তারপরও ভাজি বলল তারা সবাই ডুবে গেছে। যখন তারা খাওয়া শেষ করেছিল। তখন তারা ব্যবসা নিয়ে আলাপ করেছিল। ভাজি মোটেই ভেগাসের খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছিল না। কিন্তু ভেগাসের ব্রান্ডি এবং সিগারেট সে খুব বেশি ভালোবাসত। ক্রস প্রায় এবং বিশেষ করে ক্রিসমাসে তার জন্য ব্রান্ডিও স্কানেটের প্যাকেট পাঠাত।
আমি তোমার জন্য কঠিন কিছু করব। ক্রস বলল, কিছু কিছু কাজ খুব বুদ্ধিমত্তার সাথে করতে হবে।
কারণ সব সময় কঠিন ভাজি বলল।
আমি হান্টিং লজে আছি। ক্রস বলল, তোমার কোনো সমস্যা হলে তা তুমি অবশ্যই আমাকে জানাবে। যদি তারা বুঝতে না পারে সে জন্য আমি তোমাকে চায়নিজ ভাষার তথ্য দেব।
ভাজি বলল।
কেবল মেয়েরাই কথার মাধ্যমে মানুষকে ভোলাতে পারে। ভাজি সিগারেট টানতে টানতে বলল।
তুমি আস্তে আস্তে তোমার ব্যক্তিগত ব্যাপারগুলো তুলে আনছ। তা কি তুমি বুঝতে পারো।
ভাজি তার সিগারেট টানতেই ছিল। তারা ডেসিল্যান্ড যাবে, তারা সেখানে সুখ ও সমস্যাটাকে ভাগাভাগি করে বসবাস করবে।
ডেসিল্যান্ড ক্রস জিজ্ঞেস করে হাসল। আমি কখনোই যাইনি, ভাজি বলল, আমি যখন মারা যাব তখন সেখানে যাওয়ার আশা করি। এটা প্রায় আমার কাছে এক প্রকার সত্য আশ্চর্য বলে মনে হয়।
নিশ্চিত, ক্রস বলল।
তারপর তারা সেখানে ব্যবসা করবে। ক্রস তার কাছে আসল কথা ব্যাখ্যা করল কেন এবং কিভাবে কাজটি করতে হবে। তুমি এটা কিভাবে করবে? ক্রস জিজ্ঞেস করল।
তুমি সিসিলিয়ান, আর আমার পুত্র ও তুমি আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলে, ভাজি বলল, কিন্তু কি ঘটত, তুমি যা চেয়েছিলে, তা পেলে।
তখন দোষটি আমার নিজের হতো। ক্রস বলল, প্রকৃতপক্ষে আমেরিকা আর সিসিলি একই।
সত্য, ভাজি বলল, তাহলে এটা চায়না, রাশিয়া এবং আফ্রিকার মতো। ডন প্রায় বলত, তাহলেই আমরা সবাই সাগরে মুক্তভাবে সাঁতার কাটার মতো যে কোনো স্থানে যেতে পারতাম।
.
০৯.
এলি ম্যারিয়ন, ববি বানজ, স্কিপি ডিরি এবং মেলো স্টুয়ার্ট ম্যারিয়নের বাড়িতে জরুরি সভায় উপস্থিত হলো। বানজ ক্রস ডি লিনার গোপন পরিকল্পনা হলো অ্যাথেনাকে যে কোনো উপায়ে কাজে ফিরিয়ে আনবে। গেয়েন্দা জিম লুজি এই তথ্যকে সত্য বলে সমর্থন করেছিল। কিন্তু সে তার গোপন কথা ফাঁস করার উৎসকে প্রত্যাখ্যান করল।
এটা একটা বড় রকমের বিপর্যয় বানজ বলল, মেলো, তুমি তার এজেন্ট। তার এবং তোমার সব মক্কেলের কাছে তুমিই দায়ী। আমরা যখন বড় ছবির কাজ করেছিলাম, তখন তোমার তারকারা কাজ করতে অস্বীকার জানায়। কারণ তারা লভ্যাংশের অর্ধেক চেয়েছিল, এটার অর্থ কি?
