যদি সে আপনাকে সাড়া দিত, সে অন্যকেই সাহায্য করার জন্য সাড়া দিত। সম্ভবত সে তার মাকে কিছুদিন সহ্য করবে এবং যা আপনার জন্য যথেষ্ট। আমি কি ঠিক বললাম?
অ্যাথেনা বলল, ও ক্রস– আমি আশা করি তুমি রাগান্বিত হবে না।
ক্রস বলল, ঠিক আছে তাই হবে। ডাক্তার গ্রিয়ার্ড তার দিকে সতর্কতার সাথে তাকাল।
আপনি নিজের প্রতি নির্ভর করতে পারেন কি? সে বলল, বেশিরভাগ মানুষ অনেক সময় খুব বেশি হতাশ থাকে। একসময় আমার পিতা-মাতা ছাড়া আমাকে আঘাত করে, কিন্তু আপনি রাগ করবে না। আমাকে বলুন কারণটা কি।
সে ডাক্তারের কাছে কিছুই ব্যাখ্যা করতে পারল না, এমনকি অ্যাথেনার কাছেও কিভাবে ব্যাথেনি তাকে গভীরভাবে প্রেমে আবদ্ধ করল। তাও সে বুঝতে পারেনি।
ক্রস সরাসরি ডাক্তারের চোখে চোখ রাখল। সে বলল, সম্ভবত আমি নিজেও এক প্রকার প্রতিবন্ধী। তাছাড়া সম্ভবত আমি কিছু অপরাধ গোপন করেছি।
ডাক্তারের একটু সামনে ক্রস এবং সে ভরাট কণ্ঠে বলল। সে একটু বিরতি নিল, এই প্রথমবার হাসল। আপনার কি কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এসেছেন? তারা উভয়ে হাসল।
ডাক্তার গ্রিয়ার্ড বলল, আমার ধারণা আপনারা আগামীকাল সকালে আমেরিকাতে ফিরে যাবেন। তাহলে আপনারা কেন আপনার কন্যাকে আমার কাছে রেখে যাচ্ছেন না? আমার সেবিকারা খুব ভালো এবং আমি আপনাকে নিশ্চিত করছি যে, আপনার কন্যা আপনার অভাব বুঝতে পারবে না।
কিন্তু আমি তার অভাব বুঝতে পারব, অ্যাথেনা বলল, আমি কি তাকে আজকের রাতটা আপনার কাছে রাখতে পারি এবং আগামীকাল সকালে নিয়ে যেতে পারি আমাদের একটি বিশেষ প্লেন আছে, তাই আগামীকালই রওনা করতে হবে। ডাক্তার বলল, অবশ্যই। এখান থেকে তাকে সকালে নিয়ে যাবেন। আমার সেবিকারা তাকে প্রহরীর মতো পাহারা দেবে। এই প্রতিষ্ঠানের ফোন নম্বর আপনার কাছে আছে এবং আপনি যে কোনো সময় আমাকে কল করতে পারেন। তারা যাওয়ার জন্য প্রস্তুত হলো। অ্যাথেনা অভিভূত হলো ডাক্তারের গালে চুমু দিল।
ডাক্তার ঝলসে উঠল, তার শারীরিক গঠন এবং সৌন্দর্য তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে ব্যর্থ হলো। তদুপরি তার চেহারার মধ্যে বিরক্তকর আভাস পাওয়া গেল।
অ্যাথেনা, ব্যাথেনি এবং ক্রস দিনের বাকি সময় প্যারিসের রাস্তাঘাটে ঘুরে কাটাল। অ্যাথেনা ব্যাথেনির জন্য নতুন কাপড় কিনল। সে ছবি আঁকার যাবতীয় জিনিস এবং রান্নার জন্য অনেক বক্স কিনল। তারা সবকিছুই হোটেলে পাঠাল।
ভীরু জ্যামস আইল সেছ হোটেলে রাতের খাবার খেল। ব্যাথেনি গ্রিডিলি এবং বিশেষ করে পাসটিই খেল। সে সারাক্ষণ অ্যাথেনার সঙ্গে একটি কথাও বলল না।
