এমনকি সে নিশ্চিত নীতিমালার গোপন কথা ক্রসকে বলল। আক্রান্ত ব্যক্তি অদৃশ্য হলে সম্প্রদায় টিকে যাবে এটা কল্পনা মাত্র। শরীরটা পাওয়া গেলে একটা নিশ্চয়তা আছে। তা কিন্তু সোজা।
পিপি ক্লেরিকুজিও পরিবারের ওপর সংক্ষিপ্ত বক্তব্য ক্রসকে শোনাল। সান্তাডিও পরিবারের সাথে তাদের একটা বড় যুদ্ধ হয়েছিল। যার ফলে তাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। পিপি ঐ যুদ্ধে তার জড়িত হওয়ার বিষয়ে কিছুই বলল না। বাস্তবিক যুদ্ধটা ছিল দুর্লভ ঘটনা। বরং সে জর্জিও, ভিনসেন্ট ও পেটির প্রশংসা করেছিল। কিন্তু ডন ডোমেনিকো সবার চেয়ে বেশি প্রশংসা করেছিল তার দূরদর্শিতার জন্য।
ক্লেরিকুজিও অনেক এলাকা জালের মতো সৃষ্টি করেছে। কিন্তু এর বেশিরভাগই খেলার মাধ্যমে হয়েছে। সব ধরনের জুয়া খেলা এরা নিয়ন্ত্রণ করে; আর অবৈধ জুয়াখেলা আমেরিকা নিয়ন্ত্রণ করে। স্থানীয় আমেরিকাবাসীদের জুয়াখেলার ওপর এদের খুব সূক্ষ্ম প্রভাব রয়েছে। বাজি ধরার খেলায়ও এদের খুব প্রভাব আছে। নাভানায় শুধু তাদের বৈধতা আছে, বাকি সমগ্র দেশে তারা অবৈধ। এই পরিবারটির খাজ কাটা মেশিনের কারখানা আছে, ডাইস ও কার্ড তৈরি করে এরা লাভবান হয়, চীনা পণ্য সামগ্রী ও রৌপ্য সামগ্রী সরবরাহ করে, জুয়াখেলার হোটেলের জন্য লন্ড্রি আছে। জুয়া খেলা তাদের সাম্রাজ্যের বড় রত্ন আর সমগ্র দেশের প্রত্যেক রাজ্যে বৈধভাবে জুয়াখেলায় আগ্রহী করতে জনগণের সাথে সম্পর্ক গড়তে তারা ছোটাছুটি করে।
কেন্দ্রীয় আইনে সমগ্র যুক্তরাষ্ট্রে বৈধ জুয়াখেলা এখন ক্লেরিকুজিও পরিবারের দ্য হোলি গ্রেইল। শুধু জুয়াখেলা ও লটারি নয়, বাজি ধরার খেলা যেমন- বেসবল, ফুটবল, বাস্কেট বল ও অন্যান্য। আমেরিকায় খেলা হলো। পবিত্র। আরো একদা জুয়াখেলা বৈধতা দেওয়া হয়, এতে পবিত্রতা জুয়াখেলার ওপর আবর্তিত হয়। লাভও হয় প্রচুর।
জর্জিও যার কোম্পানি কিছু রাষ্ট্রে লটারির আয়োজন করত, পরিবারকে দেয়া হতো প্রত্যাশিত সংখ্যার হিসাব। কমপক্ষে দুই বিলিয়ন ডলারের সুপার বৌল বাজি হতো সমগ্র যুক্তরাষ্ট্রে, এটার বেশিরভাগই অবৈধ। ভেগাসে খেলার বই, বৈধ বাজি ধরা একটাতেই পঞ্চাশ মিলিয়নের ওপরে উঠে যায়। ওয়ার্ল্ড সিরিজে যেখানে অনেক খেলাই নির্ভর করে, এতে সর্বমোট আয় হয় প্রায় কয়েক বিলিয়ন। বাস্কেট বল খুব ছোট খেলা, কিন্তু অনেক নিষ্পত্তিমূলক খেলায় আসবে আরো কয়েক বিলিয়ন ডলার। আর মৌসুমে প্রত্যেক দিনের বাজির হিসাব করা যায় না।
