এত টাকা কোথায় পাচ্ছে? সুইস্ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে? ঋীইং ইদানীং খুবই জনপ্রিয়। খুবই ব্যয়সাপেক্ষ খেলা এটি। পোশাক, বুট, স্কী, শেখানোর লোক, সবমিলে এই আমোদটি বিশাল ব্যবসায়ে এসে দাঁড়িয়েছে। আলপস্ পাহাড় এমন জাকিয়ে বসা, একটি অতি আরামদায়ক রেস্তোরাঁ। আর এই আনন্দ সমারোহ। ব্লোফেল্ড-এর কৃতিত্ব আছে বলতে। হবে। বন্ড ইরমা বান্টের দিকে এক বার তাকাল। তার সাথে কিছু কথাবার্তা বলা দরকার। ফ্রলাইন বান্ট, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারবে, পিজ, আল আর বার্গের মধ্যে কি পার্থক্য?
তার বিদ্যা জাহির করার জন্য হলুদ চোখ দুটি চক্ করে উঠল। আচ্ছা, স্যার হিলারী প্রশ্নটা ভালই করেছেন। পাহাড়ের চূড়ার স্থানীয় নাম পিজ। আল-বার্গের চেয়ে আকারে ছোট। যেমন তফাৎ হচ্ছে পাহাড় আর পর্বতের মধ্যে। অস্ট্রিয়াতেও তেমনি। কিন্তু জার্মানিতে, যেমন ধরা যাক ব্যাভেরিয়া, যেখানে আমার বাড়ি, সেখানে বার্গ সবাই। আপনি একথা জিজ্ঞেস করলেন কেন?
আমার যা পেশা তাতে নামের অর্থটা জানা খুবই জরুরী। ককটেলের আগে তোমার নামের সূত্রটা খুঁজে পেলাম– আমার রেফারেন্স বইটাতে, তোমার পদবীটা এল কোথা থেকে? যা পেয়েছি তা কিন্তু যাকে বলে চিত্তাকর্ষক। জার্মান ভাষায় বান্টের অর্থ হল প্রফুল্ল বা খুশি। ইংল্যান্ডে শব্দটির অপব্যবহার হয়ে দাঁড়িয়েছে বদান্যতা। অনেকে আবার মনে করে ব্রান্টিই হল মূল শব্দ যা থেকে উৎপন্ন হয়েছে বান্ট। ব্রান্টি হল ইংল্যান্ডের প্রসিদ্ধ সাহিত্যিক পরিবারের নাম। বন্ড মনে মনে হেসে উঠল। সে কি রকম আজগুবি বিষয় নিয়েই না আলোচনা করছে। তুমি কি মনে করতে পার তোমার পূর্বপুরুষ কারোর সাথে ইংল্যান্ডের কোন সম্পর্ক ছিল কিনা? ব্রান্টি ডিউকের নাম ছিল নেলসন। যদি কোন যোগাযোগ করা যায়—।
তাহলে–তবে ইরমা ব্রান্টকে একজন ডাচেস তৈরি করা কত সোজা হবে। ইরমা খুব উৎসাহের সাথে শুরু করল তার বংশ পরিচয়। সে তার বাবা-মা থেকে শুরু করে দিল। আর বন্ড ধৈর্য ধরে শুনতে লাগল। সেবল ব্যাসিলিস্ক-এর মন্তব্য যে অক্ষরে অক্ষরে সত্যি, এই সময়ে বিশেষভাবে তার মনে হল। আমাদের সবার ভিতর আত্মগোপন করে আছে একটা ভণ্ড প্রকৃতি।
এক বিরাট মেনু নিয়ে ওয়েটার এসে দাঁড়াল তাদের সামনে। ইরমা বান্টের কথা থেমে গেল। কত খাবার-এর ফিরিস্তি তার হিসাব মনে রাখা কঠিন ব্যাপার, বন্ড ভাবল সেই পুরানো ডিশ চিকেনই সব চেয়ে ভাল। সে চিকেনের অর্ডার দিল। রুবি বলে উঠল, আপনার পছন্দ খুব ভাল স্যার হিলারী। চিকেন আমিও খুব ভালবাসি। মিস বান্ট আমি কি চিকেন নিতে পারি?
