ডেন্টি বলল, চিন্তা করো না। কাজেই আমার আনন্দ। তারপর সে কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমি আশা করি আগামীকাল একটি ভালো খবর দিতে পারব।
তাতে ক্রস আশ্চর্য হলো, তার পরেও তোমরা নিজেদের মধ্যে ব্যাপারটা আলাপ-আলোচনা করেছ?
কিন্তু তার উত্তরে পিপি কিছুই বলল না– সে বলল, আমি শুধু আমার বুদ্ধি সংকোচনশীল করার জন্য কাজটি করেছি। যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন করার আরো কখনই চেষ্টা করব না। তবে আমাকে বলল, আমার খবরটা কেমন বলে তুমি আশা করছ। তার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি।
সে আমার জুনিয়র পার্টনার, ডেন্টি বলল, আমার উপদেষ্টা। আমার টাকা আছে, আর তার আছে মেধা। সে কিছুক্ষণ অপেক্ষা করে বলল, সে আমাকে বলেছিল তোমার অনেক কিছু আছে, তাহলে টিম তার সঙ্গে কেন কথা বলছিলে।
তারপর তারা সকলেই টেবিলের চারদিকে বসল, আলোচনা করতে করতে তারা ব্রান্ডিতে চুমুক দিতে লাগল। টিম বলল, ব্যবসা বলল, বন্ধু বলো সবকিছুই বিশ্বাসের ওপর নির্ভরশীল,–বিশ্বাস ছাড়া কখনও সম্পর্ক দীর্ঘদিন টিকে রাখা যায় না। তাই সবকিছুর মধ্যে বিশ্বাসটাই হলো আসল। আমরা প্রথমে একসঙ্গে ব্যবসা করতে যাচ্ছি। আমাদের মধ্যে অবশ্যই বিশ্বাসকে স্থান দিতে হবে।
আমি আছি। ডেন্টি বলল, আমার আইনজীবী আগামীকাল আমার কাছে আসবে, আমি তার সঙ্গে আলাপ করে কিছু টাকা ব্যবসাতে বিনিয়োগ করব।
বিগ টিম ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, তোমার ধারণা, আসলে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ আইনজীবীর সঙ্গে আলাপ করে অন্ততপক্ষে ব্যবসার কাজকর্ম করা। পিপিও গ্লাস হাতে নিল, সে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে ছিল, তোমরা মনে করো আমি একেবারে বোকা? সে বলল।
ডেন্টি তার মাথা থেকে হ্যাটটি খুলল, তখন তাকে আরো বেশি ভালো লাগল, আমি মনে করি তুমি আমার হান্টিং নেওয়ার ব্যাপারে ভাবছ।
সে মৃদু হাসি দিয়ে কথাগুলো বলছিল কিন্তু সকলের মধ্যে পিপিই ছিল খুব বেশি চালাক।
তোমরা কি আমাকে কিছু বলছ?
