• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ওয়ার অ্যান্ড পিস – লিও তলস্তয়

নাতাশার আগের মন্তব্যে অসন্তুষ্ট হয়ে পেতয়া বলল, আমি জানি ও কেন লজ্জা পাবে। কারণ সেই চশমা-পরা মোটকার সঙ্গে ও প্রেমে পড়েছিল (নতুন কাউন্ট বেজুখভকে পেতয়া এইভাবেই বর্ণনা করে), আর এখন প্রেম করছে সেই গায়কের (নাতাশার ইতালিয় সঙ্গীত-শিক্ষক) সঙ্গে, তাই ওর এত লজ্জা!

পেতয়া, তুমি ভারি দুষ্ট! নাতাশা বলল।

একজন প্রধান ব্রিগেডিয়ারের ভঙ্গিতে নয় বছরের পেতয়া বলল, তোমার চাইতে বেশি দুষ্ট নই মাদাম। ডিনারের সময় আন্না মিখায়লভনার ইঙ্গিত থেকেই কাউন্টেস নিজের মনকে তৈরি করে নিয়েছে। নিজের ঘরে ফিরে একটা হাতল-চেয়ারে বসে নস্যদানির ঢাকনার উপর আঁকা ছেলের ছোট প্রতিকৃতিটির দিকে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে, দুই চোখ জলে ভরে উঠছে। চিঠিখানা হাতে নিয়ে আন্না মিখায়লভনা পা টিপে টিপে কাউন্টের দরজার কাছে এসে থামল।

বুড়ো কাউন্টও তার পিছনেই আসছিল, তাকে বাধা দিয়ে বলল, এখন নয়, পরে আসবেন। সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল।

কাউন্ট চাবির গর্তে চোখ রেখে কান পাতল।

প্রথমে অসংলগ্ন কিছু শব্দ, তারপর আন্না মিখায়লভনার দীর্ঘ একক বক্তৃতা, তারপর কান্না, নীরবতা, তারপর খুশি গলায় দুজনের কথা, তারপর পায়ের শব্দ। আন্না মিখায়লভনা দরজা খুলে দিল। একটা শক্ত অস্ত্রোপচার শেষ করে আসা সার্জনের গর্বিত ভঙ্গি তার মুখে।

বিজয়গর্বে কাউন্টেসকে দেখিয়ে সে কাউন্টকে বলল, কাজ শেষ! এক হাতে প্রতিকৃতিসহ নস্যদানি এবং অন্য হাতে চিঠিটা ধরে সে বসে আছে, একবার এটাকে আর একবার ওটাকে ঠোঁটে ছোঁয়াচ্ছে।

কাউন্টকে দেখে সে দুহাত বাড়িয়ে তার টাক মাথাটাকে জড়িয়ে ধরল, মাথার উপর দিয়ে আর একবার চিঠি ও ছবির দিকে তাকাল এবং পুনরায় সে দুটোকে ঠোঁটের উপর চেপে ধরবার জন্য টাক মাথাটাকে একটু ঠেলে সরিয়ে দিল। এবার ভেরা, নাতাশা, সোনিয়া ও পেতয়া ঘরে ঢুকল এবং চিঠি পড়া শুরু হল। যে অভিযানে ও দুটি যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল তার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে এবং তার পদোন্নতির উল্লেখ করে নিকলাস বাবা ও মার হাতে চুমো খাবার কথা জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করেছে এবং ভেরা, নাতাশা ও পেতয়াকেও চুমো খেয়েছে। তাছাড়া মঁসিয় শেলিং, মাদাম শোস ও বুড়ি নার্সকে শুভকামনা জানিয়ে তাদের বলেছে তার হয়ে প্রিয় সোনিয়াকে চুমো খেতে, তাকে সে আগের মতোই ভালোবাসে, তার কথা ভাবে। একথা শুনে লজ্জায় সোনিয়ার চোখে জল এসে গেল, চারদিক থেকে সকলের দৃষ্টি সহ্য করতে না পেরে সে ছুটে নাচ-ঘরে চলে গেল, পূর্ণ গতিতে এমনভাবে ঘুরতে লাগল যে তার পোশাকটা বেলুনের মতো উড়তে লাগল, তারপর হাসতে হাসতে মেঝেতে লুটিয়ে পড়ল। কাউন্টেস তখনো কাঁদছে।

ভেরা জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন মামণি? সে যা লিখেছে তাতে তো খুশি হওয়া উচিত, কাঁদার কথা তো নয়।

কথাটা সত্যি, কিন্তু কাউন্ট, কাউন্টেস ও নাতাশা তিরস্কারের ভঙ্গিতে তার দিকে তাকাল। কাউন্টেস ভাবল, ও আবার কার পিছনে ঘুরছে?

