বন্ড জোরে গাড়ি চালিয়ে জেনিভায় ঢুকল। এল বার্গেস হোটেলের সামনে। বেয়ারা এসে মালপত্র নামিয়ে গেলে মেয়েটি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিল, বিদায় এবং ধন্যবাদ। চমৎকার গাড়ি চালাও তুমি। মুখে কোন আবেগই। প্রকাশ পেল না। এক চিলতে হাসি এনে বলল, সেকোতে যে গাড়ির গীয়ার বদলাতে ভুল হয়েছিল সেটা এর পরে আশ্চর্য ব্যাপার লাগছে।
বন্ড তাচ্ছিল্যভরে বলে উঠল। এ রকম ভুল আমার খুব কম হয়। তবে এবারের ভুলের জন্য আমি দুঃখিত নই! আশা করি কাজ শেষ হলে আবার দেখা হবে।
–হলে তো ভালই হয় বলে হোটেলে চলে গেল সে। মেয়েটার গলার স্বরে বোঝা গেল যে আর সাক্ষাৎ চায় না।
বন্ড এক দৌড়ে নিজের গাড়িতে উঠল গোন্ডফিংগারকে খুঁজে বার করার জন্য। এরপরে যেতে হবে গুপ্তচর বিভাগের মেয়ে উইলসনের শাখায়। হোমারের দিকে কান পাতল, গাড়িটা কাছেই আছে কিন্তু দূরত্ব বেশি হয়ে যাচ্ছে। অন্তত এক মাইল। বন্ড বাঁদিকে নাক বরাবর চালিয়ে দিল গাড়ি।
সামনেই কপেট নামে একটা গ্রাম আছে, তার ঠিক আগেই গাড়িটা দেখা গেল। বন্ড চট করে একটা লরীর পিছনে চলে গেল। তারপরেই আর দেখতে পেল না গাড়িটাকে। বাঁদিকে চোখ রেখে এগিয়ে চলল বন্ড। গ্রামে ঢোকবার মুখে এক বিশাল দেওয়ালের গায়ে পুরু লোহার গেট সবে বন্ধ হচ্ছে। দেওয়ালের ওপর একটা প্ল্যাকার্ড লাগান। নীল রঙের। ওপর ফ্যাকাশে হলদে রঙে লেখা হয়েছে, এন্টারপ্রাইজেস আরিক A. G. তাহলে শেষ পর্যন্ত ঠিকানায় এল।
আরেকটু এগিয়ে গ্রামের বাইরে জঙ্গলে গাড়ি রাখল বন্ড। গোন্ডফিংগারের A.G.-র কারখানা ঠিক এর নিচে হবার কথা। দূরবীনটা নিয়ে নেমে এসে মেঠো পথ ধরে এগিয়ে গেল গ্রামের দিকে। একটু এগোতে চোখে পড়ল কাঁটা তারের বেড়া। বেড়াটা একশ গজ নেমে গিয়ে উঁচু পাথরের দেওয়ালে শেষ হয়েছে। কাটাতারের ওপারের কয়েকটা বাদাম গাছ। বন্ড বেড়ার ওপর চোখ বোলাল। ঐ বাদাম গাছ লুঠ করে নিশ্চয়ই গুপ্ত পথ তৈরি হয়েছে। খুঁজে পেতে সময় লাগল না। দুটো রেলিঙের ফাঁক টেনে একটা ছোট্ট শরীর গলে যাবার মত রাস্তা তৈরি করা হয়েছে। চাপ দিয়ে ফাঁকটা বাড়িয়ে নিয়ে ভিতরে ঢুকে গেল বন্ড।
সতর্কভাবে এগিয়ে গেল, জঙ্গল এলাকা পাতলা হয়ে আসছে। একটা গাছের মোটাগুড়ির আড়ালে লুকোল বন্ড। কারখানার বাড়িগুলো দেখা যাচ্ছে। সবচেয়ে কাছের বাড়িটা কয়েক গজ দূরে। বাড়িগুলো মাঝখানে গাড়িটা দাঁড়িয়ে।
