তুমি আসো এবং অনুশীলন করো। সে কিছুক্ষণ চুপ থাকল এবং তারপর বলল, আমি মনে করি তোমার নাম পরিবর্তন করা উচিত। জোহানা নামটি তোমার চরিত্র অনুযায়ী খুবই সেকেলে।
জোহনা বানজের সঙ্গে একের পর এক কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। আর ডিরি মেলো স্টুয়ার্ট এবং তার নতুন বালিকা বন্ধু লিজার সঙ্গে কথাবার্তা চলছিল। যদিও সে মঞ্চে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল তবুও স্কিপি ডিরি তার ছবিতে অভিনয়ের ব্যাপারে সন্দেহ করত। ক্যামেরা তার প্রতি এতই নিষ্ঠুরতা আচরণ করত, যাতে তার সৌন্দর্য ছবিতে ফুটিয়ে উঠত না এবং তার বুদ্ধিমত্তা তাকে অনেক অভিনয়ের জন্য অনুপযুক্ত করত।
ডিরি লিজার উভয় গালেই চুমা দিল।
আমি তোমাকে নিউইয়র্কে দেখেছিলাম। সে বলল, তোমার পারফম্যানস খুব ভালো। সে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি আশা করি তুমি আমার নতুন ছবিতে কাজ করবে।
মেলো মনে করে, এটাই হবে তোমার ছবিতে ভুলের মধ্য দিয়ে শুরু।
লিজা তাকে একটি ঠাণ্ডা হাসি দিল, আমাকে চিত্রনাট্যটি দেখতে হবে।
ক্লডিয়া তার রেনেসাঁ টুপিটি তার মাথা থেকে তুলল। ক্রস তোমার টুপি সম্পর্কে আমাকে বলল। তারা তোমাকে খুব সুন্দরী করে তুলেছে। সে টুপিটি তার মাথায় পরল, টুপিটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল।
তার অনেক টুপি আছে, ডেন্টি বলল, এখন তুমি আমাকে বলো ছবির ব্যবসা করতে আর কি কি লাগবে।
তুমি দিনে কি করো? ক্লডিয়া জিজ্ঞেস করল।
আমি একটি মাংসের ব্যবসা শুরু করেছি।
ডেন্টি বলল, আমরা হোটেলে সরবরাহ করি, সে হাসল, তারপর জিজ্ঞেস করল, শোনো, তুমি কি আমার সঙ্গে তোমার কোনো সুন্দরী তারকার পরিচয় করাতে পারো?
লুজি প্রতিনিয়ত তার কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। আমি জানি তোমার ছবিটা ভালো হবে। সে তাকে বলল, র্যাপ পার্টির পর সম্ভবত তোমাকে তোমার দেহরক্ষী দ্বারা আমায় ভিলাতে যেতে সাহায্য করতে হবে। তারপর আমরা একসঙ্গে মদপান করতে পারি।
অ্যাথেনা তার কাছে ছিল একজন শরণার্থী। সে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসল।
আমিও ভালোবাসতাম সে বলল। কিন্তু আমি পার্টিতে আধাঘণ্টা অবস্থান করছি কারণ আমি চাই না তুমি তাকে মিস করো।
আমি আগামী সকালের প্লেনে করে ফ্রান্সে যাব।
আমি তোমার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে যেতে পারি।
লুজি বলল, আগামীকাল কয়টায় তোমার ফ্লাইট।
তা ঠিক আছে, অ্যাথেনা বলল। কিন্তু এটা একটি ছোট ব্যক্তিগত ভাড়া। করা প্লেন, তাছাড়া সব আসনেই যাত্রী আছে।
যখন সে নিরাপদে তার ভিলাতে ফিরে গেল, তখন সে ক্রসকে ডেকে বলল যে, আমি আমার দায়িত্ব শেষ করলাম।