নিকলাসের চিঠিটা একশোবারের বেশি পড়া হল, চিঠি শোনার উপযুক্ত বলে যাদের বিবেচনা করা হল তারা সকলেই কাউন্টেসের কাছে এসে শুনে গেল কারণ চিঠিটা হাত ছাড়া করতে সে নারাজ। শিক্ষকরা এল, নার্সরা এল, দিমিত্রি এল, এল আরো অনেক পরিচিত জন, কাউন্টেস প্রতিবারই নতুন আনন্দে চিঠি পড়ে শোনাল, আর প্রতিবারই চিঠিতে নিকোলেংকার নতুন নতুন গুণ আবিষ্কার করতে লাগল।

চিঠি পড়তে পড়তে সে বলে ওঠে, লেখার কী ভঙ্গি! বিবরণ কত আকর্ষণীয়! আর কী তার মন! নিজের সম্পর্কে একটা কথাও বলেনি… একটা কথাও না! এক দেনিসভ ও অন্য অনেকের কথা লিখেছে, কিন্তু আমি জোর গলায় বলতে পারি তাদের চাইতে সে অনেক বেশি সাহসী। নিজের দুঃখকষ্টের কথা কিছুই লেখেনি। কী অন্তঃকরণ! এ তো তারই উপযুক্ত! আর কী সুন্দর সকলকেই মনে রেখেছে। কাউকে ভোলনি। তার এতটুকু বয়স থেকে আমি এসেছি–সব সময় বলে এসেছি…

এক সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি চলল, নিকলাসকে লেখা বাড়ির সকলের চিঠির খসড়া তৈরি করা হল, সেগুলি নকল করা হল, এবং কাউন্টেসের তত্ত্বাবধানে ও কাউন্টের উদারতায় নতুন পদোন্নত অফিসারের ইউনিফর্ম ও অন্যান্য জিনিসের জন্য টাকা তোলা হল। আন্না মিখায়লভনার চেষ্টার স্থির হল, চিঠি ও টাকা গ্র্যান্ড ডিউকের পত্রবাহক মারফৎ পাঠানো হবে বরিসকে, আর বরিস সেগুলি পাঠাবে নিকলাসকে। চিঠি লিখল বুড়ো কাউন্ট, কাউন্টেস, পেতয়া, ভেরা, নাতাশা ও সোনিয়া, আর শেষপর্যন্ত বুড়ো কাউন্ট ছেলেকে পাঠাল পোশাকের জন্য ছহাজার রুবল ও টুকিটাকি নানা জিনিস।

*

অধ্যায়-৭

১২ অক্টোবর তারিখে ওলমুজের সামনে শিবির ফেলে অবস্থানরত কুতুজভের সেনাবাহিনী পরিদর্শনের প্রস্তুতি, নিয়ে ব্যস্ত ছিল, রাশিয়া ও অস্ট্রিয়ার দুসম্রাট পরদিন বাহিনী পরিদর্শনে আসবে। রাশিয়া থেকে আগত রক্ষীবাহিনী ওলমুজ থেকে দশ মাইল দূরে রাত কাটিয়ে পরদিন সকাল দশটায় সোজা চলে আসবে ওলমুজ প্রান্তরে।

নিকলাস রস্তভ সেইদিনই বরিসের একটা চিঠি পেল, সে লিখেছে, ইসমালভ রেজিমেন্ট ওলমুজ থেকে দশ মাইল দূরে রাতের মতো ঘাটি পেতেছে, তার ইচ্ছা নিকলাস তার সঙ্গে দেখা করে, কারণ তার চিঠি ও টাকা এসেছে বরিসের কাছে। রশুভেরও তখনো টাকার খুবই দরকার, যুদ্ধক্ষেত্রে কিছুদিন কাটাবার পরে সৈন্যরা এখন ওলমুজে ঘাটি করেছে, অনেক রকম জিনিসপত্র নিয়ে ভাণ্ডারীরা শিবিরে এসে ভিড় জমিয়েছে, অস্ট্রিয় ইহুদিরা এসেছে নানারকম মনোহরী মালপত্র নিয়ে। অভিযানে নানারকম পুরস্কার পাওয়ায় পাভলোগ্রাদরা ভোজসভার পর ভোজসভা দিচ্ছে মাঝে মাঝেই, তারা ওলমুজে গিয়ে ক্যারোলিন নামক জনেক হাঙ্গেরিয়র সম্প্রতি ভোলা রেস্তোরাঁতে ভিড় করছে! মেয়েরাই সেখান খাদ্য ও পানীয় সরবরাহ করে। রস্তভও কর্নেলপদে উন্নীত হওয়া উপলক্ষে একটা ভোজসভার আয়োজন করেছে, দেনিসভের ঘোড়া বেদুইনকে কিনেছে এবং তার ফলে বন্ধুবান্ধব ও ভাণ্ডারীদের কাছে অনেকটা টাকা ধার করে বসেছে। বরিসের চিঠি পেয়েই একজন সহকর্মী অফিসারকে সঙ্গে নিয়ে সে ওলমুজ-এর পথে ঘোড়া ছুটিয়ে দিল, সেখানে আহারাদি সেরে, এক বোতল মদ গলায় ঢেলে পুরোনো খেলার সাথীর সঙ্গে দেখা করতে একাকি রক্ষী-শিবিরের উদ্দেশ্যে যাত্রা করল।

Page 119 of 557
Prev1...118119120...557Next
Previous Post

হাজি মুরাদ – লিও তলস্তয়

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

Next Post

ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার – ডিউক জন

আইভানহো – স্যার ওয়ালটার স্কট

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In