ঘরটা বেশ বড়, ঠাণ্ডা, আর চুরুটের গন্ধে ম-ম করছে। অ্যাকটিং গভর্নর একটা মেহগিনি কাঠের ডেক্সের পেছনে বসেছেন। ডেস্কের ওপর গ্লীনার। টাইমস উইকলি, আর একপাত্র হিবিসকাস ফুল। তার হাত ডেস্কের ওপর। বয়স ষাটের কাছাকাছি। মুখখানা লালচে আর বেশ মেজাজী। ভদ্রলোক বললেন, অভিবাদন-মিস্টার–কি যেন, ভুলে যাচ্ছি ও বন্ড। বসুন
বন্ড একটা চেয়ার নিয়ে গভর্নরের সামনে বসে, অভিবাদন জানান। তার এক বন্ধু আগেই বলেছিল কলোনিয়াল অফিসে তাকে বেশ ঠাণ্ডাভাবে অভ্যর্থনা করা হবে। বলেছিল, ভদ্রলোকের চাকরির মেয়াদ আর বেশিদিন নেই। এর আগে যিনি ছিলেন, সেই স্যার হিউ ফুটের যখন পদোন্নতি ঘটল তখন তাকে নিয়োগ করা হয়েছে। অন্য একজন গর্ভনর এলেই তাঁর কাজ খতম। এর এখন একমাত্র আশা রিটায়ার করবার পর লন্ডনে কোন ব্যাংকে বা কোথাও একটা ডিরেক্টর হয়ে থাকা। জ্যামাইকার কোন গোলমালের মধ্যেই তিনি যান না। তিনি স্ট্রাংওয়েজ-এর ব্যাপারটা নিয়ে যাতে অনুসন্ধান না হয় সে চেষ্টা করেছিলেন। এ ব্যাপারে আপনার আগ্রহ ঠিক পছন্দ হবে না।
গভর্নর গলা খাকারি দিয়ে বললেন, আপনি কি আমার সাথে সাক্ষাৎ করতে চাইছিলেন?
কেবলমাত্র হাজিরা দেবার জন্যে। স্ট্র্যাংওয়েজের কেস নিয়ে আমি এখানে এসেছি। আমার বিশ্বাস আপনি সেক্রেটারি অফ স্টেট-এর কাছ থেকে সংকেতবার্তা পেয়েছেন।
সংকেত বার্তাটা আমার মনে আছে। আমি আপনার জন্যে কি সাহায্য করতে পারি বলুন তো। ওর সম্পর্কে আমাদের সবকিছু জানা তাই কোন গুরুত্ব নেই।
কথাটা একটু বুঝিয়ে বলবেন?
গভর্নর একটু অমোলায়েম সুরে বললেন, মেয়েটির প্রতি স্ট্র্যাংওয়েজ একটু বেশি মাত্রায় বোকার মত কাজ করেছিল। আপনার দলের কেউ কেউ মেয়েদের সঙ্গে না মিশে থাকতে পারে না। লোকটিকে এর আগেও এই সব মহিলাঘটিত ব্যাপার থেকে উদ্ধার করতে হয়েছে। এরকম করলে কলোনির মঙ্গল হয় না বুঝলেন কিনা মিস্টার কি যেন বলে…ও হ্যাঁ বন্ড। আশা করি আপনাদের তরফ থেকে অতঃপর একটু ভাল জাতের লোককে পাঠাবেন, অবশ্য যদি…। ভদ্রলোক বেশ ঠাণ্ডাভাবে বললেন, অবশ্য যদি এখানে রীজিওন্যাল কন্ট্রোল ম্যান-এর প্রয়োজন থাকে। আমার তো পুলিশের ওপর পুরো আস্থা আছে।
বন্ড বলল, আমি আপনাদের মতামত রিপোর্টে পাঠাব। আমি আশা করি আমার কর্তা এ ব্যাপার নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে আলোচনা করবেন। স্বভাবতঃই আপনি যদি এ ব্যাপারে দায়িত্ব নিতে চান তাহলে তো ভালই হয়। জ্যামাইকার পুলিশবাহিনী, আমার মতে, তারা কাজে বেশ পটু।
গভর্নর বন্ডের দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই কথাবার্তা যা বলছি তা নিজেদের মধ্যেই বলছি, মিস্টার বন্ড। ইতিমধ্যে আপনি কি আমার লোকেদের মধ্যে কারুর সঙ্গে দেখা করতে চান?