একদা বৈধভাবে সুপার বৌল খেলা ছাড়াও সহজভাবেই দুই বার বা তিন বার বিশেষ লটারি ও যৌথ বাজির ব্যবস্থা করা যেত। যা বেড়ে দশ বারে উন্নত হতো। আর এমনকি প্রতিদিন অবশ্যই নেট রাজস্ব আসত এক বিলিয়ন ডলার। সর্বমোট একশ বিলিয়ন ডলারে পৌঁছতে পারত। আরো ভালো দিক হলো, কোনো উৎপাদনের ব্যয় ছিল না, শুধু বাজারজাতকরণ ও প্রশাসনের ব্যয় ছিল। অনেক অর্থ ক্লেরিকুজিও পরিবারের জন্য বয়ে আনত, এটার লাভ বছরে কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার।
আর ক্লেরিকুজিও পরিবারের বিশেষ জ্ঞান ও দক্ষতা, রাজনৈতিক সংশ্লিষ্টতা আর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ছিল প্রচুর সুশৃঙ্খলিত বাহিনী। জর্জিও বড় বড় খেলার সার্বিক দায়িত্ব ও পুরস্কার ব্যবস্থার দায়িত্বে ছিল। জুয়া খেলা চুম্বকের মতো বিরাট স্বর্ণখনি হতে অর্থ তুলে আনত, এটার টার্গেটে ছিল আমেরিকার জনগণ।
আর তাই জুয়াখেলায় কম ঝুঁকি ও বিরাট লাভের সম্ভাবনা। বৈধ জুয়াখেলা চালু করতে খরচ ছিল কম এবং এমনকি বড় ঝুঁকিকে বিবেচনা করা হতো।
তাছাড়া ড্রাগের ব্যবসা থেকে প্রচুর আয় করত কিন্তু এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তারা ইউরোপীয় ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, রাজনৈতিক সহযোগিতার ব্যবস্থা করত ও আইনগত সমস্যা মোকাবেলা করত। তাদের ড্রাগ বৈধভাবে খুবই লাভজনক ছিল। তাদের কালোটাকা ইউরোপের কয়েকটি ব্যাংকে এবং যুক্তরাষ্ট্রের অল্প কয়েকটি ব্যাংকে রাখত। আইনের কাঠামো সব ছাড়িয়ে গিয়েছিল।
কিন্তু পরে, পিপি সতর্কভাবে বলল, এত কিছু সত্ত্বেও তাদের বিভিন্ন রকম ঝুঁকি নিতে হতো, একটা বিয়োগাত্মক মারামারি ঘটেছিল। এই পরিবার উচ্চ বিচক্ষণতা ও চরম হিংস্রতার সাথে সবকিছু মোকাবেলা করেছিল। ভালো জীবন যাপন ও দৈনন্দিন রোজগারের নিমিত্ত তারা এগুলো করছিল।
ক্লেরিকুজিও পরিবারের অধিক পুরস্কৃত রাজনৈতিক একজন সম্পদ নেভানার গভর্নর ওয়াল্টার ওয়াভেন। তার বয়স পঞ্চাশের কাছাকাছি। লম্বা এবং রাখালের হ্যাট পরলেও তার পোশাক ছিল খুবই সুসজ্জিত। সে একজন সুদর্শন পুরুষ, যদিও বিয়ে করেছে তবুও নারীর প্রতি তার আসক্তি তীব্র। তাছাড়া সে ভালো খায় এবং বেশ পান করে। সে বাজি খেলা পছন্দ করে ও নিয়মিত জুয়াড়ি হিসেবে সে সতেজ। জনগণের অনুভূতির প্রতি তার আগ্রহ ছিল এবং প্রেমের জন্য সে ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। আর সে কারণেই, আলফ্রেড গ্রোনিভেল্টের ওপর নির্ভর করত আর জাদু হোটেল তার চাহিদা পূর্ণ করত।
গ্রোনিভেল্ট ওয়াভেনের বিশেষ উপহার গ্রহণ করল। আর তার আর্থিক ভিত্তি মজবুত করে দিল। ফলে ওয়াভেন রাজনৈতিক সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হয়। ওয়াভেন নেভানার গভর্নর হয়ে ছুটির দিন উপভোগ করতে চাইলে গ্রোনিভেল্ট তাকে পুরস্কার হিসেবে একটা ভিলা তাকে দিয়েছিল।
