ডন তার মাথা নাড়াচ্ছিল, একজন তথ্য পাচারকারী থাকতে পারে না, সে বলল, গোয়েন্দারা কিছু খোঁজ-খবর পেয়েছিল এবং এখন বন্ধ। জর্জিও এ বিষয়ে সতর্ক থেকো।
জর্জিও বলল, নিশ্চিত, অন্য পঞ্চাশ গ্রান্ড, ক্রস বলল, তা তোমার ব্যবসা তুমি হোটেলের বাইরে পেয়ে যাবে।
ডন সিগারেট টানছিল, এখন সবাই আমরা এক জায়গায়, তোমাদের অন্য কোনো সমস্যা আছে? ভিনসেন্ট কেমন চলছে তোমার হোটেলের ব্যবসা?
ভিনসেন্ট, আমি তিনটি জায়গায় তা খুলেছি, ফেলি, ডিনভের এবং অন্যটা নিউইয়র্কে। আপনি বিশ্বাস করবেন এক প্লেট চাপাতির দাম নিল মোল ডলার। তাহলে দলিলটি আমাদের সারা জীবন থাকবে। এটা একটা খুব বড় অপরাধ।
অথচ আমাদের কোনো বিপদের সম্মুখীন হওয়ার মতো তেমন কোনো অবস্থান তৈরি হয়নি। এটা খুব সাধারণ একজনের সাফল্য অর্জনের জন্য। আমাদের উদ্দেশ্যটাকে খুব ধৈর্য সহকারে অর্জন করতে হবে।
রুমের সবাই আরাম করছিল। ডেন্টি ছাড়া আর কারো মধ্যেই কোনো টেনশন ছিল না। ভিনসেন্ট এবং পেটি হাসল। ডন তার মাথা নাড়াল, অন্য কোন বিষয় ডন ক্লেরিকুজিও বলল, আমি মনে করি আমরা তখন সিনেটরের সঙ্গে তাল মিলিয়ে চলব।
সবকিছু স্থির হলো, ক্রস অন্য একটি বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছিল। তাই সে লিয়া ভাজি এবং জিম লুজি সম্পর্কে বলল। আমাদের পরিবারের তথ্য পচারকারী হিসাবে একজন আছে, ক্রস বলল।
তারপরও বলতে পারি ব্যবসার অবস্থা আজকাল ভালো যাচ্ছে না। আমি ওর মধ্যে কিছু পরিবর্তন আনার কথা ভাবছি।
পেটি বলল, আমি পরিচালনা করার চাইতে বেশি ব্যবসা হাতে পেয়েছি। আমরা বিল্ডিং এবং রাস্তার কাজ করছি। তাছাড়া তারপরও আমি একটা চাকরির প্রস্তাব পেয়েছি যেটা করতে পারলে আমার বেশি ভালো হতো। তারপরও আমি আমার মনকে ব্যবসায়ীর দিকে চালাতে চাই। তাছাড়া আমি আমার ব্যবসার ধরন পাল্টানোর চেষ্টা করছি তবে ভবিষ্যতে আপনার সাহায্য কামনা করি। আপনি আমার মধ্যে কোনো প্রকার ভুল পেলে তা অবশ্যই আমাকে অবগত করবেন।
ডেন্টি, আমরা শক্তিশালী অস্ত্র পেতে যাচ্ছি।
সে চাপা হাসি দিয়ে বলল, ক্লেরিকুজিও?
পেটি বলল, আমি পপের মতো চিন্তা করার চেষ্টা করছি। কেন তারা এটা করতে পারবে না।
তুমি ভালো করেছিলে ডন পেটিকে বলল, তুমি একটি বড় সমস্যা সৃষ্টি একটি ছোট সমস্যাকে ধরে রেখেছিলে এবং যা ক্লেরিকুজিওকে তাদের কোন অংশীদারিত্ব দেয়নি।
আমার সেই বিশ্বাসঘাতিনীর ছেলেকে খুন করতে হবে। ডেন্টি বলল, সে আমাদের আসনে এখন থেকে বরাবর আসবে।
এবং তাকে অনেক কিছু দেব ডন বলল। তারপর মাথা ঘুরিয়ে পিপিকে জিজ্ঞেস করল, তোমার কি সমস্যা হচ্ছে?
