ওভেন চাবিটা তার টাউজারের পকেটে রাখল। সে দাঁড়িয়ে বলল, দয়া করে তোমাদের একজন সেখানে অবস্থান করো। এখন আমাকে আমার বন্ধু ক্রসের সঙ্গে কিছুক্ষণ থাকতে দাও। তারা চলে যাওয়ার পরে সিনেটর আস্তে আস্তে রুমের দিকে গেল। সে কুটি করল, আমার ভালো খবর আছে কিন্তু আমার কিছু খারাপ খবর আছে।
ক্রস মাথা নুয়ে মৃদু স্বরে বলল, আসলে ব্যাপারগুলো সচরাচর এমনই হয়। সে মনে করল ভালো খবর অনেক সময় কিছু কারণের জন্য মানুষের জীবনে খারাপ হয়ে আসে।
ওভেন চাপা হাসি দিল। এটা কি সত্য ছিল না? প্রথমেই ভালো সংবাদ ছিল, আমি আমার জীবনের পাঁচটি বছর আমেরিকাতে জুয়া খেলায় কাটিয়ে ছিলাম। যদিও আমার জুয়া খেলার যথেষ্ট সামর্থ্য ছিল তারপরও আমি ভাবলাম এটা আমার করা ঠিক ছিল না।
সে ছিল খুবই পাতলা এবং অন্তরমুখী মানুষ। তার নিজস্ব কোনো কঠিন কাউকে বিজড়িত করার মতো মানসিকতা ছিল না। ক্রস নিশ্চিত ছিল, ডন ওটার জন্য কখনোই জিততে পারবে না এবং যদিও সে পারে, ক্রস তার পরিবার থেকে নিজকে প্রত্যাখ্যান করে নেবে চিরজীবনের জন্য।
ওভেন সদালাপী হাসি চালিয়ে যেতে থাকল। ওটা আমাকে কতটুকু অসহায় করে ফেলেছে তা তুমি জানো না। সহকারী প্রেসিডেন্ট আমার খুব কাছের বন্ধু, যদিও আমরা পরস্পরবিরোধী দলে অন্তর্ভুক্ত। আমি বিষয়টা সম্পর্কে কতটুকু জানি তিনি বিলটি অনুমোদন করবেন। আমরা দেখার জন্য অপেক্ষা করছি।
ক্রস কদাচিৎ বিশ্বাস করত যে কথাটা সিনেটর বলেছে। সিনেটর ওভেন আমেরিকান রাজনীতিতে একটি আদর্শ দৃষ্টিতে পরিণত করেছিল। যদিও তার নারী এবং গলফ খেলার প্রতি ছিল দারুণ দুর্বলতা। সে দেখতে খুব সুদর্শন ছিল। তার কণ্ঠস্বর ছিল সম্ভ্রান্ত ব্যক্তির মতো। তিনি নিজেকে পৃথিবীর একজন মানুষ হিসেবে উপস্থিত করেছিলেন। তথাপি তার প্রেসিডেন্ট হওয়ার পেছনে ক্লেরিকুজিও পরিবারের যথেষ্ট প্রভাব ছিল, ক্রস ভাবল।
সিনেটর টেরিকে খাবার জোগাড় করছিল। আমি একাই রাত কাটাব। সে বলল, আমি আশা করি তুমি কিছু মেয়েকে আমার কাছে শো করতে পারবে, যারা আমাকে মদ পান করাবে এবং আনন্দ দেবে।
পেন্থ হাউজে ফিরে গিয়ে ক্রস জর্জিওকে ফোন করল এবং তাকে বলল, সে আগামীকাল কুওগতে যাবে। জর্জিও তাকে বলল, পরিচিত ভাই ভাবই তোমাকে বিমানবন্দরে রেখে আসবে। সে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না। যখন ক্রস কুয়েণ্ডের ম্যানশনে পৌঁছল, সে তখন আলাদা সুখ খুঁজে পেল।
ক্রস একটি পশু চারণভূমিতে ডন এবং তার পুত্রের সঙ্গে মিলিত হলো। ভিনসেন্ট, পেটি এবং ডেন্টি আকাশি রঙের গুপ্তঘাতক টুপি পরেছিল।
সেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তাই রাতের খাবার দেরিতে হলো। আজ আমাদের খুব সুখের দিন। ডন সব সময়ই বলতে লাগল। তারা সকলে সোফায় বসল, জর্জিও মদ পান আরম্ভ করল এবং ডন ইতালিয়ান চুরুট টানা শুরু করল।
ক্রস একটি পুরোপুরি প্রতিবেদন দিল। সে কিভাবে সিনেটরকে পাঁচ মিলিয়ন দিয়েছে। তারপর সে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে লাগল। সেখানে অনেকটা সময় তারা নিশুপ থাকল। তাদের মধ্যে কেউই ক্রসের বিষয়টাকে মূল্যায়ন করল না। ভিনসেন্ট এবং পেটিকে খুবই উদ্বিগ্ন দেখাল। এখন ভিনসেন্ট তার হোটেলকে আরো শৃখল করতে চায়। সে আর ঝুঁকি নিতে চায় না। পেটি ভাবল, আমি ব্রঙ্কস এনক্লেভের সৈন্য বাহিনীর প্রধান। সে নিজেও তার নির্মাণ ব্যবসা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে আছে। তারা সবাই তাদের জীবনযাপন নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে।
ঐ সিনেটর খুবই উন্মত্তা ভিনসেন্ট বলল। ডন ক্রসকে বলল,-তুমি কি নিশ্চিত যে খবরটি সিনেটর আমাদের পাঠিয়েছিল? আমরাই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকি। তাছাড়া আমাদের ভেতরই একজন প্রেসিডেন্ট।
জর্জিও সরাসরি বলল, তারা সবাই একই দলের অন্তর্ভুক্ত না।
ক্রস ডনকে উত্তর দিল, সিনেটর কখনোই নিজে কাজটা করবে না। সে শুধু ব্যাপারটা উপস্থাপন করবে। আমি মনে করি সে আমাদের সঙ্গে অভিনয় করবে। ডেন্টি কথা বলে উঠল সে তাদের ধারণা দেখে উত্তেজিত হয়ে পড়ল। আমরা সমস্ত জুয়া খেলার ব্যবসা পেতে পারি। তাতে আমাদের সৎ থাকতে হবে। এটাই আমাদের বড় কর্তত্ব।
ডন পিপির দিকে মাথা ঘুরাল, এবং তুমি কি ভাবছ? সে নরম সুরে জিজ্ঞেস করল।
পিপি সত্যিই রেগেছিল। এটা করা যাবে না এবং এটা করা উচিত হবে না।
ডেন্টি মৃদু স্বরে বলল, ভাই পিপি তুমি এটা করতে পারো না, আমি পারি।
জর্জিও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। তুমি একজন মুচি, তুমি পরিকল্পনাকারী না। তুমি কখনোই এক মিলিয়ন বছরের মতো কিছু করার পরিকল্পনা করতে পারো না। এটা করা বড়ই ঝুঁকিপূর্ণ, এটা করা বড় কঠিন। এতে তুমি কখনোই মুক্ত হতে পারবে না।
ডেন্টি করুণ স্বরে বলল, দাদা আমাকে চাকুরিটা দিয়েছিল। আমি এটা করব।
ডন তার বড় ছেলেকে ভালো চোখে দেখত। আমি নিশ্চিত পারব এবং পুরস্কারটাও হবে বেশ বড়। কিন্তু পিপিরও অধিকার আছে। যার জন্য আমাদের পরিবারটি ঝুঁকিতে থাকতে পারে। একজন সব সময়ই ভুল করতে পারে কিন্তু কখনোই বড় আকারের ভুল করতে পারে না। তদপুরি যদি আমরা সাফল্য অর্জন করতে পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে।
ডেন্টি মৃদুভাবে বলল, তা তোমার ব্যাপার, তা তোমার সমস্যা।