যদি তুমি দিশেহারা হও, তাহলে এটা দিয়ে দাও, স্টুয়ার্ট বলল। অভিনেতা ডি লিনা এটা করুন। সে ব্যবসায় বেশি দিন টিকে থাকতে পারবে না।
ম্যারিয়ন বলল, মেলো, তুমি কৌশলে কথা বলছ, আমরা সঠিক কথাই বলছি। অ্যাথেনা কাজে ফিরে গেলে, তুমিও তোমার মক্কেলরা ব্যাংক ডাকাতির মতো আমাদেরকে হুমকি দেবে। তুমি কি তার অনুমতি দিবে?
তারা সবাই বিস্মিত হলো। এটা বিরল যে ম্যারিয়ন প্রথম থেকেই তার কাজ দ্রুত করে। স্টুয়ার্ট সতর্ক হলো।
অ্যাথেনা সম্পর্কে কিছুই জানে না, সে বলল, সে অবশ্যই আমাকে বলেছিল।
ডিরি বলল, সে জানলে কি কাজে অংশ নিত?
স্টুয়ার্ট বলল, আমি তাকে এটা নিতে উপদেশ দেব। আর পরে স্টুডিওটাকে দুভাগে ভাগ করে ফেলব।
বানজ বলল, তার পর তার সব ভয়ের কথা উপহাসে পরিণত হলো। সংক্ষেপে বাজে কথা। আর মেলো, তুমি পুরোপুরি শোধরিয়ে যাও। তুমি মনে করো অ্যাথেনা ডি লিনা থেকে যা পায় তা এই স্টুডিওর অর্ধেক হবে? ঐ সব টাকার আসল মালিক আমরা আর ঐ টাকা নিয়ে সে ডি লিনার সঙ্গে ধনী হবে। কিন্তু এমন করলে খুব তাড়াতাড়ি তাকে চলচ্চিত্র থেকে বিদায় নিতে হবে। কোনো স্টুডিওই তাকে আর ডাকবে না।
বিদেশ, স্কিপি বলল, বিদেশে একটা সুযোগ নিতে পারে।
ম্যারিয়ন রিসিভার তুলে স্টুয়ার্টের হাতে দিল। কারো কোনো উদ্দেশ্য নয়। অ্যাথেনাকে ডাকো। তাকে বলো ক্রস ডি লিনার ডাকে সে সাড়া দেবে কি-না।
ডিরি বলল, সাপ্তাহিক ছুটিতে তাকে দেখা যায়নি।
সে পিছে আছে, স্টুয়ার্ট বলল, সাপ্তাহিক ছুটিতে প্রায়ই তাকে দেখা যায় না। সে টেলিফোনের বাটনে চাপ দিল।
আলাপ খুব সংক্ষিপ্ত ছিল। স্টুয়ার্ট রিসিভার রেখে হাসল। সে বলল, আমি এমন অফার গ্রহণ করি না। আর এমন অফার কাজে ফিরে আসতে আমাকে উদ্বুদ্ধ করে না। আমার ক্যারিয়ার সম্পর্কে অবজ্ঞা আমি কখনো মেনে নেব না। কিছুক্ষণ বিরতি নিয়ে পরে সে বলল, আমি অভিনেতা স্কানেটের সাথে দেখা করতে পছন্দ করি। যে কোনো লোক একজন অভিনেত্রীকে দেখে ঘাবড়ে যেতে পারে, ক্যারিয়ারের বাইরে তার প্রতি মানুষের ভালো কিছু থাকে।
ম্যারিয়ন বলল, এটাই এই জগতের রীতি। আমরা পুনরায় সবকিছু নতুন করে করতে পারি। কিন্তু এটা করুণা। অ্যাথেনা এখন একজন বড় তারকা।
এন্ড্রিও পোলার্ড তার নির্দেশনা দিল। প্রথমে বানজকে জানাল ক্রস ডিলিনা অ্যাথেনাকে নিয়ে চিন্তিত। দ্বিতীয়ত ছিল স্কানেটের ওপর পাহারা জোরদার করা। তৃতীয়ত ছিল বজ স্কানেটের ভ্রমণ ও একটা বিবৃতি প্রদান প্রসঙ্গে।
এইমাত্র শেভ করলাম, স্কানেট বলল, একটা পতিতার কামরার সুগন্ধির চেয়ে বেশি সুগন্ধি এই হোটলের বাথরুমে আছে।
