ক্লডিয়ার চেহারা আনন্দে ভরে উঠল। আমি দেখেছি তুমি আগেও আমার সাহায্য সমস্যার সমাধান করেছ, ক্রস তুমি আসলেই খুব ভালো, তুমি সব সময়, আমার সমস্যায় সমাধান করতে এগিয়ে এসেছ। তখন সে এক নিষ্পাপ হাসি দিল, তুমি আমার বড় ভাই, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি।
তিনজন চুপচাপ বসে থাকলে কিছুক্ষণ পর ডিরি বলল, ক্রস আমরা একটি বড় চিত্র দৃশ্যায়িত করার জন্য এখনে এসেছিলাম। কিন্তু তোমাকে অন্য একজন টাকা লগ্নীকারীর মতো দেখাচ্ছে। আমি সামনে এর চাইতে একটি ভালো প্রজেক্ট আনছি।
ক্রস, ক্লডিয়ার দিকে তাকাল, তার পর তাকাল ডিরির দিকে এবং চিন্তিত মনোভাব নিয়ে বলল, স্কিপি আমি অ্যাথেনার সঙ্গে দেখা করতে চাই এবং সম্ভবত তার পর আমি সব সমস্যার সমাধান করতে পারব।
সত্যি তাই, ক্লডিয়া মুক্তকণ্ঠে বলল, আমরা আগামীকালই রওনা দেব সে তাকে সাড়া দিল।
ঠিক আছে, ডিরি বলল, আমি ইতিমধ্যেই ক্রসের ম্যাসিলিনা ছবির ক্ষতিকে পরবর্তী ছবির লভ্যাংশের মাধ্যমে পূরণ করার জন্য একটি বিশেষ পদ্ধতি বের করার জন্য চেষ্টা করেছি।
পরের দিন তারা লস অ্যাঞ্জেলেসে চলে গেল। ক্লডিয়া তাদের দেখে অ্যাথেনার সঙ্গে কথা বলল, তারপর ডিরি ফোন নিল। কথাবার্তার মধ্যে বুঝতে পারল অ্যাথেনা আর কখনোই ছবির জগতে ফিরতে পারবে না।
ম্যালিবু কলোনি যেখানে অ্যাথেনা বাস করত, তা ছিল সমুদ্র সৈকতের একটি অংশ এবং চল্লিশ অংশ বড় বড় পাহাড় এবং হলিউড অঞ্চল দ্বারা বেষ্টিত। ঐ কলোনিতে মোটামুটি একশ পরিবার বসবাস করে, যেখানে একটি পরিবার তিন থেকে ছয় মিলিয়ন ডলার দিয়ে বসবাস করে কিন্তু জায়গাটি দেখতে খুবই সাধারণ। প্রতিটা বাড়িই দেয়াল দ্বারা ঘেরা এবং সময় সময় ভেতরে প্রবেশ করার জন্য একটি গেট মাত্র ব্যবহার করা হয়।
কলোনিতে একটিমাত্র ব্যক্তিগত রাস্তা দিয়েই প্রবেশ করা যায়, তাছাড়া রাস্তাটি সর্বদাই নিরাপত্তা প্রহরী দ্বারা নিরাপত্তা রক্ষা করা হয়। নিরাপত্তা প্রহরী বা ব্যক্তিগতভাবে সব পরিদর্শককেই পরীক্ষা-নিরীক্ষা করে। প্রত্যেকটি বাসভবনেই গাড়ি রাখার জন্য নির্দিষ্ট গ্যারেজ আছে কিন্তু তা প্রতি সপ্তাহেই পরিবর্তিত হয়। ক্রস এটাকে অতিরিক্ত বলে অভিযুক্ত করল এবং এটা কোনো জরুরি প্রয়োজন বলে সে মনে করল না।
কিন্তু প্যাসিফিক ওশেন সিকিউরিটির প্রহরীরা, অ্যাথেনার বাড়ি বলতে অন্য বিষয়কে আখ্যায়িত করে। তারা পোশাক পরা, অস্ত্রধারী এবং দেখতে তারা খুবই সুস্থ-সবল দেহের অধিকারী।
