কারণ তিনি তাদের জীবনের জন্য দায়ী ছিলেন। তিনি তাদের ভাগ্যোন্নয়নের শিকড় ছিলেন। আর সেই কারণেই তিনি তার কোনো কাজে, ভয়ে দ্বিধান্বিত হতেন না। তিনি তার রায়ে সব সময় শক্ত থাকতেন। কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলে, কেউ তার সংসারে অখণ্ডতা ধ্বংস করলে, তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হতো। এবং এমনকি তাকে দমন করা হতো, যার অর্থ ছিল মৃত্যুদণ্ড। এখানে কোনো ক্ষমা নেই, অবস্থার কোনো কমতি ছিল না। দয়া ভিক্ষার জন্য কোনো আপিল ছিল না। যা অবশ্যই করতে হবে তা অবশ্যই করা হবে। তার পুত্র জর্জিওকে একদা বলা হতো যে জেকেলে। সে যা গ্রহণ করত তার কোনো বিকল্প ছিল না।
এখন তিনি অনেক কিছুই বিবেচনা করেন। সান্তাডিও যুদ্ধে থেকে গত পঁচিশ বছর ভালোভাবেই পরিকল্পনা তিনি করছিলেন। প্রয়োজনে তিনি ছিলেন দূরদর্শী ধূর্ত, নিষ্ঠুর এবং এগুলো রক্ষা করতে তিনি ছিলেন দয়ালু আরো এখনও ক্লেরিকুজিও পরিবার ক্ষমতার শীর্ষে, যে কোনো আক্রমণ হতে রক্ষার ক্ষমতা রাখে। শিগগিরই সমাজের বৈধ গঠনে এটা অদৃশ্য হয়ে যাবে এবং এটা ফেরানো যাবে না।
কিন্তু অদূরদর্শী আশাবাদিতা দিয়ে ডন ডোমেনিকোকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। তিনি জমিতে আগাছা মাথা গজিয়ে ওঠার পূর্বেই ক্ষতিকর আগাছা চিনতে পেরেছেন। এমন বড় বিপদ ছিল অভ্যন্তরীণ। ডেন্টির বেড়ে ওঠা, ডনের প্রতি পুরোপুরি সন্তুষ্ট নয়– এ মনোভাব নিয়ে বড় হয়ে ওঠা ছিল ডনের জন্য বড় বিপদ।
তারপর গ্রোনিভেল্টের উত্তরাধিকারী দ্বারা ক্রস ধনী হয়ে গেল। পরিবারের তত্ত্বাবধান ছাড়াই সে বাস্তবিকই বড় পদক্ষেপ নিয়ে নিলেন। সুদক্ষভাবে যুবক তার যাত্রা আরম্ভ করলেন। তার বাবা পিপির মতো একজন যোগ্যতাসম্পন্ন মানুষে পরিণত হবার দ্বারপ্রান্তে ছিলেন। তারপর ভারজিনো ব্যালাজো চাকরি তাকে আহার ও পরিধেয় নিয়ে খুঁতখুঁতে পরিণত করল। আর পরিবার কর্তৃক সক্রিয় কর্তব্য থেকে তাকে অব্যাহতি দেবার পরও, তার কোমল হৃদয়ের কারণে তার নিজের ব্যক্তিগত অর্জনের জন্য সে মাঠে ফিরে গিয়েছিল এবং সম্পদনা করেছিল স্কানেট। স্বয়ং ডনের অনুমতি ছাড়াই এটা করেছিল। কিন্তু তার বিরল ভাব প্রবণতায় স্বয়ং ডন ক্লেরিকুজিও এই কাজের জন্য ক্ষমা করেছিলেন। ক্রস তার সংসার রক্ষার চেষ্টা করছিল এবং অন্য কোথাও ঢুকতে চেয়েছিল। যদিও এই কাজগুলো বিশ্বাসঘাতকের বীজ থেকে এটা ডন ক্লেরিকুজিও বুঝতে পেরেছিলেন। এখন পিপি এবং ক্রস যৌথভাবে পরিবারের প্রতি হুমকি হয়েছে। তাছাড়া ডি লিনার জন্য ডেন্টির ঘৃণা বিষয়ে ডন অসচেতন ছিলেন। পিপি এটা জানার মতো এত চালাক ছিলেন না। আরো সে ছিল একজন বিপজ্জনক লোক। তার প্রমাণিত আনুগত্য সত্ত্বেও তার ওপর একটি চোখ অবশ্যই রাখা হতো।
