ভিলা গ্রেনিভেল্টের বিরাট প্রত্যাশা ছিল। গ্রোনিভেল্ট সতুর ভেগাসে ফিরে আসে। সে সময় তখনো এটা ছিল মূলত পশ্চিমা রাখালের জুয়াখেলার শহর। আর সে চেষ্টা করছিল জুয়াখেলা ও জুয়াড়িদের নিয়ে যেমন বড় বিজ্ঞানীরা। চেষ্টা করে একটা কীট-পতঙ্গের বিবর্তনের গুরুত্ব নিয়ে। একটা বড় রহস্য ছিল, যেসব ধনী লোকদের অর্থের সমস্যা নেই তারা কেন জুয়া খেলে সময় নষ্ট করে, তা কখনো সমাধান হবে না। গ্রোনিভেল্ট সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা এটা করবে তাদের নিজে ভাগ্য ভোলার জন্য, কিন্তু যে কেণো কিছুর চেয়ে বেশি এটা কমতির দিকে নিয়ে যায়।
সে কারণেই সাতটা বিলাসবহুল ভিলা ও একটা রত্ন খচিত জুয়াখেলার কামরা জানাদু হোটেলের মাঠে তৈরি করার জন্য গ্রোনিভেল্ট একশত মিলিয়ন ব্যয় করল। ঐ ভিলাগুলোতে রয়েছে ছোট ছোট প্যালেস, প্রত্যেকটাতে ছয় জন একসাথে ঘুমাতে পারবে। এ রকম ছয়টা প্যালেস আছে, শুধু ফার্নিচার দিয়ে সাজানো নয় আসবাবপত্র, ছিল অতি পর্যাপ্তও হাতে বোনা গালিচা, মার্বেলের মেঝে, সোনলি গোসলখানা, দেয়ালে দামি কাপড়, খাবার কামরা ও রান্নাঘরে হোটেলের কর্মচারী। অতি সাম্প্রতিককালের অডিও ভিজুয়াল সজ্জিত কামরা থিয়েটারের দিকে ঘুরানো।
বিশেষ নিরাপত্তা বেষ্টিত অঞ্চলে একটি বাগানবাড়ি ছিল যার নাম প্রিয়াল। সেখানে যাবতীয় গোপন আলাপ-আলোচনা করা হতো। তবে আলোচনার বিষয়ের তেমন কোনো দিক ছিল না।
অবশ্যই সেখানে অনেক কিছু ছিল। এখানে অনেকেই তাদের বালক বন্ধু কিংবা সস্ত্রীক আসত। সেখানে তারা জুয়া খেলত আরো অনেক আনন্দ-ফুর্তি করার মতো অনেক কাজ করত। সেখানে প্রতিনিয়ত শত শত মিলিয়ন ডলার নিমিষেই উড়ত। অনেক সময় যারা একাকী থাকে তারাও কিছুটা আনন্দ পাওয়ার জন্য এখানে আসত। আর এই কারণেই গ্রোনিভেল্ট বাড়িটাকে আরো সুন্দর করেছিল।
গভর্নর ওয়ালাটার ওভেন ছিলেন তাদের মধ্যকার একজন মানুষ যে গ্লোনিভেল্টাকে অনুসরণ করে শত শত মিলিয়ন ডলার ওড়াত। সে জুয়া খেলত এবং গোপনে টাকা গ্রোনিভেল্টকে যোগান দিত, যাতে গ্রোনিভেল্ট তার ভবিষ্যতের পথকে আরও উজ্জ্বল করতে সক্ষম হয়েছিল।
ওভেল হটেলে বিশ্রামের জন্য আসত; জানাদুতে গলফ খেলত এবং মদ পান করে গ্রোনিভেল্টকে আরো বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করত। গ্রোনিভেল্ট গভর্নরের সঙ্গে বেশ সময় দিয়ে খেলত। গত বিশ বছর সে তাকে কোনো প্রকার প্রশ্ন করেনি। পাশাপাশি সে গ্রোনিভেল্টকে বিভিন্ন ব্যবসা করতে সাহায্য করত। অনেক সময় ব্যবসা সংক্রান্ত জটিল বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে। তাছাড়া রাজনীতির সহচর হিসাবে গ্রোনিভেল্ট বিভিন্ন সরকারি আমলার সঙ্গে যোগাযোগ করতে তার সাহায্য পেত। সব মিলে গভর্নরের সাহায্যের হাত অনেক বড়। বলতে গেলে গ্রোনিভেল্টের বর্তমান অবস্থানের জন্য গভর্নর অনেকটা বেশি ফলপ্রসূ।
