সে দাওয়াতে খুব একটা বেশি আশ্চর্য হয়নি।
জানাদু হোটেলে পর্যাপ্ত শো বালিকা, নাচনেওয়ালী, প্রত্যক্ষভাবে দেখা গেল।
এমন একটি মেয়ে ছিল যে প্রকৃতপক্ষে তার সৌন্দর্যের পর্দা খুলল। সে সামাজিক রীতির কারণে যে মানুষের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পছন্দ করত।
ক্লডিয়া বলল, আমরা ফ্যালেনকে ছবিতে ছোট কিছু করার জন্য দিয়েছিলাম। ডিটা ভাবল সে খুব দূরদর্শী, সুতরাং আমি এটা করেছি।
ফ্যালেন ক্রসকে দাঁত বের করানো হাসি সমর্পণ করেছিল।
আমি, এখন আমার নির্বোধ ব্যক্তিটিকে ছয় মিনিটের পরিবর্তে দশ মিনিট ধরে অস্থির করছি এবং যা ম্যাসেলিনাকে বলেছি। রুমের সকল নারীই তোমাকে ভালোবাসে এবং তোমার জয় আশা করে।
সে কিছু সময় বিরত থেকে বলল, আমি তোমার এক প্রযোজক সম্পর্কে শুনেছি। সম্ভবত তুমি তাদের পেত পারো।
ক্রস তার মধ্যে কিছুটা বিচক্ষণতা পরিলক্ষিত করল, প্রাণবন্ত থাকা সত্ত্বেও সে কিছুটা লুকাতে চেষ্টা করল।
ক্রস বলল, আমি কেবল একজন টাকাওয়ালা মানুষ। প্রত্যেককেই তাদের নির্বুদ্ধিতা কিছু সময়ের জন্য বা অন্য এক সময় তাকে অবশ্যই অস্থির করবে। সে মৃদু হাসল এবং আকর্ষণীয় সরলতায় বলল, যাই হোক, আমি তোমার জয় কামনা করি।
ফ্যালেন একটু হেলান দিয়ে তার গালে চুমু দিল। সে তার পারফিউমের গন্ধ পেল যা ছিল খুবই ভেজানো এবং তার সুনামটাকে নিবিড়ভাবে অনুভব করল। তখন সে আবার পেছনের দিকে হেলান দিল। আমি এবং ক্লডিয়া তোমাকে কিছু বলব কিন্তু এটা খুবই গোপনীয়। আমি সমস্যার মধ্যে যেতে চাই না, বিশেষ করে এখন।
ক্লডিয়া তার কম্পিউটারে বসল, কঠোর দৃষ্টি রাখল এবং কিছুই বলল না। ক্রস ফ্যালেন থেকে একটা পদক্ষেপ নিল। সে কাউকে হতবুদ্ধি করা পছন্দ করত না।
ফ্যালেন তার কথার রেসপন্স করল। তার কথায় জড়তা দেখা ছিল। আমি তোমার বাবার ব্যাপারটি নিয়ে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু তোমার এ ব্যাপারে কিছু শোনা উচিত।
মার্লো, এক অদ্ভুত চেহারার লোক যে তাকে কষ্ট দিয়েছিল। সে শিশু ছিল, আমি তাকে বড় করলাম। ভালো করে চিনতাম। অনুমান করা যায় গোয়েন্দা জিম লুজি মার্লোকে গুলি করেছিল। সে তোমার পিতাকেও গুলি করেছিল। কিন্তু আমি জানি মার্লোর কখনও বন্দুক ছিল না। এমনিতেই সে নিজেই বন্দুককে খুব ভয় করত।
মার্লো ওষুধের ব্যবসা করত এবং ক্লালারনেট খেলত। তাছাড়া সে ছিল একটু বোকা প্রকৃতির। জিম লুজি এবং তার পার্টনার সারকি তাকে পকেট মারাতে ব্যবহার করত এবং ঘোড়ায় চড়িয়ে চারিদিকে ঘুরাত। সে তাদের নিন্দা করত। মার্লো জেলকে ভীষণ ভয় পেত, সে ছিল একজন পুলিশ অনুসন্ধানকারী। সবকিছুই হঠাৎ তার জীবনে আকস্মিকভাবে ঘটে আমি জানি, মার্লো কোনো জীব হত্যা করতে পারে না।
ক্লডিয়া নিশ্চুপ ছিল। ফ্যালেন আন্দোলিত হলো এবং বাড়ির বাইরে গিয়ে ফিরে এলো, সে বলল, স্মরণ রেখো এটা আমাদের মধ্যেই গোপন রাখতে হবে।
ক্রস মৃদু হেসে পুনরায় আশ্বস্ত করে বলল, এটা সবাই ভুলে গেছে, তাই তুমি তোমার গল্প, পরিবর্তন করো না। আমি শুধু চাই এটা আমার মন থেকে দূরে সরে যাক। ফ্যালেন বলল, মার্লো একজন ভালো ছেলে ছিল, এই বলে সে চলে গেল।
ক্লডিয়া ক্রসকে বলল, তুমি কি ভাবছ?
