আর্নেস্ট হাসল। আমি তোমার কৌশল বুঝতে পেরেছি মি, কেলডন।
কেলডন রসিকতার সঙ্গে বলল, কেন তুমি আগামী রাতে আমার অফিসে আসবে না। সত্যই খুব মজা হবে সে আর্নেস্টের দিকে তাকিয়ে বলল, নাইট্রাস কোকেন নয়। নাইট্রাস মানুষের সামান্য সময়ের জন্য ইন্দ্রিয়কে বিলাপ করে। নাইট্রাস মেয়েদের আরো বেশি যৌনতার দিকে আকৃষ্ট করে। অবশ্যই তুমি আসবে ঐ পার্টিতে, কিন্তু তুমি কোনো বিশেষ লক্ষ্য অর্জন করতে আসবে না।
আর্নেস্ট বিদ্বেষপূর্ণভাবে ভাবল, কুকুর কি সেখানে প্রবেশের অনুমতি পাবে! এখানে কি অন্য কোনো বিষয় আলাপ করা যাবে? আমাকে ক্ষমা করবেন, এটা শুধু উপন্যাস গবেষণা করার জন্য আয়োজন। সে অনুষ্ঠানে কোনো প্রকার মজা করল না এবং এমনকি অনুষ্ঠানে অংশগ্রহণও তার ভিন্ন। ভাবনার বিষয়। এটা সত্য যে, নাইট্রাস অক্সাইড আমাকে যৌনতার চেয়ে বেশি আকৃষ্ট করেছে, তার পরও ব্যাপারটা এখন পর্যন্ত আমার কাছে গৌণ।
আসলে নাইট্রাস আমাদের বিরক্তিকর পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি দান করে। ক্যাথনেথ নিজে কখনোই অংশগ্রহণ করত না। সে সব সময়ই তার অফিস নিমন্ত্রণ করতে ব্যস্ত থাকে।
কিন্তু এক বছর পর আর্নেস্ট বুঝল কিভাবে নিজে নিজেই খুন হওয়া যায়। এটা হবে ব্যথাবিহীন দন্ত চিকিৎসার মতো। তাতে আমি কষ্টে ভুগব না। তাতে আমার কোনো ভয় থাকবে না। তাতে আমি সুখের মধ্য দিয়ে মরতে পারব। আমার মধ্যে কোনো ঝুট-ঝামেলা কাজ করবে না। সে কাথনেথকে দিয়ে তার শরীর পরীক্ষা-নিরীক্ষা করল। যখন ক্যাথনেথ তার এক্সরে প্রতিবেদন দেখল, আর্নেস্ট তাকে বলল, আমি শুধু মুক্ত বাতাস সেবন করেছিলাম এবং দাঁতের ব্যথা নিবারণ করার জন্য মাঝে মাঝে নাইট্রাস সেবন করতাম। আমি চেয়েছিলাম যাতে করে আমার সব ব্যথা দূর হয়। আমার ধারণা ছিল কখনোই আমার জীবন বিপজ্জনক হয়ে আসবে না। আর্নেস্ট জিজ্ঞেস করল। তুমি আমাকে এমন কি পান করালে, যার জন্য আমার সব কিছু অস্থির হয়ে পড়ল? তুমিই আমাকে খুন করলে।
না, এটা তোমার মধ্যে আপনা আপনি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যাতে তুমি ত্রিশ শতাংশ অক্সিজেন পেয়েছিলে, ক্যাথনেথ ব্যাখ্যা করল।
আর্নেস্ট কিছুক্ষণ ইতস্তত করল এবং চেষ্টা করল তা মেনে নেওয়ার। তুমি জানো আমি আগেও কোনো পার্টিতে অংশগ্রহণ করেছিলাম এবং আনন্দ উপভোগ করেছিলাম বেশ। আমাকে একটু সাহায্য করো তুমি, তোমার অফিসের চাবিটা আমাকে দিতে পারো, যাতে আমি আজ রাতটা সেখানে কাটাতে পারি, নাইট্রাস কেবল আমার মনের ভারসাম্য রক্ষা করেছে।
ক্যাথনেথ এক্সরে প্রতিবেদন ভালোভাবে দেখল। তোমার মুখের অবস্থা খুবই করুণ, সে বলল, তুমি সত্যিই একজন ভালো দন্তবিদ।
