ভেইল বলল, ক্লডিয়া বর্তমান পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যা তুমি পর্দায় ভালোভাবে উপস্থাপন করতে পারবে।
আমাকে দিন। আমি সবকিছুতেই জয়লাভ করেছি। আমি আমার নিজেকে বিনষ্ট করিনি। আমি খাওয়ার মধ্যে আনন্দ উপভোগ করি। আমি আমার ভালোমন্দ আমার দুজন সুন্দরী সঙ্গীর সাথে ভাগাভাগি করে নিতে পারি। আমি আমার স্ত্রীকেও ভালোবাসি, আর আমার সন্তানদের জন্য আমি অনেক কিছু করতে পেরেছি। সেক্ষেত্রে তুমি তোমার জন্য কিছুই করতে পারোনি। মলি বলল, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছ।
কারণ আমি ভালো লিখতে পারি না। ভেইল বলল, তাছাড়া আমি এই কাজটিকে তেমন মূল্যায়ন করি না। তার কথা শুনে দুজন মহিলা হাসিতে ফেটে পড়ল। ভেইল তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমরা এলির বের হওয়ার জন্য অপেক্ষা করেছি, সে বলল।
তুমি তোমার লেখায় আরও বেশি উদ্যমী হও। আর বেশি যদি বাড়াও ক্লডিয়া বলল, যেহেতু আমি লিখতে পারি না। তাই আমি তোমাকে এ ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না। আমি এখন মজার বিষয়ে কথা বলতে চাচ্ছি। যে ছবি তৈরি করতে পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় হবে এবং যার আয় ধরেছ একশত মিলিয়ন ডলার সেখান থেকে আমি কিভাবে দশ শতাংশ লভ্যাংশ পাব বুঝতে পারছি না।
তখন মলি তাকে হিসাব বোঝানোর জন্য নোট বই বের করল এবং তাকে টাকার ফিগারগুলো বোঝানোর চেষ্টা করতে লাগল। আমি তোমাকে যে হিসাব দিলাম তা তার মধ্যে কোনো ভুল নেই। তারপরও সে চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য বেশ কিছুদিন সময় চাইল।
ঠিক আছে স্টুডিও ছবি বানানোর জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পাবে। তারপর বাকি আরো ত্রিশ মিলিয়ন ডলার থাকে। সেটা স্টুডিওর সবার মধ্যে ভাগবণ্টন করা হবে। আর বাকি বিশ মিলিয়নের মধ্যে পাঁচ মিলিয়ন ছবির প্রিন্ট ও বিজ্ঞাপন ব্যয়। পাঁচ মিলিয়ন ছবির পরিচালক-তারকা পাবে। তুমি কি এবার বুঝতে পেরেছ? ভেইল হাসল। মোটেই না, সে বলল। তাহলে টিভি এবং ভিডিওর টাকা? হিসাব নিয়ে পুনরায় আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি। তাছাড়া আজকের আলোচনায় এলি উপস্থিত নেই। এই হিসাব যদি সবাই মেনে নেয় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। তাছাড়া আমি আর পুনরায় লেখালেখির কাজটি করতে চাইব না। তুমি সত্যিই একটা পাগলাটে, ক্লডিয়া বলল।
না-না, আমি কেবলমাত্র আমার অভিমত প্রকাশ করলাম। ভেইল বলল, লেখকের স্বভাব যদি এমন হয় তাহলে হয়তো দর্শকও তোমার লিখা ছবি সেভাবেই গ্রহণ করবে, ক্লডিয়া বলল।
এলি ম্যারিয়নের বয়স এখন আশির ওপরে। সে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার জীবন-মরণ সমস্যা। যে কোনোভাবেই অক্সিজেন গ্রহণ করতে পারছে না। তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন সববরাহ করা হচ্ছে।
