একটা হাই তুলল সনি এ্যাই, তুই কি এখানে ব্যারাক পরিদর্শনে এসেছিস? মাইক, চিন্তায় আছি রে, এখনও খবর পেলাম না কোথায়, তোকে নিয়ে যাবে সলোগো ব্যাটা। তা না জানতে পারলে পিস্তলটা কিভাবে পৌঁছে দেব তোর কাছে!
সাথে নিতে পারব না? জানতে চাইল মাইকেল। ওরা হয়তো আমাকে সার্চ করবে না। অথবা আমরা যদি তেমন বুদ্ধি খরচ করি, ওরা টেরও পাবে না। আর যদি টের পায়ও, কি এসে যায় তাতে? কেড়ে নেবে, এই তো, তা নিক।
এদিক ওদিক মাথা নাড়ল সনি। বলল, না। সলোযো শয়তানটাকে এই সুযোগে খতম না করলেই নয়। মনে রাখিস, যদি সম্ভব হয় ওকেই আগে মারবি। ম্যাকক্লাস্কিবোকা, সে আরও আস্তে ধীরে নড়াচড়া করে। তাকে খতম করার যথেষ্ট সময় পাবি তুই। পিস্তলটা মাটিতে ফেলে দিতে হবে এ-কথা তোকে বলেছে ক্লেমেঞ্জা?
কম করেও দশ লক্ষ বার বলেছে, বলল মাইকেল।
সোফা থেকে উঠে আড়মোড়া ভাঙল সনি। তোর চোয়ালের নতুন কোন খবর আছে নাকি?
আগের মতই, ভাল না, বলল মাইকেল। ওর মুখের বাঁ দিকের খানিকটা অসাড় হয়ে আছে, তার কারণ ভাঙা চোয়াল বাধা হয়েছে ওষুধ মাখা তার দিয়ে, মুখের বাকি অংশ টনটন করছে ব্যথায়। হুইস্কির বোতলটা টেবিল থেকে তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিতে একটু কমল ব্যথা।
সাবধান, মাইক, বলল, সনি, মদ খেয়ে হাতের টিপ কমাবার সময় নয় এটা।
হয়েছে, হয়েছে। তোমাকে আর দাদাগিরি ফলাতে হবে না, সনি। আরও সঙ্গীন অবস্থায় সলোযোর চেয়ে ধুরন্ধর শত্রুর সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে আমার। ওর মর্টার আছে? মাথার ওপর ফাইটার বিমান আছে? ভারি কামান, ল্যাণ্ড লাইন? ও তো স্রেফ একটা অতি চালাক বেজন্ম, আর সঙ্গীটা তার অযোগ্য এক পেয়াদা। একবার যদি মন ঠিক করে ফেলা যায় যে ব্যাটাদের মারতে হবে, ব্যস, হয়ে গেল, তারপর আর কোন সমস্যা নেই। কে যে ওদেরকে খতম করল তা টেরই পাবে না।
ঝনঝন শব্দে বেজে উঠল ফোন। একহাতে রিসিভার ধরে আরেক হাত এমন ভারে তুলল সনি, যেন ওদেরকে চুপ করে থাকতে বলছে, যদিও কেউই কোন কথা বলছে না ওরা। একটা প্যাডে কিছু টুকে নিল সনি। ঠিক আছে, ওখানে যাবে ও, বলে রিসিভার নামিয়ে রাখল ও।
হাসছে সনি। বলল, শালা মহাশয়তান, সলোযোর কথা বলছি। কি ব্যবস্থা করেছে সে, শোনো। ও আর ক্যাপ্টেন ম্যাককাঙ্কি আজ রাত আটটার সময় ডওঁয়ের ওপর জ্যাক ডেম্পলির বারের সামনে থেকে তুলে নেবে মাইকেলকে। ওখান থেকে ওদের নির্বাচিত কোন জায়গায় যাবে ওরা আলোচনার জন্যে। আরও ব্যাপার আছে। মাইক কথা বলবে সলোযোর সাথে, অন্য কোন ভাষায় নয়, ইতালীয় ভাষায়। এই ব্যবস্থার একমাত্র কারণ আলোচনাটা ক্যাপ্টেনকে বুঝতে দিতে চায় না। সে। প্রসঙ্গক্রমে বলল, ক্যাপ্টেন, ইতালী ভাষার একটা বর্ণও বোঝে না। আরও বলল, তুমি যে সিসিলীয় পর-ভাবাও বোঝো সে-খবরও রাখে ও।
