জেনারেল G একটু থেমে নরম গলায় আবার বললেন, কমরেডস্! আপনাদের জানাতে হচ্ছে যে আজ রাতে গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে বিরাট একটা জয় কিভাবে হতে পারে সে সম্বন্ধে। আমরা যদি কোন সুপারিশ অনুমোদিত হলে সেই মত কাজ আমরা করতে না পারি, তাহলে ঘোরতর বিপদ।
এই ভীতি প্রদর্শনের কথা স্পষ্ট করে না বলে ঘুরিয়ে জেনারেল বললেন, তাহলে অসন্তোষের কারণ ঘটবে।
.
ষড়যন্ত্র
জেনারেল G বুঝলেন–ঘরের লোকদের বেশ জুৎসই করে চাবকানো হয়েছে। তাদের ক্ষত লেহন করার জন্য কয়েক মিনিট দেওয়া হল।
নিজের পক্ষ নিয়ে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। সোভিয়েত গুপ্তচর বিভাগের যে অসংখ্য জয়। এবং হারের সংখ্যা নগণ্য–একথা পর্যন্ত কেউ বলল না। এই অপরাধের ভাগ SMERSH-এর কারও প্রাপ্য। সে বিষয়ে কেউ উচ্চবাচ্যও করল না। জেনারেল G যা বললেন সেগুলো খোদ সরকারের কথা, জেনারেলকে দিয়ে বলানো। তিনি সরকারের প্রিয়পাত্র এবং গোয়েন্দা বিভাগের সর্বেসর্বা।
টেবিলের শেষ প্রান্তে বসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল ভজুভিশেনস্কি। নিজের লম্বা কাজবেক সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে মনে পড়ল বেরিয়ার মৃত্যুর পর মলোট তাকে বলেছিলেন যে জেনারেল G খুব উন্নতি করবেন। G-কে বেরিয়া অপছন্দ করত। রাষ্ট্র নিরাপত্তা দপ্তরে তাকে সামান্য ক্ষমতার চাকরি দিয়েছিল। ১৯৫২ সাল পর্যন্ত G ছিলেন নগণ্য একজন ডেপুটি। সেই পদ বিলুপ্ত হওয়ার পর পরম ক্ষমতাশালী
জেনারেল সেরভের গোপন নির্দেশে বেরিয়ার পতনের জন্য ও উঠেপড়ে লাগেন। সেরভের রেকর্ড এত ভাল যে বেরিয়া তাকে স্পর্শ করতে পারেনি।
দলবলসমেত বেরিয়ার ফাঁসি হয়। পুরস্কার হিসেবে G-কে দেওয়া হয় SMERSH। সেরভ, বুলগানিন এবং ক্রুশ্চেভ এখন রাশিয়া শাসন করেন। একদিন একাই হয়ত সে শীর্ষে পৌঁছবেন।
G কঠিন তামাটে চোখে তাকাল ভজুভিশেনস্কির দিকে, ভাবলেন, লোকটা ভারি ধূর্ত। লোকটাকে দিয়ে কথা বলানো যাক।
তিনি বলে চললেন, কমরেডস্। আমাদের খুব হতাশ হবার কারণ নেই। সবেচেয়ে উঁচু গাছও কুড় লের কোপে লুটিয়ে পড়ে। আমরা কখনও ভাবিনি যে আমাদের বিভাগগুলো এমন সাফল্য অর্জন করেছে যে তা সমালোচনার ঊর্ধ্বে। আপনাদের যে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে তা শুনে আমরা কেউ অবাক হব না। তাই আসুন, আমরা নির্ভিকভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ শুরু করি।
G আরেকটা সিগারেট ধরিয়ে বলে চললেন?
আমি বলেছি গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে আমাদের একটা সন্ত্রাসমূলক কাজের সুপারিশ করতে হবে। সেই কাজটা সম্পাদনা করতে হবে কোন একটি বিভাগকে নিঃসন্দেহে আমার বিভাগকে।
টেবিলের সবাইকার স্বস্তির নিঃশ্বাসের শব্দ শোনা গেল। যাক, দায়িত্বটা তাহলে SMERSH-এর ঘাড়ে।
কিন্তু একটা শিকার বেছে নেওয়া সহজ নয়। এই বাছাই ব্যাপারে যাতে ভুল না হয় সেই গুরুদায়িত্ব আমাদের সবাইকার।
এটা কোন বাড়ি উড়িয়ে দেওয়া বা কোন প্রধানমন্ত্রীকে গুলি করা নয়। এ ধরনের কোন বুর্জোয়া নাটুকেপনার কথা চিন্তাই হয়নি। কাজটা অত্যন্ত সূক্ষ্ণ ধরনের।
একটু থেমে G RUMID-এর প্রতিনিধির দিকে তাকিয়ে আবার বললেন, যে প্রতিষ্ঠানকে আমরা আঘাত হানব, এখন সেটা স্থির করা দরকার। তারপর স্থির করতে হবে সেই প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিকার। কমরেড লেফটেন্যান্ট জেনারেল ভজভিশেনস্কি, আপনি নিঃসন্দেহভাবে বিদেশের গোয়েন্দা বিভাগের ওপর নজর রাখেন। আপনার মতামত আমরা জানতে চাই। তারপর যেটা সবচেয়ে বিপজ্জনক এবং যেটার সবচেয়ে ক্ষতি করতে চাই সেটাকে আমরা বেছে নেব।