গ্রোনিভেল্ট ছিল তার গোপন আত্মা। তার সবকিছুই গভর্নর জানত। সে। যে আগামী দিনে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে তাতে তার অবদান থাকবে অনেক বেশি। কিন্তু ফোর্ট ফায়েলর ছিল খুবই খারাপ প্রকৃতির লোক, যা গ্রোনিভেল্ট মাথায় রাখত। সে যে খুব ক্ষমতাবান তাও গ্রোনিভেল্ট আগে থেকেই জানত। এই ক্ষমতাধর লোকটি ছিল গভর্নরের বড় মেয়ের প্রেমিকা, যার বয়স ছিল আঠার বছর।
গভর্নর যাকে বিয়ে করেছিল সে ছিল খুবই বুদ্ধিমতী, দেখতে খুব সুন্দর, খুবই সহজাত এবং তার ছিল রাজনীতি জ্ঞান। যদিও সে কঠোর পরিশ্রম করত। তাদের ছিল তিনটি ছেলেমেয়ে। পরিবারটি ছিল রাজনীতিকেন্দ্রিক যা গভর্নরের জন্য ছিল খুবই ভালোবাসা, বড় ছেলে বারকেমির প্রতি ছিল বেশি মনোযোগী, তারা তাদের বাবার চাইতে মাকে বেশি পছন্দ করত।
রাজনীতির পরিবার থেকে নিজেকে মুক্ত করা খুবই কঠিন। মারসি মুক্ত মনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল। যার প্রথম শর্তই ছিল রাজনীতি পরিত্যাগ করা। যার বাসনা ছিল নতুন সঙ্গীত এবং মাদকদ্রব্যের প্রতি আসক্তি। একজন ভালো মানুষের মেয়ে হিসেবে যৌনতার প্রতি তার ছিল গভীর আকর্ষণ। তার নিষ্পপতা তার সহজাত প্রবৃত্তি খুব সহজেই সবার মধ্যে বাসনার প্রজ্বলিত আলো ছড়িয়ে দিল। সে সবকিছুর মধ্যে ভালোবাসার শৈল্পিক রূপ ছড়িয়ে বেশ আকর্ষণীয় মনোভাব অনুভব করে। তবে সাধারণভাবে কবি মনোভাব এবং সঙ্গীত মনোভাবসম্পন্ন লোকদের বেশি ভালোবাসত। সে প্রকৃতপক্ষে তাদেরই বেশি ভালোবাসত, যাদেরকে প্রকৃতপক্ষে চিনত।
তার নামছিল ফ্রি-উটাসকি এবং যে ছিল কলেজের উপযুক্ত কৌশলী মানুষ। সে খুব ভালোমতো মদপান করতে পারত। সে পড়াশোনার পাশাপাশি অটো কারখানায় কাজ করত এবং যার পরিবার ছিল খুবই প্রভাবশালী।
সাময়িক সময়কাজ করলেও সে সব কিছুই খুব অসাধারণভাবে করত। তার সবকিছুর মধ্যেই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেত।
মারসি এবং থিও দু বছর আলাদা জীবনযাপন করল। তারপর সে থিওকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করাল। তার বাবার সঙ্গে মিলিত হয়ে সে বেশ আনন্দ লাভ করল। সে তাকে বলল তার বাবা খুবই সঙ্গীতপ্রিয় মানুষ।
যদিও থিও কিছুক্ষণ নীরব ছিল, তার পরও বাবা, মা তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলাপ জুড়েছিল। তারা চেষ্টা করল তার সঙ্গে আরো বেশি মজা করতে। তারা তাদের মেয়ের পছন্দকে সম্মান করল। তারা ভাবল মেয়েটি শেষ পর্যন্ত ভালো কিছুই করেছে।
