• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুলাই 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ওয়ার অ্যান্ড পিস – লিও তলস্তয়

খুশির হাসি হেসে নিকলাস গলা মেলাল, একটি নিগ্রো। খুব মনে আছে। অবশ্য আমি এখনও জানি না সত্যি একজন নিগ্রো এসেছিল, না কি আমরা স্বপ্ন দেখেছিলাম, না কেউ আমাদের তার কথা বলেছিল।

তোমার নিশ্চয় মনে আছে তার মাথার চুল ছিল সাদা, দাঁতও সাদা; আমাদের সামনে দাঁড়িয়ে সে আমাদের দিকে তাকাল…

সোনিয়া, তোমার মনে পড়ে? নিকলাস শুধাল।

সোনিয়া নরম সুরে জবাব দিল, হা, হ্যাঁ, আমারও কিছু কিছু মনে আছে।

নাতাশা বলল, জান, বাপিকে ও মামণিকে আমি নিগ্রোটার কথা জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু তারা বলল যে কোনো নিগ্রোই সেখানে ছিল না। কিন্তু তুমি তো দেখেছ, তোমার তো মনে আছে?

নিশ্চয় মনে আছে। তার দাঁতগুলো এত স্পষ্ট মনে আছে যেন এইমাত্র দেখলাম।

কী আশ্চর্য! ঠিক যেন একটা স্বপ্ন! আমার খুব ভালো লাগে।

আবার তোমার কি মনে আছে নাচ-ঘরে শক্ত করে সেদ্ধ করা ডিম গড়িয়ে দিয়ে আমরা খেলা করছি, আর হঠাৎ দুই বুড়ি এসে কার্পেটের উপর ঘুরতে লাগল। সেটা কি সত্যি, না স্বপ্ন তোমার মনে আছে কী মজাটাই না হয়েছিল?

হ্যাঁ, তোমার মনে আছে নীল রঙের ওভার কোটটা পরে বাপি একবার ফটকে দাঁড়িয়ে বন্দুক ছুঁড়েছিল?

এইভাবে হাসিখুশিতে মশগুল হয়ে তারা অতীতের স্মৃতি রোমন্থন করতে লাগল।

কথাবার্তার মাঝখানে একটি দাসী অপর দিকের দরজা দিয়ে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল, মিস, ওরা মোরগটা এনেছে।

ওটার আর দরকার নেই পোলিয়া। ওদের ওটা নিয়ে যেতে বল, নাতাশা বলল।

ঘরে ঢুকল ডিমলার। এক কোণে দাঁড় করানো বীণাটার কাছে গিয়ে কাপড়ের ঢাকনাটা খুলে ফেলল। বীণার তারে একটা কর্কশ আওয়াজ উঠল।

বসার ঘর থেকে বুড়ি কাউন্টেসের গলা শোনা গেল, মি. ডিমলার, দয়া করে আমার প্রিয় সুর নিশীথে প্রান্তরে বাজান।

একটা তারে ঝংকার তুলে নাতাশা, নিকলাস ও সোনিয়ার দিকে ফিরে ডিমলার বলল, তোমরা কত শান্ত।

হ্যাঁ, আমরা দার্শনিক আলোচনা করছি, কথাটা বলে নাতাশা আবার তাদের আলোচনায় যোগ দিল। তারা তখন স্বপ্ন নিয়ে আলোচনা করছে।

ডিমলার বাজাতে শুরু করল।

নাতাশা ফিসফিস করে বলল, তোমরা কি জান, অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে একসময় লোকের মনে পড়ে যায় সেইসব ঘটনার কথা যা এই পৃথিবীতে আসার আগে ঘটেছিল…।

সোনিয়া লেখাপড়ায় খুব ভাল; সবকিছু তার মনে থাকে। সে বলল, ওটা জন্মান্তরবাদের ব্যাপার। মিশরিয়রা বিশ্বাস করে যে আমাদের আত্মা একসময় জন্তুদের দেহে বাস করত এবং পুনরায় জন্তুদের দেহেই ফিরে যাবে।

নাতাশা বলল, না, আমরা কোনোদিন জন্তু ছিলাম সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু এটা আমি নিশ্চিত জানি যে ওই সুদূরে কোথাও আমরা দেবদূত হয়ে ছিলাম, তারপর এখানে এসেছি, আর সেইজন্যই আমাদের মনে পড়ে…

আলোচনায় যোগ দিতে পারি কি? ডিমলার নিঃশব্দ পায়ে এগিয়ে এসে তাদের পাশে বসে বলল।

নিকলাস বলল, আমরা যদি দেবদূতই ছিলাম, তাহলে আমাদের পতন ঘটল কেন? না, তা হতে পারে না!

