান্তভাবে এক পশলা গুলি করল ও। যেন একটা টর্নেডো লাফিয়ে পড়ল হামলাকারীদের ঘাড়ের ওপর। হাতের অস্ত্র ফেলে দিল তারা, হাত ছোঁড়ার বহন দেখে মনে হলো স্টেজে দাঁড়িয়ে নাচছে, ভাঙা ফার্নিচার ছড়ানো মেঝের ওপর পাক খেতে লাগল।
আক্রমণের প্রথম ঢেউয়ের পিছু নিয়ে ভেতরে ঢুকল আরও তিনজন আতঙ্কবাদী, তদেরকেও নির্দয় নৈপুণ্যের সাথে প্রতিহত করল পিট! তিনজনের খানিক পেছনে এল আরেকজন, তার ক্ষিপ্রতার বুঝি তুলনা হয় না, ডাইভ দিয়ে প্রায় বিধ্বস্ত ও ধূমায়িত একটা লেদার সোফার পেছনে অদৃশ্য হয়ে গেল সে।
কামান দাগার মতো আওয়াজ ঢুকল পিটের কানে, ওর পেছনের মেঝেতে হাঁটু গেড়ে শটগান থেকে তিনবার গুলি করল ফিনলে, সোফার নিচের নিকটা লক্ষ্য করে।
লেদার, মোটা ক্যানভাস, স্পঞ্জ আর কাঠ ছড়িয়ে পড়ল বাতাসে। তারপর নিস্তব্দতা নেমে এল। সোফার বাকা পায়ার সামনে মরা সাপের মতো খসে পড়ল টেরোরিস্টের একটা হাত।
ধোয়ার ভেতর থেকে উদয় হলো জিওর্দিনো, পিটের দুই বগলের নিচে হাত গলিয়ে দিয়ে টান দিল। ক্রাশিং মিলের দিকে, একটা ওর-কারের পেছনে নিয়ে যাচ্ছে ওকে।
তোমার কেলেংকারি করার স্বভাবটা আর গেল না, মুখভর্তি নিঃশব্দ হাসি নিয়ে বলল সে। যেখানেই যাও, সব কিছু এলোমেলো না করে পারো না। হঠাৎ উদ্বেগে কাতর হলো তার চেহারা। মারাত্মক কোনো আঘাত পেয়েছে?
হাতের উল্টোপিঠ দিয়ে বুকের রক্ত মুছল পিট, রক্তে ভেজা ট্রাউজারের দিকে তাকাল একবার। স্পেশাল ফোর্সের লোকেরা আসা পর্যন্ত বেঁচে থাকতে হবে আমাদের।
হাঁটু গেড়ে বসল ফিনলে, প্যান্ট কেটে ক্ষতটায় পট্টি বাঁধতে শুরু করল। আপনি ভাগ্যবান, মি. পিট, নাকের সামনে দুটো গ্রেনেড় ফাটল অথচ দুজায়গায় শুধু চামড়া উঠে গেছে।
