নতুন করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে দেনিসভকে শুইয়ে দেওয়া হল। শান্ত ও খুশি মেজাজ নিয়েই পরদিন তার ঘুম ভাঙল।
কিন্তু দুপুরবেলা রেজিমেন্টের অ্যাডজুটান্ট গম্ভীর মুখে তাদের ভূগর্ভস্থ ঘরে ঢুকে দুঃখের সঙ্গে মেজর দেনিসভকে লেখা রেজিমেন্ট-কমান্ডারের একটা চিঠি দেখাল, তাতে গত দিনের ঘটনা সম্পর্কে সবকিছু জানতে চাওয়া হয়েছে। সে আরো বলল যে ব্যাপারটা খুব খারাপ মোড় নিতে পারে, একটা সামরিক আদালত নিযুক্ত করা হয়েছে, আর এখন এসব ব্যাপারে যেরকম কড়াকড়ি চলছে তাতে পদাবনতির চাইতে ভালো কিছু আশাই করা যায় না। ফরিয়াদি পক্ষ থেকে বলা হয়েছে, যানবাহন আটক করার পরে মেজর দেনিসভ মাতাল অবস্থায় কোয়ার্টারমাস্টারের কাছে গিয়ে বিনা প্ররোচনায় তাকে চোর বলে, আঘাত করবে বলে শাসায় এবং সেখান থেকে বের করে দিল আপিসে ঢুকে দুইজন কর্মচারীকে ধোলাই দেয় এবং একজনের হাত ভেঙে দেয়।
রুস্তম্ভের প্রশ্নের জবাবে দেনিসভ হেসে বলল, যতসব বাজে কথা, যে কোনো বিচারকে সে মোটেই ভয় করে না, আর সেই শয়তানগুলো যদি তাকে আক্রমণ করতে আসে তো সে তাদের এমন জবাব দেবে যে সহজে তারা তা ভুলতে পারবে না।
দেনিসভ গোটা ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে চাইলেও রস্তভ বুঝতে পারল যে মনে মনে সে সামরিক আদালতকে ভয় করে এবং তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে। প্রতিদিন আদালত থেকে নানারকম চিঠি ও মোটিশ আসতে লাগল, এবং পয়লা মে তারিখে হুকুম হল, পরবর্তী প্রধান অফিসারের হাতে স্কোয়াড্রনের বার দিয়ে দেনিসভকে তার ডিভিশনের সামনে হাজির হয়ে কমিসারিয়েট আপিসে মারধোর করার জন্য জবাবদিহি করতে হবে। আগের দিন দুটো কাক রেজিমেন্ট ও দুই স্কোয়াড্রন হুজারকে সঙ্গে নিয়ে প্রাতভ প্রাথমিক পর্যবেক্ষণে বেরিয়েছিল। তার যেমন স্বভাব, সেনিসভ সাহস দেখাবার জন্য ঘাঁটিগুলির সম্মুখ দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। একজন ফরাসি বন্দুকধারীর গুলি এসে লাগল তার পায়ের মাংসল জায়গায়। অন্য সময় হলে দেনিসভ হয়তো এই সামান্য ক্ষতের জন্য রেজিমেন্ট ছাড়ত না, কিন্তু এই অজুহাতে সকলের সামনে হাজির হওয়া থেকে রেহাই পাবার সুযোগ পেয়ে সে হাসপাতালে চলে গেল।
.