আমাদের সবার উচিত এই মুহূর্তে তার পাশে থাকা। ব্যবসা পরেও করা যাবে। একজন মানুষের জীবনের চাইতে ব্যবসা বড় হতে পারে না। সে দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিল। কিন্তু কাজের চাপের কারণে আমাদের দিকে চেয়ে সে সেদিকে নজর দেয়নি। কিন্তু আজ তাকে মরণব্যাধি পেয়েছে। তার রোগমুক্তির জন্য আমাদের সবার উচিত আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করা। আমাদের সারাক্ষণ কাউকে না কাউকে তার পাশে থাকা উচিত। বিশেষ করে ববি বানজ যেভাবে তার সেবায় ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের উচিত তার মতো পদক্ষেপ গ্রহণ করা। কারণ আমরা সবাই এক সঙ্গে একই পেশায় জড়িত।
এলি ম্যারিয়ন হাসপাতালের বেডে শুয়ে আছে। সে তখন কারেন্টের শক গ্রহণ করছিল। তার হার্টবিটের কম্পাঙ্ক কমপিউটারের স্ক্রিনে বারবার ওঠানামা করছে। চলচ্চিত্র জগতের সবাই যখন নিজ নিজ কাজ নিয়ে ব্যতিব্যস্ত তখন একজন সেবিকা প্রিসিলিয়া তার কর্তব্যে ব্যস্ত আছে। সে তার জন্য দুই শিফটে কাজ করছে। কারণ সে দুজন ছোট ছেলেমেয়েকে ভরণ-পোষণ করে। এটা তার কাছে খুবই ভালো লেগেছে। তার শিফটে এলি মারা যাওয়ার কারণে সে হতাশ হলো। সে মৃত্যুকে ঘৃণা করল। সে সেবিকার বাইরে একজন ছবি মেকার হতে চেয়েছিল। সে এলি ম্যারিয়নের অনেকটা নির্ভরশীল হয়েছিল। সে চেয়েছিল এলি রোগমুক্ত হলে তার সঙ্গে ছবির ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে।
সে চিরদিন সেবিকা হয়ে থাকবে না। কিন্তু এখন সে আর আশা করতে পারছে না। হাসপাতালের টপ ফ্লোরে হলিউডের লোকের উপচেপড়া ভিড়। সবাই হলিউডের মহান ব্যক্তিকে দেখার জন্য সমস্ত কাজকর্ম ছেড়ে চলে এসেছে। আর সে সবার সামনে দাঁড়িয়ে চির বিদায়ী সেই মহান ব্যক্তিকে শেষ দেখা দেখে নিচ্ছে।
ম্যারিয়নের মৃত্যুর আগে অনেকেই তার সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেছিল।
সেবিকা বলল, তার মৃত্যুর কয়েক মিনিট আগেও আমি পাশে ছিলাম। তখন সে সংজ্ঞাহীন হয়ে বেড়ে পড়ে আছে। তার মৃত্যু ছিল আমার কাছে অকল্পনীয়। মৃত্যুর এক ঘণ্টা আগে সে জানালার কাছে গিয়ে সূর্য উদয় দেখেছিল। তারপর সে আস্তে আস্তে বিছানায় এলো। আমি তখন তার পাশে ছিলাম। এভাবেই হয়তো একদিন আমাকে চলে যেতে হবে।
১৩. চমৎকার বার্তাটি
১৩.
সিনেটর ওভেন চমৎকার বার্তাটি দিল। যার মূল্য হিসেবে ক্লেরিকুজিও তাকে পাঁচ মিলিয়ন ডলার প্রদান করল। সে জন্য তাকে জর্জিও’র দূত বলে আখ্যায়িত করা হলো। আসলে ঐ সময় খবরটি পাওয়া তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাছাড়া ক্রস ক্লডিয়া ও ভেইলের কাছ থেকে একটা ম্যাসেজ পেল। তারা একই হোটেলের একই রকম পাশাপাশি সুইট ভাড়া নিল। যত দ্রুত সম্ভব তাকে দেখার জন্য তারা অপেক্ষা করছিল।