বুঝি, তবে খুব ভাল বুঝি না। যাই হোক, বেশিক্ষণ তো আর কথা বলতে হবে না, নীরস গলায় বলল মাইকেল।
জামিন লোকটা আগে আসবে, তারপর আমরা মাইককে ছাড়ব, ঠিক তো? জানতে চাইল টম হেগেন।
মাথা নেড়ে সায় দিল ক্লেমেঞ্জা । এরই মধ্যে পৌঁছে গেছে সে, আমার বাড়িতে বসে আমার তিনজন লোকের সাথে পিকল খেলছে। আমার কাছ থেকে হুকুম পেলে তবে তাকে ছাড়বে ওরা।
আরাম কেদারায় বসে হেলান দিল সনি। আলোচনার জায়গাটা চেনার কি উপায় তাহলে? টম, আমাদের চর তো টাটাঙ্গিয়া পরিবারের মধ্যেই রয়েছে, তারা কোন খবর দিচ্ছে না, ব্যাপারটা কি?
শ্রাগ করে হেগেন বলল, এ ব্যাপারে সম্ভাব্য সব রকম সতর্কতা অবলম্বন করে কাজ করছে সলোযো, এমন কি নিরাপত্তার জন্যেও কোন লোক রাখছে না। তার ধারণা সাথে ক্যাপ্টেন থাকলেই যথেষ্ট, এক ডজন বন্দুকধারী যে নিরাপত্তা দিতে পারে তার চেয়ে বেশি নিরাপত্তা পেয়ে যাচ্ছে সে। তার এই ধারণা যুক্তিসঙ্গত তাতে কোন সন্দেহ নেই। এখন একমাত্র উপায় যা দেখতে পাচ্ছি, মাইকের পিছনে ফেউ লাগিয়ে আশায় আশায় থাকতে হবে আমাদেরকে।
এদিক ওদিক মাথা নাড়ল সনি। উঁহু, যে-কেউ ইচ্ছা করলে ঝেড়ে ফেলতে পারে ফেউ। ফেউ পিছু নিয়েছে কিনা তা ওরা প্রথমেই দেখে নেবে।
শেষ বিকেলে পৌঁছে গেছে বেলা, পাঁচটা বাজে। কপালে চিন্তার রেখা, উদ্বিগ্ন দেখাচ্ছে সনিকে। তাহলে বোধ হয় মাইকেলকে গাড়িতে তুলে নেবার জন্যে যে আসবে তাকে গুলি করাই ভাল।
কিন্তু গাড়িতে যদি না থাকে সলোযো? বলল হেগেন। তাতে শুধু মিছিমিছি নিজেদের হাতের কার্ড দেখানো হয়ে যাবে। কি যন্ত্রণা, ওরা কোথায় নিয়ে যাবে মাইককে সেটা তো জানা দরকার!
প্রকাণ্ড গম্ভীর মুখটাকে আরও গভীর করে তুলে বলল ক্লেমেঞ্জা, সলোযোই বা এত লুকোছাপা করছে কেন, সেটাও আমাদেরকে ভাল করে ভেবে চিন্তে দেখতে
বিরক্তির সাথে বলল মাইকেল, হারজিত বা লাভ-লোকসানের ব্যাপারটাই তো ওখানে। কিছু যদি গোপন করা সব হয়, কেনই বা জানাবে? তাছাড়া বিপদের গন্ধও কি পাচ্ছে না? পাশে পুলিশ ক্যাপ্টেন থাকলেও হাত-পা ঠাণ্ডা বরফ তার।
আঙুল মটকাচ্ছে হেগেন, বলল, আচ্ছা, সনি, ডিটেকটিভ ফিলিপসকে একবার ফোন করে দেখলে হয় না? ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে হলে কোথায় তাকে পাওয়া যাবে তা হয়তো সে বলতে পারবে। ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তা কেউ জাল কি না জাল তা মোটেও পরোয়া করবে না ম্যাকক্লাস্কি।
