ক্যাপোরেজিমিরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুজনের কেউই পুরোপুরি সন্তুষ্টি বোধ করছে না। মাইকেলের কথা কতটুকু বিশ্বাস করা যায় সে-ব্যাপারে সংশয় রয়েছে ওদের মনে।
ক্যাপোরেজিমিরা চলে যাবার পরও লাইব্রেরি রুমে থেকে গেল কার্লো। তার ধারণা, এতদিনে তাকেও পরিবারের একজন বলে মনে করার সময় হয়েছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই টের পেল সে মাইকেল এখনও ঠিক তা মনে করছে না। ডন, হেগেন এবং মাইকেলের কাছ থেকে বিদায় নিয়ে ক্ষুণ্ণ মনে সেখান থেকে বেরিয়ে। এল সে। তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিল অ্যালবার্ট নেরি। আলোকিত উঠান পেরোবার সময় হঠাৎ একবার পিছন ফিরে তাকাল কার্লো, দেখল, এখনও তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নেরি।
এতক্ষণে পরিবেশটা ঘরোয়া হয়ে এল। দীর্ঘদিন একই পরিবারে আছে এরা, হৃদয়ের টান আছে পরস্পরের প্রতি, এক সাথে হলে অদ্ভুত একটা স্বস্তিবোধ করে। তিনজনই। ডনকে অ্যানিসেট ঢেলে দিল মাইকেল, হেগেনের হাতে ধরিয়ে দিল হুইস্কি ভর্তি গ্লাস। আজকাল এমনিতে মদ-টদ খায় না বললেই চলে, তবু নিজেও আজ একটু হুইস্কি নিল মাইকেল।
এবার বলো, মাইকেল। প্রথম মুখ খুলেই সরাসরি জানতে চাইল টম হেগেন, সব কাজ থেকে আমাকে কি মনে করে বাদ দিচ্ছ তুমি?
মুহূর্তের জন্যে চমকে উঠল মাইকেল কর্লিয়নি। কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল; ভেগাসে তুমিই তো হবে আমার ডান হাত। সিদ্ধান্ত হয়েছে, ওখানে আমরা প্রতিটি বিষয়ে অত্যন্ত কড়াকড়িভাবে আইন মেনে চলব, তাই ঘাগু একজন আইন-উপদেষ্টা দরকার হবে আমার। এই পদের জন্যে যাকে-তাকে নির্বাচন করা চলে না, কারণ তাকে বিশ্বস্তও হতে হবে। আমার জানামতে দুটো ব্যাপারেই তুমি সবার সেরা। তাই ওই পদে তোমাকে নির্বাচন করেছি। এর চেয়ে সম্মানজনক আর গুরুত্বপূর্ণ পদ আর কি হতে পারে?
ম্লান একটু হাসি ফুটল হেগেনের মুখে। তুমি আমার কথা ধরতে পারোনি, বলল সে। আমি রকো ল্যাম্পনির কথা বলছি। আমাকে না জানিয়ে গোপন একটা দল গড়ছে সে। আমি আলবার্ট নেরির কথা বলছি। ক্যাপোরেজিমিদের বা আমার মাধ্যমে নয়, তুমি নেরির সাথেও সরাসরি কাজকারবার করছ। রকো কি করছে তা তুমি জানো না, এ আমি বিশ্বাস করি না।
রকো ল্যাম্পনি দল গড়ছে তা তুমি জানলে কিভাবে? নিচু গলায় জানতে চাইল মাইকেল।
শ্রাগ করল হেগেন। চিন্তিত হবার কিছু নেই, ব্যাপারটা ফাস হয়ে যায়নি, আমি ছাড়া আর কেউ জানে না। আমি কিভাবে জানলাম? একটু হাসল হেগেন। এমন একটা পদে বসে আছি আমি, যেখানে বসে থাকলে না চাইলেও সমস্ত খবর চলে আসে আমার কাছে। জীবিকার আলাদা ব্যবস্থা করে দিয়েছ তুমি রকোকে, স্বাধীনতাও দিয়েছ বেশ অনেকটা! ফলে খুদে একটা সামাজ্য পেয়ে গেছে হাতে। সায়াজ্যটা পরিচালনার জন্যে লোক দরকার হচ্ছে তার। কিন্তু যে-লোককেই চাকরি দিচ্ছে সে, প্রত্যেকের বিশদ পরিচয় এসে পৌচাচ্ছে আমার হাতে। যে-লোক যে পদের জন্যে উপযুক্ত, রকে। তাকে তার চেয়ে ভাল পদে বসাচ্ছে, বেতন আর অন্যান্য সুবিধেও দিচ্ছে অস্বাভাবিক বেশি রকম। অবশ্য, নেরির ব্যাপারটা অন্যরকম। ওকে বেছে নিয়ে অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছ তুমি। ওর কাজে কোন। খুত নেই। এক কথায় চমৎকার।
মন খারাপ করে মাইকেল বলল, তোমার চোখে ধরা পড়ে গেছে, তার মানে নিশ্চয়ই কাজে খুঁত আছে ওর। না, আমি ওকে বেছে নেইনি, কৃতিত্বটা বাবার।
বেশ, বলল হেগেন। কিন্তু আমাকে কেন বাদ দেয়া হচ্ছে?