কিছুই নাই, পিপি বলল, পরিবার ছাড়া আমার কোনো সমস্যা নেই।
এটা তোমার ভালো সুযোগ, ডন বলল, তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার জীবনে অনেক আনন্দ করতে পারবে। ডেন্টি আর প্রশ্নের জন্য অপেক্ষা করল না। আমারও একই অবস্থা সে ডনকে বলল, এবং আমি এতই বাচ্চা যে কাজ করতে পারি না।
আসলে জীবনটা গল্প নেয়ার মতো, ডন ক্লেরিকুজিও বলল। চিন্তা করো না। তোমরা সবাই ধৈর্য ধরো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনা করি এবং আমার…
.
১৪.
এলি ম্যারিয়নের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সকালবেলায় ববি বানজ স্কিপি ডিরিকে দেখে আর্তনাদ করে কাঁদছিল।
হায়রে বিপদ! চলচ্চিত্র ব্যবসার জন্য এটা খুবই খারাপ সংবাদ। তুমি কিভাবে এটা ঘটার অনুমতি দিতে পারো? সে ডিরির দিকে তাকিয়ে গুঁজে রাখা কাগজের বান্ডিল নাড়ছিল।
ডিরির দিকে তাকাল। এটা ছিল রোমে একটা ছবি শুটিং করার শিডিউলের যাতায়াত পত্র। হ্যাঁ, তাহলে কী করাতে হবে? ডিরি বলল।
বানজ রাগান্বিত ছিল। এই ছবির সবাইকে রোমের ফ্লাইটে প্রথম শ্রেণীতে বুকিং করা হয়েছে। শুধু একজন বাদ আছে। সে কে তুমি জানো? লডস্টোনের একাউন্ট অফিসার হিসেবে, হিসাব-নিকাশ নিয়ন্ত্রণ করার জন্য আমরা তাকে সেখানে পাঠিয়েছি। সে অর্থনৈতিক দিকটা দেখবে।
হ্যাঁ, মানলাম, তাতে হয়েছে কী? ডিরি বলল।
বানজ রাগান্বিত হয়ে বলল, ছবির জন্য একটা স্কুল সেট করতে বাজেট করা হয়েছে, যেখানে স্কুলের সব ছেলেমেয়ে ছবিতে অংশগ্রহণ করবে। বাজেটে দুই সপ্তাহের জন্য ভাড়া বরাদ্দ করা হয়েছে। আমি ঠিক ঠিকভাবে স্ক্রিপ্ট পড়েছি। এখানে বারো জন অভিনেতা-অভিনেত্রী যাদের দুই-তিন মিনিট করে ফিল্মে দেখানো হবে। কেবল দুই দিনের শুটিংয়ের জন্য প্রমোদরী নির্দিষ্ট করা হয়েছে। এখন আমার কাছে ব্যাখ্যা করো তুমি কিভাবে এটা অনুমোদন দেবে।
স্কিপি ডিরি তার কথায় দাঁত বের করে হাসল। নিশ্চয়, সে বলল। আমাদের পরিচালক হলো লোরানজু টালুফো। সে তার লোকজনকে প্রথম শ্রেণীতে যাবার বিষয়ে জোর দিয়েছে। অল্প অভিনয়ের শিল্পী ও ক্যামেও রোল স্ক্রিপ্টে লেখা হয়েছে, কারণ তারা জনপ্রিয় তারা কাদের প্যাঁচে ফেলতে পারে। প্রমোদতরী দুই দিনের জন্য বুকিং করা হয়েছে। কারণ লোরানজু ক্যানেস ফিল্ম ফেস্টিভালে যেতে চায়।
তুমি প্রযোজক, লোরানজুর সাথে কথা বলো। বানজ বলল।
আমার দ্বারা হবে না। ডিরি তাকে বলল।
লোরানজুর কাছে চারটা এক শত মিলিয়ন ডলারের ছবি আছে, তার দুটিতে একাডেমি পুরস্কার রয়েছে। প্রমোদতরীতে তাকে সহায়তা করার সময় আমি তার পশ্চাৎদেশে চুমু খাব। তুমি তার সাথে কথা বলো।