ঘটনা কি? আর্নেস্ট বলল।
সত্যিকারের একজন সুন্দরী গায়িকা? ক্যাথনেথ জিজ্ঞেস করল। আমাকে বলল রাতে যা কিছু হয়েছে, আমার সময় নেই, আমাকে অফিসের সবকিছুই নিয়ন্ত্রণ করতে হবে।
না, না আর্নেস্ট বলল, আসলে সে একটা সোজা-সরল মেয়ে।
সে কখনোই নাইট্রাস সেবন করতে চায়নি। তারপর সে কিছুক্ষণ বিরতি নিল, সে সত্যিই পুরাতন যুগের মনোভাবপূর্ণ মেয়ে।
আরে তা না, ক্যাথনেথ বলল এবং আর্নেস্টের চোখের দিকে সরাসরি তাকাল। তারপর সে বলল, আমি কিছু সময় থাকব এবং তারপর চিকিৎসা রুমে চলে যাব।
যখন সে ফিরেছিল, তার হাতে একটি চাবি ছিল, এটা নাও, হার্ডওয়ার রুমটি খুলো এবং তুমি এটার দ্বিতীয়টা পেয়ে যাবে। ক্যাথনেথ বলল, নিশ্চিত হও তুমি যাকে চেনো, সে কি-না? তারপর ফিরে আসো এবং আমার চাবিটা দাও।
আর্নেস্ট অবাক হয়ে গেল, আমি তেমন কিছু মনে করছি না।
ক্যাথনেথ এক্সরে প্রতিবেদনটি হাতে নিল এবং আর্নেস্টের দিকে ঘুরে তাকাল। এই অল্প কিছুক্ষণের মধ্যেই আর্নেস্ট তাকে চিনে ফেলল। তার উজ্জ্বল চেহারা মলিন হয়ে গেল।
যখন কোপস তোমাকে খোঁজে, ক্যাথনেথ বলল, আমি কোনো ক্ষেত্রেই তোমাকে বিজড়িত করতে চাই না। আমি কখনোই আমার পেশাকে বিপদগ্রস্ত করতে চাই না। কোপস তাদের খুঁজবে এবং পরাস্ত করার চেষ্টা করবে। আর আমি মনে করি তুমি তা নোট করবে।
ক্যাথনেথ তার দিকে তাকিয়ে ছিল এবং মৃদু হাসি দিচ্ছিল যাতে তার দুঃখ দূর হয়। আর্নেস্ট ক্যাথনেথ এর কাছ থেকে চাবিটা নিল, তারপর সে এক অনুভূতিপ্রবণ হলো, সে ক্যাথনেথকে মৃদু আঘাত দিল। তবে বুঝতে পেরেছ সে বলল, আমি এখন পুরোপুরিভাবে পক্ষাঘাতগ্রস্ত।
নিশ্চিত আমি করব, ক্যাথনেথ বলল, আমি প্রায় আমার নিজ সম্পর্কে চিন্তাভাবনা করেছি, আমার বৃদ্ধ বয়সের জন্য। সে হাসল, এবং বলল, মৃত্যুর কোন প্রতিযোগিতা নেই। তারা উভয়েই হাসল।
তুমি সত্য কি জানো? আর্নেস্ট জিজ্ঞেস করল।
হলিউড সম্পর্কে সবাই জানে ক্যাথনেথ বলল, স্কিপি ডিরি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং ঘোষণা দিয়েছিল যে সে পুনরায় ছবি তৈরি করতে যাচ্ছে। সে বলল, আমি চেষ্টা করব ভেইল যেন আত্মহত্যা না করে এবং তুমি ভেব না আমি পাগল? আর্নেস্ট বলল, টাকার জন্য এটাও করো আমি তা ব্যয় করতে পারি…
কেন না? ক্যাথনেথ বলল, এটা তোমার ভালোবাসার জন্য কিন্তু বিষয়টা অতটা কঠিন না। তুমি সত্তর শতাংশ তার সঙ্গে এলকোহল মিশ্রণ করতে পারতে। তারপরেও তুমি তোমার মনমতো খেতে পারতে সেক্ষেত্রে আমার তেমন কিছুই বলার থাকত না। যাতে আমি নিজেও করতে পারতাম। তাছাড়া তুমি শুধু খাঁটি অক্সাইড সেবন করলে, কমপক্ষে ত্রিশ মিনিট বেশি আনন্দ উপভোগ করতে পারতে।
