ক্রস কখনো ছবিটার দিকে আন্তরিক দৃষ্টিতে তাকাল না। কারণ তার ইতিহাস তার জানা ছিল না। ফটোর যুবকটি দেখতে বিশ বছরের মতো হবে, রোজ ম্যারির সমবয়স্ক। তার চোখ ভদ্রোচিত, অধিকতর বাদামি ও জ্ঞানদীপ্ত। জানালাবাহী কামরাটি সিগারেটের ধোঁয়ায় ভরে গেল। হাভানা সিগারেট খেয়ে জর্জিও তখন অনেকটা মাতালের মতো আচরণ করছিল। ডন ক্লেরিকুজিও বলল, আমি রোজ ম্যারির চেয়ে সিলভিওর ওপর বেশি নজর দিয়েছিলাম। সবার চেয়ে তার মনটা একটু বেশি ভালো ছিল। সে ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছিল। তাকে নিয়ে আমি অনেক আশাই করেছিলাম। কিন্তু সে ছিল খুবই সাদাসিধে।
ভিনসেন্ট বলল, সে খুব একটা কেতাদুরস্ত ছিল না। আমাদের কেউই তার সাথে কোথাও যেতাম না। নিজেকে প্রতিরোধ করা ছাড়া অন্য কিছু করতে সে পছন্দ করত না।
জর্জিও আলাপটা বাদ দিল। রোজ ম্যারি ও জিমি সান্তাডিওকে একটা নাড়া দিয়েছিল। রোজ ম্যারি ধারণা করেছিল যে, জর্জিও ও সিলভিও আলাপ করলে তারা দুটি পরিবারকে একত্রে আনতে পারবে। সে সিলভিওকে বলায় কাউকে না বলে মোটেলে গিয়েছিল। তাদের তিনজন তাদের কর্মকৌশল নিয়ে আলোচনা করেছিল। সিলভিও সবসময় রোজ ম্যারিকে রো বলে ডাকত। তার শেষ কথা তাকে বলেছিল রো, সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা আমার কথা শুনবে।
কিন্তু সিলভিও কখনো তার বাবার সাথে এই বিষয়ে কথা বলেনি। দুর্ভাগ্যজনকভাবে সান্তাডিও’র দুই ভাই ফনজা ও ইতালো অভিভাবকের মতো তাদের ভাই জিমিকে পাহারা দিয়েছিল। সান্তাডিও’র উত্তেজিত লোকেরা সন্দেহ করছিল, রোজ ম্যারি তাদের ভাইকে ফাঁদে ফেলছে। অন্তত বিয়ে করতে বাধ্য করবে, যাতে তাদের পরিবারের শক্তি কমে যায়। আর রোজ ম্যারি তার হিংস্র সাহসের জন্য তাদের কাছে অশোভন ছিল এবং তাদের ভাইকে বিয়ের জন্য নিশ্চিত করল। সে তার বাবা গ্রেট ডন ক্লেরিকুজিও’রও বিরোধিতা করতে পারে।
সিলভিও মোটেল ছাড়ার সময় তারা তাকে রবার্ট মোসেস কটেজের কাছে ফেলে গুলি করে হত্যা করল। তাকে ডাকাতির অভিযোগে অভিযুক্ত করা হয়। ওটা সান্তাডিও পরিবারের একটি রীতি বলে আখ্যায়িত করা যায়। তাদের অনেক কাজই ছিল অসভ্য, বর্বর পশুর মতো।
ডন ক্লেরিকুজিও কাছে এক মুহূর্তের জন্য ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে হলো না। অন্যদিকে জিমি সান্তাডিও ডনের কাছে ব্যক্তিগত অনুরোধ নিয়ে এলো। সে সময় তার রক্ষী ছিল কিন্তু হাতে কোনো অস্ত্র ছিল না।
