ডন ক্লেরিকুজিও অস্থিরভাবে বললেন, সে সবকিছু জানে। প্রশ্ন হলো, তাহলে কেন। ভাগ্নে তুমি কয়েক বছর আগে জরুরি কাজে অংশগ্রহণে অপারগতা জানিয়েছিলে, যে কাজ অবশ্য কিছু লোকে করে। এ ঘটনা সত্ত্বে আমি তোমার অনুরোধ রক্ষা করেছিলাম। কারণ তুমি ছিলে খুবই মূল্যবান। এখন তুমি তোমার নিজের লাভের জন্য এটা করলে। ভালোবাসার ভাগ্নে হিসেবে এটা নয় কি, আমি সব সময় অবশ্যই জানি।
ক্রস পরে জানল যে, ডন তার প্রতি সহানুভূতিশীল ছিল। সে জেনেছিল যে সত্য বলছিল না। আসলে সে অ্যাথেনার রূপে প্রলুব্ধ হয়েছিল।
এটা আসলে ব্যাখ্যা করার মতো কারণ হতে পারে না। বাস্তবে এটাকে অপমানিত করা হচ্ছিল। আরো সম্ভাব্যভাবে ভয়ানক ছিল। একটা আকর্ষণীয় অদ্ভুত মহিলার চেয়ে অমার্জনীয় হয়েছিল তা যা রাজকীয় ক্লেরিকুজিও পরিবারের গুরুত্ত্ব অধিক ছিল। সে সতর্কভাবে বলল, বেশি পরিমাণ উপার্জনের সুযোগ আমি দেখলাম। আমি একটা নতুন ব্যবসা করার সুযোগ পেলাম। আমার জন্যে এবং আমার পরিবারের জন্য। একটা ব্যবসায়ে কালো টাকা সাদা বানানো যাবে। কিন্তু আমাকে অবশ্যই তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হবে। আমার নিশ্চতভাবেই এটা গোপন রাখার ইচ্ছে নেই।
সত্য যে, পরিবারের সম্পদ ব্যবহার করব যা তুমি অবশ্যই জানবে। আমি চেয়েছিলাম কাজ সম্পন্ন করার সাথে সাথে তুমি আসবে।
ডন তার কথা শুনে হেসে ভদ্রভাবে জিজ্ঞেস করল, কাজ সম্পন্ন করাটা কি?
ক্রস তৎক্ষণাৎ বুঝতে পালে যে, ডন সবকিছু জেনে গেছে। অন্য একটা সমস্যা আছে ক্রস বলল এবং ম্যারিয়নের সাথে করা নতুন ব্যবস্থা সে ব্যাখ্যা করল। ডন উচ্চস্বরে হেসে উঠলে, সে বিস্মিত হয়ে গেল।
তুমি যথার্থই করেছিলে, ডন বলল, একটা আদালতের মামলা অবশ্যই দুর্ঘটনা বয়ে আনে। তাদের বিজয় তাকে অর্জন করতে দাও। কিন্তু তারা যে পাঁজি। এটা খুব ভালো বিষয় যে আমরা সবসময় ঐ ব্যবসায়ের বাইরে ছিলাম। তিনি কিছুক্ষণের বিরতি নিলেন। বড় জোর দশ মিলিয়ন তুমি উপার্জন করতে পারতে। সেটা বিরাট অঙ্ক।
না, ক্রস বলল, পাঁচ আমার জন্য এবং পাঁচ পরিবারের জন্য। আমি ভাবি না, আমরা সহজে পিপি হয়ে যাব। আমার কিছু পরিকল্পনা আছে কিন্তু আমার অবশ্যই পরিবারের সাহায্য লাগবে।
পরে আমরা অবশ্যই বেশি ভাগের জন্য আলোচনা করব, জর্জিও বলল। সে ছিল বানজের মতো। ক্রস ভাবল সে সর্বদা বেশির জন্য চাপ দিত।
ডন অস্থিরভাবে মাঝপথে থামিয়ে দিলেন। প্রথমে খরগোস ধরব, পরে আমরা এটা ভাগ করব। তোমার ওপর পরিবারের করুণা কিন্তু একটা বিষয়। সবকিছুর জোরালো আলোচনার পর এটা করা হবে। তুমি কি আমার কথা বুঝেছ ভাগ্নে?
