আরে, পল, তুমি! চোখে মুখে শান্তির ছাপ তার। এসো, বাবা, এসো! আমরা শুনেছিলাম ওরা তোমাকে মেরে ফেলেছে!
অগ্নিকুণ্ডের কাছে দাঁড়িয়ে আছে পিট লেইন, ওকে ঘিরে, শুয়ে আছে দশবারজন লোক। এদের সবাইকেই মোটামুটি চেনে কেড্রিক। ওরা তিনজনে খোলা জায়গায় আসলে আস্তে আস্তে উঠে বসল সবাই। ঘুরে দাঁড়াল পিট লেইন। পিটকে সামনাসামনি দেখে অবাক হয়ে গেল কেড্রিক।
মোটামুটি স্যু লেইনের মতো লম্বা, বিশাল কাঁধ ছেলেটার, চিকন কোমর শক্তিশালী কাঠামো। সরাসরি ওদের দিকে তাকিয়ে আছে, তীক্ষ্ণ অন্তর্ভেদী দৃষ্টি। দেখলেই বোঝা যায়, ভাবল কেড্রিক, ডরনি শয়ের মতোই বিপজ্জনক চরিত্র।
আমি কেড্রিক, বলল ও, ওর নাম সামান্থা ফক্স, আর লরেডো শ্যাডকে তো তোমরা চেনোই।
তোমাদের সবাইকে আমরা চিনি, সতর্ক কৌতূহলী দৃষ্টিতে ওদের মাপল পিট।
.
শান্ত কণ্ঠে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করল পল কেড্রিক। তো এই হলো ব্যাপার, রিস্তারিত বর্ণনার পর যোগ করল ও। আমার বন্ধুকে ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করার ব্যবস্থা নিতে বলেছি। আসল সত্য বের না হওয়া পর্যন্ত জমি বিক্রি যাতে বন্ধ থাকে সেটা দেখবে ও। বিক্রি বন্ধ হওয়ার পর তদন্ত শুরু হলে কীথরা আর এখানে থাকতে পারবে না। প্রকৃত ঘটনা চাপা দিতে পারলেই কেবল ওদের রেহাই পাবার আশা আছে, কিন্তু সেটা কোনওমতেই সম্ভব নয়।
আমরা এখানে বসে থাকি আর ওরা কেটে পড়ক, এই বলতে চাইছ? জিজ্ঞেস করল পিট লেইন।
না! মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলল পল কেড্রিক। সোজা মাস্ট্যাংয়ে যাব আমরা!
ওখানে এখন কোম্পানির লোকেরা শেরিফ আর মেয়রের পদ দখল করেছে বটে, কিন্তু জনগণ আমাদের পক্ষে তা ছাম, সহজ কণ্ঠে বলল, ও, বিক্রি বন্ধের খবর ওদের কানে যাবার পরই আমরা হাজির হব, খবরটা রাষ্ট্র হওয়ার পর কেউ আর ওদের পক্ষ নেবে না। জানপ্রাণ দিয়ে পালানোর পথ খুঁজবে পিস্তলবাজের দল।
গোলাগুলি হবেই, বুড়ো মতো একজন বলল।
হলেও সামান্য, সায় দিয়ে বলল কেড্রিক। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ হলে প্রায় সবাইকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনীর দল আড্ডা গেড়েছে ওই শহরে। স্টীলম্যান আর সেগালের হত্যাকারী ওরা, বব ম্যাকৃলেননের হত্যাকারী। ববের খুনীকে হাতের মুঠোয় পেতে চাই আমি।
ঘুরে তাকাল প্লিট, লেইন না, আমি!
দুঃখিত, লেইন। ববকে খুন করেছে শ। আমার জন্যে ডাক্তার আনতেই মাস্ট্যাংয়ে গিয়েছিল বব। অবশ্য বলা যায় না তুমিও, শেষ করার আগে বলল কেড্রিক, সুযোগ পেয়ে যেতে পারো।
ওকে মারতে পারলে আমিও খুশি হতাম, শান্ত কণ্ঠে বলল লরেডো শ্যাড। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এল মাস্ট্যাংটার মালিক কে? ঘোড়াটা তোমাদের কারও?
