আমার সেই বাস্তব সত্যটায় ফিরে আসি যেখানে আমি দাবী করেছি, পিতামাতার পরার্থবাদীতা ভাই/বোন এর পরার্থবাদীতার চেয়ে সচরাচর অনেক বেশী দেখা যায়। স্পষ্টতই মনে হচ্ছে যুক্তিযুক্ত হবে বিষয়টি আমরা ব্যাখ্যা করি ‘শনাক্ত করার সমস্যা’ সংশ্লিষ্ট ব্যাখ্যা দিয়ে। কিন্তু এটি পিতামাতা/শিশুর সম্পর্কটিতে মৌলিক অপ্রতিসাম্যতাটি ব্যাখ্যা করেন। পিতামাতা তাদের সন্তানদের যতটা প্রতিপালন করেন,সন্তানরা তাদের পিতামাতাকে সেভাবে প্রতিপালন করেনা, যদি তাদের মধ্যে জিনগত সম্পর্ক প্রতিসম এবং আত্মীয়তার ব্যাপারে নিশ্চয়তা উভয় দিকেই অনেক বেশী। একটি কারণ হচ্ছে বয়সে বড়, এবং জীবন ধারণের ক্ষেত্রে আরো দক্ষ হবার সুবাদে তাদের সন্তানদের সাহায্য করার জন্য পিতামাতারা প্রায়োগিক ক্ষেত্রে একটি উত্তম অবস্থান থাকে। এমনকি যদি কোনো শিশু তার পিতামাতাদের খাওয়াবার কথা ভাবে, সে আদৌ দক্ষ না বাস্তবিকভাবে কাজটি করার জন্য।
আরো একটি অপ্রতিসাম্যতা আছে পিতামাতা/সন্তানদের সম্পর্কের যা ভাই/বোন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সন্তানরা সবসময়ই তাদের পিতামাতার চেয়ে বয়সে তরুণ হয়। এবং এটি প্রায়শই– যদিও সবসময় এমন কিছু ইঙ্গিত করেনা– তাদের প্রত্যাশিত জীবনের দৈর্ঘ্য অপেক্ষাকৃত ভাবে দীর্ঘ। উপরে ঠিক যেমন আমি জোর দিয়েছি ‘প্রত্যাশিত আয়ুষ্কাল’ এর উপরে, প্রত্যাশিত আয়ুষ্কাল আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ামক যা, সম্ভাব্য সবচেয়ে উত্তম কোনো পরিস্থিতিতে, কোনো একটি প্রাণীর হিসাব নিকাশের অংশ হবে যখন এটি “সিদ্ধান্ত নেয় পরার্থবাদীতার সে আচরণ করবে কি বা করবে না। যে সকল প্রজাতিতে সাধারণত শিশুরা দীর্ঘ জীবন প্রত্যাশা করে তাদের পিতামাতাদের চেয়ে, কোনো জিন যা শিশুর দিক থেকে পরার্থবাদীতা নিশ্চিৎ করার চেষ্টা করে সেটিকে স্পষ্টতই প্রতিকুলতার বিরুদ্ধে কাজ করতে হয়। এটি পরার্থবাদীর চেয়ে বরং যারা বার্ধক্যের কারণে মৃত্যুর দ্বারপ্রান্তে তাদের জন্য পরার্থবাদী আত্মবিসর্জনের উপযোগিতার কৌশল নির্ধারণ করবে। অন্যদিকে, পিতামাতার পরার্থবাদী আচরণের জন্য দায়ী জিন, রূপান্তরিত হবে একটি সংশ্লিষ্ট সুবিধায় যতক্ষণ অবধি প্রত্যাশিত আয়ুষ্কালটি প্রয়োজনীয় হিসাব নিকাশের সমীকরণে উপস্থিত থাকে।