পতন তো হয়নি; কে বলল আমরা নিচে নেমে গেছি?…আগে আমি কি ছিলাম সেটা জানব কেমন করে? নাতাশা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলে উঠল। আত্মা অমর-সেক্ষেত্রে আমাকে যদি চিরদিন বাঁচতে হয় তাহলে তো আগেও বাঁচতে হয়, অনন্তকাল ধরেই বাঁচতে হয়।

এবার ডিমলার কথা বলল, ঠিক কথা, কিন্তু অনন্তকালের কল্পনা করা আমাদের পক্ষে কঠিন কাজ।

নাতাশা বলল, অনন্তকালের কল্পনা কঠিন হবে কেন? এখন তো আজ চলছে, আবার কাল হবে, চিরকাল তাই হয়, তারও আগে গতকাল ছিল, তার আগের দিন ছিল…

এইসময় কাউন্টেসের গলা শোনা গেল, নাতাশা! এবার তোমার পালা। আমাদের কিছু গেয়ে শোনাও। ষড়যন্ত্রকারীদের মতো তোমরা ওখানে বসে আছ কেন?

নাতাশা বলল, মামণি, আমার মোটেই গাইতে ইচ্ছা করছে না। তবু সে উঠে পড়ল।

অনিচ্ছাসত্ত্বেও উঠল। নিকলাসও অনিচ্ছাসত্ত্বেও ক্ল্যাভিকর্ডে গিয়ে বসল। ডিমলারও অনিচ্ছাসত্ত্বেও তাদের সঙ্গে যোগ দিল।

যথারীতি হলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যেখান থেকে গলার স্বর সবচাইতে ভালো খুলবে সেই জায়গাটা বেছে নিয়ে নাতাশা মার প্রিয় গানটা শুরু করল।

সে বলেছিল বটে গান গাইতে তার ইচ্ছা করছে না, কিন্তু সে সন্ধ্যায় যে গান সে গাইল তেমন করে অনেক দিন সে গায়নি, এবং অনাগত অনেক দিনের মধ্যেও তেমন করে গাইতে পারবে বলে মনে হয় না। বুড়ো কাউন্ট পড়ার ঘরে বসেই কান পেতে সে গান শুনল; বার বার তার কাজে ভুল হতে লাগল। নিকলাস বোনের উপর থেকে চোখ ফেরাতে পারল না। বুড়ি কাউন্টেস শুনতে শুনতে সানন্দ অথচ বিষণ্ণ হাসি হাসতে লাগল, তার দুই চোখে জল এল, মাঝে মাঝে মাথা নাড়তে লাগল।

কাউন্টেসের পাশে বসে ডিমলারও চোখ বুজে গান শুনছিল।

অবশেষে বলল, আহা, কাউন্টেস, এ তো এক ইওরোপিয় প্রতিভা, ওর আর শিখবার কিছু নেই–কী সরসতা, কী কমনীয়তা, আর কী বলিষ্ঠতা…

আহা, ওকে নিয়ে আমার কত যে ভয়, কত যে ভয়! কাকে বলছে খেয়াল না করেই কাউন্টেস কথাগুলি বলল। মায়ের মন দিয়েই সে বুঝতে পেরেছে যে নাতাশার মধ্যে অনেক কিছু আছে, আর সেইজন্যই সে সুখী হতে পারবে না।

নাতাশার গান শেষ হবার আগেই চৌদ্দ বছরের পেতয়া ছুটে এসে জানাল যে কয়েকজন বহুরূপী এসে হাজির হয়েছে।

নাতাশা হঠাৎ থেমে গেল।

Page 243 of 557
Prev1...242243244...557Next
Previous Post

হাজি মুরাদ – লিও তলস্তয়

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

আইভানহো – স্যার ওয়ালটার স্কট

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In