টাইগার টনাকা বলতে-বলতে থামে। বন্ডের জন্য আরো সাকে এবং নিজের জন্য সানটোরী ঢালে। সেই অবসরে বন্ড জিজ্ঞেস করে নেয়, ব্ল্যাক ড্রাগন সোসাইটি সত্যি সত্যি কতখানি বিপজ্জনক ছিল। তারা কি চীনে ট্রং-দের সমকক্ষ ছিল? তার চেয়ে বেশি ক্ষমতা হয়ত এরা চীন-প্যাঙ আর হুংপ্যাঙ টং-দের কথা তুমি শুনেছ বুঝি? যারা কুওমিনটাং আমলে ভীষণ সন্ত্রাসের সৃষ্টি করেছিল। কিন্তু ব্ল্যাক ড্রাগনেরা আরো শত গুণ নচ্ছার। ওদের কাছাকাছি যাওয়া মানে একেবারে মৃত্যু। ওরা ছিল দারুণ নিষ্ঠুর এবং ওদের যত তৎপরতা তা স্রেফ মালকড়ি ঝাড়ার জন্য। টাইগার তার সোনালি হাসি ফোঁটাল। বন্ডো-সান আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি, তুমি ভাবছ এ লোকটা হয় মাতাল না হয় পাগল। শোন বলি, ডাক্তার শ্যাটারহ্যান্ড তার ওই বিখ্যাত পিরক অদ্ভুতভাবে বিষাক্ত সব উদ্ভিদে ভরিয়ে ফেলেছে। যত পুকুর আর ঝরণায় ছেড়েছে বিষাক্ত সব মাছ। আর সমস্ত জায়গা জুড়ে থিথি করছে সাপ, বিছে এবং বিষাক্ত মাকড়শা। ডাক্তার আর তার লোক জনেরা ক্ষতি এড়াতে মুখে দেয় বীজাণুনাশক মুখোশ। জাপানে বহু লোক এই মুখোশ পরে থাকে। বাড়ি ঢুকে টাইগার বন্ডের হাতে কতকগুলো কাগজ ধরিয়ে দিল। তারপর বলল, ডাক্তার যে সব গাছপালা পুঁতেছে এই হল তার তালিকা।
বন্ড কাগজগুলো হাতে নেয়। প্রথম পাতায় উদ্ভিদের বিষ নিয়ে সাধারণ টিকা-টিপ্পনী। তারপর বিস্তারিত টিকা-সহ তালিকা। কাগজগুলোতে জাপানি কৃষিমন্ত্রকের ছাপ মারা। বন্ড পড়তে শুরু করলঃ
১। জেলিরান্ট, লক্ষণ ও চোখে ধাঁধা, প্রলাপ বকা, চোখের তারা ড্যাবড্যাবে, তেষ্টা পাওয়া এবং শুকিয়ে তামা, সাময়ের অভাব তারপর পক্ষাঘাত ও মপ্যাজম।
২। ইনয়েবরিয়্যান্ট। লক্ষণ ও মস্তিষ্কের ও রক্ত সঞ্চালনের উত্তেজনা, পেশি সঞ্চালন ও সমন্বয়ের অভাব, চোখে দু রকম দেখা, ঘুম তার পর কোমা।
৩। কনভালসিভ্যান্ট। লক্ষণ ও মাথা থেকে তলার দিকে, ঘন ঘন মপ্যাজম শ্রান্তিজনিক মৃত্যু, সাধারণত তিন ঘণ্টার মধ্যে নতুন দ্রুত আরোগ্য।
৪। ডিপ্রেস্যান্ট। লক্ষণ ও মাথা ঘুরে যাওয়া, বমি, পেটে ব্যাথা, ঘোলাটে দৃষ্টি, খিচুনি, পক্ষাঘাত, মূর্খ, সময় সময় নাড়ি ছেড়ে যাওয়া।
৫। অ্যাসথেনিক। লক্ষণ ও অসাড়তা, মুখ সুড়সুর করা, পেটে ব্যাথা, মাথা ঘুরে যাওয়া, প্রলাপ বকা, পক্ষাঘাত, মূৰ্ছা।
৬। ইরিট্যান্ট। লক্ষণ : গলায় ও পেটে জ্বালা করে ব্যথা, তেষ্টা পাওয়া, গা বমি বমি, আকস্মিক ধাক্কায় মৃত্যু, খিচুনি, শ্রান্তি, গলায় বা পেটে আঘাত জনিত অনাহার।
শুল্ক ও আবগারী বিভাগ ডাঃ গুন্ট্রাম শ্যাটারহ্যান্ডের আমদানি করা নানা নমুনার এই তালিকা করেছে।