ক্রস সামান্য কাঁধ তুলল, চাহিদাহীন ওষুধ সর্বদাই…। তার টাকার বিশেষ প্রয়োজন ছিল, তাই সে এটা করেছিল, ফলে তার ভাগ্য প্রসন্ন হলো না।
ক্লডিয়া বলল, আমার অনুমান ফ্যালেনের আছে ভালো হৃদয়, সে সবকিছুই বিশ্বাস করবে। আমাদের বাবা ঐ ভাবেই মারা গেছে।
ক্রস তার পাথরের মতো চেহারার দিকে তাকাল এবং বলল, প্রত্যেকেই এক সময় নিজকে ভাগ্যহীন মনে করে।
সে বাকি বিকালটা ছবির দৃশ্য দেখে কাটাল, একটি দৃশ্যে নায়ককে দেখান হলো নিরস্ত্র, পরাভূত, সশস্ত্র তিনজন লোক। এটা তাকে বিরক্ত করল। তার কাছে অসম্ভব উপহাস বলে মনে হলো। একজন নায়কের কখনও অসহায় অবস্থানে থাকা উচিত নয়। সবকিছুতেই প্রমাণ হলো যে একজন নায়ক হওয়ার জন্য সে ব্যর্থ।
তারপর সে অ্যাথেনার ভালোবাসা এবং ঝগড়ার দৃশ্য দেখল। সে একটু হতাশ হলো। সে মনে করল তাকে আরও ছোট অভিনয় করতে হবে।
অন্য অভিনেতারা তাকে অনুসরণ করেছে। ক্রস আরও মনে করল, ক্যামেরা তার জন্য জাদুর মতো কাজ করছে।
সে প্রকৃত অ্যাথেনাকে আবিষ্কার করতে পারল না, কারণ ছবির অ্যাথেনা আর বাস্তবের অ্যাথেনার মধ্যে যে অনেক ফারাক পরিলক্ষিত হলো। কিন্তু অ্যাথেনা মনে করল, ছবিতে তাকে কম সুন্দর মনে হয়েছে, যেমন সুন্দর সে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ছিল।
যখন ম্যালিবুতে অ্যাথেনার সঙ্গে রাত কাটাল, তখন সে বলল, এটা এমন কিছুই না। তারপর তাদের মধ্যে ভালোবাসা তৈরি হলো, অ্যাথেনা তাদের জন্য রাতের খাবার তৈরি করল সে বলল, আজ আমি ভালো নেই, তাই কি? যা সব সময় তাকে আনন্দের মধ্যে রাখত। আমি তোমাকে আমার ভালো ছবি দেখাতে চেয়েছিলাম। সে বলল, আমি জানতাম তোমাকে ভালো কিছু করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সে হাসল, সে সব সময় তার চরিত্র সম্পর্কে উৎফুল্ল ছিল। সে বলল, না বেশি কিছু হয়নি। তুমি কি আমাকে প্যারিসে যাওয়ার সঙ্গী করবে? অ্যাথেনা আশ্চর্য হলো, সে জানত সে তার চোখ দেখে আশ্চর্যও হবে। তার চেহারা কখনো পরিবর্তন হয়নি আঘাতের মধ্যেই ছিল, সে এটা সম্পূর্ণ করল। যা এক প্রকার বড় ধরনের সাহায্য। তার জন্য আমরা একসঙ্গে প্যারিস দেখব এবং তুমি কি আগামী সোমবার ফিরবে? ক্রস জিজ্ঞেসা করল।
