তুমি শুধু আমার সঙ্গে তার একটু পরিচয় করে দাও–বিগ টিম বলল, আমি যদি কোনো ব্যবসা করি তুমি অবশ্যই তার অংশ পাবে।
না, ক্রস বলল, কিন্তু আমার বাবা তাকে চেনে।
আমি তাকে কিছু কাজে ব্যবহার করেছি, পিপি বলল, বিগ টিম একজন এবারিকো বিশেষজ্ঞ। তারপর সে পিপির ঘাড়ে হাত দিয়ে বলল, স্টিভ কোথায়? সে কি এখন আশপাশেই আছে? আমি তার আগমনের সময় জানি না।
পিপির মধ্যে উৎকর্ষতা ফিরে এলো, সে বিগ টিমের কাঁধে হাত দিল। সে বলল, বস আমার সঙ্গে খাবার খাও–তারপর আমরা স্টিভকে নিয়ে আলোচনা করি।
যখন হোটেল বয় তাদের কাছে অর্ডার নিতে এলো, পিপি তাকে বলল, আমরা সব সময় ভালো খাবার খাই। তোমার কাছে সবচেয়ে দামি এবং ভালো যা কিছু আছে তা নিয়ে আসো। তাছাড়া আমাদের সঙ্গে আমার খাদক বন্ধু আছে। সে বর্তমানে খুবই ক্ষুধার্ত। যা বললাম তাই করো, আমি ভিনসেন্টের সঙ্গে কথা বলব।
হোটেল বয়টি মৃদু হাসি দিল। সে জানত তারা কি ধরনের খাবার খায়। তাছাড়া ভিনসেন্ট হোটেলের অংশীদার ছিল। তারা বিভিন্ন প্রকার খাবার খেল, তার মধ্যে শিরাম, লোবেস্টার পিপি ও টিম বেশি খেল। পিপি অনেক পরে খাওয়া শেষ করল। সে তাকে বলল, যে বালকটি সামনে দাঁড়িয়ে আছে, সে আমার বন্ধু, প্রচুর মদ খাওয়ার জন্য আজ তার এই অবস্থা। যদি তার সম্পর্কে তুমি আরো কিছু জানো তাহলে বলতে পারো।
সে সব সময় লেভার ব্লাকমানি ব্যবসা করে, পিপি বলল, এবং তোমার ব্যবসায় সঙ্গে তার টাকা জড়িত আছে।
বিগ টিম খেতে বেশ মজা পাচ্ছিল, সবটুকু বিরানি নসট্রিলস সে একাই খেল। সে বলল, আর কিছু না পারি অন্তত পক্ষে ভালো খেতে পারি কিন্তু এতে তোমাদের সমস্যা কোথায়?
তাকে শুধু তোমার সঙ্গেই দেখা যায়, পিপি বলল, তুমি ছাড়া তার সঙ্গে অন্য কাউকে সে মেনে নিতে পারে না। সে আসলেই খুব সাংঘাতিক লোক।
সেই মুহূর্তে তারা তন্ময় হয়ে গেল, তারপরও তারা পুনরায় খাওয়া আরম্ভ করল। বিগ টিম বলল, আমরা কোথায় যাচ্ছি।
ডেন্টি মৃদুভাবে বলল, কেবল আমরা একটু মুক্ত বাতাস সেবন করার জন্য একটু একটু করে মজা করব। আমরা এরপর আরও বেশি মজা করব।
ডেন্টি বলল, টিম, আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে ব্যবসা করতে
না, আমি চাই তুমি আমার সঙ্গে ব্যবসা করবে। বিগ টিম বলল, এটা আমার নৈতিকতা, গর্ব। আমি যা দীর্ঘদিন আমার ভেতর চালিয়ে যাচ্ছি। তুমি তোমার টাকা কোনো প্রিমিয়াম ছাড়াই ফেরত পাইবে। এটা আমার প্রতিজ্ঞা। এটা ছাড়াও আমার অন্য ব্যবসা সব সময় চালু আছে।
তোমার কথা আমার খুব ভালো লাগল, পিপি ডি লিনা বলল।
বিগ টিম তার কথায় সাড়া দিল। তুমি কোথায় সাফল্য অর্জন করেছ? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা।
