এখানে আমাদের পারিবারিক ব্যবসাটাকে চালু করার জন্যে, জনি ফন্টেনের দিকে তাকিয়ে বলল মাইকেল, তোমার কাছ থেকে খানিকটা সাহায্য আশা করছেন ডন। আমাদের জানানো হয়েছে, লোককে জুয়া খেলার দিকে টানতে হলে লোভনীয় আমোদ-প্রমোদের আয়োজন করতে হয়। ডন আশা করে আছেন, তুমি আমাদের সাথে পাঁচ বছরের জন্যে একটা চুক্তি সই করবে। সেই চুক্তিতে উল্লেখ থাকবে, বছরে অন্তত পাঁচবার আমাদের মঞ্চে দেখা দেবে তুমি, প্রতিবার হয়তো পাঁচ দিনের জন্যে। আমরা আরও আশা করছি, সিনেমা লাইনে তোমার যত বন্ধু আছে তাদেরকেও তুমি ওই ধরনের চুক্তি সই করায় রাজী করাতে পারবে! এতদিন তো তারা তোমার কাছ থেকে শুধু উপকারই পেয়ে এসেছে, এবার তোমার জন্যেও কিছু করুক ওরা।
একশোবার, মাইক, বলল জনি। আমার গড ফাদারের যে কোন নির্দেশ মাথা পেতে নেব আমি। বলল বটে, কিন্তু করে ক্ষীণ একটু অনিশ্চয়তার আভাস পাওয়া গেল।
মৃদু একটু হাসল মাইকেল। চুক্তির ফলে তোমার বা তোমার বন্ধুদের ঠকতে হবে না, বলল ও। তোমরা সবাই শেয়ার পাবে হোটেলের শুধু তাই নয়, তোমার। খাতিরের নোক আরও কেউ যদি থাকে, যাদেরকে দিয়ে কাজ হবে বলে মনে করো, তাদেরকেও শেয়ার দেয়া হবে। তুমি হয়তো আমার ওপর ঠিক বিশ্বাস রাখতে পারছ না, তাই তোমাকে জানাচ্ছি, কথাটা আমার নয়–ডন নিজে এ-কথা বলেছেন।
লাল হয়ে উঠল জনির মুখ। দ্রুত বলল সে, তোমাকে আমি বিশ্বাস করি না, ব্যাপারটা তা নয়, মাইক। কিন্তু একটা খবর তুমি বোধ হয় জানো না, এদিকে আরও গোটা দশেক হোটেল আর ক্যাসিনো তৈরির কাজ শুরু হয়ে গেছে। কর্লিয়নি পরিবার যখন আসবে, তখন হয়তো দেখা যাবে বড় বেশি দেরি হয়ে গেছে, তার আগেই বাজার দখল করে নিয়েছে অন্যেরা। আমি যতদূর জানি, কর্লিয়নি পরিবার একচেটিয়া ব্যবসাতে বিশ্বাস করে। কিন্তু তোমরা যদি দেরি করে আসো, সেটি হবার জো নেই।
মাইকেল নয় জনির কথার উত্তর দেবার জন্যে এবার মুখ খুলল টম হেগেন, নতুন যে হোটেলগুলো তৈরি হচ্ছে তার বেশির ভাগই কর্লিয়নি পরিবারের বন্ধুদের। টাকায় তৈরি হচ্ছে। তার মানে, সাথে সাথে বুঝে নিল জনি, ওগুলোর মালিকও। কর্লিয়নি পরিবার। বোঝা যাচ্ছে যন্তু পার্সেন্টই শেয়ার দেয়া হোক সবাই খুব ভাল টাকা পাবে।
ঠিক আছে, বলল জনি। এখন থেকেই শুরু করে দিচ্ছি আমি।
লুসি আর ডাক্তার জুলস সীগল পাশাপাশি বসে আছে, এবার তাদের দিকে মনোযোগ দিল মাইকেল। জুলসকে বলল, ডাক্তার, আপনি ঋণী করে রেখেছেন। আমাকে, সে ঋণ আমি শোধ দিতে চাই। জানতে পেরেছি, আপনি নাকি আবার মানুষ কাটাকাটি করতে চান, অথচ হাসপাতালগুলো আপনাকে কোন সুযোগ দেবে না বলে ঠিক করে রেখেছে। কারণটা সম্ভবত সেই অ্যাবরশন সংক্রান্ত গোলমাল। সে যাক। এখন আপনার মুখ থেকে আমার জানা দরকার, সত্যিই কি তাই চান আপনি? ( মৃদু হাসল তুলস। বলল, চাই তো বটেই। কিন্তু ডাক্তারি দুনিয়ার পরিবেশটা কি রকম তা আপনার জানা নেই। যার যত ক্ষমতাই থাকুক না কেন, ওরা সেটা গ্রাহ্য করে না। এ ব্যাপারে আপনি আমার জন্যে কিছু করতে পারবেন বলে আমি মনে করি না।