তারা সমুদ্র সৈকতের পাশ দিয়ে হেঁটে অ্যাথেনার বাড়িতে প্রবেশ করল। অ্যাথেনার ব্যক্তিগত সহকারী নিরাপত্তা প্রহরী দ্বারা তাদের পরীক্ষা-নিরীক্ষা করল। তারা তাদেরকে ছোট অতিথি ভবনে নিয়ে গেল।
সেখানে দুজন প্যাসিফিক ওশেনের পোশাক পরা নিরাপত্তা প্রহরী ছিল, তারা অতিথিশালা অতিক্রম করে একটি বড় ফুল বাগানের মধ্যে দিয়ে হাঁটল, একটি লেবু গাছে সুগন্ধি বাতাস ছড়াচ্ছিল। পরিশেষে তারা প্রধান হাউজে পৌঁছুল, যা দেখতে প্রশান্ত মহসাগরের মতোই ছিল।
যখন ক্রস ডি লিনা অ্যাথেনাকে দেখল, তখন সে ভয়ে আতঙ্কিত হলো। তার মধ্যে ছবির জগৎ থেকে অনেকটা পার্থক্য পরিলক্ষিত হলো যা খুবই কম দেখা যায়। তার চোখগুলো গভীর ধূসর, দেহ একজন ক্রীড়াবিদরে মতো যাতে আছে শুধুই শারীরিক সৌন্দর্য। তার চুলের ধরন একটু আলাদা যা অন্য যে কোনো নারীর কাছেই পছন্দসই হবে না। সে একটি নীল পোশাক পরা ছিল, যা তার শরীরের সঙ্গে বেখাপ্পা দেখাচ্ছিল তার কুনই থেকে হাতগুলো একটু বেশি লম্বা, তার পা ছিল খালি যা আঙুলে কোনো পালিশ নেই। কিন্তু তার চেহারায় বুদ্ধিমত্তার ছাপ ছিল এবং তার মনোযোগ তাকে অভিভূত করল। তার চোখে যেন সাগরের উত্তাল পানি তরঙ্গিত হচ্ছে।
ক্লডিয়া সর্বদা তার সম্পর্কে কথা বলেই যাচ্ছে, সে ক্রসকে বলল, তার সুদর্শন ভাই যে তাকে তৈরি করতে পারেনি কিন্তু একসময় যাকে সে চেয়েছিল। সে হাসল, এটার প্রকৃতি স্বাভাবিক হাসি, যে হাসি কোনো নারীকে বিরক্ত করবে না। ক্রস আনন্দে ফেটে পড়ল কিন্তু কোনো শব্দ হলো না। সেই সময় তার গলার স্বর ছিল সম্পূর্ণ অন্য রকম ঠাণ্ডা শীতল, খুবই মিষ্টি।
ক্রস ভেগাসের অনেক সুন্দরী নারীকেই চেনে, তেমন চেনে লস অ্যাঞ্জেলেসে এবং হলিউডের নারীদেরও। কিন্তু ভেগাসে এমন কিছু সুন্দর নারী আছে যেখানে হলিউডের নারীরাও ব্যর্থ হবে।
হলিউডের মেয়েরা সুন্দরী, তারা সাধারণত বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করে থাকে, খুব কমই যারা অভিনেতাদের বিয়ে করে থাকে। শহরের সব মেয়ের সৌন্দর্য পৃথিবীতে সমানভাবে গৃহীত। সেখানকার সব অভিনেত্রীই ছোটখাটো তারকা।
এই সব মহিলা যারা তাদের চমৎকার শৈলী এবং সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তাদের থাকে শিশুসুলভ নিষ্পপতা এবং সৎ সাহস। তাদের প্রতি মানুষের থাকে চরম কৌতূহল, যার ফলে তারা উচ্চ শিখরে অবস্থান করতে পারে। যা তাদেরকে দেয় নিশ্চিত ওপরে ওঠার সিঁড়ি। যদিও উভয় শহরেই সুন্দরীদের অবস্থান। তারপরও হলিউডের সুন্দরীদের পৃথিবীর সবাই একটু ভিন্ন। চোখে দেখে। অ্যাথেনা তাদের মধ্যে একজন সুন্দরী রমণী।
ক্রস মৃদু সুরে আহোনাকে বলল, ক্লডিয়া আমাকে বলেছে, সবচেয়ে সুন্দরী নারী।