সঠিক নয়, বিগ টিম বলল, আমি অন্য কাজ করতে পারব, এতে দশ মিলিয়ন টাকা লাগবে। তুমি তোক ঠিক করেছ, ডেন্টি জিজ্ঞেস করল। সে পারে না, পিপি বলল, তার অনেক টাকার প্রয়োজন। এটা অবশ্য অফিসিয়ালভাবে।
বিগ টিম উৎসাহিত হলো। আমি তোমাকে বলতে পারব না, এটা এক প্রকার বোকামি। টাকার জন্য কিছু মনে করো না।
পিপি বলল, তা ঠিক আছে, আমি মনে করি এটা আমাদের জন্য বেশ টাকা, টিম তুমি আমাদের আরো কিছু বলল।
ডেন্টি সরাসরি বলল, তুমি একটি চালাক লোক টিম। তার কথাটা সরাসরি বিগ টমি শুনল। এখন আমি শুনতে চাই তোমরা কি কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিগ টিমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমি মনে করি তুমি আমাকে অপমান করার চেষ্টা করছ। তোমরা ভাবছ আমি তোমাদের সঙ্গে মজা করছি। কারণ তোমরা আমার কোনো কথাকেই মূল্যায়ন করছ না। বিগ টিম উঠে দাঁড়াল ফলে টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে টেবিলের যাবতীয় জিনিসপত্র নিচে পড়ে গেল।
টিম শোনো, পিপি বলল। সে জীবনে অনেক কাজ করতে গিয়ে ঠকেছে। আসলে সে তোমাকে এমন প্রশ্ন করতে চায়নি। জীবনের সামান্য। ভুলের মাশুল আর ভবিষ্যতে না দেওয়ার জন্যই সে এমন করেছে। তারপর বিগ টিম খুব তাড়াতাড়ি দরজার মধ্য দিয়ে বেরিয়ে এলো। যাহোক বিগ টিম আবার ফিরে এসে টেবিলের পাশে বসল। সেই সময় ডেন্টি খুব বেশি ঘুম অনুভব করছিল। সে বিগ টিমের বাহুর উপর ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিগ টিম নিজেও ঘুমিয়ে পড়ল। তারা দুজনেই বেশ কিছুক্ষণ নাক ডেকে ঘুমাল।
বেশ কিছুক্ষণ পর ডেন্টি উঠল। তাকে চেয়ার দাও। ডেন্টি নিরাপত্তা প্রহরীকে বলল। তখনও বিগ টিম ঘুমের মধ্যে আচ্ছন্ন। ডেন্টি খুব সতর্কতার সঙ্গে তার পেটে ছুরি বসিয়ে দিল, টেবিলের সমস্ত কাপড় রক্তে ভিজে গেল। তাছাড়া চেয়ারের গা বেয়েও রক্ত পড়েছিল।
টিম তখন অচেতন হয়ে পড়েছিল। পিপি বলল, তুমি কিছুটা সময় অপেক্ষা করো।
না– ডেন্টি বলল, সে কঠিন লোক, দেখবে সে কতটা কঠিন। যখন তুমি কাউকে খুন করবে। সেখানে তোমার কিছু পড়ে থাকল কি-না তা বারবার খেয়াল রাখবে। তাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে না।
সে দেখল, ডেস্কের সামনে দুজন লোক প্রস্তুত হয়ে আছে। তারা দুজনে বাক্স নিয়ে পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছিল। বাক্সটাকে প্লাস্টিকের সিট দিয়ে। ঢেকে দিল।
পিপি সেটা সাগর পর্যন্ত বহন করা অবধি দুজন নিরাপত্তা প্রহরী দরজার পাশে দাঁড়িয়ে থাকল। ঘটনা ছিল খুবই ভয়াবহ, যা পিপির চেহারা দেখে অনুমান করা গেল।