কখনো কখনো কেউ হয়তো শুনতে পারেন যে বলা হচ্ছে কিন সিলেকশন বা আত্মীয়-নির্বাচন খুব ভালো তত্ত্ব হিসাবে ঠিকই আছে, তবে ব্যবহারিক ক্ষেত্রে এর খুব কমই উদাহরণ আছে। আর এই সমালোচনাটি শুধুমাত্র এমন কারো পক্ষেই করা সম্ভব যে বোঝে না কিন-সিলেকশন বিষয়টি আসলে কি বোঝাচ্ছে। সত্যটি হচ্ছে শিশু সুরক্ষা আর পিতামাতার প্রতিপালনের সব উদাহরণই এবং সেই সাথে সংশ্লিষ্ট শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গ: দুধ নিঃসরণের গ্রন্থি, ক্যাঙারুর পেটের থলে এবং ইত্যাদি আরো অনেক কিছু হচ্ছে সেই উদাহরণগুলো, যেখানে আমরা দেখতে পাই কিভাবে কিন সিলেকশনের মূলনীতিটি প্রকৃতিতে কাজ করছে। সমালোচকরা অবশ্যই সুপরিচিত পিতামাতা সন্তান প্রতিপালন করার আচরণটির ব্যাপক হারে অস্তিত্বের ব্যপারে, কিন্তু তারা ব্যর্থ হন বুঝতে যে পিতামাতার সন্তানদের প্রতি এই যত্ন নেবার আচরণটি ভাই/বোন এর পরার্থবাদীতার চেয়ে কোনো অংশেই কিন সিলেকশনের উদাহরণ হিসাবে কম গুরুত্বপূর্ণ নয়। যখন তারা বলেন যে, তারা উদাহরণ চান, তার মানে তারা পিতামাতার এই প্রতিপালন ছাড়া অন্য কোনো উদাহরণ চান এবং সেটি সত্য সেই ধরনের উদাহরণ অপেক্ষাকৃত কম দেখতে পাই আমরা। আমি কিছু কারণও প্রস্তাব করেছি কেন সেটি হতে পারে। আমি হয়তো প্রসঙ্গান্তরে গিয়ে ভাই/বোন স্বার্থপরতার উদাহরণ উদ্ধৃত করতে পারতাম– আসলে তাদের সংখ্যা খুব বেশী না। কিন্তু আমি সেটি করতে চাইনা, কারণ এটি ভ্রান্ত একটি ধারণাকেই শুধু শক্তিশালী করবে (যেটি সমর্থন করেন যেমন আমরা দেখেছি, উইলসন), যা দাবী করে কিন সিলেকশন হচ্ছে বিশেষভাবে পিতামাতা/সন্তানদের সম্পর্ক ছাড়া ‘অন্য কোনো সম্পর্ক।
আর এই ভুলটি আকারে বড় হয়েছে তার কারণ মূলত ঐতিহাসিক। পিতামাতার প্রতিপালনের বিবর্তনীয় সুবিধা এত বেশী স্পষ্ট যে, বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের হ্যামিলটনের অপেক্ষা করতে হয়নি। এটি ডারউইনের বিবর্তনীয় ব্যাখ্যার পর থেকেই বোধগম্য। যখন হ্যামিলটন বিষয়টি ব্যাখ্যা করেন অন্য সম্পর্কগুলোর সাথে এর জিনগত সমতুল্যতা এবং তাদের বিবর্তনীয় গুরুত্ব, তিনি স্বাভাবিকভাবে এই সব অন্যান্য সম্পর্কের উপর গুরুত্ব দিয়েছিলেন। আরো সুনির্দিষ্টভাবে, তিনি সামাজিক পতঙ্গ, যেমন, পিপড়া আর মৌমাছিদের উদাহরণ ব্যবহার করেন, যেখানে বোন/বোন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন, আমরা পরবর্তী অধ্যায়ে আবার দেখবো। আমি এমনকি কাউকে বলতে শুনেছি যে হ্যামিলটনের তত্ত্বটি প্রযোজ্য ‘শুধুমাত্র সামাজিক পতঙ্গদের ক্ষেত্রে! যদি কেউ পিতামাতার সন্তানদের প্রতি কিন-সিলেকশন কাজ করছে। এমন কিছু উদাহরণ হিসাবে স্বীকার করতে অস্বীকার করেন, তাহলে তার উপর দ্বায়িত্ব বর্তাবে একটি সাধারণ তত্ত্বে প্রস্তাব করা যা কিনা পিতামাতার পরার্থবাদীতা সম্বন্ধে পূর্বধারণা করতে পারে, কিন্তু সেটি সম্পর্কযুক্ত আত্মীয় বা কিনদের মধ্যে পরার্থবাদীতা আগে থেকে ভবিষ্যদ্বাণী করতে পারবে না। আমার ধারণা সে ব্যর্থ হবে।