অধ্যায়-১৭
ফ্রিডল্যান্ডের যুদ্ধ হল জুন মাসে, পাভলোগ্রাদরা তাতে কোনো অংশ নেয়নি, তারপরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হল। রস্তভ বন্ধুর অনুপস্থিতিটা খুবই অনুভব করছিল, চলে যাওয়ার পর থেকে তার কোনো সংবাদ না পেয়ে এবং তার ক্ষত সম্পর্কে ও বিচার সম্পর্কে উদ্বেগ বোধ করায় যুদ্ধবিরতির সুযোগে সে ছুটি নিয়ে হাসপাতালে দেনিসভের সঙ্গে দেখা করতে গেল।
প্রাশিয়ার একটা ছোট শহরে হাসপাতালটা অবস্থিত, রুশ ও ফরাসি সৈন্যরা দু দুবার শহরকে ধ্বংস করে রেখে গেছে। তখন গ্রীষ্মকাল, বাইরের মাঠঘাটের দৃশ্য কত সুন্দর, কিন্তু এই ছোট শহরটার কী বিষণ্ণ চেহারা : ছাদ ও বেড়াগুলো ভাঙা, রাস্তাঘাট দুর্গন্ধে ভরা, অধিবাসীদের পরনে জীর্ণ পোশাক, রুগ্ন ও মাতাল সৈন্যরা এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে।
একটা পাকা বাড়িতে হাসপাতাল করা হয়েছে, তার কিছু কিছু জানালার ফ্রেম ও কাঁচ ভেঙে গেছে, উঠোনের কাঠের বেড়াটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিছু ব্যান্ডেজ-বাঁধা সৈন্যরা উঠোনের রোদে বসে আছে, কেউ বা হেঁটে বেড়াচ্ছে।
দরজা দিয়ে ঢুকতেই একটা পচা গন্ধ ও হাসপাতালের বাতাস রভের নাকে লাগল। সিঁড়িতে একজন রুশ সামরিক ডাক্তারের সঙ্গে দেকা হল, তার মুখে একটা চুরুট, সঙ্গে একজন সহকারী।
ডাক্তার বলছে, আমি তো নিজেকে টুকরো টুকরো করে বাগ করতে পারি না। সন্ধ্যায় মাকার আলেক্সিভিচের কাছে এস। আমি সেখানে থাকব।
সহকারী আরো কিছু প্রশ্ন করল।
আঃ, যা পার তাই কর! সবই তো এক। উঠে-আসা রশুভের দিকে ডাক্তারের চোখ পড়ল।
বলল, আপনি কি চান স্যার? বুলেট তো লাগেনি দেখছি, তাহলে কি সান্নিপাতিক জ্বরের চিকিৎসা করাবেন? এটাই মহামারী-ভবন স্যার।
তার মানে? রস্তভ শুধাল।
সান্নিপাতিক জ্বরবিকার স্যার। এখানে ঢুকলেই মৃত্যু। শুধু আমরা দুজন, মাকিভ ও আমি (সহকারীকে দেখিয়ে) চালিয়ে যাচ্ছি। এখানেই আমাদের পাঁচটি ডাক্তার মারা গেছে। নতুন কেউ এলে এক সপ্তাহের মধ্যেই সাবাড়। প্রুশিয় ডাক্তারদের এখানে ডাকা হয়েছে, কিন্তু বন্ধুদের এটা মোটেই পছন্দ নয়।
রস্তভ জানাল, সে আহত হুজার দেনিসভের সঙ্গে দেখা করতে চায়।
আমি চিনি না। আপনাকে বলতে পারব না স্যার। শুধু একবার ভাবুন! চারশোর বেশি রোগী ও তিনটে হাসপাতালের দায় আমার একার ঘাড়ে। দানশীলা প্রুশিয় মহিলারা প্রতিমাসে দুই পাউন্ড কফি ও লিন্ট পাঠান তাই রক্ষা, নইলে আমাদের হয়ে যেত! সে হেসে উঠল। চারশো স্যার, তার উপর আবার নতুন রোগী, আসছে তো আসছেই। চারশোই তো আছে, কি বল? সে সহকারীকে শুধাল।
সহকারীটির মাথা ধরে গেছে। ডাক্তারের বকবকানি শুনে শুনে সে বিরক্ত ও অধৈর্য হয়ে পড়েছে।
রস্তভ আবার বলল, মেজর দেনিসভ। মোলিতেনে আহত হয়েছেন।
সহকারীটি অবশ্য ডাক্তারের কথায় সায় দিল না।
তিনি কি লম্বা? মাথার চুল লাল? ডাক্তার শুধাল।
রস্তভ দেনিসভের চেহারার বর্ণনা দিল।
খুশি-খুশি ভাব দেখিয়ে ডাক্তার বলল, ওরকম একজন ছিলেন বটে। মনে হচ্ছে তিনি মারা গেছেন। যাই হোক, একবার তালিকাটা দেখে নেব। আমাদের একটা তালিকা ছিল। তুমি সেটা পেয়েছ কি মাকিভ?
