মলি ফ্লাডার বলল, চলো আমরা এলির কাছে যাই।
ভেইল তার রাগ হারিয়ে ফেলল এবং চিৎকার করা আরম্ভ করল। আমি তোমার মত লোকের সঙ্গে ব্যবসা করব না। তাছাড়া আমি একজন রোগীর জন্য প্রার্থনা করতে পারব না।
যখন সে চলে গেল। ববি বানজ বলল, তুমি তার জন্য দুটি বিষয় চাইতে পারো।
মলি বলল, মেয়েটি আসলেই উন্মাদ। সে অনেক সময় অসাবধানতার সঙ্গে অনেক কিছু করে ফেলে।
বানজ উদ্বিগ্নের সাথে জিজ্ঞেস করল, সে কি ওষুধ ব্যবসায়ের সঙ্গে জড়িত?
না। ক্লডিয়া বলল, আর্নেস্টের বেশ জটিল, সে আসলেই আর কি কাজ করে তা বোঝা বেশ মুশকিল।
বানজ কিছুক্ষণ বিরতি দেয়ার পর বলল, তাদের বিষয়টা বেশ জটিল, আমি কখনোই কাজকর্ম বিশ্বাস করতে পারেনি, আজও পারতাম না। আমি আমার কাজের জন্য মলি ফ্লাডারের বিরুদ্ধে যেতে চাই না। কারণ মেয়েটি আসলেই খারাপ প্রকৃতির। আমি মলিকে কল করব। যদি সে বিষয়টাকে রায় দেয় তাহলে আমি তোমাকে নিয়ে হাসপাতালে যাব। আমি নিশ্চিত যে ম্যারিয়ন বিষয়টাকে প্রত্যাখ্যান করবে। তারপরও আমি তোমার জন্য চেষ্টা করব। যাতে করে সে কাজটি গ্রহণ করতে রাজি হয়।
তারা বানজের লিমুজিন গাড়িতে করে হাসপাতালে গেল। এটা একটি বড় গাড়ি হলেও তেমন আরামদায়ক ছিল না। গাড়িটির সঙ্গে কমপিউটার, ফ্যাক্স এবং সেলুলার ফোন যুক্ত ছিল। গাড়িতে তিনজন দেহরক্ষী ছিল। যার মধ্যে দুজন গাড়ির পেছনে ও একজন গাড়ি চালিয়ে যাচ্ছিল।
তারা হাসপাতালে পৌঁছল। সেখানে তারা হাসপাতালের কেবিনেটের সঙ্গে সাক্ষাৎ করল। মহিলা ছিল বেশ সুন্দরী এবং সেবিকার পোশাক পরা। সে ক্লডিয়াকে ভেগাস হোটেলের হোস্ট মনে করল। সে তাদেরকে বিশেষ চলন্ত লিফটের মাধ্যমে উপরে নিয়ে গেল।
সুইটটির দরজা বেশ চমৎকার। তাছাড়া দরজাটি কমপিউটারের মাধ্যমে খুলে আবার বন্ধ হয়। সুইটটির মধ্যে একটি খাবার টেবিল, বেশ কিছু চেয়ার, সোফা, পাশে আরো একটি বড় টেবিল। সুইটটির এক কোণে কমপিউটার, ফ্যাক্স ও টেলিফোন। তাছাড়া পাশে ছোট রান্নাঘর এবং অতিথি বাথরুম আছে। তার পারে রোগীর জন্য বিশেষ বাথরুম আছে।
সিলিং পাখাটি বেশ উপরে এবং সুইটটির আর এক কোণে একটি টিভি সেট আছে।
সাদা কাপড় বিছানো বেডের ওপর ম্যারিয়ন শুয়েছিল। সে একটি সবুজ কভার আঁকা স্ক্রিপ্ট পড়ছিল। তার পাশে টেবিলের ওপর তার চলচ্চিত্র ব্যবসার অনেক মূল্যবান কাগজপত্র রাখা ছিল।
একজন সুন্দরী সেক্রেটারি বেডের অপর পাশে বসে ছিল। ম্যারিয়ন আগে থেকেই সুন্দরী নারীদের সঙ্গ পছন্দ করত।