অন্যমনস্কভাবে মাথা দোলাল মাইকেল। তারপর বলল, হয়তো আপনার কথাই ঠিক। আমার প্রসঙ্গটা একটু অন্যরকম। যথেষ্ট নামডাক আছে এমন কিছু লোক লাস ভেগাসে খুব বড় একটা হাসপাতাল তৈরি করতে যাচ্ছে, তারা আমাদের বন্ধু। এখনই তো অনেক বড় হয়ে গেছে শহরটা, তার ওপর এটাকে বাড়াবার যে পরিকল্পনা নেয়া হয়েছে, তাতে এখানে একটা আধুনিক হাসপাতালের দরকার হবেই, তাই না? ওদেরকে আমরা যদি অনুরোধ করি, ওরা হয়তো আপনাকে ওদের অপারেশনরুমে কাজ করার অনুমতি দেবে। ওদের জন্যে তো সেটা হবে সোনায় সোহাগা। এই মরুভূমির মাঝখানে আপনার মত দক্ষ সার্জন ওরা পাবে কোথায়? আপনার মত বা আপনার তুলনায় অর্ধেক ভাল? আপনাকে কাজ করতে দেবার অনুরোধ করা মানে ওদের একটা মস্ত উপকার করে দিতে চাওয়া। তাই বলছি, ওসব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। ভাল কথা, বননাম আপনি নাকি বিয়ে করছেন লুসিকে?
আগে বউ পোষার সামর্থ্য হোক তো।
ছটফট করে উঠে বলল লুসি, মাইকেল, লক্ষ্মী ভাই আমার, তুমি যদি হাসপাতালটা তৈরি না করো, চিরকাল আইবুড়ো থাকতে হবে আমাকে।
লুসির কথায় হাসতে শুরু করল সবাই, কিন্তু জুলস হাসছে না। বেশ। কিন্তু এই চাকরির সাথে কোন শর্ত থাকবে না তো?
অদ্ভুত ঠাণ্ডা দৃষ্টিতে জুলসের দিকে তাকাল মাইকেল; অস্বাভাবিক শান্ত গলায় বলল, না, কোনও শর্ত থাকবে না। আপনার কাছে ঋণী আমি, সেটা শোধ করার প্রস্তাব দিচ্ছি শুধু, তার বেশি কিছু নয়।
মৃদু গলায় বলল লুসি, তুমি কিছু মনে কোরো না, মাইক।
লুসির দিকে তাকাল মাইকেল, হাসল। না, মনে করার কি আছে? জুলসের দিকে তাকাল ও, বলল, আপনি কিন্তু বোকার মত কথা বললেন। কর্লিয়নি পরিবার আপনাকে কিছুটা সাহায্য করার সুযোগ পেয়েছিল, তা করতে পেরে খুশিই হয়েছিলাম, কারও উপকার করার সুযোগ পেলে কর্লিয়নি পরিবার গর্ববোধ করে। আমাকে কি আপনি এই বোকা মনে করলেন যে তারপর আপনাকে এমন কাজ করতে বলব যা করতে খারাপ লাগবে আপনার? আর যদি বলিই তাতেই বা আপনার মনে করার কি আছে? আপনি যখন বিপদে পড়লেন, আমরা ছাড়া আর কে সাহায্য। করার জন্যে এগিয়ে গিয়েছিল, বলুন? আপনার হয়ে একটা শব্দ উচ্চারণ করেছিল কেউ? তুলেছিল কেউ একটা আঙুল? যখন শুনলাম আবার আপনি অপারেশন থিয়েটারে কাজ করতে চান, আপনার জন্যে কি ব্যবস্থা করা যায় তাই নিয়ে প্রচুর মাথা ঘামালাম আমি। আপনি কল্পনাও করতে পারবেন না, এর পিছনে কতটা সময় ব্যয় করতে হয়েছে আমাকে। যাই হোক, শেষ পর্যন্ত বুঝলাম, আপনাকে সাহায্য করা সম্ভব। কিন্তু তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু চাইতে হবে, তা আমি ভাবিনি পর্যন্ত। তবে আপনি আমাদের বন্ধু থাকবেন, এটুকু আশা করেছি। আপনার আচরণে বন্ধুত প্রকাশ পেলে আমিও তাহলে বুঝব, আপনার অন্তরঙ্গ বন্ধুদের জন্যে আপনি যা করে থাকেন, আমার জন্যেও তাই করবেন। শর্ত যদি কিছু থাকে, ওইটুকুই। আপনার আপত্তি থাকলে আপনি তা অস্বীকারও করতে পারেন।