মাথা নাড়ল লেইন। না, আমরাও একই কথা ভাবছি।
আশপাশেই ঘুরঘুর করে, বুড়ো বলল, অথচ আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখে নি। আমাদের চেয়ে জায়গাটা অনেক বেশি চেনে লোকটা। অনেক আগে থেকে এখানে আছে বোধ হয়।
লোকটার মতলব, বলল শ্যাড, যদি বোঝা যেত!
কাঁধ ঝাঁকাল কেড্রিক। হু, জানা গেলে ভালো হত। ডাই রীডের দিকে ফিরল ও। তোমাকে দেখে স্বস্তি পেয়েছি। বিপদে পড়েছ ভেবে দুশ্চিন্তায় ছিলাম।
বিপদ? দাঁত বের করে হাসল, ডাই রীড। বিপদের কথা বলছ? হাহ! বিপদ মাথায় নিয়েই তো এতদিন বেঁচে আছি! দুনিয়ায় যতদিন মানুষ থাকবে, বিপদ তার পিছু ছাড়বে না। ওর কোনও মা-বাপ আছে? তাই আজকাল আর ও-নিয়ে ভাবি না! ছোট ভঁটঅলা পাইপে টান দিল ডাই রীড, কেড্রিকের মাথার ক্ষতস্থানের দিকে তাকাল। তুমি নিজেই তো ভালো বিপদে পড়েছিলে বলে মনে হচ্ছে? খুলিটা আর একটু নরম হলে টের পেতে!
ওকে যে অবস্থায় পেয়েছি, তিলমাত্র আশা ছিল না, বলল লরেড়ো শ্যাড। শরীরে গুলি নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওরা তিনজন। ধরে নিয়েছিলাম তিনজনই মারা গেছে। কেড্রিকের শরীর আর মাথা তো, ফুটো হয়ে গিয়েছিল। ওকে যখন ছায়া থেকে সরিয়ে আনি, আমি ভেবেছিলাম, মাথাটা বুঝি গুড়ো হয়ে গেছে। স্রেফ কপাল জোরে বেঁচে গেছে!
.
সকালে আবার স্যাডলে চেপে বেরিয়ে পড়ল পল কেড্রিক আৰু লরেডো শল্পড়। পিট লেইনের হাইউআউটে কয়েকজন মেয়ের সঙ্গে রয়ে গেছে সামান্থা ফক্স। ধীরে সুস্থে সময় নিয়ে মাস্ট্যাংয়ের দিকে এগিয়ে চলেছে ওরা। তবে আপাতত কোম্পানির লোকদের মুখোমুখি হতে চায় না।
আমাদের অবশ্য বেশি কিছু করার নেই, লরেডোর কথায় সায় দিয়ে বলল কেড্রিক, তবে আমি শহরের আশপাশের এলাকার নকশা মনে গেঁথে নিতে চাই। বারউইকরা খবরটা পাওয়ার পর কী ঘটবে সঠিক অনুমান করার ওপর অনেক কিছু নির্ভর করছে। এই মুহূর্তে তো সব কিছু ওদের অনুকূলে, বেশ শক্ত অবস্থানে আছে বারউইক আর কীথ।
একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা। স্কোয়াটারদের দখলে আছে এমন একটা জমির লোভে এখানে এসেছিল ওরা। জায়গাটা জরিপের ব্যবস্থা করেছে। বেশির ভাগ এলাকায় নিজেদের দাবী প্রতিষ্ঠিত করেছে। জায়গামতো নোটিস জারি করে সময় শেষ হবার অপেক্ষায় ছিল; নোটিসটা কারও চোখে না পড়লে এত দিনে ওদের জমি কেনা হয়ে যেত, কারও কিছু করার থাকত না। কিন্তু নোটিসটা একজনের চোখে পড়াতেই ঝামেলা বেধে গেল। স্কোয়াটাররা নেতৃত্ব দেয়ার মতো দুজন লোককে পেয়েছিল, পিটার সেগাল আর বব ম্যাকৃলেনন।
