ঠিক এই সময় থিওর লাশ খুঁজে পাওয়া গেল। তখন তার মুখমণ্ডল ছিল ভৃত্যের মতো মলিন, চারদিকে প্রচারিত হচ্ছিল থিও আধা মিলিয়ন মূল্যের কোকেনের মালিক ছিল। তাছাড়া ড্রাগগুলো যে গুদামে ছিল সে বিষয়ে গভর্নর নিশ্চিত ছিল।
ক্রস এই ঘটনা থেকে অনেক বিষয় পর্যবেক্ষণ করল। থিওর মালিকানায় যে ড্রাগ ছিল তার দাম বড় জোর দশ হাজার ডলার। কিন্তু কর্তৃপক্ষ এটার মূল্য নির্ধারণ করেছিল আধা মিলিয়ন ডলার। গভর্নর এই ঘটনার প্রশংসা করল এবং থিওর পরিবারকে তার পক্ষ থেকে সমবেদনা পাঠাল। এর ফলে এক সপ্তাহের মধ্যে মিডিয়ায় এই বিষয়ে তেমন কোনো সংবাদ প্রচার করল না।
পিপি ও ক্রসকে জর্জিও’র সাথে পূর্বে একটি অডিয়েন্সের জন্য ডেকে পাঠান হলো। জর্জিও তাদের উভয়কে একটা বুদ্ধিমত্তাসম্পন্ন এবং ভালোভাবে সম্পাদিত অভিযানের নির্দেশ দিয়েছিল। কিন্তু এই নির্দেশ তাদের মধ্যে তেমন কোনো সাড়া ফেলেনি। তাই তারা এটাকে সাধারণ দুর্ঘটনার মতো মনে করছিল। আর ক্রস এই যাওয়া সম্পর্কে সজাগ ছিল যে ক্লেরিকৃজিও পরিবার তাকে সম্মান জানিয়ে পরিবারের হেমার হিসেবে বিবেচনা করবে। যার প্রমাণ ছিল ক্লেরিকুজিও লাস ভেগাসে জুয়া খেলার আয়ের অংশ তাকে দিয়েছিল। এতে বোঝা গেল যে, ক্রস এখন পর্যন্ত ক্লেরিকুজিও পরিবারের অফিসিয়াল সদস্য।
গ্রোনিভেল্টও তার পুরস্কার পেল। ওয়াল্টার ওভেন সিনেটর নির্বাচিত হওয়ার পর সে জানাদুতে ছুটি কাটাল। গ্রোনিভেল্ট তাকে একটি ভিলা উপহার দিল, তাকে স্বাগত জানাতে সে তার বিজয় উৎসবে গিয়েছিল। সিনেটর ওভেন ছিলেন ঐ উৎসব অনুষ্ঠানের পৃষ্ঠপোষক। সে জুয়া খেলত। কখনো জিতত আবার কখনো হারত। সে জানাদু হোটেলে শো গার্লসদের সাথে রাতের ডিনার করত। তখন তাকে মনে হতো সে সম্পূর্ণভাবে অবরুদ্ধ।
০৭. বোনকে গ্রহণ
পর্ব– পাঁচ
লাস ভেগাস
হলিউড
কুওগ
০৭.
