বিলম্ব হয়েছে? গার্ড বলল।
তার সাথে কথা বলার সময় ড্রাইভারের হেলপার ট্রাক থেকে নেমে অন্য গার্ডের দিকে এগিয়ে গেল। উভয় গার্ডই বিয়ের অনুষ্ঠান থেকে খাদ্য ও পানীয় গ্রহণ করল।
একই সময়ে দুটি ঘটনা ঘটে গেল। ড্রাইভার তার কাছাকাছি চলে গিয়ে সরাসরি তিনটি গুলি করল। ড্রাইভার ও হেলপারের মৃত্যু হলো ধারালো চাকু আক্রমণে। আর তার ঠোঁট দুটিও কেটে গেল।
মাঠের উপর তাদের লাশ পড়ে ছিল। এর মধ্যেই একটি ট্রাক এসে থামল। এটা থেকে বিশ জন ক্লেরিকুজিও সৈন্য চারদিকে ছড়িয়ে পড়ল। মুখোশ পরা, কালো পোশাক পরা শব্দহীন বন্দুক নিয়ে জর্জিও, ভিনসেন্ট, পেটির নেতৃত্বে প্রাসাদে উঠল বিশেষ কিছু লোক টেলিফোন লাইন কাটল। অন্যরা প্রাসাদে চারদিকে ছড়িয়ে পড়ল। মুখোশ পরা দশ জন লোকের সাথে জর্জিও, ভিনসেন্ট ও পেটি ডাইনিং রুম আক্রমণ করল।
সান্তাডিও’র ভাইয়েরা পিপির সাথে মদপান করল। সে তাদের থেকে দূরে ছিল। কোনো কথা হচ্ছিল না। দখলদাররা অস্ত্র বের করল। সান্তাডিও’র পাঁচ ভাই একটু সরে দাঁড়াল বুলেটের হাত থেকে রক্ষার জন্য। মুখোশ পরা একজন, পেটি, তাদের সামনে দাঁড়াল। সেই সময় বাকি পাঁচ জন শেষ টান মারছিল। তাদের মধ্যকার একজনের চিবুকের নিচে একটা বুলেট ঢুকে গেল। ভাঙা গ্লাসের টুকরায় ফ্লোরটা চকচক করতে লাগল।
মুখোশ পরা লোকগুলো জর্জিও, পিপিকে একটি করে মুখোশ, কালো ট্রাউজার ও সুয়েটার দিল। পিপি তাড়াতাড়ি তার পোশাক পরিবর্তন করে আর তার অন্য কাপড়গুলো ব্যাগে ভরে মুখোশ পরা একজন দখলদারের হাতে দিল।
অস্ত্রহীন পিপি জর্জিও পেটি ও ভিনসেন্টকে ডন সান্তাডিও লম্বা করিডোরে নিয়ে গেল। সে ধাক্কা দিয়ে দরজা খুলল।
ডন সান্তাডিও তখন বিয়ের কেক খাচ্ছিলেন। তৎক্ষণাৎ চারজন লোক তার মুখে বালিশ চেপে ধরল। সঙ্গে সঙ্গে তারা কেকের বাটি পেছনের মেঝেতে পড়ে গেল।
নার্স কামরার কোণে পড়েছিল। পেটি তার পাশে গিয়ে নাইলনের চিকন রশি দিয়ে চেয়ারের সাথে তাকে বেঁধে ফেলল।
তারা আবার মিলিত হলো। ভিনসেন্ট পিপিকে অস্ত্র ও একটা লম্বা তামার রশি হস্তান্তর করল।
পিপি তাদেরকে কামরা থেকে নিচের লম্বা করিডোরে নিয়ে গেল। পরে তৃতীয় ফ্লোরে বাসর ঘরে নিয়ে গেল। করিডোরটা ফুলে ফুলে সাজানো ছিল।
পিপি বাসরঘরের দরজায় ধাক্কা দিল। এটা আটকানো, পেটি লাফ দিয়ে লকটি সরিয়ে ফেলল। এতে করে সহজভাবে দরজাটা খুলে গেল। ঘরে প্রবেশ করে তারা পুনরায় দরজাটি লক করে দিয়েছিল।
রোজ ম্যরি ও জিমি ভোলামেলা অবস্থায় বিছানায় ছিল। সদ্য তারা তাদের ভালোবাসা শেষ করেছে। রোজ ম্যারির ডান হাত জিমির চুলে আর বাম হাত তার পেটের ওপর। জিমি পুরো নগ্ন। কিন্তু অন্য লোক দেখে সে তড়িঘড়ি করে বেড শিট পরে নিল। সে সবকিছু বুঝল।
