পরিশেষে এটা ছিল শেষ খাবারের পরিবেশনা। অ্যাথেনা একটা মিষ্টি কেকের ঢাকনা খুলে দিয়ে ব্যাথেনিকে খেতে বলল। কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। ক্রসকে একটা খেতে বললে, ক্রস তার মাথা ঝাঁকাল। সে খুবই নার্ভাস হয়েছিল। কারণ যদিও ব্যাথেনি প্রচুর পরিমাণ খাদ্য খেয়েছিল। এটা স্বাভাবিক, সে তার মার ওপর খুব রাগ করেছিল। অ্যাথেনার অনুভূতিও সে জানল। অ্যাথেনা পেস্ট্রি খেয়ে খুব প্রশংসা করল। সে অন্য দুটা বক্স খুলে ব্যাথেনির সামনে দিল। বালিকাটি সাধারণত মিষ্টি ভালোবাসত। ব্যাথেনি সেগুলো টেবিল ক্লথের ওপর ঢেলে ঘাসের উপর ফেলে দিল। অল্প কয়েক মিনিটের মধ্যে পোকা এগুলো ঢেকে ফেলল। পরে কেক দুটি ব্যাথেনি তুলে নিল এবং একটি তার মুখে। ঢোকাল। তার হাতের অন্যটা ক্রসের দিকে দিল। একটুখানি ভাবার পরেই ক্রস পেস্টিটি তার মুখে পুরল। পরিতৃপ্তি বোধ, রুচি বোধ সবারই মাটির পাশে বিদ্যমান। ব্যাথেনি অবাক হয়ে অ্যাথেনার দিকে তাকাল।
এক অভিনেত্রী জটিল এক দৃশ্যে কিভাবে কুটি করার পরিকল্পনা করছে। সে বিষয়ে অ্যাথেনা চেষ্টা করে দেখছিল। পরে সে জানাল, আশ্চর্যজনকভাবে প্রভাবিত করার মতো হাসি এবং সে হাত দিয়ে হাততালি দিল। আমি তোমাকে বললাম, এটা আনন্দদায়ক। সে অন্য পেস্ট্রি খুলল কিন্তু ব্যাথেনি প্রত্যাখ্যান করল এবং ক্রসও তা করল। অ্যাথেনা পেস্ট্রিটি ঘাসের ওপর ছুঁড়ে মারল। তারপর তার ন্যাপকিনে তুলে নিল। মুছে ব্যাথেনির মুখে দিল। তারপর ক্রসকে এ রকম করল। তার মনে হলো, সে নিজে নিজেই উপভোগ করছে।
হাসপাতালের দিকে গাড়ি ঘোরাল। ক্রসের সাথে সে আলাপ করল। ব্যাথেনির সাথে যেগুলো ব্যবহার করা হয়েছে। সে যেন আত্মসংবৃত্ত। ব্যাথেনি সতর্কতার সাথে দেখাল। পরে ক্রসের দিকে তার দৃষ্টি ফেরাল।
যখন তারা হাসপাতালের শিশু বিভাগে নিয়ে গেল তখন ব্যাথেনি একটু সময়ের জন্য ক্রসের হাত ধরল। ক্রস বলল, তুমি সুন্দর। কিন্তু তাকে বিদায় জানাতে ক্রস যখন চুমু দিতে চেষ্টা করল, সে তখন তার মাথাটা ঘুরিয়ে নিল। তারপর সে দৌড়াল।
ম্যালিবুর দিকে গাড়ি ঘুরিয়ে অ্যাথেনা উত্তেজিতভাবে বলল, সে তোমার দিকে সাড়া দিয়েছে, এটা খুব ভালো লক্ষণ।
কারণ আমি সুন্দর, ক্রস সহজভাবে বলল।
না, অ্যাথেনা বলল, কারণ তুমি কীটপতঙ্গ খেতে আর আমি প্রায় তত সুন্দর যত তুমি। সে আমাকে ঘৃণা করে… সে আনন্দিতভাবে হাসতে লাগল।
অ্যাথেনা বলে তুমি তার মতো। সে ভাবে তুমি আত্মসংবৃত্ত।
ধারণাটিকে উপভোগ করে ক্রস হাসল। সে সম্ভবত ঠিক, সে বলল। সম্ভবত তুমি অবশ্যই আমাকে তার সাথে হাসপাতালে ভর্তি করে দেবে।
না, অ্যাথেনা হেসে বলল। পরে আমি চাইলে তাকে আমি কাছে পাব না। অন্যদিকে ম্যাসেলিনা শেষ করার পর আমি তাকে বের করে নিয়ে যাচ্ছি।
