ক্লডিয়া রাগান্বিত ছিল, এটা কোনো মজা করা নয়, সে বলল। আর্নেস্ট হলো আমার একজন সবচেয়ে ভালো বন্ধু। তুমি আমার ভাই যে সব সময়ই আমাকে ভালোবাসার জন্য অভিযোগ করেছে আমার জন্য তা করবে। তার চোখে জল ছিল।
ক্রস উঠে তার কাছে গেল। ক্লডিয়া সেখানে আমার কিছুর করার নেই। আমি কোনো জাদুকর নই। আর্নেস্ট ভেইল তার পানীয় নিয়ে আনন্দ উপভোগ করছিল। কোনো মানুষ নিজ অপরাধকে গোপন করতে পারে না। তুমি যথেষ্ট ভদ্র ক্রস, সে বলল, দেখো, আমি জানালাটা লাফ দেওয়ার শক্তি হারাইনি আমার অনেক কল্পনা আছে। আমি পথের মধ্যে হাজার হাজার মৃত মানুষ দেখলাম। আমি তা অবিরতভাবে দেখতে লাগলাম, কিছু নিষ্পাপ মানুষও দেখলাম। আমি খুব মর্মাহত হয়ে পড়লাম। আমি রক্তের পাশে দাঁড়াতে পারলাম না এবং মৃত্যুর পাশে বন্দুক ছোঁড়া, মালবহন করা গাড়ি দেখলাম।
আমি সেই মজা চাইনি, বাজ এবং ডিরি আমার দিকে তাকিয়ে হাসতে ছিল, আমার সমস্ত টাকা রেখে দিল। সেখানকার একটা ঘটনা তুমি ঘটিয়েছ। কাউকে ভাড়া করতে আর আমাকে খুন করার জন্য। কখন করবে, তা আমাকে বলার প্রয়োজন নেই। শুধু তোমরা এটা করবে।
ক্রস পুনরায় হাসতে আরম্ভ করল। যে ক্লডিয়াকে একটি প্যাট দিল এবং তার চেয়ারে ফিরে গেল। তুমি কি জানো এটা একটি মজার ছবি?
সে আর্নেস্টকে বলল, তুমি মনে করো কাউকে খুন করা এক প্রকার মজা?
ক্রস টেবিল থেকে উঠে তার অফিসে গেল। সে তার টেবিলের ড্রয়ারটি খুলল এবং একটি কালো চিপসের থলে বের করল। তারপর সে থলেটা আর্নেস্টের দিকে নিক্ষেপ করে বলল, এখানে দশ গ্রেন্ট আছে। তুমি তোমার সর্বশেষ শটটি টেবিলে নাও, সম্ভবত তুমি জয়ী হবে। আমার বোনের সামনে আমাকে তিরস্কার করা বন্ধ করো।
ডেইল এখন বেশ আনন্দে আছে। সে বলল, ক্লডিয়া এদিকে আসো তোমার ভাই তোমাকে সাহায্য করতে চাচ্ছে না। সে কালো টাকার থলিটি নিজে পকেটে রেখেছে। সে জুয়া খেলতে বেশ উদ্বিগ্ন প্রকাশ করছে।
ক্লডিয়া এটাকে বাধা মনে করল, সে সবকিছুই তার মাথার মধ্যে ঢোকাল কিন্তু যোগ-বিয়োগ করতে ব্যর্থ হলো। সে তার সুদর্শন ভাইয়ের দিকে তাকাল। সে জানে না, যা জাল বসিয়েছিল। সে ক্রসের গালে চুমু খেয়ে বলল, আমি দুঃখিত কিন্তু আমি আর্নেস্টকে নিয়ে চিন্তিত।
ক্রস বলল, তার সবকিছুই ঠিক হবে। যে মৃত্যুর চাইতেও জুয়া খেলাকে বেশি পছন্দ করে, সে একজন জিনিয়াস তাই নয় কি?