ক্রস ডি লিনা তার বোনকে গ্রহণ করল। ক্লডিয়া এবং স্কিপি ডিরি জানা এহোটেলের পেন্থ হাউজ নামক বিশাল সুইটে আছে। ডিরি দুটি সিবলিং এর মধ্যে সর্বদাই পার্থক্য খুঁজতে আনন্দ উপভোগ করত। ক্লডিয়া খুব সুশ্রী ছিল না কিন্তু সে ছিল পছন্দসই এবং ক্রস ছিল দারুণ সুদর্শন, চিকন কিন্তু সুঠাম দেহের অধিকারী। ক্লডিয়া ছিল প্রকৃতির মতো ভালোবাসার যোগ্য এবং ক্রস খুবই সদালাপি। সে দূরত্ব বজায় রেখে কথা বলত। আর এটাই ছিল তাদের মধ্যে পার্থক্য, ডিরির মতে, একজন সহানুভূতিশীল এবং অন্যজন জ্ঞানী।
ক্লডিয়া এবং স্কিপি ডিরি খাটের উপর বসল, বাকিরা বিপরীত দিকে বসল। ক্লডিয়া বজ স্কানেট এবং তাদের জ্ঞান সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলল, ক্রস, তুমি আমার কথা শোন, এটা শুধু ব্যবসার ব্যাপার না। অ্যাথেনা আমার একজন খুব কাছের বন্ধু এবং আমার জানামতে সে একজন খুব ভালো মানুষ। যখন আমার সাহায্যের দরকার হয়েছে তখনই সে আমাকে সাহায্য করেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যা আমি তোমাকে আগেও অবগত করেছিলাম। অ্যাথেনা তার কাজে সাহায্য করলে আমি তোমাকে সে ব্যাপারে কিছুই জিজ্ঞেস করব না।
তার পর সে স্কিপি ডিরির দিকে মুখ ঘুরিয়ে বলল, তুমিই বলো ক্রসের টাকার অংশের ব্যাপারে। সে ক্রসকে বলল, আমি তোমার হোটেলে দশ বছর যাবৎ আসছি। কিন্তু কখনোই আমাকে বাগানবাড়িটা দাওনি। ক্রস হাসল, আসলে এটা সর্বদাই পরিপূর্ণ থাকে।
ডিরি বলল, কাউকে বাইরে রাখো।
অবশ্যই, ক্রস বলল, যখন আমি তোমার ছবি থেকে কিছু লাভ করতে পারব।
ক্লডিয়া বলল, তার বোন এবং আমি কখনোই একটিও বাগানবাড়ি পাইনি। ওসব কথা বন্ধ করো, স্কিপি এবং টাকার সমস্যা সমাধানের পথ তৈরি করো।
যখন ডিরি কথা বলা শেষ করল ক্রস তখন একটা বিষয় নোট করতে করতে বলল, আমাকে বিষয়টি সোজা পেতে দাও, তুমি এবং স্টুডিও আমার পঞ্চাশ মিলিয়ন নগদ টাকা এবং দুইশত মিলিয়ন প্রজেক্ট লভ্যাংশ ক্ষতি করেছ। যদি এরপর অ্যাথেনা কাজে না ফিরে? সে কাজে হয়তো আর ফিরবেও না, কারণ সে তার পাতানো স্বামী বজ স্কানেটকে চরম ভয় পায়। তুমি তাকে কিনতে পারো কিন্তু কোনোভাবেই কাজে ফিরবে না কারণ সে বিশ্বাস করে না যে এটা তার কারণে বন্ধ হয়ে যাবে। এটাই কি সবকিছু?
হ্যাঁ, ডিরি বলল, আমরা তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তাকে আমরা আমেরিকার প্রেসিডেন্টের চাইতে তাকে বেশি পাহারা দেব যখন সে ছবিতে কাজ করবে। আমরা এটাও নিশ্চিত করেছিলাম যে প্রয়োজনবোধে ঐ সময় স্কানেট আমাদের সঙ্গে উপস্থিত থাকবে। তাছাড়া আমরা তাকে চব্বিশ ঘণ্টা পাহারা দিতে চেয়েছিলাম। কিন্তু তখনও সে কাজে ফিরল না।
আমি সত্যিকার অর্থে কোনো সমস্যা দেখতে পাই না, ক্রস বলল, আসলে মেয়েটি টেক্সাসের একটি ক্ষমতাধর রাজনৈতিক পরিবার থেকে এসেছে, ডিরি বলল, এবং সত্যিকার অর্থে সে আসলেই একজন কঠিন মেয়ে। আমি চেষ্টা করেছিলাম আমাদের জনগণের জন্য।
কারা তোমার নিরাপত্তা নিশ্চিত করেছিল? ক্রস জিজ্ঞেস করল।
পেসিফিক ওশেন সিকিউরিটি, ডিরি বলল।
কেন তুমি আমার সাথে কথা বলছ? ক্রস জিজ্ঞেস করল।
কারণ তোমার বোন বলেছিল, তোমার সাহায্য লাগবে, ডিরি বলল, এটা আমার ধারণার বাইরে।
ক্রস তার বোনকে বলল, ক্লডিয়া তুমি কি ভাবছিলে আমি তোমাকে সাহায্য করব?