রুবির বলার ভঙ্গিতে এমন আগ্রহ দেখে ইরমার মুখের পরিবর্তন দেখা গেল। শুধু ঘাড় নেড়ে ইরমা বান্ট সম্মতি জানাল। কিন্তু কেন এই ভাবান্তর হল।
ভায়োলেট বলল, আমি কিন্তু আলু বেশি ভালবাসি। আপনি পছন্দ করেন না?
বন্ডও উত্তর দিল-হ্যাঁ, খুবই ভাল। তবে আমার মনে হয় তোমার ব্যায়াম করা প্রয়োজন। কেননা যদি তুমি সত্যিই বেশি আলু খেয়ে থাক।
যার যেমন খুশি হল খাবারের অর্ডার দিয়েছে। বন্ড-এর চোখে কোন নিয়ম ধরা পড়ল না। রুবির দিকে তাকিয়ে সে বলল, বুঝেছ, যদি তেমনভাবে কোন খোঁজ-খবর করা যায়, মিস বান্ট হয়ত বা একটি ইংরেজ উপাধিও ধারণ করে নিতে পারে। আচ্ছা তোমার পদবী কি? একটু খুঁজে দেখা যেতে পারে এই উৎস কোথায়? ইরমা বান্ট বলল স্যার হিলারী এখানে নামের সাথে পদবী ব্যবহারের রীতি নেই। এটাই এখানকার নিয়ম। এই ব্যতিক্রম কাউন্টের চিকিৎসার একটি নিয়ম, এখানে ব্যক্তি স্বাতন্ত্র তেমনভাবে প্রাধান্য লাভ করার সুযোগ থাকে না, এবার বুঝেছেন?
না, এটার ব্যাপারটা আমার মাথায় ঢুকল না।
কাউন্ট স্বয়ং এ বিষয়ে আপনাকে কালকে বুঝিয়ে দেবেন। ওর কথার বিশেষ মতবাদ রয়েছে। আমার বিশ্বাস তার এই নিয়ম যেদিন প্রকাশ হয়ে পড়বে, সেদিন বাইরের পৃথিবী অবাক হয়ে দেখবে।
হ্যাঁ, তাতো বটেই স্কীইং-এ তুমি খুবই পারদর্শী তাই না মিস বান্ট। আমি অবশ্য নিজে কিছুই এর সম্বন্ধে জানি না। দেখেশুনে যদি কিছু এর প্রতি ধারণা হয়। যেই খাবার এসে গেল সঙ্গে সঙ্গে সবার কথা থেমে গেল। সবাই খুব মন ও উৎসাহের সাথে খেতে শুরু করল, খাবার খেতে খেতে বউ তার কথা বলে যেতে থাকল। ফাঁকে ফাঁকে ভাল করে ওয়েটারদের চেহারাগুলিও দেখে নিতে থাকল। সব শুদ্ধ বারোজনকে বন্ড দেখল। তিনজন কর্সিকান, তিনজন। জার্মান, আর তিন জনের মনে হল বলকান চেহারা। আর বাকি তিনজন হল তুর্কী নতুবা যুগোস্লাভ। মনে হয় রান্না ঘরের রাধুনীরা নিশ্চয় ফরাসী, বন্ড যেন পুরানো প্রেতাত্মার গন্ধ পেতে লাগল। ইউরোপের নামকরা গুণ্ডাদল আর গুপ্তচর প্রতিষ্ঠানের সেই তিনটি করে দল গঠন করা। এখানে এদের দেখে সবাইকে মনে হল এরা সবাই এক একজন পেশাদার গুণ্ডা এবং এয়ার পোর্টের সেই লোকটিও এদেরই দলের। রিসেপশনের সময়ে সে যাদের দেখেছে বা ইরমা। তার ঘরে টেবিলে আনিয়ে দেবার জন্য যাকে ডেকেছিল সবাই একই দলের লোক। কয়েকজন স্কী গাইডকেও দেখে বন্ডের মনে একই ভাব হয়েছিল। আর তার অনুমান যদি সত্যি হয় তবে তো বলা দরকার খুবই সুন্দর।
ডিনারের পর বন্ড বলল, তার অনেক কাজ আছে। সে কি এবার যেতে পারে?