G তার সখা চেয়ারে হেলান দিয়ে বসলেন। প্রায় ত্রিশ বছর ধরে প্রধানত বিদেশে গোয়েন্দাগিরি করে সে কাটিয়েছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে একজন পেশাদার গুপ্তচর। যে সব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আজীবন সে লড়ে এসেছে তাদের সম্বন্ধে মতামত জানাতে তার কোন দ্বিধা নেই।
তার পার্শ্বচর কিন্তু অস্বস্তি বোধ করল। RUMD এভাবে কোণঠাসা হচ্ছে দেখে সে ঘাবড়ে গেল। তাদের কি করা উচিত সে বিষয়ে কোন নির্দেশ দেয়নি। প্রতিটি কথা শোনার জন্য সে কান খাড়া করে রইল।
জেনারেল ভজদভিশেনাস্কি সাবধানে বলতে লাগল। প্রত্যেক দেশেই ভাল গুপ্তচর আছে। সবসময় সবচেয়ে বড় দেশেই যে সবচেয়ে বেশি সংখ্যক বা ভাল গুপ্তচর থাকবে তা নয়। কিন্তু গুপ্তচর বিভাগের অনেক খরচ, ছোট ছোট দেশ সে খরচ চালাতে পারে না যেমন, নথিপত্র জাল করার বিভাগ। নানা রেডিও বিভাগ, এজেন্টদের নানা রিপোর্ট পড়ে সেগুলো তুলনা আর মূল্যায়ন করার বিভাগ। যতক্ষণ না আমরা সুইডেনে পৌঁছচ্ছি। বহু শতাব্দী ধরে আমাদের ওপর তারা গোয়েন্দাগিরি করে আসছে। এমনকি ফিনল্যান্ড কিংবা জার্মানির চেয়েও বালটিক সম্বন্ধে তারা অনেক বেশি খবর রাখে। তারা বিপজ্জনক। তাদের ক্রিয়া কলাপ আমি বন্ধ করতে চাই।
G বাধা দিয়ে বললেন, কমরেড, সুইডেনে গুপ্তচর নিয়ে কেলেঙ্কারী লেগেই আছে। কেলেঙ্কারির সংখ্যা আর একটা বাড়লে কিছুই হবে না। দয়া করে বলে চলুন।
ইটালিকে বাদ দেওয়া যায়। তারা চালাক এবং কাজের। কিন্তু আমাদের কোন ক্ষতি তারা করে না। স্পেন সম্বন্ধেও একই কথা, যদিও তাদের প্রতি গুপ্তচর বৃত্তি পাটির পক্ষে বিরাট বাধা। এই ফ্যাসিস্টদের হাতে আমরা বহুলোককে হারিয়েছি। কিন্তু তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে সম্ভবত আরো অনেক লোক আমরা হারাব-লাভ কমই হবে আমাদের। এখন তারা বিপ্লবের জন্য প্রস্তুত হয়নি। ফ্রান্সে অধিকাংশ গোয়েন্দা বিভাগে আমরা মাথা গলিয়েছি। তবু এখনো Deuxieme Bureau খুব দক্ষ আর বিপজ্জনক। তার বড়কর্তার নাম মাথিল। শিকার হিসাবে লোকটি লোভনীয়। ফ্রান্সে কাজ করাও সহজ। G মন্তব্য করল। ফ্রান্সে নিজের দেখাশুনা নিজেই করছে। কিন্তু ইংল্যান্ডের কথা একেবারে আলাদা। আমরা মনে হয় তাদের গুপ্তচর বিভাগকে আমরা শ্রদ্ধা করি। সে বলে চলল, তাদের গুপ্তচর বিভাগ খুবই ভাল। ইংল্যান্ড একটা দ্বীপ। তাই তার নিরাপত্তার ব্যবস্থা করা সহজ। তারা শিক্ষিত ও বুদ্ধিমান লোকেদের চাকরি দেয়। বহু ক্ষেত্রে তারা জয়ী। তাদের এজেন্টরা ভারি দক্ষ। তাদের বেতন সামান্য তবুও তারা শ্রদ্ধার সঙ্গে কাজ করে। এরা বিশেষ একটা সুযোগ সুবিধে পায় না। অবসর গ্রহণের আগে তাদের কোন মানপত্র দেওয়া হয় না। তা সত্ত্বেও তারা বিপজ্জনক কাজ করে যায়। অবশ্য তাদের এক অদ্ভুত বিশ্বাস আছে স্কটল্যান্ড ইয়ার্ড আর নিজেদের গুপ্তচর সংস্থার ওপর। তাদের ভয় পাবার কিছুই নেই। কিন্তু তাদের এই অলীক বিশ্বাসটা ভাঙা দরকার। কিন্তু আমেরিকানদের বেলায়? G প্রশ্ন করলেন। আমাদের শত্রুদের মধ্যে আমেরিকানরাই প্রধান। রেডিও আর অস্ত্রশস্ত্র তাদের শ্রেষ্ঠ। কিন্তু তারা কাজটা ভাল বোঝে না। ওদের টাকা আছে তাই ভাল গুপ্তচরেরা শুধু টাকার জন্য কাজ করে না।