পিপি বলল, সুপার বাউল আসতে আরও আট মাস বাকি, তোমরা কেউ জানো না কে প্রথম তার খবরটি পাবে।
তুমি ব্যবসার বাইরের কথাবার্তা রাখো। এখানে যে আলোচনা হচ্ছে, তুমি তার সঙ্গে একমত কি-না তা বলো, কারণ আজকের পর তুমি আর সময় পাবে না, ব্যস্ত হইও না। পিপি বলল, শুধু তোমরা আমাকে বলল, কি ধরনের ব্যবসা করার জন্য তোমরা একমত হলে।
বিগ টিম পুনরায় ব্র্যান্ডি মুখে দিল এবং রেগে বলল, আমি তোমাকে তা পুনরায় বলতে পারি না।
কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি, তুমি ঠকবে না। তোমাকে ব্যবসা করার জন্য দশ মিলিয়ন ডলার দিতে হবে। তোমার কি কোনো আপত্তি আছে? প্রয়োজন বোধে পরে আমি তোমাকে দশ মিলিয়ন ফেরত দেব। তুমি নিশ্চিত থাকতে পারো। ডেন্টি এবং পিপি একে-অপরের দিকে তাকিয়ে থাকল, ডেন্টি মৃদু হাসি দিয়ে পুনরায় তার হ্যাট পরল।
ডেন্টি নিজে নিজেই আনন্দ উপভোগ করল। সবকিছুই আছে, বিগ টিম বলল। সে আরও বলল, কারও বড় হওয়া নির্ভর করে তার নিজের প্রতি আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে। সে প্রশ্ন করল কতটুকু আত্মবিশ্বাস তার জন্য প্রয়োজন।
তুমি তোমার কার্ডটি আমাকে দাও, সে বলল, আমি তোমাকে অথবা পিপিকে কল দেব তারপর আমরা রাতের খাব এবং আমাদের ব্যবসায়িক ব্যাপারটা পুরোপুরি আলাপ-আলোচনা করে চুক্তিপত্র তৈরি করব।
বিগ টিম তার কার্ডটি দিল, চলো আমরা এটার ব্যবহার তাড়াতাড়ি করি, সে বলল, আমি একা ব্যবসা করি, আমার ব্যবসায় কোনো ক্ষতি নেই। যা তোমরা পর্যবেক্ষণ করে দেখতে পারো। আর তা আমাদের প্রথমেই দেখতে হবে। সে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর বলল, আসলে এটা এক প্রকার খেলাধুলার সামগ্রী নিয়ে ব্যবসা।
বিগ টিম বলল, যিশু আমাকে বড় কিছু করার উৎসাহ দাও।
পিপি তার কথাবার্তার ধরন পরিবর্তন করল। তুমি দুজন বালক-বালিকা নিয়ে একটি দল গড়তে পারতে। কারণ এই সকল বালক-বালিকার প্রচুর টাকা আছে। কিন্তু ব্যবসা করার মতো কোনো সুযোগ নেই। আমি জানি তোমার একটি সুন্দর বালিকা আছে টিম, তাকে আমাকে দিয়ে দাও, আমি তোমার চিন্তা-চেতনার প্রয়াস ঘটাব।
এটা আমাদের ভাগ্য পরিবর্তন করবে, বিগ টিম বলল। তারা সকলেই হাসল, কিন্তু পিপি ডেন্টির চোখে চোখ পড়ার কারণে হাসতে পারল না। তাছাড়া সে কিছুটা ডেন্টির ওপর রাগান্বিত ছিল। সে ডেন্টিকে স্টিভের একজন সহকারী হিসেবে বিগ টিমের সঙ্গে পরিচয় করে দিল। বিগ টিম বলল আমার সঙ্গে স্টিভের অনেক আগে থেকেই পরিচয় আছে, তবে বর্তমানে একটু দূরে।
তাছাড়া স্টিভকে আমি একজন অভিনেতা ছাড়াও একজন জুয়াড়ি হিসেবে বেশি চিনতাম।
বিগ টিম অন্য কৌশল অবলম্বন করল। ইদানিং একজন ছোট বালিকা একটি সুন্দর হ্যাট পরে আমাদের পাশে আনাগোনা করছে। শুনছি, বালিকাটি এক ঘণ্টার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে দুই হাজার গ্রান্ডে। তুমি তার সম্পর্কে আমাকে কিছু বলতে পারো না। তুমি জানো আমি সব সময় সবকিছুর মধ্যে একটা অনুসন্ধান চালাই। আমি তোমাকে আমার অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে খারাপ কিছু বলতে পারি না। ক্রস বলল, তুমি কিভাবে ভাবলে যে আমি তাদের সম্পর্কে তোমাকে তথ্য দেব? আমি তোমাকে এতটুকু বলব, সে যে কোনো সময় আমার কাছ থেকে একটি ভিলা পেতে পারে। সে কখনোই আমাকে বলতে পারবে না। সে শুধু আমার কাছে তার প্রোফাইল পাঠাতে পারবে।
