তারা এক ঘণ্টা ধরে খাবারগুলো খেল– তাদের মধ্যে পুনরায় বিস্তারিত আলাপ হলো। তারা টেবিলের উপর বিল রেখে তাড়াতাড়ি বের হয়ে এলো। তারপর তারা নাটক দেখার জন্য থিয়েটার কক্ষে প্রবেশ করল। তারা নাটক শেষ করে পুনরায় ছবির ব্যবসা নিয়ে আলোচনা করল।
ডেন্টি ব্যাপারটা আগে কখনও এমনভাবে ভাবেনি। যিশু, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমি খেলাধুলা ভালোবাসি। আমরা ইচ্ছে করলে বেসবল খেলার একটি দল গঠন করতে পারি?
বড় আকারে নয়, বিগ টিম বলল, বড় দল অনেক ব্যয়বহুল। তাহলে আমরা কখন পুনরায় মিলিত হতে পারি? ডেন্টি জিজ্ঞেস করল।
বিগ টিম গর্বের সঙ্গে বলল, আগামিকাল হোটেলে আমার জন্য পার্টির আয়োজন করছে। কারণ তারপরের দিন আমি লস অ্যাঞ্জেলেসে চলে যাব। ঐ রাত কেমন হবে?
ডেন্টি না বোঝার ভান করে তাকে প্রশ্ন করল। ঠিক আছে, সে বলল। পিপি লস অ্যাঞ্জেলেসে আমি সেখানে গিয়ে সবকিছু ঠিক করে তোমাকে কল দেব। তাহলে খুব ভালো হবে, বিগ টিম বলল।
ডেন্টি নিজেকে দোষী সাব্যস্ত করল। আমি খারাপ ব্যাপার সম্পর্কে কিছুটা হলেও জানি, আমি শুধু তাকে বোকামির জন্য পছন্দ করি– আসলে ঐ লোকটিকে ধরলে আমি আমার যাবতীয় তথ্য পেয়ে যাব।
সেখানে তোমার সাফল্য অর্জন করার কোনো আশা নেই, বিগ টিম বলল। কিন্তু আমি এবং তুমি কিছু টাকা নিয়ে একসঙ্গ কিছু কাজ করতে পারি।
পরের দিন জানাদু হোটেলের বড় বল রুমে বিগ টিমের জন্য বড় পার্টির আয়োজন করা হলো। সেখানে আরও বিশেষ কিছুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আসলে এটা ছিল নতুন বছরকে উদযাপন উপলক্ষে ক্রিসমাস বাফেট্রস, সেখানে আরো বিশেষ বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল আরো রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত কথার জন্য দাওয়াত করা হয়েছিল।
এটা ছিল অনেক বড় একটি রুম— রুমটির চারদিকে বেলুন সাজানো হলো রুমটির মধ্যে রয়েছে বড় বড় দুটি বাফেল্ট টেবিল যা রুমটির অর্ধেক জুড়ে বসানো হলো। তাছাড়াও রুমের চারদিকে আরো রঙ্গিন কাগজ দিয়ে কারুকাজ করানো হলো। রুমটির এক পাশে বরফের আচ্ছাদন রাখা হলো, অপর পাশে বিভিন্ন মানুষের রুচির ওপর ভিত্তি করে খাবারসরবরাহ করা হয়েছিল। খাবারগুলোর মধ্যে ছিল গরুর মাংস, প্রায় বারো প্রকারের কেক, বেরন ইত্যাদি। অনেক প্রকার ফলমুলও ছিল। ক্রিসমাস উপলক্ষে জানাদু হোটেলের বাইরের ভাগটিকে বিভিন্ন কালারের কাগজ দিয়ে অবোরা বেশি সৌন্দর্যমণ্ডিত করা হলো। সব মিলে সেদিন হোটেলটিকে আরো বেশি জাঁকজমক মনে হলো।
বিগ টিম, প্রথম স্তরের অতিথি আসার আগে থেকেই তাদের জন্য টেবিলে বসে প্রতীক্ষার প্রহর গুনছিল।