যখন তারা তার ম্যালিবুর বাড়িতে এলো, তখন ক্রস তার সাথে ভেতরে গেল। রাতে তার সাথে সময় কাটানোর জন্য তারা পরিকল্পনা করতে লাগল।
তুমি বিপর্যস্ত বোধ করলে আমি ভেগাসে ফিরে যেতে পারি। সে কথা শুনে একটু বিস্মিত ও কিছুটা আশ্চর্য হলো। সে যখন প্রকৃতভাবে উচ্ছ্বসিত ছিল কিংবা যখন খুব মানসিক কষ্টে ছিল তখন সে তাকে কেমন ভালোবাসত। তার মুখের সৌন্দর্য অলৌকিকভাবে পরিবর্তিত হয়ে গেল, যেন তার মতো তারও অনুভূতি ছিল।
সে তাকে সস্নেহে বলল, তুমি একটা ভয়ানক দিনের অধিকারী হয়েছিলে এবং তুমি অবশ্যই তোমার প্রতিদান পাবে। তার স্বরে তিরস্কারের গন্ধ পাওয়া গেল। কিন্তু সে বুঝল এটা তার সৌন্দর্যের উপহাস মাত্র। সে জানল তার জাদু ছিল মিথ্যে।
আমি আর একটা ভয়ানক দিনের অধিকারী হচ্ছি না। ক্রস বলল, আর এটা সত্য ছিল। সেদিন সে যে আনন্দ অনুভব করেছিল। বিরাট বনের ধারে সরোবরের কাছে তারা তিনজনে উপভোগ করেছিল অপার আনন্দ। এটা তার বাল্য জীবনের কথা স্মরণ করে দিয়েছিল।
তোমার পেস্ট্রিতে পিঁপড়ের ভালোবাসা ছিল। অ্যাথেনা বলল।
ওগুলো খারাপ ছিল না। ক্রস বলল। ব্যাথেনি খুব ভালো খেয়েছিল।
আমি জানি না, কিন্তু পাবার পূর্ব পর্যন্ত খুঁজেছিলাম অ্যাথেনা বলল। যখন ম্যাসেলিনা স্যুটিংয়ের জন্য তাদের প্রয়োজন থাকবে না, তখন আমার এক সপ্তাহের ছুটি আছে। ব্যাথেনির সাথে আমি ফ্রান্সে যাচ্ছি। প্যারিসে একজন বড় ডাক্তার আছে। তাকে সঠিকভাবে মূল্যায়নের জন্য আমি তাকে নিয়ে যাচ্ছি।
যদি সে বলে কোনো আশা নেই? ক্রস বলল।
সম্ভবত আমি তাকে বিশ্বাস করব না। এটা কোনো বিষয় না। অ্যাথেনা বলল। আমি তাকে ভালোবাসি। আমি তার যত্ন নেব।
চিরদিন এবং সব সময়? ক্রস জিজ্ঞেস করল।
হ্যাঁ, অ্যাথেনা বলল। পরে সে একসাথে হাততালি দিল। তার সবুজ আঁখিদ্বয় উজ্জ্বল হলো। আমাদের নিজেদের যত্ন নিতে হবে। আমরা উঁচু সিঁড়িতে যাব, বৃষ্টিতে ভিজব, এবং ঝাঁপিয়ে পড়ব বিছানায়। আমরা সময়ের প্রয়োজনে পাগল আবেগপূর্ণ ভালোবাসা গড়ব। পরে আমি রাঁধব আমাদের মধ্যরাতের শেষ খাবার।
ক্রস ভাবছে- সে ছিল এমন শিশু যে দিনের শুরুতে আনন্দের সঙ্গে ঘুম থেকে জাগত, তার মা সকালের নাস্তা তৈরি করত; তার বন্ধুদের সাথে খেলা, বাবার সাথে শিকারে যাওয়া, তার পরিবারের সঙ্গে দিনের শেষ খাবার খাওয়া, তখন ক্লডিয়া, ন্যালিনি এবং পিপিও থাকত। পরবর্তীকালে তাস খেলা। এটা হলো নিষ্পাপ অনুভূতি। অ্যাথেনার প্রতি তার ভালোবাসা জন্মেছিল, বেলকনি থেকে প্রশান্তের ওপরে অস্পষ্ট সূর্য সে দেখছিল, আকাশ জ্যোতির্ময় লাল ও গোলাপি রঙে আঁকা ছিল, উষ্ণ মাংস আরো রেশমি ত্বকের পরশ ছিল। তার সুন্দর মুখমণ্ডল ও ঠোঁট ছিল চুমু খাওয়ায় জন্য পাগল। সে হাসত এবং তাকে সিঁড়ির উপর নিয়ে যেত।
