রোজ ম্যারি খুশিতে তার দিকে চোখ তুলে তাকিয়ে তাকে বাহুবন্ধনে আবদ্ধ করল।
এক মাস পর পিপি ডি লিনা ভেগাস থেকে বিয়েতে যোগদানের জন্য পামম্প্রিংয়ে উপস্থিত হলো। ঐ মাসেই ডন ক্লেরিকুজিও’র সাথে জর্জিও, ভিনসেন্ট ও পেটি কুওগ ম্যানশনে মিটিংয়ের জন্য অবস্থান করছিল।
ডন পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে, পিপি ঐ কাজের দায়িত্বে থাকবে। আর যে কোনো আদেশকে ডনের আদেশ হিসেবেই মানতে হবে।
শুধু সাহস করে ডনকে ভিনসেন্ট প্রশ্ন করল। সিলভিও হত্যায় সান্তাডিও জড়িত না থাকলে কি হবে?
ডন বলল, এ কোনো ব্যাপার নয়। কিন্তু তাদের বোকামিটা ছিল খুব নিচু মানের। আর যা আমাদেরকে ভবিষ্যতে বিপদে ফেলতে পারে। আমরা অবশ্যই তাদের সাথে অন্য সময় যুদ্ধ করব। অবশ্য তারা দোষী, আমি হত্যার প্রতিশোধ অবশ্যই নেব। সান্তাডিও পরিবার দোষী না হলে আমরা মেনে নেব যে ব্যাপারটা স্বয়ং আমাদের বিরুদ্ধে। তা কি তুমি বিশ্বাস করতে পারো?
জীবনের প্রথম দিক থেকেই পিপি লক্ষ্য করতে ডন ছিল ক্ষাপা প্রকৃতির লোক। তিনি বাড়ির সাথে নির্মিত ছোট উপাসনালয়ে কাটাতেন। তিনি খেতেন কম কিন্তু মদ খুব বেশি পান করতেন। যা তাকে অসাধারণ করে তুলেছিল। কিছুদিন তার শোবার ঘরে সিলভিও ছবি রেখেছিল।
শেষ দিন ডন পিপির সাথে একান্তে মিটিং করল। পিপি ডন বলল, এটা খুবই কঠিন কাজ। এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারো যে, জিমি সান্তাডিও আঘাতপ্রাপ্ত হতে পারে এবং তা তারা জেনে যেতেও পারে। তা হবে না। কিন্তু কেউই জানে না যে এটা আমার আদেশ। এটা সর্বদা তোমার মাথায় রাখতে হবে। আমার, জর্জিও, ভিনসেন্ট কিংবা পেটির মাথায় নয়। তুমিই এই দায়িত্ব নিতে যাচ্ছ?
হ্যাঁ, পিপি বলল, আপনি চাচ্ছেন আপনার মেয়ে আপনাকে ঘৃণা অথবা নিন্দা না করে, এমনকি তার ভাইদেরও।
যেখানে রোজ ম্যারি ঝুঁকিতে আছে, তখন একটা অবস্থা দাঁড়াতে পারে ডন বলল।
হ্যাঁ, পিপি বলল।
ডন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সবকিছু খুব সতর্কভাবে করো বৎস্য, সে বলল। তুমি অবশ্যই শেষ সিদ্ধান্ত তৈরি করতে পারবে। কিন্তু আমি কখনো তোমাকে জিমি সান্তাডিওকে হত্যার আদেশ দেব না।
আর রোজ ম্যারি যদি এটা জানতে পারে তখন… পিপি জিজ্ঞেস করল।
ডন সরাসরি পিপি ডি লিনার দিকে তাকাল। সে আমার সন্তান এবং সিলভিওর বোন। সে আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকা করবে না।
পামস্ট্রিংয়ে সান্তাডিও ম্যানশনে প্রায় তিন ফ্লোরে চল্লিশটি কামরা রয়েছে। স্পেনীয় কায়দায় চারদিকে খোলা রেখে চতুর্দিক ঘিরে এটি বানানো হয়েছে। এর ভেতরে সুইমিংপুল, টেনিস খেলার জায়গা রয়েছে।