ববি বানজ ম্যারিয়নের গালে চুমা দিয়ে বলল, এলি তোমাকে দেখতে খুব ভালো লাগছে। মলি এবং ক্লডিয়াও তাকে চুমা দিল। ক্লডিয়া তাকে কিছু ফুলের তোড়াও দিল। সে তা তার বেডের পাশে রাখল। অন্যান্য পারিবারিক রীতি ব্যবহার করা হলো না। কারণ ম্যারিয়ন অসুস্থ। ম্যারিয়ন বলল, আমি তোমার সমস্ত কথা বুঝতে পেরেছি! তারপর তার সেক্রেটারিকে সকল কিছু বুঝিয়ে দিয়ে সে রুম ত্যাগ করল। সেই সময় তার কর্তব্যরত সুন্দরী সেবিকা ডাইনিং টেবিলে বসে বই পড়ছিল।
ম্যারিয়ন তাকে অবগত করে বে হলো।
সে তার হাতে হাত মিলাল। তখন সে পড়তে ব্যস্ত ছিল।
ম্যারিয়ন মুচকি হাসি দিল। সে সবাইকে বলল, সে একজন ক্যালিফোর্নিয়া, সবচেয়ে ভালো সেবিকা হবে বুঝতে পেরেছি। আমার জন্য ডাক্তার যা করেছে তার চেয়ে সে বেশি করেছে। আমি তাকে আজীবন স্মরণ করতে চাই। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সে হাতপাতাল থেকে বেরিয়ে এলো।
মলি বলল, আমি সর্বোচ্চ বিশ মিলিয়ন তার কাজের দাম দিতে রাজি থাকব। যদি এ ব্যাপারে সে নিশ্চয়তা চায় তাহলেই তাকে নিশ্চয়তা দেব। তার কোনো ঝুঁকি থাকবে না। ঝুঁকি যা নেওয়ার তা আমিই নেব।
বাজ রাগান্বিত স্বরে বলল, এটা খারাপ না। সে চুক্তিপত্রে স্বাক্ষর করল। ব্যাপারটাকে খেয়াল করো, মলি বলল।
আর্নেস্ট এমন একজন লোক যার কোনো অবাক করার মতো জিনিস নেই। ক্লডিয়া বলল, সে তার পরিবার ভরণপোষণ করার দায়িত্ব নিতে সংকল্পবদ্ধ হয়েছে। কিন্তু এলি একজন লেখক সে সব সময়ই অন্য একজন লেখককে ভালোবাসে। এটা তার মানবিক গুণাবলির মধ্যে অন্যতম। তুমি মেট্রোপলিটন জাদুঘরে বিশ মিলিয়ন ডলার দিয়েছ। তাহলে কেন আর্নেস্টের জন্য কিছু করতে পারবে না।
বেশ ভালো, তোমাকে ধন্যবাদ। সে তার গালে চুমু দিল। ঠিক আছে আমি আগামীকালকের মধ্যেই তোমার অফিসে টাকার মেমো পাঠাব এবং আমি আশা করি তুমি তোমার কাজ ঠিকমতো খুব তাড়াতাড়ি করতে পারবে।
ক্লডিয়া তার কথাগুলো বুঝতে পারল না। সে এলির হাত ধরে বলল, তোমার অনেক কিছু আছে। তোমার কাছে আমার বিনীত অনুরোধ তুমি আর্নেস্টের জীবনটাকে বাঁচাও।
ঠিক এই মুহূর্তে এলি ম্যারিয়নের কন্যা তার দুই সন্তান নিয়ে রুমে প্রবেশ করল। তার সহকারী পাশ থেকে তাদের বসানোর জন্য চেয়ার আনল। তার কন্যা বর্তমানে তার দুই সন্তান নিয়ে তার সঙ্গেই লডস্টোন স্টুডিওতে কাজ করছে। কারণ এলি ম্যারিয়ন তার নাতিদের খুবই ভালোবাসে।
ক্লডিয়া এবং মলি বেরিয়ে মলির অফিসে এলো এবং আর্নেস্টকে কল করে বলল, তোমার একটি ভালো খবর আছে। সে তাকে রাতের খাবার আয়োজন করতে বলল।
উপন্যাসটি আমি আমার মেয়ের জন্য ক্রয় করি। তাই আমি কি এটা ছবি বানাব? ম্যারিয়ন জিজ্ঞেস করল, এটা দিয়ে কম বাজেটের ছবি বানাতে হবে। কিন্তু তোমার মেয়ে তো বড় ছবি ছাড়া ছোট ছবি তৈরি করবে না, বানজ বলল।