প্রথমেই অ্যাথেনা তার নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক ছিল। জানাদু হোটেলের পেন্থ হাউজ কক্ষে যাওয়ার চলন্ত সিঁড়িতে নিরাপত্তা প্রহরী ছিল। তাছাড়া চলন্ত সিঁড়িটি বিশেষ চাবির মাধ্যমে খোলার ব্যবস্থা করা হয়েছিল।
চলন্ত সিঁড়ির সামনে সচিত্র ক্যামেরা স্থাপন করা হয়েছিল, তাছাড়াও দরজার সামনে অরো পাঁচজন লোক সব সময় বসে ছিল।
হঠাৎ লুজি তার হাত ধরল। আমার মিলিত হওয়ার মধ্যে তুমিই সবচেয়ে দেখতে সুন্দরী নারী। সে বলল। তুমি কেন অভিনেত্রী ছাড়া প্রকৃত নারীকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করোনি।
অ্যাথেনা তার হাতটি ধরল। আমিও একজন অভিনেত্রী, শুভ রাত্রি।
আমি কি তোমার সঙ্গে মদপান করতে আসতে পারি? লুজি জিজ্ঞেস করল।
আমি দুঃখিত, অ্যাথেনা বলল এবং তারপর বাড়ির বেল বাজাল। একজন লোক দরজাটি খুলল, যাকে অ্যাথেনা আগে কখনও দেখেনি।
লুজি তার সঙ্গে যাওয়ার একটি পথ বের করল, যাতে সে আশ্চর্য হয়ে যায়। লোকটি হেঁটে হেঁটে বাইরে চলে গেল–
তিনজন নিরাপত্তা প্রহরী লুজি এবং দরজার মধ্যে কর্তব্যরত ছিল।
লুজি বিনয়ের সাথে তাদের দিকে তাকাল। ঘটনা কি? সে বলল।
খানসামা দরজার পাশেই ছিল। এটা হলো মিস অ্যাকুইটেনের নিরাপত্তা আপনি এখানে আসতে পারেন।
লুজি তার আইডি কার্ড দেখাল। তোমরা জানো আমি কে? সে বলল। আমি তোমাদের সবাইকে লাথি মেরে এখান থেকে সরাতে পারি। তারপর আমি তোমাদের সবাইকে বন্দিও করতে পারি।
খানসামা তার আইডি দেখল। সে বলল, আপনি লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তা। সুতরাং কোনো ধানাইফানাই করে কাজ হবে না। তারপর সে নিজের আইডিটি বের করল। আর আমি লাস ভেগাসের প্রতিনিধি।
প্রতিউত্তরে ডেন্টি বলল, আমিও আজ রাতে ব্যস্ত থাকব। তারপরও আলোচনা করাটা জরুরি। সে তার ঘড়ির দিকে তাকাল।
লুজি চলে গেল, তার কাছে সবকিছুই অতি গুরুত্বপূর্ণ মনে হলো, পরিবর্তী দুই ঘণ্টার মধ্যে ডেন্টি ক্লেরিকুজিও ক্রস ডি লিনাকে তাদের ভিলাতে আনল।
ডেন্টি ক্লেরিকুজিও পুরো র্যাপ পার্টিতেই তার রেনেসাঁ টুপিটি পরেছিল। সে কঠিন কাজের মধ্যেও সবার সঙ্গে মজা করছিল। তাকে দেখে কোনোভাবে মনে হলো না সে একটি কঠিন কাজ নিয়ে ব্যস্ত আছে। একজন বালিকা বারবার তার মনোযোগ পাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাকে ততটা উৎসাহ দিতে পারছিল না। কারণ সেই সময় সে অন্য একজন চিত্রহারী মানুষ। কর্তৃক পরিচালিত হচ্ছিল। চিত্রহারী মানুষটি ডেন্টির আচার-আচরণ পর্যবেক্ষণ করছিল, যা ডেন্টি নিজেও বুঝতে পারল। আজ রাতে আমার ব্যস্ততা আছে। সে তার ঘড়ির দিকে তাকাল।
যত সম্ভব জিম অ্যাথেনাকে ব্যবস্থা করেছিল। টিফিনিকে দেখা গেল না, যদিও সে থাকবে বলে ওয়াদা করেছিল। ডেন্টি আধ ঘণ্টা আগেই সবকিছু শুরু করার সিদ্ধান্ত নিল। সে ক্রসকে ডেকে এনে অপারেটরের সঙ্গে ব্যক্তিগতভাবে নাম্বারগুলো ব্যবহার করতে বলল।