আমি একবার কলোনিয়াল সেক্রেটারির সঙ্গে কথা বলতে চাই। সত্যি? কেন তা আমাকে বলবেন কি?
ক্র্যাব-কীতে কিছু গোলমাল হয়েছে। পাখিদের থাকবার জায়গাটা নিয়ে। কলোনিয়াল অফিস থেকে ব্যাপারটা আমাদের কাছে পাঠিয়েছে অনুসন্ধানের জন্য। আমার কর্তা এ ব্যাপারে খোঁজখবর করতে বলেছেন।
গভর্নর বললেন, অবশ্য, অবশ্য। আমি মিস্টার প্লেডেল স্মিথকে এখুনি আপনার সঙ্গে দেখা করতে বলছি। ওর সমাধান বোধহয় আপনা আপনিই হয়ে যাবে? তবে আমার মনে হয় ঐ কেসটা আবার ঘাড়ে চাপবে শীগগিরই।
তিনি বেল বাজালে দেহরক্ষী এলে বললেন, এই ভদ্রলোক কলোনিয়াল সেক্রেটারির সঙ্গে দেখা করতে চান। তার কাছে একে নিয়ে যাও, বুঝেছ? আমি মিস্টার প্লেডেল স্মিথকে টেলিফোনে বলে দিচ্ছি যাতে তিনি অবশ্য দেখা করেন। তিনি দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন বন্ডের দিকে, বিদায় মিস্টার বন্ড। আমার ভাল লাগছে এটা ভেবে যে আমার সম্পূর্ণ একমত। ক্র্যাব-কী! সেখানে আমি কখনো যাইনি, তবে একবার গেলে মন্দ হয় না।
বন্ড করমর্দন করল। আমিও তাই ভাবছিলাম, চলি।
গভর্নর বললেন, আচ্ছা আসুন। বড় বেরিয়ে যেতে সে টেলিফোন হাতে নিয়ে কতকগুলো কথা কলোনিয়াল সেক্রেটারিকে বলে দিলেন।
কলোনিয়াল সেক্রেটারির খুব বেশি বয়স নয়, এলোমলো চুল, উজ্জ্বল মানুষের মত চোখ। পাইপ খাবার ব্যাপারে উনি বেশ দুর্বল প্রায়ই এটা করছেন আর পকেট চাপড়ে দেখছেন দেশলাই ঠিক আছে কি না। বন্ডের সামনে দশ মিনিটের মধ্যে তিনবার এরকম করাতে বন্ড ভাবল কে জানে ভদ্রলোকের বোধহয় এই কাণ্ডের পর তামাক টানাই হয় না।
প্লেডেল স্মিথ ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারী করতে লাগলেন, বন্ড…বন্ড…বন্ড নামটা যেন চেনা চেনা…ঠিকই তো। চার…না, পাঁচ বছর আগেকার কথা। একটা ফাইলে দেখছিলাম, অসাধারণ কাজ হয়েছিল। সে রকম আর। একটা কাণ্ড এখানে করলে আমি খুশি হই। তবু জায়গাটায় একটু বেশি হৈহুল্লোড় হয়। আমি বলছি কি জানেন। ওদের নিজেদের মধ্যেই এই বর্ণ সমস্যা দারুণ দারুণ। একজন কালা অন্যজন ধলা। একজন সোজা চুলওলা আর একজন। কোঁকড়া চুলওলা, আমি আর আমার রাঁধুনির মধ্যে যা তফাত। তবে…।
একটা তামাক পাত্র থেকে তামাক নিলেন। পাত্রটার ওপর কেমব্রিজের কিংস কলেজের চিহ্ন। তামাক পাইপে ভরে বললেন, যাকগে ওসব কথা। আপনি বরং এবারে আপনার কথা বলুন। আপনার সমস্যাটা কি? যদি সাহায্যের কিছু প্রয়োজন হয় আমি রাজি। –বলে ট্রের ওপর একগাদা কাগজপত্র আর ফাইল দেখালেন।