ডন ক্লেরিকুজিও বলল, সান্তাডিও পরিবারকে দায়ী ভাবলে আমি আমার জীবনটা আপনার হাতে তুলে দেব। আমি আমার বাবার সাথে কথা বলেছি। তিনি আমাকে এ বিষয়ে কোনো নির্দেশ দেননি। তিনি আমাকে বলতে বলেছে, যে সে আপনার প্রস্তাব পুনর্বিবেচনা করবে। সে আমাকে আপনার মেয়েকে বিয়ে করার অনুমতি দিয়েছে।
রোজ ম্যারি জর্জিও’র হাত ধরতে এসেছিল। তার মুখমণ্ডলে এমনই করুণার ছাপ পড়েছিল যে, মুহূর্তের মধ্যেই ডনের মন গলে গেল। আর এজন্য দুঃখ ও ভয়ের মধ্যেও তার ভেতর আনন্দের বন্যা বয়ে গেল। তিনি আনন্দে কেঁদে ফেলল।
সে ডনের দিক থেকে ঘুরে জর্জিও সান্তাডিও’র দিকে এমন ভালোবাসার দৃষ্টিতে তাকাল, যাতে ডন ক্লেরিকুজিও কিছু সময়ের জন্যে হলেও যেন তার জীবনের জন্য করুণা করে। সে কিভাবে এমন সুন্দর মেয়ের জীবনটা নষ্ট করতে পারে।
ডন ক্লেরিকুজিও হত্যাকাণ্ডের জন্য সান্তাডিও’র পরিবারকে দায়ী করল। তার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু তা তিনি বুঝতে পেরেছিলেন।
আমি পুনরায় বিশ্বাস স্থাপন করে তোমাকে গ্রহণ করলাম, ডন বলল। আর বাস্তবিকই জিমির নির্দোষিতার ব্যাপারে তিনি বিশ্বাস করলেন। যদিও তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। রোজ ম্যারির বিয়েতে আমার সম্মতি আছে কিন্তু এই বাড়িতে নয়। এমনকি আমার পরিবারের কেউ-ই সেখানে উপস্থিত থাকবে না। আর জিমি, তোমার বাবাকে বলল যে বিয়ের পর আমরা একত্রে বসে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব।
ধন্যবাদ, জিমি সান্তাডিওকে বলল। আমি বুঝেছি। আমাদের পামম্পিং হাউজে বিয়ে অনুষ্ঠিত হবে। পুরো এক মাস আমার পরিবার সেখানে থাকবে। আর আপনার পরিবারের সবাইকে নিমন্ত্রণ দেয়া হবে। তারা আসতে না চাইলে আসবে না। এটা তাদের সিদ্ধান্ত।
পরে রোজ ম্যারি ডনের বাহুতে ভেঙে পড়লেন। সে তার ভয়ের কারণ বুঝল। সে তাকে আস্তে আস্তে বলল, আমি গর্ভবতী।
আহ ডন বলল। সে জিমি সান্তাডিও’র দিকে তাকিয়ে হাসল।
রোজ ম্যারি আবার ফিসফিস করে বলল, আমি তার নাম দিব পরবর্তী সিলভিও। সে প্রায় সিলভিও-র মতো হবে।
ডন তার কালো চুল বিলিয়ে তার গালে চুমু দিল। চমৎকার, সে বলল, আমি তারপরও বিয়েতে উপস্থিত হতে পারব না।
এখন রোজ ম্যারি তার সাহস ফিরে পেল। সে তার মুখ তুলে গালে চুমু দিল। পরে সে বলল, বাবা, কিছু লোক আসতে পারে। আমাকে অবশ্যই কিছু লোক ত্যাগ করতে পারে এটাই, পৃথিবীর রীতি।
তার পাশে দাঁড়ানো পিপির দিকে ডন তাকাল। পিপি বিয়েতে পরিবারের প্রতিনিধিত্ব করবে। সে নাচতে ভালোবাসে। পিপি, তুমি তোমার কাজিনদের বাদ দিয়েই ভালো নাচতে পারবে।
পিপি রোজ ম্যারির গালে চুমু দেবার জন্য নিচু হলো। আমি অবশ্যই সেখানে থাকব সে বলল, আর জিমি প্রদর্শন না করলে আমরা একত্রে চলে আসব।
