ক্যাথনেথ ফোন পাওয়া মাত্র গাড়ি নিয়ে প্রযোজকের অফিসের দিকে রওনা দেয়। তার পর আর্নেস্টের ইনফেটেড দাঁতের চিকিৎসা করে। কেথনেথ সেদিন আর ফিরতে পারে না। তাই সে পরের দিন তার অফিসে ফিরে। আর্নেস্ট, তার মতো একজন বিখ্যাত দন্তবিদের মধ্যরাতে চিকিৎসা করতে আসতে রীতিমতো অবাক হয়ে যায়। এভাবেই আর্নেস্টের সঙ্গে হৃদতা তৈরি হয়ে যায়। এর মধ্যেই কালডন আর্নেস্টের লেখা অনেক বই পড়ে শেষে করে এবং আর্নেস্টের কাজকে সে খুব ভালোবেসে ফেলে।
পরের দিন যখন আর্নেস্ট ক্যাথনেথের অফিসে যায়, সে বড় মহত্বের পরিচয় দেয়। ক্যাথনেথ তার সমস্ত কাজ বন্ধ করে তাকে সময় দেয় এবং বলে, আমি আপনার বইয়ের একজন ভক্ত, তাছাড়া আমি আপনার বই পড়ে অনেক আনন্দ পেয়েছি। এখন বলুন আপনার আর কি সমস্যা আছে, যা আমার দ্বারা করা সম্ভব। তারপর দাঁতের যত্ন বিষয়ে সে দীর্ঘক্ষণ বক্তৃতা দেন। আর্নেস্ট বেশ কিছু দাঁত অনেক আগেই হারিয়ে ফেলেছিল। কালডন তার দাঁত মুখে লাগানোর সমস্ত ব্যবস্থা করেন।
আর্নেস্ট বলল, আমি আপনার ব্যাপারে চিন্তিত। না ক্যাথনেথ বলল, আমি আমার কাজ প্রশংসা পাওয়ার জন্য করি না। আমাকে আপনি বলুন আপনার আর কোনো সমস্যা আছে কিনা।
আর্নেস্ট হাসল, এটি সত্য যে আপনি কোনো ঔপন্যাসিক নন। সে বলল, সব ঠিক আছে।
তারা একে-অপরের বন্ধু হয়ে গেল। ভেইল রাতের খাবার খাওয়ার পরে কিংবা লস অ্যাঞ্জেলেসে যাওয়ার সময় প্রায় তাকে ফোন করত, শুধু মুক্ত আবহাওয়া সতেজ হওয়ার জন্য। ক্যাথনেথ আর্নেস্টের বই পড়ে বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে জানত সাহিত্য মানুষের মনের খোরাক, আর আর্নেস্টের বই। সে ক্ষেত্রে খুবই উপযোগী এবং বোধগম্যভিত্তিক।
আর্নেস্ট মিষ্টি বাতাস ভালোবাসত। সে প্রায়ই বিভিন্ন রাজ্য ঘুরতে বের হত। কয়েক বছরের মধ্যে তার এবং ক্যাথনেথের মধ্যে শক্তিশালী বন্ধুত্ব হয়ে গেল। ক্যাথনেথ আর্নেস্টের জন্য এক জোড়া স্টিলের দাঁতের ব্যবস্থা করলেন তাতে আর্নেস্ট আরো বেশি খুশি হলেন, এতে তাদের আরও হৃদতা বাড়ল। তারা উভয়েই মনে করল তাদের বন্ধুত্ব মৃত্যুর পূর্ব পর্যন্ত বহাল থাকবে। কিন্তু আর্নেস্ট ক্যাথনেথকে একজন উপন্যাসের ভক্ত হিসেবে বেশি পছন্দ করতেন। আর্নেস্ট বিশ্বাস করতেন প্রতিটি মানবজাতিরই একটি বিশেষ গুণ আছে। হয়তো অনেকই সময়-সুযোগের অভাবে তার প্রয়োগ দেখাতে পারে না। ক্যাথনেথ তার উপন্যাস পড়ে মন্তব্য করে, এটা যৌন আবেদনময়ী তবে নিম্নস্তর বিশিষ্ট অশ্লীল নয়।
তারা চিকিসার আগে কিছুক্ষণ খোশগল্প করত। অনেক সময় মুক্ত বাতাস পাওয়ার জন্য দুজনেই বাহিরে বের হতো। ক্যাথনেথ তার জীবনের প্রথম মেয়ে বন্ধুর কথা বলতে গিয়ে বলল, সে ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার ছিল নিচু স্তরের গভীর মৌন আকর্ষণ। আর এ কারণেই তার সঙ্গে আমার দূরত্বটা সৃষ্টি হয়। কারণ আমি কখনোই যৌনতা বেশি পছন্দ করতাম না।