ডনের ধৈর্য ক্রসের প্রতি মমতা জন্মিয়েছিল এবং তার পুরনো ও বিশ্বস্ত সৈনিক, তার বোনের ছেলে পিপির প্রতি জন্মেছিল ভালোবাসা।
সর্বোপরি তার ছিল ক্লেরিকুজিও’র রক্ত। ডেন্টির দ্বারা উপস্থিত পরিবারের প্রতি বিপদ সম্পর্কে তিনি আসলেই অধিক উদ্বিগ্ন ছিলেন।
নানা ডন ক্লেরিকুজিও’র সব সময় স্নেহ ও ভালোবাসা ছিল ডেন্টির প্রতি। প্রায় দশ বছর বয়সের বালক হওয়া পর্যন্ত এবং নিশ্চিত মোহমুক্তি তাদের মধ্যে স্থায়ী না হওয়া পর্যন্ত তারা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। ডন বালকদের চারিত্রিক শনাক্ত করেছিলেন যা তাকে সমস্যায় ফেলেছিল। দশ বছর বয়সে ডেন্টি ছিল সরলভাবে বর্ধনশীল, প্রতারণাপূর্ণভাবে কৌতুকপ্রবণ শিশু। সে ছিল সুঠাম শারীরিক সমন্বয়ের ভালো একজন ক্রীড়াবিদ। সে বিশেষভাবে তার নানার সাথে কথা বলতে ভালোবাসত। আর তার মা রোজ ম্যারির সাথে তার অনেক গোপন আলাপ-আলোচনা হয়েছিল। কিন্তু পরে দশ বছর বয়সের পরে সে বিদ্বেষপরায়ণ ও ত্রুটিপূর্ণ হয়ে যায়।
সে তার বয়সের ছেলেদের সাথে অযোগ্য তীব্রতা নিয়ে লড়াই করত। সে করুণাহীনভাবে মেয়েদের বিরক্ত করত, লাম্পট্য দেখাত। এগুলো ছিল খুবই জঘন্য। যদিও সে এটা মজা করা হিসেবে করত; কিন্তু ছোট ছেলেদের সাথে নয়। কিন্তু স্কুলের সুইমিং পুলে একটা ছোট বালককে একবার সে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, তা ডন জেনেছিল।
ডন ঐ বিষয়ে বিশেষভাবে কঠিন সংকটপূর্ণ অবস্থায় ছিলেন। সর্বোপরি শিশুরা পশুর মতো, সভ্যতা তাদের বারবার মস্তিষ্কে ও পেছনে স্মরণ করিয়ে দিতে হয়। ডেন্টির মতে শিশুরাই একদিন বড় হয়ে দরবেশ হবে। তার বাঁচালতা উনকে বিরক্ত করত, তার মার সাথে তার অধিকক্ষণ কথাবার্তা এবং সবচেয়ে স্বয়ং ডনের প্রতি অবাধ্যতা তাকে বিরক্ত করছিল।
সম্ভবত ডন বিরক্ত হচ্ছিলেন। পনের বছর বয়সের সময় ডেন্টির বেড়ে ওঠা বন্ধ হয়ে যায়। তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি হয়েছিল। ডাক্তার পরামর্শ দিল যে, সে সর্বোচ্চ আরো ৩ ইঞ্চি বাড়বে এবং ক্লেরিকুজিও পরিবারের সাধারণ উচ্চতা ৬ ফুট হবে না। ডন ডেন্টির খাটো হয়ে যাওয়াকে বিপদ সংকেত হিসেবে বিবেচনা করলেন।
.
ডন ডেন্টির উচ্চতায় খাটো হওয়া বিপদের বার্তা মনে করেছিল। তাছাড়া তিনি যমজ হিসেবেও বিবেচনা করলেন। তিনি দাবি করলেন, জন্মটা ছিল আশীর্বাদ পুষ্ট অলৌকিক, যমজের ব্যাপারটা তখন অনেক দূরে ছিল। সে সময় ব্রঙ্কস এনক্লেভ এক সময়ে তিন সন্তানের জনক, এক সৈন্য ছিল। ডন আতঙ্কিত হয়ে তাদেরকে পোটল্যান্ডের ওরগন নামের এক সুন্দর অথচ নিঃসঙ্গ এক বাড়িতে আনলেন। তাছাড়া বাঁহাতি লোক এবং যারা তোতলা, তাদের সম্বন্ধে ডনের কুসংস্কার ছিল। যে কোনো লোকই বলছিল, এ লক্ষণগুলো ভালো হতে পারে না। ডেন্টি প্রাকৃতিকভাবেই বাঁহাতি ছিল।
