• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুলাই 13, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ওয়ার অ্যান্ড পিস – লিও তলস্তয়

পিয়ের পরিখার দেয়ালের উপর দিয়ে তাকাল, একটি বিবর্ণ তরুণ অফিসার তার দৃষ্টি আকর্ষণ করল, তরবারিটা ঝুলিয়ে পিছনে হাঁটতে হাঁটতে সে অস্বস্তির সঙ্গে চারদিকে তাকাচ্ছে।

পদাতিক সেনাদল ধোয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তাদের দীর্ঘায়ত চিৎকার ও বন্দুকের শব্দ তখনো শোনা যাচ্ছে। কয়েক মিনিট পরেই আহত সৈনিক ও স্ট্রেচারবাহকরা দলে দলে সেইদিক থেকে আসতে লাগল। কামানের গোলা অর্ধচক্রাকারে ছুটে এসে আরো ঘন ঘন পড়তে লাগল। কয়েকটি সৈনিক এখানে ওখানে পড়ে আছে, তাদের এখনো সরানো হয়নি। কামানকে ঘিরে লোকজন দ্রুততর গতিতে ছুটাছুটি করছে। এখন আর কেউ পিয়েরকে দেখছে না। দু একবার পথের সামনে পড়ায় তাকে ধমক দেওয়া হয়েছে। ঊধ্বতন অফিসারটি ভ্রুকুটিকুটিল মুখে বড় বড় পা ফেলে একটা কামান থেকে আরেকটা কামানের দিকে ছুটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তারা এমনভাবে ছোট ছোট লাফ দিচ্ছে যেন তাদের পায়ের নিচে স্প্রিং লাগানো আছে।

স্যার, আমি জানতে এসেছি যে আর মাত্র আট রাউন্ড গুলি আছে। আমরা কি গুলি চালিয়েই যাব? সে শুধাল।

পরিখার দেয়ালের উপর দিয়ে তাকিয়ে ঊর্ধ্বতন অফিসারটি চিৎকার করে বলল, ছররা গুলি!

হঠাৎ কি যেন ঘটল, তরুণ অফিসারটি একবার ঢোক গিলেই ডানায় গুলি-খাওয়া পাখির মতো উপুড় হয়ে বসে পড়ল। পিয়েরের চোখে সবকিছুই কেমন যেন বিস্ময়কর, গোলমেলে ও কুয়াশাচ্ছন্ন হয়ে উঠল।

একটার পর একটা কামানের গোলা হিস-হিস শব্দে ছুটে আসছে, আর মাটি, সৈন্য, অথবা কামানের উপর আছড়ে পড়ছে। পিয়ের আগে কখনো এরকম শব্দ শোনেনি, আর এখন এই শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না।

সে যেখানে দাঁড়িয়ে আছে একটা গোলা ঠিক সেখানে পড়ায় কিছুটা মাটি ধ্বসে পড়ল, একটা কালো গোলা তার চোখ ধাঁধিয়ে দিয়ে কোনো কিছুর উপর আছড়ে পড়ল। কিছু অসামরিক লোক কামানশ্রেণীর দিকে যাচ্ছিল, তারা ছুটে পালাল।

অফিসারটি চিৎকার করে বলল, সকলেই ছররা চালাও!

একজন সার্জেন্ট অফিসারের কাছে ছুটে এসে ভয়ার্ত গলায় ফিসফিস করে জানাল যে গুলি ফুরিয়ে গেছে।

বদমায়েশের দল! তারা সব কী করছে! পিয়েরের দিকে ঘুরে অফিসারটি চেঁচিয়ে উঠল।

অফিসারটির মুখ রক্তবর্ণ, ঘর্মাক্ত, কুটিল ভুরুর নিচে চোখ দুটো জ্বলছে।

পিয়েরের উপর থেকে চোখ সরিয়ে সে সৈনিকদের হুকুম দিল, রিজার্ভ বাহিনীতে চলে যাও, সেখান থেকে গুলি-গোলার বাক্সগুলো নিয়ে এস!

আমি যাব, পিয়ের বলল।

তার কথার জবাব না দিয়ে অফিসার বিপরীত দিকে এগিয়ে গেল।

চেঁচিয়ে বলল, গুলি চালিও না…অপেক্ষা কর!

