হ্যাঁ?
আজ রাতে তোমাকে মোটর সাইকেল সমেত ব্রিটিশ এলাকায় ফেরত পাঠানো হবে। তোমার মোটর সাইকেলের নম্বর প্লেট পালটে দেওয়া হবে। ডাঃ বগার্টের কাছে তুমি একটা খাম নিয়ে যাবে, বলবে চিঠিটা গোপনীয়। তুমি ডাঃ বগাটেনের সঙ্গে একা দেখা করবে। তারপর তাকে খুন করবে, পারবে? কর্নেল জ কুঁচকে বলল।
দৃঢ়স্বরে গ্রান্ট বলল, পারব। এ ধরনের আরো কাজ আমাকে দেবেন।
কর্নেল বলল। আগে দেখা দরকার তুমি কতটা কি পার। কাজটা শেষ করে সোভিয়েত এলাকায় ফিরে কর্নেল বোরিসের সঙ্গে দেখা করতে চাইবে। ঘণ্টা বাজাতে সাদা পোশাকের একজন ঘরে এল। কর্নেল বলল, এই লোকটি তোমাকে খাবার দেবে। পরে সেই খাম আর আমেরিকান তৈরি ধারাল ছোরা দেবে, গুডলাক।
আবেগভরা গলায় গ্রান্ট বলল, ধন্যবাদ স্যার।
পশ্চিম জার্মানির এক অতিশয় নামকরা গুপ্তচরকে নিখুঁতভাবে খুন করার পর সীমান্ত পেরিয়ে সে কর্নেল বোরিসের সঙ্গে তাকে সাদা পোশাকে আর বৈমানিকের হেলমেট পরিয়ে খালি একটা MGB প্লেনে তুলে সোজা মস্কোতে পাঠানো হয়।
তারপর এক বছর ধরে তাকে আধা হাজতে বাস করতে হয়। এই সময় গ্রান্ট নিজেকে কর্মক্ষম রেখে আর রুশ ভাষা শিখে কাটায়। প্রশ্নকারী মনস্তাত্ত্বিক আর ডাক্তারের দল তাকে দেখতে আসত। ইতিমধ্যে ইংল্যান্ডে আর উত্তর আয়ার্ল্যান্ডের সোভিয়েত গুপ্তচররা তার অতীত সবকিছু খুটিয়ে তদন্ত করে। ইংরেজ ও আমেরিকান প্রশ্নকারীরা, ডাক্তার ও মনস্তাত্ত্বিকরা সবাই একমত যে পৃথিবীর কোন রাজনীতি অথবা সামাজিক বিষয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে অতিমাত্রায় উন্মাদ, বিষণ্ণ মেজাজের লোক, পূর্ণিমার সময় তার উন্মত্ততা চরমে পৌঁছায়। গ্রান্ট স্বকামী (narcissist) ও অযৌন ব্যক্তি। তার দৈহিক স্বাস্থ্য নিখুঁত এবং শিক্ষার মান নিচু হলেও শেয়ালের মতই সে ধূর্ত। সবাই এক বাক্যে বলল যে সামাজিক জীব হিসেবে গ্রান্ট অতীব বিপজ্জনক এবং তাকে খতম করাই উচিত।
MGB-র পারসোনাল ডিপার্টমেন্টের প্রধানের কাছে তার দলিলগুচ্ছ (dossiar) এলে তিনি লিখতে যাচ্ছিলেন। লোকটিকে মেরে ফেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে।
সোভিয়েত ইউনিয়নে বহু মানুষকে হত্যা করতে হয়। তার কারণ এই নয় যে সাধারণ রুশী মানুষ নিষ্ঠুর। এই হত্যাকাণ্ড তাদের রাষ্ট্রনীতির এক হাতিয়ার। যারা রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে তারাই রাষ্ট্রের শত্রু। গত দুই বৃহত্তম ব্যাপক নরমেধের সময় দশ লক্ষ লোককে হত্যা করা হয়েছিল। যদি আবার সেরকম বছরে দশ লক্ষ লোককে হত্যা করতে হয় তাহলে সমস্যা হবে জল্লাদের অভাব। জল্লাদদের জীবন সংক্ষিপ্ত। হত্যা করতে করতে তাদের অন্তরাত্মা পীড়িত হয়ে ওঠে। দশ, কুড়ি, একশ জনের মৃত্যু আর্তনাদ শোনার পর সে যত বড় অমানুষই হোক না কেন তারা ভীষণ মনমরা হয়ে পড়ে। একটা ভয়ংকর অবসাদে তাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। শরীরের ক্ষিপ্রতা কমে আসে, নিশানায় ভুল করে। নিয়োগকর্তা তখন সেই জল্লাদকে হত্যা করে তার জায়গায় অন্যজনকে নিয়োগ করে।