এখানে নয়, বাইরে, এ কথা বলে সে তাদের দিকে এগিয়ে গেল।
রোজ ম্যারি কিছু ভাবতে পারছিল না। জিমি দরজার দিকে এগিয়ে যেতে থাকলে সে তাকে আঁকড়ে ধরল। কিন্তু সে তাকে কৌশলে এড়িয়ে গেল। মুখোশ পরা জর্জিও, পেটি ও ভিনসেন্ট কর্তৃক ঘিরে ফেলা দরজার মধ্য দিয়ে সে বাইরে গেল। রোজ ম্যারি বলল, পিপি দয়া করে এমন কাজ করো না। আর যখন সে বুঝতে পারল যে মুখোশ পরা লোকগুলো তার ভাইয়েরা তখন বলল, জর্জিও, পেটি, ভিনসেন্ট এমন কাজ করিও না ভাই।
পিপির জন্য একটা খুব জটিল সময় ছিল। ক্লেরিকুজিও পরিবার হত্যাকারী একথা যদি রোজ ম্যারি বলে দেয়। অতএব তার প্রথম কাজ হবে তাকে হত্যা করা। ডন কিন্তু তাকে এ নির্দেশ দেয়নি। তাহলে কিভাবে তার মেয়েকে হত্যা করে তার ভাইয়েরা এটা মানবে কি? আর সে কিভাবে জানে যে লোকগুলো তার ভাই? সে বুদ্ধি আঁটল। তার পেছনের দরজা বন্ধ করে দিল আর বাইরের করিডোরে জিমি ও রোজ ম্যারির তিন ভাই এলো।
জিমি সান্তাডিও’র বেডশিট পরল। তারপর এক টানে পিপির মুখ থেকে মুখোশটা খুলে ফেলল। জর্জিও তার একটি হাত আঁকড়ে ধরল, পিপি অন্য হাত ধরল। এখন পিপি তার রশিটা জিমির গলায় প্যাচিয়ে ফ্লোরে শুইয়ে দিল। জিমি পিপির দিকে করুণা ভরে তাকিয়ে রইল। এটা ভাগ্যের নির্মম পরিহাস বা ঈশ্বরের রহস্যময় কাজ।
পিপি প্যাঁচ দিয়ে রশিটা টাইট করল। পেটি তার সাথে সহযোগিতা করল। সাদা বেডশিট দিয়ে জিমি সান্তাডিও শরীরের উপর এমন করে রাখল, মনে হলো যেন কাফন পরা কেউ। ভেতরে বাসরঘর, রোজ ম্যারি আর্তচিৎকার শুরু করল…
ডন তার কথা শেষ করল। তিনি অন্য চুরুট ধরালেন এবং তার মদে চুমুক দিল।
জর্জিও বলল, পিপি সবকিছু পরিকল্পনা করেছিল। আমরা পলায়ন করেছিলাম আর সান্তাডিও শেষ হয়ে গেল। এটাই আসল কথা।
ভিনসেন্ট বলল, এটাতে সবকিছু সমাধান হয়েছে। তখন থেকে আমাদের আর কোনো সমস্যা নেই।
ডন ক্লোরিকুজিও দীর্ঘশ্বাস ফেলল। আমার সিদ্ধান্ত হিসেবে এটা ভুল ছিল। কিন্তু আমরা কিভাবে জানব যে রোজ ম্যারি পাগল হয়ে যাবে? তোমরা অবশ্যই জানো যে, আমি এখনও ষাট বছরে পা রাখিনি। আমার শক্তি বুদ্ধিমত্তা নিয়ে ভালোভাবেই চিন্তা করতে পারি। আমি অবশ্যই জানতাম যে এটা আমার মেয়ের জন্য বড় ট্রাজেডি। কিন্তু এটা জানতাম না যে, এজন্য একটা বিধবা চিরকাল ভোগ করবে। তারা আমার ছেলে সিলভিওকে হত্যা করেছে। মেয়ে হোক বা না হোক কিভাবে আমি ক্ষমা করব? কিন্তু আমাকে অবশ্যই আমার ছেলে ও মেয়েকে রক্ষা করতে হবে। সে কিছুক্ষণ বিরতি নিল।