পিপি ডি লিনা শনিবার সকালেই বিয়ের কাপড়-চোপড়ে ভরা একটা সুটকেসসহ এখানে উপস্থিত হলো। দ্বিতীয় ফ্লোরে তার জন্য একটা কামরা বরাদ্দ করা হলো।
দরজা ঠেলে জিমি সান্তাডিও ভেতরে প্রবেশ করল। তার মুখ ছিল খুশিতে উজ্জ্বল। তার পরনে বিয়ের কাপড় পরা ছিল না। সাদাসিধে অথচ তাকে খুব মানিয়েছিল। সে পিপির হাত ধরে শুভেচ্ছা জানাল।
তুমি এসেছ, এটা খুবই মহৎ উদ্যোগ, জিমি বলল। সে বলল, তুমি তাকে ছেড়ে চলে গেছ। এখন সবকিছু নতুন করে তুমি শুরু করো। বয়স্ক লোকেরা তোমার সাথে দেখা করতে চায়।
কতক্ষণ হলো তুমি এসেছ? বৃদ্ধ লোকটি বলল। আমাদের দুটি পরিবারকে মিল করার জন্য তুমি সাহায্য করতে পারে বলে আমার মনে হয়। যে রকম আমরা দুজনে করতে পারি। তুমি শান্তির পায়রা, আমরা অবশ্যই পারব। তোমার মঙ্গল হোক। এবং বিছানায় শুয়ে চোখ বুজল। আজ আমি কত সুখী।
সান্তাডিও’র দুই ভাই ফনজা ও ইতালো পিপির কামরায় আগ্নেয়াস্ত্র ও যোগাযোগের মাধ্যম সন্ধান করছিল। পিপির ভাড়া করা গাড়িও তল্লাশি করল।
নাচ-গান শেষ হলে জিমি ভিড়ের মধ্য থেকে তুলে এনে দুইশতের অধিক অতিথির মাঝে তাকে পরিচয় করিয়ে দিল।
সে বলল, ইনি পিপি ডি লিনা যে বিয়েতে এসেছে। আর সে ক্লেরিকৃজিও পরিবারের প্রতিনিধি। সে আমার খুব প্রিয় বন্ধু। তার বন্ধুরা আমার বন্ধু, তার শত্রুরা আমার শত্রু। সে তার চশমা খুলে বলল তুমি পরিবারের সবাইকে একত্রে আনতে পারবে, পারবে না পিপি?
এটা খুব কঠিন পিপি বলল।
জিমি সান্তাডিও পিপির পাশে দাঁড়াল। তুমি সব কাজ করতে পারো, আমি এটা তোমার সম্পর্কে বলতে পারি। সে বলল, আমাদের দুটি পরিবারকে একত্র করতে কিছুই আমাদেরকে থামাতে পারে না। জিমি সান্তাডিওকে খুব সুন্দর দেখাচ্ছিল।
পিপি খুব মেপে মেপে আন্তরিকতার সঙ্গে উত্তর দিচ্ছিল। আমরা পারব, সে বিস্মিত হয়েছিল যে, জিমি সান্তাডিও কতই না সৎ।
আমি তোমাকে শপথ করে বলতে পারি পিপির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সে পিপির হাত ধরল। সিলভিওর মৃত্যুতে আমাদের কোনো কিছু করার ছিল না। কিছু না। আমার বাবার মাথায় হাত রেখে শপথ করতে পারি।
আমি তোমাকে বিশ্বাস করি, বলে জিমির হাতে চাপ দিল। তার সন্দেহের একটা সময় ছিল। কিন্তু এটা এখন কোনো বিষয় না। খুব দেরি হয়ে গেছে।
পিপির আবদারে আনুষ্ঠানিক সভার আয়োজন করে জিমির পাঁচ ভাই। তারা দুই পরিবারের মধ্যে উপহার আদান-প্রদান করা হলো।
একটা বড় ট্রাক সান্তাডিও গেটের কাছে এসে থামল। দুজন গার্ডের একজন ট্রাকের কাছে গেল। আর ড্রাইবার তাকে বলল যে, একটা পুরনো জেনারেটর নিয়ে ফিরে আসবে।