পুরো রুমটিই বিভিন্ন মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠল। মনে হচ্ছিল পুরো ভেগাসের মানুষের মিলনমেলা আজ জানাদু হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভেগাসের আরো নামি-দামি মানুষকে দাওয়াত করা হয়েছিল। তারা মানুষের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করেছিল। সব মিলে জানাদুতে অনাবিল আনন্দের বাতাস বইছিল।
বিগ টিমের কারণেই হোটেলে আয়োজিত পার্টি সাফল্য পেয়েছিল। দুজন মানুষ সর্বদা প্রতিটি টেবিলে ব্র্যান্ডটি সরবরাহ করতে ব্যস্ত ছিল। আসলে এটা ছিল এক প্রকার খাবার মেলা যা ডেন্টি অপ্রয়োজনীয়ভাবে আয়োজন করেছিল।
ক্রস হোটেলকে একটি উপহার সামগ্রীতে পরিণত করেছিল, আর বিগ টিম তাকে আরও বেশি গতিময় করেছিল।
আমি জানাদু হোটেলের পক্ষ থেকে এই সুন্দর উপহার পাওয়ার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। এই মুহূর্তে দুইশ হাজার ডলার মূল্যের গাড়িও আমার কাছে কিছু না। আর এটাই জানাদুতে দশ বছরের মধ্যে আসা আমার প্রথম পুরস্কার। তারা আমাকে রাজপুত্রের মতো সম্মান করেছে। যার জন্য সত্যিই আমি অভিভূত, এমনকি আনন্দিত। আমার জীবন চরিত্রে কখনোই আমি এমন সম্মান আশা করিনি। আমি একটি গাড়ি ওয়ান টাইম ব্যবহার করি। তার পরেও আমি এমন আনন্দ পাইনি যা আজ আমি হোটেল থেকে পেয়েছি।
সুন্দরী কলগার্লরা তাকে অভ্যর্থনা জানাল, তাদের সঙ্গে কথাবার্তা বলার মধ্য দিয়ে একটি সম্পর্কের সুত্রপাত ঘটাল। পার্টিতে উপস্থিত হতে পারার জন্য সে নিজকে ভাগ্যবান মনে করল।
গ্রোনিভেল্ট শুরু থেকেই ক্রসকে লক্ষ্য করছিল। সেখানে পুরুষ ও নারী জুয়াড়িরা মোট ছয় ভাগে বিভক্ত ছিল। যা সবার কাছে খুবই গুরত্বপূর্ণ। ঐ দিন পৃথিবীর অনেক নামি-দামি লোক অতিথি হয়ে এসেছিল– নোবল বিজয়ী, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক–বিভিন্ন শ্রেণী-পেশার মহান ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল। যা গ্রোনিভেল্টকে মোহিত করেছিল।
বিগ টিম বলল, তোমরা শুনে আশ্চর্য হবে যে, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। ঐদিন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাকে আমার জীবন চরিত্রে একধাপ এগিয়ে নিয়ে গেছে। আমি আজীবন এই দিনটির কথা স্মরণ রাখতে চাই। তাই সে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে প্রস্তুত হলো, জানাদু শুধুই তার স্মৃতির অন্তরালে ভাসতে লাগল।
তারপর বিগ টিম তার যাত্রা আরম্ভ করল। পার্টির সকলেই খাওয়া-দাওয়া শেষ করে জুয়া খেলার টেবিলে গেল। তারা কেউ কেউ চার ঘণ্টা ধরে জুয়া খেলল।
ঐ রাতের পার্টিতে গ্রোনিভেল্ট নিজেও খুব আনন্দ উপভোগ করেছিল। হলরুমের অনাড়ম্বর পরিবেশ তাকে খুবই মোহিত করেছিল।