ডিনার চলাকালে অ্যাথেনা ব্যাথেনির হাত ধরল এবং বলল, সে এক মাসের মধ্যেই প্যারিসে ফিরে যাবে এবং বাকি পাঁচ বছর ব্যাথেনির সঙ্গে থাকবে।
ব্যাথেনির কোনোই মনোযোগই পরিলক্ষিত হলো না।
সন্ধ্যা হলো, তারা হেঁটে হেঁটে তাদের হোটেলে ফিরে গেল। ব্যাথেনি তাদের মধ্যে ছিল, তারা সারাদিনই ব্যাথেনিকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করল।
পরিশেষে তারা হোটেলে ফিরে গেল। অ্যাথেনা ব্যাথেনিকে ঘুমাতে সাহায্য করল। তারপর সে সুইটে প্রবেশ করল। সেখানে ক্রস তার জন্য অপেক্ষা করছিল। তারা লেভেনডার সোফায় পাশাপাশি বসল।
অ্যাথেনা তার দিকে হেসে বলল, প্যারিসের প্রেমিক আমরা কখনোই ফ্রান্সের বিছানায় একসঙ্গে ঘুমাইনি।
ক্রস জিজ্ঞেস করল, তুমি কি ব্যাথেনির এখানে থাকা নিয়ে উদ্বিগ্ন?
অ্যাথেনা বলল। না।
ক্রস বলল, পাঁচ বছর সে অনেক সময় এবং তুমি নিজ ইচ্ছায় তোমার পেশা থেকে পাঁচ বছর বিরত থাকতে যাচ্ছ?
অ্যাথেনা সোফা থেকে উঠে দাঁড়াল এবং রুমের দিক যাওয়ার জন্য প্রস্তুত হলো, সে শান্তভাবে বলল, আমি অভিনয় ছাড়া সবকিছু করতে একটা গর্ব বোধ করি। যখন আমি ছোট ছিলাম তখন একজন বড় মাপের নায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম।
.
পর্ব– সাত
দ্য সান্তাডিও ওয়্যার
১৮.
বোকা মানুষের যুক্তিপরায়ণতা বিপজ্জনক হয়।
মদের গ্লাসে চুমুক দেওয়ার সময় ডন ক্লেরিকুজিও বলল। সেই সময় চুরুটটি সে পাশে রাখল। খুব মনোযোগ দিয়ে শোনো, এটা একটা লম্বা গল্প। আর এটা যা মনে হবে, আসলে তা নয়। প্রায় ত্রিশ বছর আগের কথা… তিনি তার তিন পুত্রের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন। আমি কিছু ভুলে গেলে তোমরা আমাকে সাহায্য করিও। তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভুলে যেতে পারেন, এ কথা শুনে তার পুত্ররা হাসল।
আমি সান্তাডিও যুদ্ধের পরের প্রমাণগুলো দেব…। তিনি মদের গ্লাসে চুমুক দেবার জন্যে কিছুটা সময় বিরতি নিলেন। সেই সময়ের কথা যখন সান্তাডিও ক্ষমতায় আমাদের সমান ছিল। কিন্তু হঠাৎ সান্তাডিও শত্রুতে পরিণত হয়ে গেল। কর্তৃত্বের দিকে তারা বেশি মনোযোগ দিল। তাদের চিরন্তন ব্যবস্থাপনায় কোনো বাছবিচার ছিল না। তাদের মধ্যে কোনো আদর্শও ছিল না। আর ন্যায়বিচার ছাড়া কোনো ক্ষমতা বেশিদিন টিকে থাকতে পারে না।
আমি সান্তাডিওকে অনেক বিষয়েই প্রস্তাব দিয়েছিলাম, আমি শান্তিতে থাকতে চাই বলে অনেক ছাড় দিয়েছিলাম। কিন্তু তারা ছিল খুবই শক্তিশালী। উত্তেজিত জনতার জন্য তারা ক্ষমতার অপব্যবহার করেছিল। তারা বিশ্বাস করে শক্তিই সব। সে কারণেই তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো।