জ্যামাইকা ডগউড, ফিলা-পয়জন ট্রী (পিমিডিয়া এরিথিকা) : গাছ, ৩০ ফুট। সাদা ও রক্ত-লাল ফুল। ইনয়েবরিয়্যান্ট। বিষের রকম : পসিডিন। ওয়েস্ট ইন্ডিজ।
নাক্স ভমিকা ট্রী, প জন বাট (স্টিকনস নাক্স ভমিকা) : গাছ ৪০ ফুট। নরম, মসৃণ ছাল। ফল দেখতে সুন্দর কিন্তু খেতে তেতো। ফুলে সাদার সাথে সবুজের ভাব। এর বিচি সাংঘাতিক বিষাক্ত। কনভালসিভ্যান্ট। বিষের রকমঃ স্টিফনাইন, ব্রুসাইন। দক্ষিণ ভারত, জাভা।
গায়েনা পক্ষজন-ট্রী (স্টিকনমা টকসিফেরা) : তীরের ফলার বিষ শরীর অবশ করে দেওয়ার জন্য। এর ছাল থেকে নেওয়া হয়। লতাগাছ। নিশ্বাস-প্রশ্বাস থেমে আসার দরুণ এক ঘণ্টার মধ্যে মৃত্যু। বিষের রকমঃ স্ট্রিকনাইন, ব্রুসাইন, গায়েনা।
মেন্ট ইগনেসিয়াম বীন (স্ট্রিকনমা ইগনেতি) ও ছোটগাছ, বীজের মধ্যে ব্রুমাইন। কনভালসিভ্যান্ট। ফিলিপাইনস। ফলস উপাস-ট্রী ( স্ট্রিম ঢিউতে) : মস্ত লতানে ঝোঁপ, শেকড়ে, ছালে পাতায় বিচিতে স্ট্রিফ নাইন অথবা ব্রু সাইন। জাভা।
ইংপেকাকুয়ানহা (সাইকোট্রয়া ইপেকাকু আনহা) ঝোঁপ ঝোঁপ গাছ। ডিপ্রেস্যান্ট। বিষের রকম : শেকড় থেকে এমিটাইন। ব্রেজিল। হোয়াইট উলী কুম্ব বীন (স্ট্রোপ্যানথাস হিসপিডাম) : লতানে ডালপালা, ৬ ফুট। বিষের রকমঃ স্ট্রোফ্যানথিন, ইনসাইন। অ্যাসথেনিক। পশ্চিম আফ্রিকা। অরডিল-ট্রী, পয়জন টাংমিন–ছোট চিরসবুজ গাছ, ২০ ফুট। ফল হয় লালের সাথে সবুজ ছিট। বিষের রকম : টাংঘি নাইন। সোরবেরিন, অ্যাসথেনিক। মাদাগাসকার। উপাস গাছ মালয় অ্যারোপয়জন গাছ (আন্তিয়রিস টকসি কারিয়া) জঙ্গলের গাছ-ডালপালা ছাড়বার আগেই ১০০ ফুট। হালকা কাঠ, সাদা, শক্ত, দুধ বেরোয়, বিষের রকম : দুধ দুধ রস থেকে অ্যান্টয়ারিন, অ্যাসথেনিক। জাভা, বোর্নিও, সুমাত্রা, ফিলিপাইনস। পয়জন আইভি (রহাস টক্সিকোডেনড্রন) : লতানে ঝোঁপ। সবুজ-হলদে ফুল, শেকড়ে দুধ-দুধ আঠা ইরিট্যান্ট। বিষের রকম : টকসিকোডেনড্রন। ইউ.এস.এ.। হলুদ করবী, ক্যামপেনিল্লা, বি স্টিল ট্রী (থেডেটিয়া পেরুভিয়ানা) ছোট গাছ। গোটা গাছটাই ভয়ঙ্কর বিষে ভরা, বিশেষ করে ফল। নাড়ির গতি কমে আসে, বমি, শক, হাওয়াই।
ক্যাস্টর বীন প্ল্যান্ট (রাইমিনস কমিউনিস) বীজ থেকে ক্যাস্টর অয়েল। বিষের রকম : রাইমিন খেলে ক্ষতি হয় না। ফেটে বা ছেড়ে গেলে যদি রক্তে মেশে তাহলে ৭-১০ দিনের মধ্যে মৃত্যু। এক মিলিগ্রামের একশ ভাগ একটা ২০০ পাউন্ডের লোককে মেরে ফেলতে পারে। ক্ষুধামান্দ্য মন, পেট ছাড়া, প্রলাপ বকা, অচৈতন্য হওয়া এবং মৃত্যু। হাওয়াই। দক্ষিণ আমেরিকা।