আর্নেস্ট বলল, যৌন আকর্ষণ হলো মুক্ত বাতাস সেবা করার মতো। পৃথিবীর এমন ব্যক্তি খুঁজে কমই পাওয়া যাবে যার যৌন বিষয়ে আকর্ষণ নেই, শুধু ভিন্ন তুমি। আসলে যৌনতা হলো সম্পূর্ণ একজন ব্যক্তির মনের ব্যাপার। শরীরটা অনেক পরে। ক্লান্তি দূর করে আরেকটি কাজে মনোনিবেশ করার ক্ষেত্রে যৌনতার চেয়ে বেশি কাজ করতে পারে এমন জিনিস পৃথিবীতে বিরল। আসলে তোমার মনের সমস্যা কালডন। তুমি একজন বিখ্যাত ডাক্তার হলেও, তোমার এ বিষয়ে জ্ঞান খুবই সীমিত। তাই আমি ভাবছি তোমাকে খুবই শীঘ্রই একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব, এতে তোমার আপত্তি থাকলে বলতে পারো।
প্রথমত, আর্নেস্টের কাছে বিষয়টা কৌতুকের মতো মনে হলো। তারপর দেখল, আসলে ব্যাপারটা ক্যাথনেথের ক্ষেত্রে খুবই সাংঘাতিক। ক্যাথনেথ বলল, আসলে আমি এ ব্যাপারগুলো কখনোই তোমার মতো ভেবে দেখিনি। আমি আমার পেশায় সবচেয়ে বেশি আকর্ষণ পাই। মূলত আমি আমার পেশার। বাইরে বই পড়া ছাড়া অন্য কোনো বিষয় গুরুত্বসহকারে দেখি না।
আর্নেস্ট বলল, আসলে ক্যাথনেথ এমনই একজন লোক যার ভালোবাসা কিংবা যৌনতার ওপর তার কোন আকর্ষণ নেই। রোগীর দাঁতের ব্যথা দক্ষতার সঙ্গে নিবারণ করাটাই তার কাছে সবচেয়ে আনন্দের। একজন রোগীর সেবা করার মধ্যে সে যে আনন্দ পায়, তা কখনোই সে অন্য কিছুর মধ্যে খুঁজে পাইনি। আর এখানেই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পার্থক্য যতটুকু।
তারা ঐ রাতে একসঙ্গে রাতের খাবার খেল এবং আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারল, আর্নেস্ট নাইট্রাসের চেয়ে যৌনতাকে বেশি পছন্দ করে।
ক্যাথনেথ বলল, কিন্তু নাইট্রাস পছন্দ করো, এর সঙ্গে ত্রিশ শতাংশ অক্সিজেন মিশ্রিত আছে। তার পর সে আর্নেস্টকে বলল, আমি সত্যিই মিষ্টি বাতাস পছন্দ করি, আমি তোমাকে বলতে পারি, আমি সত্তর শতাংশ এলকোহল দেব যাতে তুমি খুব ভালোভাবেই তোমার ইন্দ্রিয় সম্পূর্ণভাবে লোপ পাবে।
আর্নেস্ট জিজ্ঞেস করল, এটা কি বিপজ্জনক?
মোটেই না ক্যাথনেথ বলল, যদি না তুমি মুখে মুখোশ ব্যবহার করো, সেক্ষেত্রে অন্য কথা অবশ্যই খাঁটি নাইট্রাস পনের থেকে ত্রিশ মিনিটের মধ্যে তোমাকে মেরে ফেলতে পারবে। বস্তুত আজ মধ্য রাতে আমার অফিসে একটি পার্টির আয়োজন আছে। সেখানে অনেক মানুষ থাকবে, তুমি ইচ্ছে করলে সুন্দর মানুষ খুঁজে বের করতে পারো। তারা সবাই আমার রোগী। সুতরাং আমি তাদের সবাইকে চিনি, সবাই স্বাস্থ্যবান, তারা সবাই নাইট্রাস গ্রহণ করে। তুমি ইচ্ছে করলে যৌনতায় অংশগ্রহণ করতে পারবে।