বন্ড চোখে দূরবীন লাগিয়ে সব দেখতে লাগল। সবচেয়ে বড় বাড়িটা চৌকো আকৃতির। উঠোনের দুপাশে করগেটেড লোহার তৈরি একতলা কারখানা বাড়ি। সে বাড়ি দুটো যেখানে উঠোনের শেষে এসে মিলেছে সেখানে। একটা চিমনি। চিমনির মাথায় দস্তার ঢাকনা। তার ওপর রাডার-এর মত একটা বস্তা অনবরত ঘুরে চলেছে। জঙ্গলের মাঝখানে এই রাডার সুলভ যন্ত্রটির কি প্রয়োজন থাকতে পারে তা বুঝে উঠতে পারল না বন্ড।
সহসা যেন সমস্ত দৃশ্যটার পরিবর্তন হয়ে গেল। একটা ঘড়িতে কোথাও পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে লাল বাড়িটার পিছন দরজা দিয়ে বেরিয়ে এল গোল্ডফিংগার। পরনে এখনো সেই কোট কিন্তু টুপিটা নেই। পেছন পেছন আসছে একটা তোষামুদে ধরনের লোক, মুখে কাটার মত গোঁফ আর কানা উঁচু চশমা। রোলস রয়েস গাড়িটার কাছে গিয়ে বনেটের ওপর একটি চাপড় মারলেন। অন্য লোকটি হেসে পকেট থেকে একটা হুইসিল বার করে বাজাল। ডানদিকের কারখানা থেকে বেরিয়ে এল চারজন মিস্ত্রী। গাড়ির দিকে এগিয়ে গেল তারা।
চারজন গাড়ির চারপাশে গিয়ে দাঁড়াল, নির্দেশ দিতেই গাড়ির অঙ্গপ্রত্যঙ্গ খুলতে শুরু করল।
দেখতে দেখতে চারটে দরজা খুলে এল, ইঞ্জিনের ওপর বনেট উঠে গেল, মাডগার্ডের রাইভেট ভোলা শুরু হল। বন্ড বুঝল গাড়ির লোহার পাতটা ভোলা হচ্ছে।
বন্ড সিদ্ধান্তে পৌঁছতে না পৌঁছতে হ্যাটপরা অব-এর আবির্ভাব ঘটল। গোল্ডফিংগারকে কি বলতেই গোল্ডফিংগার বাড়ির ভেতরে চলে গেলেন।
এবার বন্ডের ফেরবার পালা। শেষবারের মত দেখে নিয়ে জায়গাটা মাথার মধ্যে ছবি করে রেখে কাঁটা তার পেরিয়ে জঙ্গলের মধ্যে চলে এল।
আমি ইউনিভার্সাল এক্সপোর্ট থেকে আসছি।
-তাই নাকি? ডেকের ওপাশে রাণী এলিজাবেথের ছবি ঝুলছে। অন্য দেওয়ালে ট্রলার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতির বিজ্ঞাপন টাঙানো। বাইরে যানবাহনের শব্দ। এটি হল ব্রিটিশ গুপ্তচর বিভাগের স্থানীয় অফিস।
বন্ড আবার তাকাল নির্বিকার লোকটির মুখের দিকে বলল আপনাদের সঙ্গে ব্যবসা করব, আমরা ভাবছি।
-কি ধরনের ব্যবসা?
–জরুরী ব্যবসা।
সাংকেতিক পরিচয় পর্ব শেষে লোকটি সামলে বলে উঠল তুমি,007, তাই পা খুব চেনা চেনা লাগছিল। আচ্ছা এবার বল কি করতে হবে। গলায় স্বর সতর্ক হয়ে গেল, একটা কথা, চটপট কাজের কথা সেরে কেটে পড়। সেই ডুমন্ট ঘটিত কেলেঙ্কারী পর থেকে আমার অফিসের ওপর সকলের নজর পড়েছে। স্থানীয় গুপ্তচর ও কম্যুনিস্টরা আমায় চোখের আড়াল করছে না। গোলমাল কেউ করছে না ঠিকই, তবে কেউ যদি তোমায় পিছু নেয় তাহলে আবার ঝামেলা হবে।
আমিও সেরকম সন্দেহ করেছিলাম। এই নাও বলে শার্টের বোতাম খুলে সোনার ইটটা বার করল। এটা লন্ডনে পাঠাতে পারবে তো? আর একটা খবরও পাঠাতে হবে। সময় পেলে পাঠিয়ে দিও। লোকটা একটা প্যাডে বন্ডের সব কথা শর্টহ্যান্ডে লিখে নিল।