ধীরে ধীরে হেগেনের দিকে তাকাল মাইকেল। কোনরকম কুণ্ঠা দেখা গেল না। এর মধ্যে, শান্ত ভাবে কিন্তু সরাসরি স্পষ্ট গলায় বলল, যুদ্ধকালীন উপদেষ্টা হবার যোগ্য তুমি নও, টম। যে পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা, পরিস্থিতি তাতে সঙ্গীন হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। আমাদেরকে হয়তো শেষ পর্যন্ত লড়তে হতে পারে। তা যদি হয়, তোমার মন্ত্রণা কাজে লাগবে না আমাদের। তাছাড়া, কে জানে কি হয়, তোমাকে বিপদের সামনে থেকে সরিয়ে দিতে চাই আমরা।
লাল হয়ে উঠেছে হেগেনের মুখ কথাগুলো যদি ডন বলতেন শ্রদ্ধার সাথে মেনে নিত সে। কিন্তু এইরকম একটা চরম সিদ্ধান্ত মাইকেল কিভাবে নেয়?
বেশ, একটা দীর্ঘশ্বাস চেপে বলল হেগেন। কিন্তু একদিক থেকে টেসিওর সাথে আমিও একমত। আনারও ধারণা, ভুল নিয়মে কাজ করছ তুমি। শক্তি আছে বলে নয়, করছ দূর্বল বলে। এর পরিণাম কখনও ভাল হয় না। বার্লিনিকে চিনতে ভুল কোরো না। সে একটা হিংস্র নেকড়ে বাঘ, তোমাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করার জন্যে যখন ঝাঁপিয়ে পড়বে, অন্য পরিবারগুলো থেকে কেউ তোমাদেরকে সাহায্য করার জন্যে একটা আঙুল তুলবে না।
এতক্ষণে মুখ খুললেন ডন। তোমাকে জানানো দরকার, টম, সিদ্ধান্তটা মাইকেলের একার নয়। পরামর্শটা আমিই ওকে দিয়েছি। এমন কিছু কাজ করার দরকার হতে পারে, যার দায়-দায়িত্ব নিতে রাজি নই আমি। তোমার কথা যদি ওঠে, তোমাকে আমি কখনোই অযোগ্য কনসিলিয়রি বলে মনে করিনি। সান্তিনোর আত্মা শান্তি পাক, তাকে আমি অযোগ্য ডন বলে মনে করতাম। মনটা ভাল ছিল, কিন্তু আমি শয্যাশায়ী হবার পর পরিবারের নেতা হবার যোগ্যতা তার ছিল না। তারপর, কে জানত ফ্রিডোর মগজের সাথে মেয়েদের আঙুলে সুতো বাধা থাকবে? দেখো, টম, মন খারাপ কোরো না। মাইকেলের ওপর সম্পূর্ণ আস্থা রাখি আমি, তোমার ওপরও রাখি। কিন্তু তোমার অজ্ঞাত কয়েকটা কারণে কিছু ঘটনা ঘটার সম্ভাবনা। রয়েছে, সে-সবের মধ্যে তোমার জড়িয়ে পড়া উচিত হবে না বলে মনে করেছি। আমরা। ভাল কথা, মাইকেলকে আমি আগেই বলেছিলাম, ল্যাম্পনি দল গড়ছে, এটা তোমার কাছে লুকিয়ে রাখা যাবে না। তোমার ওপর আমার কতটা আস্থা, বুঝতে পারছ তো?