ক্লডিয়া হাসল, তাই সে সব সময় বললেই আমি রাজি সে বলল, সে একজন ভয়ঙ্কর কাপুরুষ। কিন্তু সে ভেইলের স্নেহের কাছে পৌঁছতে পারল না।
বোন তুমি দুঃখ-দুর্শাকে তার সঙ্গে ভাগাভাগি করছ, ক্রস বলল। কেন তুমি তার সঙ্গে সুইট শেয়ারিং করছ।
কারণ আমি তার প্রিয় এবং শেষ বন্ধু ক্লডিয়া রাগান্বিত হয়ে বলল, তার বই ভালোবাসি।
তারা দুজন যাওয়ার পর, ক্রস বাকি রাতটা একাই কাটাল। পাঁচ মিলিয়ন সিনেটর ওভেনের কাছে পাঠানোর পরিকল্পনা করল। যখন তার পরিকল্পনা শেষ হলো, তারপর ক্যাসিনোর ম্যানেজারকে ফোন করল, যে ক্লেরিকুজিও পরিবারের একজন উচ্চমানের সদস্য, তাকে টাকাগুলো তার পেন্থ হাউজের সুইটে আনতে বলল।
টাকাগুলো বড় দুটি বস্তার মধ্যে ভরে একজন যুবক ক্লেরিকুজিও পরিবারের দুজন নিরাপত্তা প্রহরী দ্বারা আনা হলো। তারা চায়নিজ ট্রাঙ্কের মধ্যে টাকাগুলো রাখতে সাহায্য করল। ব্যাথেনি ও ম্যানেজার ক্রসকে একটি ভেচকা হাসি দিয়ে বলল, খুব সুন্দর ট্রাঙ্ক। লোকটি যাওয়ার পর ক্রস প্রকাণ্ড খেপটি তার বিছানা থেকে নিল এবং ভাঁজ করে ট্রাঙ্কে রাখল। তারপর সে রুম থেকে নাস্তা আনল। কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা প্রহরী তাকে ফোন করে বলল, লিয়া ভাজি তাকে দেখার জন্য অপেক্ষা করছে।
ক্রস লিয়ার সঙ্গে আলিঙ্গন করল। সে সব সময়ই তাকে দেখে আনন্দ করত।
ভালো খবর কিংবা মন্দ খবর? ক্রস তার রুমের কাজ এবং নাস্তা শেষ করে তাকে জিজ্ঞেস করল।
খারাপ, লিয়া বলল, যখন হোটেল বেভারলি লবীতে স্কানেটের সঙ্গে ছিলাম তখন গোয়েন্দা জিম লুজি, আমাকে থামিয়ে দিয়েছিল। সে আমাকে দেখেছিল এবং স্কানেটের সঙ্গে আমার কি ধরনের সম্পর্ক সে বিষয়ে আমাকে প্রশ্ন করেছিল। আমি তাতে মনোযোগ দিইনি। আমি কে, আমি কোথায়, তা সে কিভাবে জানল, তা আমার জ্ঞাত হয় না।
আমি পুলিশের ফাইলে নেই। আমার জীবনে এমন কোনো ঘটনা নেই। তাতে বোঝা যায় একজন তথ্য প্রচারকারী কাজটি করেছে।
ক্রস তার যাত্রা আরম্ভ করল। এমন একজন আত্মত্যাগী ক্লেরিকুজিও পরিবারে দেখা যায় না এবং যা সব সময়ই নির্দয় শিকড় হয়ে বেরিয়ে এসেছিল।
ক্রস বলল, আমি নিজেই ডনকে ব্যাপারটা অবগত করব।
লিয়া খুব কম খেয়েছিল, সে নিজেই ব্যান্ডি হেভেনাস সিগারেট পরিবেশন করল।
আমি অস্থির না, একটুও না। আমি শুধু এই লোকটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য তোমার অনুমতি চাচ্ছি।
ক্রস উত্তেজনার মধ্যে ছিল। লিয়া, তুমি তা করতে পারবে না, সে বলল, এই দেশের একজন পুলিশ অফিসারকে খুন করা খুবই কঠিন কাজ।
এটা সিসিলি নয়।
জিম লুজি ক্লেরিকুজিও’র নরম গদির টাকার ওপর বসে আছে। আমি মনে করি সে তোমাক চিরদিনের জন্য প্রশমিত করার জন্য চারদিকে তোমার ব্যাপারে কথা ছড়াচ্ছে।