MGB-র পারসোনাল ডিপার্টমেন্টের প্রধান এই সমস্যা সম্বন্ধে অবহিত ছিলেন। তাই তিনি দেখলেন গ্রান্ট এমন একটা মানুষ যে উভয় রকম হত্যাকাণ্ডে পারদর্শী।
পারসোনাল ডিপার্টমেন্টের প্রধান গ্রান্টের নথিপত্রের ওপর একটি সংক্ষিপ্ত, পিপূর্ণ মন্তব্য লিখে সেগুলোকে OUT লেখা ট্রের ওপর ফেললেন।
SMERSH-এর ২নং ডিপার্টমেন্টের দায়িত্ব কাজ চালু করা এবং কাজ সম্পাদন করা (Operation and executions). জেনোভানকে তারা ডেকে নিয়ে তার নাম গ্রানিৎস্কি রেখে, তার নামটা তাদের খাতায় তুলল।
পরের দুটো বছর খুব কষ্টে কাটে। তাকে একটা স্কুলে যেতে হত। তখন তার মন কেমন করত সেই স্কুলের জন্য যার করোগেটেড লোহার শেডের মধ্যে ছিল নানান ছুরি দেয় নানা না কাটার ডেস্ক, বাচ্চা ছেলেদের গন্ধ আর নীলচে মাছিদের তন্দ্রালু গুনগুনানি। কিন্তু এখানে লেনিনগ্রাদের বাইরে বিদেশীদের জন্য যে গুপ্তচর স্কুল রয়েছে, সেখানে জার্মান, চেক, পোল, বল্ট, চীনে আর নিগ্রোর দল। সবাই কেমন গম্ভীর। সর্বদা নোট বইতে তাদের কলম খসখস করে। সব কিছু তার কাছে নতুন মনে হয়।
কিন্তু সে টেকনিক্যাল বিষয়, সংকেত লিপি এবং গুপ্তলিখনের মূল সূত্রগুলো চটপট বুঝততা। ফিল্ডওয়ার্কও সে ভাল বরত। সবশেষে যখন পরীক্ষা নেওয়া হয়–সতর্ক, প্রহরা বিচার বুদ্ধি, আত্মরক্ষা, প্রত্যুৎপন্নমতিতু, সাহস ও স্থির মস্তিষ্ক নিয়ে সে টিমের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পায়।
বছরের শেষে SMERSH-এর কাছে রিপোর্ট যায়, তার শেষে ছিল রাজনৈতিক শূন্য, ব্যবহারিক অসামান্য।
বছরের পর বছর কাটে কয়েক শ রুশী আর মাত্র দুজন বিদেশী ছাত্রের সঙ্গে মস্কোর বাইরে কুচিনোর Terror and Diversion স্কুলে। জুড়ো, বক্সিং, খেলাধুলা, ফটোগ্রাফির এবং রেডিওর ব্যাপারে গ্রান্ট অসাধারণ কৃতিত্ব দেখায়। এ সব তদারকির দায়িত্বে ছিলেন বিখ্যাত কর্নেল আর্কাডি ফতোয়ে। রিভলভার-রাইফেল ইত্যাদি শিক্ষা লাভ করে লেফটেন্যান্ট কর্নেল নিকোলাই গডলোভস্কির কাছে। সে বছর আগে না জানিয়ে একটা MGB গাড়ি এসে পূর্ণিমার রাতে তাকে নিয়ে যায় মস্কোর জেলে। সেখানে ছড়ি, কুড় ল, সাবমেশিন গান এই সব অস্ত্র দিয়ে তাকে হত্যাকাণ্ড করতে দেওয়া হত। এই ঘটনার আগে ও পরে, এবং ঘটনার সময় তার কার্ডিওগ্রাম ও রক্তের চাপ নেওয়া হত। এর কারণ ও ফলাফল তাকে জানানো হত না।