যে লোকটি গোলাগুলি আনতে যাচ্ছিল পিয়েরের সঙ্গে তার ধাক্কা লাগল।

আঃ, স্যার, এটা আপনার জায়গা নয়, বলেই সে ছুটে নেমে গেল।

তরুণ অফিসারটি যেখানে বসেছিল তাকে এড়িয়ে পিয়ের সৈনিকটির পিছনে ছুটে গেল।

একটার পর একটা কামানের গোলা তার সামনে, পিছনে, দুই পাশে পড়তে লাগল। সবুজ রংয়ের গোলা বারুদের গাড়ির সামনে পৌঁছে হঠাৎ সে নিজেকেই জিজ্ঞাসা করল, আমি কোথায় চলেছি ফিরে যাবে না এগিয়ে যাবে বুঝতে না পেরে সে থেমে গেল। হঠাৎ একটা প্রচণ্ড আঘাত তাকে মাটিতে ফেলে দিল। ঠিক সেইমুহূর্তে একটা আগুনের ঝিলিক তার চোখ ঝলসে দিল, আর সঙ্গে সঙ্গে কানে তালা-লাগানো একটা গর্জনে তার কান দুটো ঝনঝন করে উঠল।

যখন সম্বিত ফিরে এল তখন দুই হাতে ভর দিয়ে সে মাটিতে বসে আছে, গোলা-বারুদের গাড়িটা সেখানে নেই, পোড়া ঘাসের উপর ইতস্তত ছড়িয়ে আছে সবুজ পোড়া কাঠ ও ছেঁড়া কাপড়ের ভূপ। একটা ঘোড়া গাড়ির জোয়ালের ভাঙা টুকরো নিয়েই তার পাশ দিয়ে ছুটে চলে গেল। আর অন্য ঘোড়াটা পিয়েরের মতোই মাটিতে পড়ে হৃদয়বিদারক স্বরে একটানা চিৎকার করে চলেছে।

.

অধ্যায়-৩২

আতংকে দিশেহারা হয়ে লাফিয়ে উঠে পিয়ের ছুটতে ছুটতে কামানশ্রেণীর কাছেই ফিরে গেল, চারদিকের ভয়াবহতার মধ্যে সেটাই যেন একমাত্র আশ্রয়স্থল।

মাটির দেয়ালের আড়ালে ঢুকে দেখল, সেখানে লোকজনরা কি যেন করছে, কিন্তু কামান থেকে গোলা ছোঁড়া হচ্ছে না। এই লোকগুলি কারা সেটা বুঝবার মতো সময়ও তার ছিল না। সে দেখল, প্রবীণ অফিসারটি উপুড় হয়ে শুয়ে আছে, যেন নিচের কোনো কিছু পরীক্ষা করছে, একটি সৈনিক ভাইসাব! বলে চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে এবং যারা তার হাত চেপে ধরেছে তাদের কাছ থেকে মুক্তি পেতে চেষ্টা করছে। তাছাড়া আরো এমন কিছু সে দেখল যা সত্যি অদ্ভুত।

কিন্তু এটা বুঝবার সময় তার ছিল না যে কর্নেলটি যুদ্ধে মারা গেছে, যে সৈনিকটি ভাই বলে চেঁচাচ্ছে সে বন্দি হয়েছে, এবং আর একটি সৈনিককে তার চোখের সামনেই বেয়নেট গেঁথে ফেলা হয়েছে, কারণ সে দুর্গে ঢুকবার আগেই একটি ফ্যাকাসে-মুখ, ঘর্মাক্তদেহ, শুটকো লোক নীল ইউনিফর্ম পরে কি যেন বলতে বলতে তলোয়ার হাতে নিয়ে ছুটে এল। পরস্পরকে দেখবার আগেই তারা দুজনই পূর্ণ গতিতে পাশাপাশি ছুটছিল, সেই সুযোগে পিয়ের হাত বাড়িয়ে সেই লোকটির (একজন ফরাসি অফিসার) কাঁধটা চেপে ধরল এবং অন্য হাতে চেপে ধরল তার গলা। অফিসারও তলোয়ার ফেলে দিয়ে পিয়েরের কলার চেপে ধরল।

কয়েক সেকেন্ড তারা দুজনই ভয়ার্ত দৃষ্টিতে পরস্পরের অপরিচিত মুখের দিকে তাকিয়ে রইল, তারা কি করেছে এবং পরে কি করবে তা ভেবে দুজনই বিচলিত বোধ করল। দুজনই ভাবতে লাগল : আমিই কী বন্দি হয়েছি, না কি তাকে বন্দি করেছি? কিন্তু ভয়ের তাড়নায় পিয়ের ফরাসি অফিসারের গলাটা ক্রমেই এত বেশি শক্ত করে চাপতে লাগল যে তার মনে হতে লাগল যে সেই বন্দি হয়েছে। ফরাসিটি কী যেন বলতে যাচ্ছিল এমন সময় একটা কামানের গোলা তাদের মাথার একেবারে উপর দিয়ে এমন ভয়ংকরভাবে হিস-হিস শব্দে ছুটে গেল আর ফরাসি অফিসারটিও এত তাড়াতাড়ি মাথাটা নামিয়ে নিল যে পিয়েরের মনে হল বুঝি তার মাথাটাই উড়ে চলে গেল।

Page 369 of 557
Prev1...368369370...557Next
Previous Post

হাজি মুরাদ – লিও তলস্তয়

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

আইভানহো – স্যার ওয়ালটার স্কট

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In