হ্যাঁ ক্রস বলল।
সহায়তা-অনুভূতি নিয়ে সে কুওগ ত্যাগ করল। ডন তার মায়া দেখল।
ডন ডোমেনিকো ক্লেরিকুজিও’র বয়স আশি বছর, এখনও তিনি তার সাম্রাজ্যে তার আদেশ বহাল রেখেছেন। অনেক প্রচেষ্টায় অনেক মূল্য দিয়ে তিনি তার পৃথিবী সৃষ্টি করেছে। তিনি অনুভব করেন, এটা তার উপার্জিত সম্পদ।
যখন অনেক লোক পাপ কাজের জন্য আচ্ছন্ন থাকে, দুঃস্বপ্নের জন্য অনুতাপ করে এমনকি তাদের নিজস্ব সততায় সন্দেহ করতে শুরু করে অথচ ডন এখনো তার গুণে সে অনড়, যেমন তিনি তার চল্লিশ বছর বয়সে ছিলেন।
ডন ক্লেরিকুজিও তার বিশ্বাস ও রায়ে এখন কঠিন। ঈশ্বর একটা বিপজ্জনক পৃথিবী সৃষ্টি করেছেন আর এর মাঝে এমনকি মানব জাতিকে করেছে আরো বিপজ্জনক। ঈশ্বরের পৃথিবী একটা কয়েদখানা যার মধ্যে মানুষ তার প্রতিদিনের রুটি-রোজগার করে এবং সহকমী লোক ছিল একজন সহকারী জানোয়ার, মাংসাশী এবং করুণাহীন। ডন ক্লেরিকুজিও গর্বিত ছিল যে, তার প্রতিরক্ষায় তার ভালোবাসার লোকেরা নিয়োজিত ছিল তাদের সারাটা জীবনের মধ্য দিয়ে।
তার বেশি বয়স নিয়ে সে তৃপ্ত ছিল। তার শত্রুদের মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেবার ইচ্ছা তার ছিল। নিঃসন্দেহে তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। তিনি কি একজন খ্রিস্টান ছিলেন না যিনি তার নিজের ঘরে পবিত্র চ্যাপেলের ব্যবস্থা রাখতেন? কিন্তু তিনি তার শত্রুদের ক্ষমা করে দিতেন যেমন ঈশ্বর সব মানুষকে ক্ষমা করে।
ক্লেরিকুজিও’র সৃষ্টি করা সংসারে অনেক শ্রদ্ধা পেয়েছিলেন। তার পরিবারের হাজার হাজার লোক ব্রঙ্কস এনকেভে বসবাস করছিল। ব্ৰগ লিওন বিভিন্ন এলাকা শাসন করছিল। তাদের অর্থ তার কাছে রাখার বিশ্বাস করেছিল। চলমান সমাজ ব্যবস্থার সাথে চলতে তারা কোনো সমস্যার সম্মুখীন হলে, তার মধ্যস্থতার জন্য তারা আসত। তারা জেনেছিল যে, ডন সঠিক। প্রয়োজনে অসুস্থতা অথবা যে কোনো সমস্যার সময় তারা তার কাছে আসত আর তিনি দুর্ভাগ্যের একটা নির্দেশনা দিয়ে দিতেন। আর এই কারণেই তারা তাকে ভালোবাসত। ডন জানলেন যে, ভালোবাসা বিশ্বাসযোগ্য কোনো আবেগ নয়; কত গভীর তাও একটা বিষয় না। ভালোবাসা কৃতজ্ঞতা নিশ্চিত করে না, মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করে না, অত্যধিক জটিল এই পৃথিবীতে ঐক্যের কোনো ব্যবস্থা করে না। কোনো মানুষই এটা ডন ক্লেরিকুজিও’র চেয়ে বেশি বুঝে না। সত্য ভালোবাসা উদ্বুদ্ধ করতে একজন লোক শুধুই ভয় পায়। নিঃসঙ্গ ভালোবাসা ঘূণ্য। ভালোবাসায় বিশ্বাস ও বাধ্যতা না থাকলে এটা কিছুই না। তার শাসন স্বীকার না করলে তার প্রতি কি ভালোবাসা থাকত?
